সর্বশেষ সংবাদ-
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলন

সাতক্ষীরা ছাত্রলীগের কমিটি দেয়ায় জেলা আওয়ামীলীগের অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক হিসাবে সৈয়দ সাদিকুর রহমান ও যুগ্ম-সম্পাদক হিসাবে আসিফ সাবাজ খানকে মনোনীত করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক এমপি, সাবেক এমপি একে ফজলুল হক, আবুল খায়ের, সাবেক এমপি ডা: মোখলেছুর রহমান, এড. এস এম হায়দার, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, কৃষি সম্পাদক সরদার মুজিব, তথ্যগবেষণা সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ সম্পাদক শহীদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এড. গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক বিশ্বাস, শিক্ষা সম্পাদক শফিউল আযম লেলিন, যুব ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিল্প বাণিজ্য সম্পাদক আলহাজ্ব আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপ- দপ্তর সম্পাদক জে এম ফাত্তাহ, উপ-প্রচার সম্পাদক অধ্যাপক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ আসাদুল হক, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান প্রমুখ। অনুরূপ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি স ম জগলুল হায়দার এমপি, সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ অহেদুজ্জামান, সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, আশাশুনি উপজেলার সভাপতি এ বিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টু, দেবহাটা উপজেলার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কলারোয়া উপজেলার সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, তালা উপজেলার সভাপতি শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সদস্য এড. শাহানাজ পারভীন মিলি, মমতাজুন নাহার ঝর্না, কোহিনুর ইসলাম, মীর মোশাররফ হোসেন মন্টু, ডা. মিজানুর রহমান, ডা.মুনসুর আহমেদ, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম নাদিরা আলী ও সাধারণ সম্পাদিকা রেবেকা পারভীন রিক্তা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি শ্রীউলায় শিক্ষকের বিদায় সংবর্ধনা

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার শ্রীউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আমিনুল ইসলাম বুলুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠতি হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
প্রাক্তন শিক্ষক আলহাজ্ব জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতুয়াডাঙ্গা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শীতলপুর সর: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মিনানুর নাহার, ভগিরথ বাছাড়, দিপংকার কুমার, জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মিজানুর রহমান, শ্যামল কুমার, সালমা পারভীন, ফারজানা ইয়াসমিন সহ এলাকার অবসরপ্রাপ্ত সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি পূর্বপাড়ায় দুই শিশুসন্তানসহ মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় বাবা মোশারফ হোসেন গুরুতর আহত হন।

নিহতরা হলো, তারাকান্দি পূর্বপাড়ার মোশারফ হোসেনের স্ত্রী তাসলিমা আক্তার (২৮), ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইসা (৮)।

আজ শনিবার সকাল সাতটার দিকে মবিন (২৬) নামে এক কলেজ ছাত্র ঘটনাটি ঘটিয়েছে। সে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক মবিনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। সে তারাকান্দি পূর্বপাড়া গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মোশারফ হোসেন ও মবিনের পিতা প্রবাসী আলম সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে তাদের মাঝে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সে এই তিন খুনের ঘটনা ঘটিয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনজনকে হত্যা করে পালিয়ে যাবার সময় এলাকাবাসীকে মবিনকে আটক করে।
পরে তাকে পাকুন্দিয়া থানায় নিয়ে আসা হয়।

অন্যদিকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনা তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ শনিবার। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। সারাদেশে জাতীয়ভাবে যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্টপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হসিনা পৃথক বাণী প্রদান করেছেন। এছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান শুক্রবার বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। উদ্বোধন শেষে বাদ মাগরিব ওয়াজ করেন তেজগাঁওস্থ মদীনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী।

ইফা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, শুক্রবার থেকে ১৫ ডিসেম্বর’১৭ পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ ও মিলাদ মাহফিল। দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামগণ এ মাহফিলে বয়ান করবেন। এছাড়া বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় ৮ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী মহানবী (সা.) জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম মিলনায়তনে বাদ আসর অনুষ্ঠিতব্য সেমিনার রেকর্ডিং করে বাংলাদেশ বেতারের এফ এম ১০৬ মেগাহার্টজে প্রতিদিন রাত সোয়া ১০টায় প্রচার করা হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় বাদ জোহর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাতিজার হাত ধরে চাচি উধাও!

টমটমচালক ভাতিজার হাত ধরে এবার উধাও হয়েছেন এক চাচি। দুই সন্তানের জননী চাচির বয়স ৩৩ বছর। অন্যদিকে ভাতিজা মো. ইলিয়াছের বয়স ২২।

গত সপ্তাহে সিরাজগঞ্জে ফুফুকে নিয়ে ভাতিজা উধাও হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই পার্বত্য খাগড়াছড়ির পানছড়ির আইয়ুব নগর গ্রামে এই ঘটনা ঘটল। স্বামীর জমানো টাকা-পয়সা নিয়ে ভাতিজার হাত ধরে চাচির নিরুদ্দেশ হওয়ার বিষয়টি দুর্গম পানছড়িতে চায়ের টেবিলে ঝড় তুলেছে।

জানা গেছে, পানছড়ির আইয়ুব নগর গ্রামের আবদুল বারেকের ছেলে শাহাদাত হোসেন ১৪ বছর আগে পারিবারিকভাবে মাটিরাঙ্গার মেয়েকে বিয়ে করেন। ১৪ বছরের দাম্পত্য জীবনে তারা দুই সন্তানের জনক-জননী।

প্রায় এক যুগ ধরে শাহাদাত হোসেন চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। এই সুযোগে স্বামী শাহাদাত হোসেনের আপন বড় ভাই দেলোয়ার হোসেনের ছেলে টমটমচালক ইলিয়াছের সঙ্গে আমেনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

চাচি-ভাতিজার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে বুধবার সকালের দিকে দুই সন্তানকে নিয়ে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি।

এরপর বুধবার রাত ১২টার দিকে ইলিয়াছের টমটম খাগড়াছড়িতে পাওয়া গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।
বন্ধ রয়েছে তাদের দুইজনের মোবাইল নম্বর। ছেলের এমন ঘটনায় ভেঙে পড়েছেন ইলিয়াছের বাবা কৃষক দেলোয়ার হোসেন।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে চট্টগ্রামে কর্মরত স্বামী শাহাদাত হোসেন বলেন, ১৪ বছরের দাম্পত্য জীবনে কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার ঘরে থাকা প্রায় এক লাখ টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং স্বর্ণালঙ্কার নিয়ে ভাতিজার হাত ধরে পালিয়েছে আমেনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আমিরুল বশর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১০

চীনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকার তিয়ানজিনে শুক্রবার সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোর রাত ৪টার দিকে তিয়ানজিনের হেক্সি জেলার একটি বহুতল ভবনের ৩৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে যে, বাসার ভিতরের সাজসজ্জার সরঞ্জাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। এ ঘটনায় তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বসুন্দরীর বলেও ছক্কা পেটালেন বিরাট

‘আপনাকে দেখে যারা অনুপ্রাণিত হয় তাদের আপনি কী দিতে চান?’ ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে প্রশ্ন করেছিলেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। এক বাক্যের প্রশ্নের উত্তরে অনেক উত্তর দিয়েছেন বিরাট। স্বভাবতই তাতে মুগ্ধ ভারতের নতুন মিস ওয়ার্ল্ড।

সম্প্রতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাটের হাত থেকে সংবর্ধনা নেন মানুষী। সেখানেই প্রশ্নটি করেন। বিরাট উত্তরে বলেন, মানুষ যদি বুঝতে পারে তুমি ভান করছ তা হলে তারা আর তোমার কাছে আসবে না। আমি কখনওই কারও মতো হতে চাইনি, সব সময়ই নিজের মতো হতে চেয়েছি। আমাকে নিয়ে মানুষের বিভিন্ন অভিযোগ ছিল, সমস্যা ছিল। কিন্তু আমার ছিল না। যখন মনে করেছি বদলানো প্রয়োজন, আমি তখনই বদলেছি।

বিরাট আরও বলেন, মাঠে নেমে কোনও প্রত্যাশা থাকে না, শুধু নিজের কাজটাই করি।
আমার কাছে জীবনের আনন্দ মানে, বলকে ভাল করে দেখে ব্যাটের মাঝ বরাবর সেটাকে মারো। সব সময় মাঠে গিয়ে রান করা বা উইকেট নেওয়ার ক্ষমতা থাকে না। আমরা শুধু কঠোর পরিশ্রম করতে পারি এবং নিজেদের প্রতি সৎ হতে পারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির ভাইকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ

ফের পুলিশের ফাঁদে মেসি পরিবার! আর্জেন্টাইন তারকার ভাই মাথিয়াস মেসিকে খুঁজছে পুলিশ। লিওনেল মেসির ভাইয়ের রক্তাক্ত বোট থেকে পিস্তল উদ্ধার হওয়ার পর তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

যদিও লিওনেলের ভাই মাথিয়াসের দাবি, তার মোটর বোট দুর্ঘটনায় পড়েছিল। ৩৫ বছরের মাথিয়াস এক সিকিউরিটি গার্ডকে জানিয়েছে, যখন তার বোট একটি ফিশিং ক্লাবে পৌঁছায় তখন স্যান্ডব্যাংকের সঙ্গে ঘর্ষণে তার মুখে কিছুটা অংশ কেটে যায়। কিন্তু পুলিশ মেসির ভাইয়ের রক্তাক্ত বোট থেকে একটি পিস্তলও পেয়েছে। যাতে সন্দেহ আরও দানা বেধেছে। গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াছে মাথিয়াস। তবে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবী জোস লুইস কাটেরিনা মাথিয়াসের গ্রেফতারের আবেদন জানিয়েছেন। তিন মাস আগেও মাথিয়াসের বিরুদ্ধে মৃত্যুর অভিনয় করার অভিযোগ উঠেছিল। তারপর সে জানিয়েছিল, দুর্ঘটনার পর সে নিজেই গাড়ি চালিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিল।
এই প্রথম নয়, আগেও বহুবার আর্জেন্টাইন ফুটবল আইকনের ভাইয়ের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে। গত বছর তার গাড়ি থেকেও পিস্তল উদ্ধার হয়। অতীতে মাদক সেবনের জন্য মাথিয়াসের ৪৭০ ইউরো জরিমানাও হয়। ২০০৮-এ কোমড়ে বেল্টের সঙ্গে পিস্তল রাখায় জন্য গ্রেফতার হয়েছিল মেসির ‘কুখ্যাত’ ভাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest