সর্বশেষ সংবাদ-
সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধারপ্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুরএসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনিসাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভাসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা  দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধনভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় 

আগ্রাসী ব্যাংকিং বন্ধে ব্যাংক খাতের ঋণ ও আমানতের অনুপাত কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি বৃদ্ধির চাপ সৃস্টি হবে। এতে  জিনিসপত্রের দাম আরও বাড়ার আশঙ্কা থাকবে। বিষয়টি উল্লেখ করে গত ১৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে চিঠি দিয়েছে ব্যাংকের এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স,বাংলাদেশ (এবিবি)। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

গভর্নরের কাছে লেখা এবিবির চিঠিতে বলা হয়েছে, আমরা উদ্বিগ্ন যে, নিকট ভবিষ্যতে অ্যাডভান্স ডিপোজিট রেশিও (এডিআর) কমিয়ে ৮০ দশমিক ৫ শতাংশের আশপাশে নামিয়ে আনা হবে। যদি তাই হয়, তবে ব্যাংকিং খাতে অতিরিক্ত ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার আমানতের প্রয়োজন হবে।

চিঠিতে এমডিরা আরও জানায়, আমরা উদ্বিগ্ন, কেন্দ্রীয় ব্যাংকের নতুন এডিআর নীতিমালা বাস্তবায়ন হলে ব্যাংকগুলোর আমানতের সুদ হার বাড়বে। কারণ, বাড়তি আমানত সংগ্রহের জন্যই ব্যাংকগুলো আমানতের সুদ বাড়িয়ে দেবে। এতে ব্যাংক ব্যবস্থায় নতুন আমানত আসবে তাও নয়। শুধু এক ব্যাংকের আমানত আরেক ব্যাংকে যাবে। ফলে যে ব্যাংক আমানতের সুদ বাড়াবে, বিদ্যমান আমানতকারীরা অন্য ব্যাংক থেকে অর্থ তুলে সেই ব্যাংকে খাটাবে। আবার আমানতের সুদ বাড়লে ব্যাংকগুলো ঋণের সুদ হারও বাড়িয়ে দেবে, যা মূল্যস্ফীতি বৃদ্ধির ক্ষেত্রে চাপ সৃষ্টি করবে।

গ্রাহকদের কাছ থেকে আমানত নিয়ে ঋণ বিতরণ করাই ব্যাংকের প্রধান কাজ। এক্ষেত্রে দেশের সাধারণ ধারার ব্যাংকগুলো ১০০ টাকা আমানত সংগ্রহ করলে সর্বোচ্চ ৮৫ টাকা ঋণ দিতে পারে। তবে ইসলামি ধারার ব্যাংকগুলো ঋণ দিতে পারে সর্বোচ্চ ৯০ টাকা পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশির ভাগ বেসরকারি ব্যাংকেরই এডি রেশিও ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে। ফলে বেশির ভাগ বেসরকারি ব্যাংকে সৃষ্টি হয়েছে তারল্য বা নগদ টাকার সংকট। এ পরিস্থিতিতে গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগ্রাসী বিনিয়োগ থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেন গভর্নর।

সভা শেষে ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী বলেছেন,ব্যাংকগুলো থেকে যে হারে ঋণ বিতরণ হচ্ছে, সে হারে আমানত না আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য বিদ্যমান এডি রেশিও’র হার কমিয়ে আনার বিষয়ে ব্যাংকার্স সভায় নির্দেশনা দেওয়া হয়েছে। এমডিদের নিজ থেকে এডি রেশিও কমাতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে পরবর্তীতে সার্কুলার ইস্যু করে এডি রেশিওর নতুন হার নির্ধারণ করে দেওয়া হবে। এ হার সাধারণ ব্যাংকগুলোর ক্ষেত্রে ৮০ ও ইসলামি ব্যাংকগুলোর ক্ষেত্রে ৮৫ শতাংশের কিছুটা বেশি হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণ (সিআরআর) ও বিধিবদ্ধ জমা সংরক্ষণ (এসএলআর) বাদ দিয়ে এ হার নির্ধারণ করা হবে। বিষয়টি নিয়ে এখন থেকে ব্যাংকগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ব্যাংকগুলো যে হারে ঋণ বিতরণ করেছে, সে হারে আমানত সংগ্রহ করতে না পাড়ায় এডি রেশিও বেড়ে গেছে।

এ বিষয়ে এবিবি চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, ঋণ যে হারে গেছে, সে হারে আমানত আসেনি। ফলে ব্যাংকগুলোর এডি রেশিও বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, ৮৫ শতাংশের বেশি এডি রেশিও কোনও ব্যাংকের থাকতে পারবে না।

এদিকে গভর্নরকে লেখা এবিবি’র চিঠিতে উল্লেখ করা হয়, কিছু সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক এই নীতিমালা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে চাইলে ব্যাংকগুলোর চলমান ঋণ বিতরণ চ্যালেঞ্জে পড়তে পারে। বিশেষ করে চলতি মূলধন ঋণ, গ্রাহকের পক্ষে আমদানি বিলের অর্থ পরিশোধ ও চলমান বিভিন্ন প্রকল্পে ঋণ বিতরণ বাধাগ্রস্ত হতে পারে। এতে গ্রাহক তথা রফতানিকারক, এসএমই ও করপোরেট গ্রাহকদের তহবিল সংকটে পড়ার আশঙ্কা তৈরি হবে। তখন এই পরিস্থিতি সামাল দেওয়া ব্যাংকগুলোর পক্ষে কঠিন হবে। বিশেষ করে নির্বাচনি বছরে তা আরও কঠিন হবে। তাই বাংলাদেশ ব্যাংকে যদি  পরিবর্তিত এডিআর নীতিমালা বাস্তবায়ন করতেই হয়, তবে কমপক্ষে একবছর সময় দিয়ে সেটা বাস্তবায়নে যাওয়া উচিত।

এবিবি’র চিঠিতে বলা হয়, বিকল্পভাবে এডি রেশিও’র বিষয়টি ক্যামেলস রেটিংয়ে অন্তর্ভুক্ত করা যেতে পারে। অর্থাৎ, যাদের এডিআর বেশি হবে তাদের ক্যামেল রেটিংয়ে নেতিবাচক হবে। এছাড়া, ব্যাংকের মূলধন ভিত্তি বাড়াতে টায়ার-২ এর আওতায় সাব-অর্ডিনেটেড বন্ডের যে তহবিল রয়েছে, সেটা এডি রেশিও হিসাবে গণ্য করারও অনুরোধ করেছে এবিবি। একইসঙ্গে অফ ব্যালেন্স শিট আইটেমের বিপরীতে ব্যাংকের যে একশতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হয়, সেটাতে ছাড় দেওয়ারও দাবি জানানো হয়েছে।

এদিকে, আমানতকারীদের আকর্ষণ করতে নতুন বছরে বেশিরভাগ ব্যাংক আমানতের সুদ হার বাড়িয়ে দিয়েছে। নতুন সুদ হার অনুযায়ী, অগ্রণী ব্যাংক দশমিক ৫০ শতাংশ সুদ বাড়িয়ে ৩ মাস মেয়াদী আমানতে সুদ হার নির্ধারণ করেছে  ৫ শতাংশ, ৬ মাস মেয়াদী আমানতে সুদ হার করা হয়েছে  ৫ দশমিক ২৫ শতাংশ এবং এক বছর বা এর বেশি মেয়াদী আমানতে সাড়ে ৫ শতাংশ সুদ নির্ধারণ করেছে।

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকও তিন মাস মেয়াদী আমানতে সাড়ে ৪ শতাংশ থেকে প্রায় এক শতাংশ বাড়িয়ে ৫ দশমিক ২৫ শতাংশ সুদ দিচ্ছে। ৬ মাস মেয়াদের আমানতে তারা ৪ দশমিক ৭৫ শতাংশের পরিবর্তে সাড়ে ৫ শতাংশ এবং এক বছর মেয়াদীতে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ নির্ধারণ করেছে। আর স্বল্প মেয়াদীতে ৩ থেকে বৃদ্ধি করে ৪ শতাংশ এবং সঞ্চয়ী আমানতে সাড়ে ৩ শতাংশের পরিবর্তে ৪ শতাংশ সুদ দিচ্ছে।

২০১৮ সালের শুরু থেকেই সাড়ে ৬ শতাংশ সুদে মেয়াদী আমানত নিচ্ছে ঢাকা ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানার অগ্রণী ব্যাংক সব ধরনের মেয়াদী আমানতের সুদ হার দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। রূপালী ব্যাংক আমানতে সুদ হার এক শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। একইভাবে  অন্য ব্যাংকগুলোও আমানতে সুদ হার বাড়ানোর প্রস্তুতি নিয়েছে।

এ প্রসঙ্গে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. জায়েদ বখত বলেন, ‘বেসরকারি খাতের উদ্যোক্তারা এখন ব্যাংক থেকে ঋণ নেওয়া বাড়িয়ে দিয়েছেন। আর ঋণের চাহিদা বাড়ার কারণে ব্যাংকগুলোর কাছে আমানতের চাহিদা বাড়ছে। তারল্যের চাহিদা পূরণ করতে গিয়ে ব্যাংকগুলো আমানতে সুদের হারও বাড়িয়ে দিয়েছে। এ কারণে ব্যাংক থেকে চলে যাওয়া আমানতকারীরা আবার ব্যাংকের দিকে ফিরতে শুরু করেছে।’

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবর শেষে ব্যাংক খাতে ১০ দশমিক ৫৭ শতাংশ আমানত প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে ঋণ বেড়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ। অবশ্য গত নভেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ০৬ শতাংশ। অক্টোবরে ঋণের প্রবৃদ্ধি ছিল ১৮ দশমিক ৬৩, সেপ্টেম্বরে ছিল ১৯ দশমিক ৪০, আগস্টে ছিল ১৯ দশমিক ৮৪ এবং জুলাইয়ে প্রবৃদ্ধি হয়েছিল ১৬ দশমিক ৯৪ শতাংশ। জুনে ঋণ বৃদ্ধির হার ছিল ১৫ দশমিক ৬৬ শতাংশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে জয় পেল রিয়াল

অবশেষে জয় পেল রিয়াল

কর্তৃক Daily Satkhira

স্প্যানিশ কাপে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লেগানেসের মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে মার্কো আসেনসিওর একমাত্র গোলে তিন ম্যাচ পড়ে জয় পেল জিনেদিন জিদানের দল।

গত ৭ জানুয়ারি লিগে সেল্তা ভিগোর মাঠে ২-২ ড্র করার তিন দিন পর কোপা দেল রে শেষ ষোলোর ফিরতি লেগে দ্বিতীয় সারির ক্লাব নুমানসিয়ার সঙ্গে ড্র করে রিয়াল। এর তিন দিন পর লিগে ভিয়ারিয়ালের কাছে হারে জিদানের শিষ্যরা। অবশেষে মিলল জয়ের দেখা।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে রিয়ালের এটি দ্বিতীয় জয়। সমান দুটি করে হার ও ড্র।

শুরু থেকেই আক্রমণাত্বক খেলেও সাফল্যের দেখা কিছুতেই মিলছিল না রিয়াল মাদ্রিদের। উল্টো কয়েকবার গোল খেতে বসেছিল তারা। অবশেষে ৮৯তম মিনিটে একমাত্র গোলে জয় তুলে নে আসেনসিও। বাঁ-দিক থেকে তিও এরনদেঁজের ক্রসে দারুণ ভলিতে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার।

আগামী বুধবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে ক্লাইমেট চেঞ্জ হ্যাজার্ডস, ইমপ্যাক্টস এন্ড এ্যাডাপটেশান বিষয়ক উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এডিবি ও জিওবি’র অর্থায়নে সিসিআরআইপি প্রজেক্টের আওতায় এলজিইডি আশাশুনির আয়োজনে, প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আকতার হোসেন। জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটি, এডুকেশন ইনষ্টিটিউশান, প্রভেশনাল গ্রুপ ও লোকাল এলিটদের অংশ গ্রহণে অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, আরবান ক্লাইমেট চেঞ্জ আইসিসিসিএডি কো-অর্ডিনেটর এবং ইনডিফেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলদেশ এর গবেষক সরদার শফিকুল আলম ও আইসিসিসিএডি ট্রেনিং প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসান মোহাম্মদ আসিফুল হক। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন জনিত কারণে আপদ, প্রভাব ও অভিযোজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো : দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০ টায় একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। পরে সখিপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা পর্যায়ের স্কুল (মাধ্যমিক), কলেজ, মাদ্রাসা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সেখানে বিচারকমন্ডলীর বিবেচনায় নির্বাচিতদের পুরষ্কার প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার ধানঘড়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি : বৃহঃস্পতিবার বেলা ১২ টা ৩০ মিনিটে কলারোয়া কুশোডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ধানঘড়া মাদ্রারাসা নতুন ভবন উদ্বোধন করেন তালা কলারোয়া সংসদীয় আসনের এমপি এ্যাডভকেট মোস্তফা লুৎফুল্যাহ, এমপি মহদয়। মাদ্ররাসা পৌছালে তাকে ফুল দিয়ে বরন করেন মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা এর পর একে একে সকল অতিথিদেরকে ফুলদিয়ে বরন করা হয়। তালা-কলারোয়া ১ আসনের এমপি মোস্তফা লুৎফুল্যাহ বলেন মাদ্ররাসা আমাদের ধমিয় প্রতিষ্ঠান এখানে শান্তির ধর্ম ইসলাম, ধর্ম তার ধারক ও বাহক হবে এই মাদ্ররাসা ছাত্র-ছাত্রীরা। এমন কোন শিক্ষা দেওয়া যাবেনা যেটা জংঙ্গীবাদকে উস্কেদেবে বর্তমান সরকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে সুনজর রেখেছেন, তিনি ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও দেবেন। তবে শর্ত সাপেক্ষ ভাল রেজাল্ট ও ছাত্র ছাত্রীদের সঠিক শিক্ষা প্রদানের ফলে এমপিও দেয়া হবে।,আমি আপনাদের সকলের অক্রান্ত পরিশ্রমের কথা মাথায় রেখে আপনাদের প্রতিষ্ঠান যাহাতে এমপিও পেতে পারে সেই লক্ষে কাজ করবো। এসম আর উপস্থিত ছিলেন ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের আ,সাধারন সম্পাদক চেয়ারম্যান আসলামুর আলম আসলাম,আ,সভাপতি রামপ্রসাদ দত্ত,আ, ধানঘরা ওয়ার্ডের মেম্বর কুশোডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ সরদার আ,হামিদ কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার,আ,সভাপতি মাস্টার হাফিজুর রহমান,সরদার আব্দুর রউপ,আ,লীগনেতা আতাউর রহমান আক্তারুল বিশিষ্ঠ ব্যাবসায়ী সমাজ সেবক আইয়ূব আলী সংবাদিক জাহাঙ্গীর আলম লিটন ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্ররাসা শিক্ষক আমিনুর রহমান উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রীরা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভ্যাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর সালমান রহমান ডালিম বুধবার রাতে বাজারে দোকানের ভিতরে সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ায় দোকান পাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় মৌতলা বাজারের সকল কার্যক্রম বন্ধরেখে স্থানীয় দোকানদাররা সহ ইউনিয়নের সাধারণ জনগণ ইউপি সদস্যর উপর হামলা কারিদের দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য মৌতলা বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। উল্লেখ্য বুধবার দিবাগত রাত ৯ টার দিকে মৌতলা বাজারে এই হামলার ঘটনা ঘটে। জানাযায়, মৌতলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও মীর জিয়াউর রহমানের ছেলে সালমান রহমান ডালিম বুধবার রাত ৯ টার দিকে মৌতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে জনৈক শহিদ আলীর ওষুধের দোকানে সামনে পৌছালে হঠাৎ একদল সন্ত্রাসী তাকে ধাওয়া করে। এসময় তিনি দৌঁড়ে বাজারে অবস্থিত দাদা ভাইয়ের গার্মেন্টসের দোকানে আশ্রয় নেন। সন্ত্রাসীরা ওই দোকানে প্রবেশ করে শার্টার বন্ধ করে দিয়ে রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে সালমান রহমান ডালিমের মাথা ফাঁটিয়ে দেয়। সন্ত্রাসীদের হামলায় ওই দোকানে অবস্থানরত দাদা ভাইয়ের ছেলে সাগর হোসেনও (২৮) আহত হন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে সংঘবদ্ধ হয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা ছয়টি মোটর সাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ইউপি সদস্য ডালিমকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থান্তর করা হয়। কিন্তু সেখানেও অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে উন্নত চিকিৎসার জন তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে আহত ইউপি সদস্য ডালিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তার উপর অনিক মেহেদী, জয়বাংলা, নাসির, কাশেম, সাজু, হেলাল, সহ আরো অনেকে হামলা চালায়।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবীর দত্তের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় এখনও লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনুনাযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভ্রাম্যমাণ প্রতিনিধি : জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের নামে অপ-প্রচারের প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা যুবলীগের আয়োজনে গাজীরহাট বাজারস্থ নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে সমাবেত হয়। বিক্ষোভ সমাবেশে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মোশারাফ হোসেন, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান চন্দ্র বর নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল মোড়ল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন সিরাজ, সাধারণ সম্পাদক হালিম মোস্তফা, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল গাজী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছাব্বির, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাগর হোসেন, উপজেলা যুবলীগের সদস্য রমজান মোড়ল ও মীর মেহেদী হাসান সবুজ সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কয়েক সপ্তাহের তীব্র শীতের পর বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী দু’দিন এই পরিস্থিতি অব্যাহত থাকলেও রবিবার (২১ জানুয়ারি) থেকে তাপমাত্রা ফের কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া ফের শৈত্যপ্রবাহের আশঙ্কাও করা হচ্ছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘তীব্র শীতের পর বাতাসের তারতম্যের কারণে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা বাড়ার এই প্রবণতা থাকবে আরও দু’দিন। তবে আগামী ২১ ও ২২ জানুয়ারি তাপমাত্রা কমে যেতে পারে। এছাড়া চলতি মাসের শেষে আরেও একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এখনও সাতক্ষীরা, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দু’দিন কমে যাবে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৮.১ ডিগ্রি।

এছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি, ময়মনসিংহে ১২.৫, চট্টগ্রামে ১৩.৪, সিলেটে ১৪.৮, রংপুরে ১১, খুলনায় ১১.৫ এবং বরিশালে ১১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর বাইরে রাজশাহীতে আজও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest