সর্বশেষ সংবাদ-

প্লে-অফ ম্যাচে জয় পেল তামিমের পাখতুনস

টি-টেন লিগের প্রথম প্লে-অফের ম্যাচে বেঙ্গল টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে তামিমের পাখতুনস।

দলের তৃতীয় ম্যাচ আর নিজের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় বেঙ্গল টাইগার্সের মুখোমুখি হয় তামিম-আফ্রিদির দল পাখতুন।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৬ রান করে বেঙ্গল টাইগার্স। যার ফলে পাখতুনকে ১২৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় বেঙ্গল টাইগার্স।

জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি তামিম। ৮ রানেই সাঝঘরে ফেরেন তিনি। এরপর শেহজাদ (৩৮), আফ্রিদি (২৩), ফাখার জামান (৩১) রানে আউট হন। তবে ৯ রানে স্মিথ ও ১৬ রানে দশন অপরাজিত ছিলেন। যার ফলে ১০ ওভারে ১২৭ করে ৬ উইকেটে জয় পায় পাখতুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ট্রাক চাপায় কৃষকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ট্রাক চাপায় মিজানুর রহমান (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈবরনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান তালা উপজেলার পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামের ময়নুদ্দীনের ছেলে।
পাটকেলঘাটার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, বিকালে পাটকেলঘাটা থেকে বাজার করে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে ভৈবরনগরে পৌছুলে বিপরীতগামী একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১-২২০১) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর সঞ্চালক সানি লিওন!

পর্নস্টার থেকে বলিউড অভিনেত্রী। পাশাপাশি টেলিভিশনের রিয়্যালিটি শোতে সঞ্চালনা। সানি লিওনকে আরও নানা রূপে দেখা বাকি রয়েছে দর্শকদের। কয়েক দিন আগেই মীনাকুমারীর বায়োপিকে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সানি।

তবে এবার শুধু ইচ্ছে প্রকাশ করেই ক্ষান্ত হওয়া নয়, বরং সত্যি সত্যিই হাতে চাঁদ হাতে পাওয়ার মতো খবর প্রকাশ পেল। জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর ভারতীয় সংস্করণে সঞ্চালক হিসেবে দেখা যাবে সানি লিওনকে। সূত্রের খবর, ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর ২০১৮ প্রিমিয়ারে সানিকে শুধু সঞ্চালিকা হিসেবে নয়, বিভিন্ন স্টান্টও করতেও দেখা যাবে।

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর আসল শো’টির সঞ্চালক বেয়ার গ্রিলস। এই অনুষ্ঠানে প্রকৃতির নিয়ম মেনে, চরম পরিস্থিতিতে কী ভাবে বাঁচতে হয় তারই বিভিন্ন কৌশল দেখানো হয়। বেয়ার পৌঁছে যান বিশ্বের নানা প্রান্তে, যেখানে হয়তো আরশোলা বা ব্যাঙ কাচা খেয়েই দিন কাটাতে হয়। প্রকৃতির নানা প্রতিকূলতাকে জয় করে বেঁচে থাকতে হয়।

এই প্রসঙ্গে সানি বলেছেন, ‘‘আমি অসম্ভব খুশি এমন একটি শো-এর সঙ্গে জড়িত হতে পেরে। এ বার দর্শক অ্যাডভেঞ্চারাস সানিকে দেখতে পাবেন। তবে বেয়ার গ্রিলসের মতো কেউ করতে পারবেন না, তবে আমি আমার নিজস্ব স্টাইলে এটি পরিবেশন করব। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খেশরা প্রতিনিধি : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শালিখা ডিগ্রী কলেজে পালিত হল বিজয় দিবস- ২০১৭। ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু-এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সুজাত আলি, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান গোলদার, খেশরা ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক রাজিব হোসেন (রাজু), প্রভাষক এস,আর আওয়াল, প্রভাষক এম ওবায়দুর রহমান প্রমুখ এবং ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন প্রথম বর্ষের ছাত্রী ইলমি ও দ্বিতীয় বর্ষের পক্ষে রিয়াদ মাহমুদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী।
আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা রিপোর্টাস ক্লাবের মহান বিজয় দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা রিপোর্টাস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমালা অর্পণ করা হয়। বেলা ১১টায় ঈদগাহ বাজারস্থ ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি কেএম রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, যুগ্ন-সাধারণ সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এমএ মামুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন ডাবলু, অর্থ সম্পাদক এমএ মামুন, দপ্তর সম্পাদক শরিফুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিএম নাজমুল হোসেন, নির্বাহী সদস্য গোপাল কুমার দাস, আরাফাত হোসেন লিটন, ফরহাদ হোসেন সবুজ, মফিজুল ইসলাম, আবুল হাসান, তৈয়েবুর রহমানসহ সকল সদস্যবৃন্দরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৭

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পুলিশের বিশেষ আভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ২ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয় ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

দেবহাটা ব্যুরো : নানা কর্মসূচি মধ্যদিয়ে যথাযোগ্য মর্যদায় দেবহাটায় মহান বিজয় পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ৮টায় মিনিটে সকল শহিদদের স্মরণে দেবহাটা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সাংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডান, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা রিপোর্টাস ক্লাব, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠন বিএনপি, জাতীয় পাটি, জাসদ, বিভিন্ন শিক্ষা ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের নের্তৃৃবৃন্দরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলন, দেবহাটা পাইলট হাই স্কুল মাঠে থানা পুলিশ, আনছার বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃষ্ফূর্ত অংশ গ্রহনে কুজকাওয়াজ, ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা ও ক্রীড়া প্রতিযোগীতা, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীরাঙ্গনা নারীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সাংসদ আলহাজ্ব আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। এসময় ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন-সাধারন সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলমসহ উপজেলার সকল শ্রেণিপেশার মানুুষ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকালে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরের বিভিন্ন প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উৎযাপন

নুরনগর থেকে পলাশ দেবনাথ : শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নে সারাদেশের ন্যায় বিভিন্ন প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষ্যে নানাবিধ কর্মসূচী পালিত হয়েছে।দিনের শুরুতেই সরকারী প্রতিষ্ঠান ও বেসরকারী সহ নুরনগর বাজারের সকল ব্যাবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলোন করতে দেখা যায়। অনুষ্ঠানের শুরুতেই নুরনগর ইউনিয়ন পরিষদে সকাল ৮টায় নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ পতাকা উত্তোলন করেন। সকাল ৮টা ৩০মিনিটে নুরনগর ইউনিয়ন পরিষদ,নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়,নুরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং নুরনগর ইউনিয়ন আ”লীগ একযোগে অত্র প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে এক বিজয় র‌্যালী বের করে। র‌্যালীটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয়ে এসে শেষ হয়। শিক্ষার্থীদের নিয়ে নবীন সংঘ মাঠে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া উক্ত সভায় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আলোচনায় অংশ নেন। র‌্যালীটির নেতৃত্ব দেন নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ। নুরনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ, নুরনগর ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি এস এম আব্দুল কাদের, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান,ইউপি সদস্য মীর আলী মোল্যা, ইউপি সদস্য জমাত আলী, নুরনগর পাবলীক লাইব্রেরীর সভাপতি সওকাত ওসমান, নবীন সংঘের সাধারন সম্পাদক দেবাশীষ ঘোষ ও উভয় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। সকাল ৯টা ৩০মিনিটে নুরনগর মহিলা দাখিল মাদ্রাসার উদ্যেগে এক বিজয় র‌্যালী বের করে। উক্ত র‌্যালীতে নেতৃত্ব দেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি এস এম সোহেল রানা বাবু ও অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এরপর সকাল ১০টায় উত্তর হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ্য সমাজ কল্যান সংস্থা এক সাথে শিশুদের নিয়ে বিজয় র‌্যালী বের করে। এছাড়া ইউনিয়নের অন্যান্য এনজিও প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনভর নানাবিধ কার্যক্রম পালন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest