সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

শ্যামনগরের মোমিনুলের বিদেশ যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো

নিজস্ব প্রতিবেদক: ভালোভাবে বেঁচে থাকা, পরিবারের মুখে হাসি ফুটাতে সকলকে ছেড়ে মানুষ পাড়ি জমায় বিদেশে কাজের সন্ধানে। কিন্তু কিচু কিছু সময় স্বপ্ন হয়ে যায় দুঃস্বপ্ন। এমনই এক দুঃস্বপ্ন কুরে কুরে খাচ্ছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের হতভাগ্য যুবক মোমিনুল ইসলামের। ভাগ্য বদলের জন্য ২০১২ সালে বৈধভাবে লিবিয়াতে পাড়ি জমান মোমিনুল ইসলাম। ২০১৭ সালের ৪ আগষ্ট লিবিয়া থেকে অপহরণ হন মোমিনুল। দীর্ঘ ৬ মাস আটক রেখে তার উপর চালানো হয় অমানুসিক নির্যাতন। আর নির্যাতনের সেই ভিডিও ফুটেজ ইন্টারনেটে পাঠিয়ে বাড়ির মানুষদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। লিবিয়ার সেনাবাহিনী মোমিনুলকে উদ্ধার করে দেশে পাঠালেও মোমিনুর হারিয়েছে চলাফেরা করার শক্তি। চোঁখে মুখে ভয়ের ছাপ আর নির্যাতনের চিহ্ন তার সমস্ত শরীরে।
মোমিনুল ইসলাম বলেন, আমাকে লিবিয়া থেকে অপহরণ করেছিলো। বাঙ্গালী চারজন আর লিবিয়ার দুইজন। মোট ৬ জন। লিবিয়ার ত্রিপলি থেকে ধরে ছাপারতা আরেকটা প্রদেশ নিয়ে যায়। সেখানে খুব নির্যাতন করতো। আগুন দিয়ে পোড়াতো, প্লাস্টিক গলিয়ে আমার শরীরে ফেলতো, হাতে পায়ে পেটাতো। এসব ভিডিও ধারণ করে বাড়িতে পাঠিয়ে দিতো ইন্টারনেটের মাধ্যমে। এরপর চাঁদা দাবি করে দশ লাখ। বাড়ির সর্বস্ব বিক্রি করে ৮ লাখ টাকা দেয় আমার পরিবার। পরবর্তীতে আরো ৫০ লাখ টাকা দাবি করে।
মোমিনুল ইসলাম আরো বলেন, “অপহরণের সাথে জড়িত টাঙ্গাইল জেলার সরোয়ার ডুবাইল গ্রামের সরোয়ার, বাগবাড়ী গ্রামের আমজাদ আলী, সিলেট জেলার ফজলুল করিম সেই সাথে লিবিয়ার তিনজন। নির্যাতনের কথা কি বলবো দিনে তিনবার পেটাতো আর একবার অল্প খেতে দিতো আর শুধু টাকা চাইতো। নির্যাতনের চিহ্ন আমার শরীরে দেখুন।”
মোমিনুলের বাবা আব্দুল আজিজ সরদার বলেন, এ ঘটনায় সাতক্ষীরার শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি ও একটি মানি লন্ডারিং মামলা করি। পরবর্তীতে মামলাটি সিআইডি হেড কোয়ার্টার তদন্ত করে। পরবর্তীতে লিবিয়ার সেনাবাহিনী মুক্তিপণের টাকাসহ দুই লিবিয় ও এক বাংলাদেশীকে আটক করে মোমিনুল ইসলামকে উদ্ধার করে বাংলাদেশে পাঠায়। ১৩ ডিসেম্বর বুধবার মোমিনুল বাড়িতে ফিরলেও হারিয়েছে চলাফেরা করার শক্তি, উঠে দাঁড়াতে পারে না এখন। লিবিয়ায় আটক দুই লিবিয়ার অপহরণকারীকে ২০ বছর করে কারাদ- ও সিলেটের ফজলুল করিমকে ১৫ বছর কারাদণ্ড প্রদান করেছে সে দেশের সেনাবাহিনী। আর সরোয়ার লিবিয়ায় পলাতক রয়েছে। ছেলের এমন ঘটনার বিচার দাবি করে মোমিনুলের বাবা আজিজুল ইসলাম আরো বলেন, “আমি সরকারের কাছে বিচার চাই। আমার ছেলেরে পঙ্গু করে দেছে আমি এর বিচার চাই।”
স্থানীয় কাশিমাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ বলেন, “বৈধ পথে বিদেশ গিয়ে অপহরণের শিকার হয় মোমিনুল। নির্যাতনের চিহ্ন তার সমস্ত শরীরে। বাংলাদেশি ও লিবিয়ার দুইদল সন্ত্রাসী তাকে আটক করে মুক্তিপণ নিয়েছে। জীবিত উদ্ধার হয়ে মোমিনুল দেশে ফিরেছে এটা ভাগ্যের ব্যাপার। যারা বিদেশে কাজ করে তারা যেন নিরাপদে কাজ করতে পারে এমন যেন নির্যাতনের স্বীকার না হয় প্রধানমন্ত্রীর কাছে এটা আমাদের দাবি। ”
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্র্তা সৈয়দ আব্দুল মান্নান বলেন, “লিবিয়ায় মোমিনুল অপহরণ হওয়ার পর তার বাবা আমার কাছে এসেছিলেন আইনি সহায়তা পাওয়ার জন্য। আমি পরামর্শ প্রদান করি। তিনি একটি সাধারণ ডায়েরি করেন। তাছাড়া টাঙ্গাইলের এক মহিলাকে ৮ লাখ টাকাও দেয়। সে মহিলাও আটক হয়েছে। এরপর মানি লন্ডারিং একটা মামলা হয়। মামলাটি সিআইডি তদন্ত করছেন। ইতোমধ্যে মোমিনুল লিবিয়া থেকে উদ্ধার হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ৭নং ওয়ার্ড ইউপি সদস্য লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল ও সদর উপজেলা ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক স,ম জালাল উদ্দীন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী শিক্ষক বাবলুর রহমান, আজহারুল ইসলাম, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই এমদাদুল হক, বিডিএফ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরশাদ আলী, মোঃ মোনতাজ আলী, শিক্ষক শংকর কুমার সাধু, অম্বিকা রাণী মন্ডল, শাহাজান আলী, ইন্দ্রজিৎ দাস প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রত্যেক শেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া ১২ জন আদর্শ ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ে উপস্থিতির হার শতভাগ এমন ১৭ জন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের, বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা করায় আরও ৫ জন ছাত্র এবং কোন নৈমিত্তিক ছুটি ভোগ না করে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হওয়ায় শিক্ষকদের মধ্যে অম্বিকা রানী মন্ডলকে বিশেষ পুরষ্কার প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসায় কালিমন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালিমন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সুরেস পান্ডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং লাবসা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর আলহাজ্ব মো. আব্দুল হান্নান, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. আবুল হোসেন খোকন, লাবসা ইউপি ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান তোতা, সাবেক সিবিএনেতা ও সদর উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শওকাত আলী, ইউনিয়ন আওয়ামীগের যুগ্ম সম্পাদক মো. রহমত আলী।
এসময় আরও ইপস্থিত ছিলেন কিরোন চক্রবর্তী, নিতাই ব্যানার্জী, মন্দিরের সাধারণ সম্পাদক ভৈরব কর্মকার কোষাধ্যক্ষ দেবেন্দ্র কর্মকার। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন পুরোহীত দ্বীনবন্ধু চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দীর কমিটির সভাপতি পবিত্র ব্যানার্জী। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ধর্ম যার যার উৎসব সবার। দেশে সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যদ্ধভাবে বসবাস করে চলেছে। এসময় তিনি দেশের উন্নয়নে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে জয় করে উন্নয়নের ধারা অব্যাত রাখার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রংপুরে নৌাকা-ধানের শীষ কেউই টিকল না লাঙলের সামনে

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৩টি কেন্দ্রের ফলাফলে মেয়র পদে লাঙল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি ৮৩টি কেন্দ্রের ফলাফলে ৬৭ হাজার ২১৮ ভোট পেয়েছেন।

নির্বাচন কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে ঘোষিত ৪৭টি কেন্দ্রের ফল অনুযায়ী লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৬৭ হাজার ২১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ২৬ হাজার ৪৭৮ ভোট। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ১৩ হাজার ৮৯৬ ভোট।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীভাবে রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন গণনা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পৌষের সন্ধ্যায় শিশির ভেজা মনোরম পরিবেশে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। ফিতা কেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু আহমেদ, মোজাফ্ফর গার্ডেন এন্ড রিসোর্ট’র চেয়ারম্যান খায়রুল মোজাফ্ফর মন্টু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা প্রমী মটরস্ এর ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুস সোবহান খোকন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী প্রমুখ। সাতক্ষীরায় নিরিবিলি নান্দনিক মুক্ত পরিবেশে মানুষিক প্রশান্তির অভিজাত রুচিশীল মানুষের খাদ্য ও বিনোদনের দাহিদা মেটাতে যাত্রা শুরু করল তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, জেল সুপার আবু জাহেদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যান্যার্জি, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আনিছুর রহিম, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, বাংলাভিশন টিভি’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামানসহ জেলার উচ্চ পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা ও ভিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আ’লীগ নেতা নুরুল হকের পিতা হারু মিয়ার দাফন সম্পন্ন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার সুলতানপুর নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হকের পিতা আলহাজ¦ আনোয়ারুল হক হারু মিয়ার দাফন সম্পর্ন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াই টায় শহরের সুলতানপুর ক্লাব মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, মরহুমের নাতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুরসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, মরহুমের বড় ছেলে জেলা আ ’লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, সুলতানপুর জামে মসজিদের ইমাম হাফেজ শেখ রফিকুল ইসলাম, পুরাতন কোর্ট মসজিদের ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ, আবুল বাসার প্রমুখ। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের নাতি শেখ মিজানুর রহমান মিন্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, মরহুমের পুত্র ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন ও সাতক্ষীরা আহছানিয়া মিশনের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলুসহ বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লীরা। মরহুমের নামাজে জানাযা শেষে মরহুহের লাশ সুলতানপুরস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা কুলিয়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরসহ কয়েকজন নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুলিয়া ইউনিয়ন যুবলীগ। বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়ন যুবলীগের আয়োজনে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষের নেতৃত্বে একটি মিছিল কুলিয়া শহিদ মিনার চত্তর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লোকমান কবির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফজাল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান চন্দ্র বর, সাধারণ সম্পাদক ইসমাইল গাজী, দেবহাটা সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহিন সিরাজ, যুগ্ন-আহবায়ক হালিম মোস্তফা, যুবলীগ নেতা শাহিনুজ্জামান রিপন, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি পরাণ চন্দ্র সরকারসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নের্তৃবৃন্দ। এসময় বক্তরা বলেন, পারুলিয়া বাসস্টান্ডের একটি জমি সংক্রান্ত বিষয়ে ষড়যন্ত্র মূলক ভাবে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরসহ কয়েকজন নেতাকর্মীকে জড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সুযোগ কাজে লাগিয়ে তপন বিশ্বাস যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চান্দুড়িয়া সীমান্তে জনসাধারণের সাথে বিজিবির মতবিনিময়

কলারোয়া, প্রতিনিধি: কলারোয়া সীমান্তে জনসাধারণের সাথে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলার চান্দুড়িয়া সীমান্তের চান্দুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাছে এ মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। সুবেদার কোহিনুর আলমের উপস্থিততে এ মতবিনিময় সভায় বক্তব্য দেন হাবিলদার অসিত কুমার, ইউপি সদস্য কামাল হোসেন লাভলু, সাংবাদিক এসএম ফারুক হোসেন। সকলের উপস্থিততে সুবেদার কহিনুর আলম বলেন, অবৈধ ভাবে কেউ ভারতে গরু আনতে যাবেন না, এই সীমান্তে কেহ নারী ও শিশু পাচার করতে পারবে না, মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। এলাকায় কেহ বাল্য বিবাহ দিতে পারবেন না। কেহ বাল্য বিবাহ দিলে সাথে সাথে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়গুলি অমান্য করিলে আপনারা বিজিবিকে জানান। বিজিবি অপনাদের সহযোগিতা করবেন। সর্ব সময় বিজিবি আপনাদের পাশে আছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাবিলদার অসিত কুমার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest