সর্বশেষ সংবাদ-
দেবহাটায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্তসাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ময়লার স্তুপদেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মাসাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালাকালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪New‑Year Spin‑Off: How Live‑Dealer Integration Is Shaping the Hottest Slot Themes of 2024

শাহবাগের ৪১ ওষুধের দোকানে অভিযান, ৪১ লাখ টাকা জরিমানা

রাজধানীর শাহবাগের ওষুধের দোকানগুলোতে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

শাহবাগের মোট ৪১টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে প্রত্যেক দোকানকেই জরিমানা করা হয়েছে। এ সময় মোট ৪১ লাখ টাকা জরিমানা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ ছাড়া তিনটি প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে র‍্যাবের সঙ্গে উপস্থিত ছিলেন আটজন ড্রাগ সুপার।

যেসব অভিযোগে জরিমানা করা হয় সেগুলো হলো অনুমোদনহীন বা অবৈধ ওষুধ বিক্রি, ওষুধের পাতায় ডিআর নম্বর না থাকা এবং মানহীন ওষুধ রাখা।

এ বিষয়ে সারোয়ার আলম বলেন, দেশের রোগীদের জন্য মোট সাতটি দেশ থেকে ক্যানসার প্রতিরোধের ওষুধ বা অ্যান্টি ক্যানসার মেডিসিন আমদানি করার নিয়ম রয়েছে। তবে অনেক দোকানে বিশ্বের অন্য দেশ থেকেও আমদানি করা ওষুধ পাওয়া যায়। ফলে তাদের জরিমানা করা হয়।

সারোয়ার আলম আরো জানান, তাঁদের অভিযান অব্যাহত আছে। ভবিষ্যতেও এই অভিযান চলবে। তিনি বলেন, ‘আমাদের কাছে আরো অনেক তথ্য আছে। সেগুলোর ভিত্তিতে অভিযান চালানো হবে। অপরাধীদের যথাযথ সাজা দেওয়া হবে।’

অভিযানে প্রায় এক ট্রাক ওষুধ জব্দ করা হয়। এগুলো সিটি করপোরেশনে ডাম্পিং জোনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই এগুলো ধ্বংস করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের অভিযানে মেসার্স মেডিকোর্স ফার্মেসির এক মালিক আজিজুর রহমান মঞ্জুকে দুই বছর এবং মোর্শেদুল করিম মানিককে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ভিআইপি ড্রাগের মালিক মশিউর রহমানকেও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিপু সুলতান ছিলেন মুক্তির নায়ক : ভারতের রাষ্ট্রপতি

আঠারো শতকে ভারতের মহীশূরের শাসক টিপু সুলতানের প্রশংসা করে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, ব্রিটিশবিরোধী লড়াইয়ে টিপু সুলতান ঐতিহাসিক মৃত্যুবরণ করেছেন। কর্ণাটকের বিধানসভা ভবনের ৬০তম বার্ষিকী উপলক্ষে সেখানে গতকাল বুধবারের অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। এ সময় ক্ষমতাসীন কংগ্রেস সদস্যরা ডেস্ক চাপড়ে তাঁর প্রতি সমর্থন জানান। তবে নীরব ছিল বিরোধীরা।

রাষ্ট্রপতি রামনাথ এমন এক সময় টিপু সুলতানের প্রশংসা করলেন, যখন বিজেপি তাঁকে ‘হিন্দুদের ওপর নিপীড়নকারী’ আখ্যা দিয়ে বিক্ষোভ করছে। দলটি তাঁর বিরুদ্ধে ‘কর্ণাটকবিরোধী’ এবং ‘গণহত্যার’ও অভিযোগ তুলেছে।

কর্ণাটক বিধানসভায় রামনাথ তাঁর বক্তব্যে টিপু সুলতানকে ‘মুক্তির নায়ক’ আখ্যা দিয়ে বলেন, ‘তিনি (টিপু সুলতান) ছিলেন উন্নয়নের পথে অগ্রগামী এবং যুদ্ধে মহীশূর রকেটের ব্যবহার করেছিলেন। এই প্রযুক্তি পরে ইউরোপীয়রা ব্যবহার করেছে।’

বিজেপি অভিযোগ করেছে, টিপু সুলতানকে প্রশংসা করে রাষ্ট্রপতির দেওয়া ওই বক্তব্য কংগ্রেসের তৈরি করা। এ দলই ২০১৫ সাল থেকে কর্ণাটকে টিপু সুলতানের জন্মবার্ষিকী উদ্‌যাপন শুরু করেছে।

কর্ণাটক বিধানসভায় বিজেপি সদস্য অরবিন্দ লিম্বাভালি বলেন, ‘তারা (কংগ্রেস) রাষ্ট্রপতির কার্যালয়ের অপব্যবহার করেছে। তারাই তাঁকে (রাষ্ট্রপতি) আমন্ত্রণ জানিয়েছে এবং তাঁর বক্তব্য প্রস্তুত করে দিয়েছে। এই বছরটা নির্বাচনী বছর। এই ইস্যুটা তারা বড় করতে চায় এবং রাষ্ট্রপতির সফরকে তারা বড় সুযোগ হিসেবে নিয়েছে।’ তিনি বলেন, ‘তাঁর (টিপু সুলতান) স্বাধীনতা অর্জনের লড়াইয়ের ব্যাপারে কোনো প্রশ্ন নেই…তবে হিন্দুদের ব্যাপারে তাঁর মানসিকতার বিষয়ে আমার প্রশ্ন রয়েছে।’

কংগ্রেস নেতা দিনেশ গুন্ডু রাও বলেন, বাসবেশ্বরা, কৃষ্ণা দেবারাইয়া, রানি চেন্নাম্মার কথা বলেছেন রাষ্ট্রপতি। এই প্রাসঙ্গিকতায় তিনি টিপু সুলতানেরও উল্লেখ করেছেন। টিপু সুলতান শুধু ঐতিহাসিক চরিত্রই নন, তিনি একজন কিংবদন্তিও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সমতা ফেরাল ভারত
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সমতা ফেরাল ভারত।
২৩১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং করেন শিখর ধাওয়ান এবং হার্দিক পান্ডে। পরে ভারতের ব্যাটিংয়ে নেতৃত্ব দেন দিনেশ কার্তিক। ২৪ বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
বোলারদের অসাধারণ পারফরম্যান্সের পর ব্যাট হাতে ভাল পারফরম্যান্স করেন ওপেনার শিখর ধাওয়ান। তিনি ৮৪ বলে ৬৮ রান করে আউট হন। অধিনায়ক বিরাট কোহলি করেন ২৯ রান। দীনেশ কার্তিক ৬৪ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩০ রান করে নিউজিল্যান্ড। তিন উইকেট নেন ভুবনেশ্বর কুমার। জোড়া উইকেট নেন যুজবেন্দ্র চাহল ও জসপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডে ও অক্ষর পটেল। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন হেনরি নিকোলস।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের নামে চাঁদাবাজিকালে গাঁজাসহ নাবালক ছাত্রলীগ নেতা আটক!

নিজস্ব প্রতিবেদক : দেবহাটায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজিকালে গাঁজাসহ এক নাবালক ছাত্রলীগ নেতা আটক হয়েছে। সে উপজেলার পারুলিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা ওহিদুল ইসলামের পুত্র পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় ৭ম শ্রেণির ছাত্র এবং ওই বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহম্মেদ। বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে পারুলিয়া মহাশ্মশান এলাকায় পুলিশের নামে চাঁদা আদায়কালে পুলিশ তাকে আটক করে। দেবহাটা থানার এএসআই কায়সার, আল-আমিন, আমজাদ, শামিম হোসেন তাকে আটক করে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী কামাল হোসেন জানান, পারুলিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। বুধবার রাতে পারুলিয়া মহাশ্মাশান এলাকায় চাঁদাবাজির খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছে ৩৫ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থার প্রক্রিয়া অব্যহত ছিল।
উল্লেখ্য যে, আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়ায় ইতোপূর্বে স্থানীয়রা এবং থানা পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হলেও পুনরায় আগের পন্থায় চালাতে থাকে। এমন কি সে একজন মাদকসেবী বলেও স্থানীয়রা জানিয়েছে। তাছাড়া পরিবারে পক্ষ থেকে পর্যাপ্ত শাসন না থাকায় অপ্রাপ্তবয়সে তার এধরনের কর্মকা-ে এলাকাবাসী ও ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক ধারণা থাকতে হবে -জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পর্যায়ে জেলা ব্যান্ডিং কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং কিশোর বাতায়ণ পরিচিতি করণের লক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ভারপ্রাপ্ত আসফিয়া সিরাত, জেলা সহকারী শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার ও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী মোমিন উদ্দিন প্রমুখ। এসময় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন,‘ জেলা ব্যান্ডিং এর কার্যক্রমে শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের মাধ্যমে জেলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিতি করিয়ে দেওয়া। আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধর। তাদেরকে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক ধারণা থাকতে হবে।’ জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া আ ’লীগের গ্রুপিংয়ে উত্তেজনা চরমে; এবার পাল্টা লাল্টুর বিরুদ্ধে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : কলারোয়া উপজেলা আওয়ামীলীগের দ্বন্দ্ব চরমে রূপ নিয়েছে। উপজেলা আ ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর মধ্যকার গ্রƒপিংয়ের জের ধরে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্য মিছিল-মিটিং ও সমাবেশের মত ঘটনা ঘটছে। যেকোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষেরও আশঙ্কা করছেন কেউ কেউ। মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান স্বপনের বিরুদ্ধে লাল্টুর বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রতিক্রিয়ায় বুধবার লাল্টুর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেন স্বপনের অনুসারীরা।
সমাবেশে “কলারোয়ায় ফেল করা দলের শীর্ষ নেতা লাল্টু উপজেলা আওয়ামীলীগকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করছে” Ñ বলে মন্তব্য করেছে স্বপনপন্থী আ ’লীগ নেতারা।
তাদের বলেন, “দলের সাইনবোর্ড লাগিয়ে মীর জাফরের কায়দায় দলকে ও সরকারের উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্ত করার ষড়যন্ত্র কোনভাবেই আপনাদের সভল হবে না। আপনারা যারা দলের নিবেদিত প্রাণ আছেন তাদের সাথে নিয়ে ফেল করা দলের নেতা লাল্টুর সকল ষড়যন্ত্র কঠোর ভাবে দমন করা হবে। ষড়যন্ত্রকারীদের কলারোয়া মাটি থেকে চিরতরে বিদায় করে দিয়ে কলারোয়াকে কলঙ্কমুক্ত করতে চাই। তাই আপনারা জানেন কিভাবে লাল্টু অতীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছিল।”
বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেনসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর মঙ্গলবারের সমাবেশে দেয়া বক্তব্যের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ করেছে।
বুধবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাতক্ষীরায় আগমন উপলক্ষে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ শেষে থানা মোড়ে রুপালী ব্যাংকের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
সড়ক পরিবহন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা শফিউল আলম শফির পরিচালানায় জেলা আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেনের নেতৃত্বে¡ শুভেচ্ছা মিছিল ও সমাবেশে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যানগন মাস্টার নুরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সড়ক পরিবহন শ্রমিকলীগের সভপতি আমজাদ হোসেন শাহিন, সহ-সভাপতি শহিদ আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, যুগ্ন-আহবায়ক রেজানুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরিদ খানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলিয় নেতাকর্মীরা প্রমুখ। উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাতক্ষীরায় দলীয় কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে বলে জানান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কঠিন রোগ থেকে রক্ষা পাওয়ার আকুতি কুল্যার সুন্দরী দাসীর

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কঠিন ব্যধিতে আক্রান্ত অসহায় সুন্দরী দাসী অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আকুতি জানিয়েছেন সর্বস্তরের মানুষের কাছে। ছোট ছোট তিনটি সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি বাঁচার আঁকুতি নিয়ে হাউমাউ করে কেঁদে ফিরছেন বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে।
কচুয়া দাশপাড়া গ্রামের হতদরিদ্র নিমাই দাশের স্ত্রী সুন্দরী দাসি। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী দুজনে মিলে কার্জ করে সংসার চালিয়ে আসছিলেন। একসময় সুন্দরী তার কাধে (গলার বাম পাশে) চামড়ার উপরে মাংসে চর্ম রোগের মত অনুভব করেন। স্থানীয়ভাবে চিকিৎসা করালেও উপকার হয়নি। দিন যায় আক্রান্ত স্থানের ক্ষত আরও বাড়তে থাকে। আক্রান্ত স্থানে প্রচ- ব্যথা-যন্ত্রণা অনুভব হতে থাকে। স্থানীয়ভাবে চিকিৎসায় উপকার না হওয়ায় সাতক্ষীরা, খুলনায় বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করান হলেও কোন উপকার পায়নি তারা। সহায়-সম্বল বিক্রয় করে চিকিৎসা খরচ দিতে দিতে তারা সর্বস্ব হারা হয়ে পড়েন। এরপর মানুষের দ্বারে ঘুরে ঘুরে কিছু টাকা একত্রিত করে ঢাকায় চিকিৎসা নিতে থাকেন। কিন্তু না তাতেও কোন উপকার হয়নি। চিকিৎসকরা বলেছেন তার রোগের নাম “নিউরোফ্রায়হোমা”। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার জন্য বিভিন্ন জনের পরামর্শ পেয়ে তারা অর্থ-যোগাড় করতে মরিয়া হয়ে উঠেছেন। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে হয় সুন্দরীকে। তখন তার কোন হিতাহিত জ্ঞান থাকেনা। অসহনীয় যন্ত্রনার হাত থেকে রক্ষা পেতে তারা দ্বারে দ্বারে ঘুরে সামান্য কিছু টাকা যোগাড় করতে পেরেছেন। এখনো বহু টাকার প্রয়োজন। তাই সরকার, জন প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। তাদের মোবাইল নং ০১৭৭৬-৭৭৯৯১৩ এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিজ্ঞানী পি সি রায় একজন প্রকৃত দার্শনিক ছিলেন – উপাচার্য ফায়েক উজ্জামান

কৃষ্ণ রায়, পাইকগাছা : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেছেন, বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র পি.সি. রায় আজীবন মানব কল্যাণে কাজ করে গেছেন। একাধারে তিনি শিক্ষক, গবেষক, ব্যবসায়ী, সমাজ সংস্কারক ও সমবায় আন্দোলনের পূরোধা ছিলেন। রবীন্দ্র-পি সি রায়ের একই সনে জন্ম উল্লেখ করে খুবি ভিসি জানান, এ ধরণের বরণ্য ব্যক্তি যুগে যুগে পৃথিবীতে আসেন এবং তাদের কর্মময় জীবন আলোকিত করে নিজেকে মানব কল্যাণে উৎস্বর্গ করে যান। বিজ্ঞানী পি সি রায় এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি জীবনে কখনো ব্যক্তি স্বার্থ কিংবা ব্যবসায়ীক মনোভাব নিয়ে কোন কাজ করেননি। তিনি লেখাপড়া শেষে বিদেশে ভাল কোন চাকুরি করতে পারতেন। কিন্তু তা তিনি না করে দেশে এসে প্রধান পেশা হিসাবে শিক্ষকতাকে শুরু করেন। তার শিক্ষকতার ব্রত আর বর্তমান শিক্ষকদের শিক্ষকতার মধ্যে অনেক তফাত রয়েছে উল্লেখ করে ভিসি ফায়েক উজ্জামান বলেন, বর্তমান শিক্ষকদের মধ্যে প্রাইভেট পড়ানো এবং কিভাবে বেশী বেশী টাকা রোজগার করা যায় তার প্রতিযোগিতা চলছে। এ ধরণের প্রতিযোগিতা পরিহার করে বিজ্ঞানী পিসি রায়ের শিক্ষকতার আদর্শকে অনুসরণ করার জন্য বর্তমান সময়ের শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান। বিজ্ঞানী পি সি রায় যে, একজন প্রকৃত দার্শনিক ছিলেন তা তার চেহারা ও কর্মকান্ড প্রমাণ করে। বিজ্ঞানীর জনহিতকর এ কর্মকান্ড আমাদেরকে এখনো অনুপ্রাণিত করে উল্লেখ করে তিনি বলেন, পিসি রায়ের জীবন আদর্শ বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উদ্যোগ নিতে হবে। ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী পিসি রায়ের নামে নামকরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পিসি রায় তার অর্জিত সকল সম্পত্তি মানব কল্যাণে দান করে মানবতায় যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বুধবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার রাড়–লী কাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আচার্য প্রফুল্লচন্দ্র সাহিত্য পরিষদ আয়োজিত বিজ্ঞানীর ৭৩তম মহাপ্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী আয়োজিত সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আচার্য প্রফুল্লচন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি ও সহঃ অধ্যাপক রণজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশেষ আলোচক ছিলেন, বিএল কলেজের বিভাগীয় প্রধান (বাংলা) প্রফেসর মোঃ আব্দুল মান্নান, মেথোজিস্ট থিয়োলজিক্যাল সেমিনারী ঢাকার ভাইস প্রিন্সিপাল ড. রেভা সাইমন আর বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজিব। অসিম চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, এসএম লিয়াকত হোসেন, লেখক ও সাংবাদিক বদরু মোহাম্মদ খালেকুজ্জামান, কবি ও গবেষক খসরু পারভেজ, কবি মকবুল মাহফুজ, প্রধান শিক্ষক পরেশ কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন ও শিক্ষার্থী রিংকু মন্ডল। উল্লেখ্য, বিজ্ঞানী পিসি রায় ১৮৬১ সালের ২ আগস্ট পাইকগাছার রাড়–লীতে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৪ সালের ১৬ জুন চিরকুমার বরেণ্য এ বিজ্ঞানী মৃত্যুবরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest