সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

কলারোয়ায় খোরদোর যুবকের আত্মহত্যা

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় মায়ের উপর অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে জাকির হোসেন (৩০) নামের এক যুবক। সে উপজেলার বড় খোরদো গ্রামের আকবার আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খোরদো গ্রামে নিজ বাড়ির বসত ঘরের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্য করে। পারবারিক সূত্রে জানা যায়, রাতে মায়ের সাথে ছেলে জাকিরের কথাকাটি হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সে মায়ের উপর অভিমান করে সবার অজান্তে বসত ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান রিপন ঘটনাস্থানে পরিদর্শন করে লাশ উদ্ধার করেন এবং ময়না তন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলে দোয়ানুষ্ঠান

নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতার মানিকতলায় আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলে বৃহঃবার বেলা ১১টায় ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের অধ্যক্ষ খান আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নলতা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ বলেন, শিশুদেরকে ভালভাবে গড়তে পারলে, একটি ভাল জাতি উপহার দেওয়া সম্ভব। আধুনিক যুগে তাদেরকে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে পারিপার্শ্বিক শিক্ষা দিতে হবে। তাদেরকে স্কুলে একটি ভাল পরিবেশ দিতে হবে। শিশুদেরকে ধর্মীয় শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, সংগীত চর্চা, ছবি অংকন, বিতর্ক বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতে হবে। আর এ বিষয়ে আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুল শিশুদের জন্য সেগুলোর ব্যবস্থা করে নজির রেখে চলেছে। তিনি আশা প্রকাশ করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি এভাবে এগিয়ে গেলে অতি দ্রুত জেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুলে পরিনত হবে। অধ্যক্ষ তোফায়েল আহমেদ আরো বলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এজন্য তাদের দক্ষতা ও প্রচেষ্টায় ছাত্র-ছাত্রীরা অবশ্যই ভাল ফলাফল অর্জন করবে বলে আমার বিশ্বাস।
সিনিয়র সহ-শিক্ষক আবু ফরহাদের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি পুরস্কার প্রাপ্ত মৎস্য ব্যবসায়ী আনারুল ইসলাম, স্কুলের পরিচালক সোহরাব হোসেন সবুজ, স্কুলের উপ-অধ্যক্ষ শাহিনুর রহমান, শিক্ষক শিউলী সরকার ও আনারুল ইসলাম, ৫ম শ্রেণির ছাত্র প্রিতম স্বর্ণকার ও অভিভাবক মহাদেব স্বর্ণকার। এসময় স্কুলের শিক্ষক শাহানারা খাতুন, নাদিরা সুলতানা, রাশিদা খাতুন, আব্দুল কাইয়ুম, তাপস কুমার পাল, হাফিজুল ইসলামসহ দোয়া প্রার্থী ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জেলা পরিষদ সদস্যের অফিস উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিশেষ তহবিল থেকে সাতক্ষীরা জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের উদ্যোগে অসহায়, গরীব, দুঃস্থ রোগীদের মাঝে আর্থিক সাহায্য চেক বিতরণ করা হয়েছে। গত ১৬ নভেম্বর শ্যামনগরে ডাকবাংলা মোড়ে আনুষ্ঠানিকভাবে ১৫ জনকে ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়। জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস, এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি রমজাননগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শেখ আল-মামুন, কৈখালী সাবেক ইউপি চেয়ারম্যান সাহাজান সিরাজ, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রলীগ নেতা নুরুজ্জামান টুটুল, সাবেক যুবলীগ নেতা কুমুদ রঞ্জন গায়েন, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া, চেক বিতরণ, সরকারি সাফল্য তুলে ধরে বক্তব্য ও জেলা পরিষদের ৯নং ওয়ার্ড সদস্যের অফিস উদ্বোধন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে ভ্যান থেকে পড়ে এক শিশু গুরুতর আহত

পলাশ দেবনাথ : শ্যামনগর উপজেলার নুরনগর টু দুরমুজখালী সড়কে ব্যাটারী চালিত মটর ভ্যান থেকে এক শিশু পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। প্রত্যাক্ষদর্শীরা জানায় নুরনগর থেকে একটি ব্যাটারী চালিত মটর ভ্যান মহিষের মাংস বিক্রয়ের প্রচার মাইক নিয়ে ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশুটি ঐ ভ্যানের পিছনে ঝুলতে ঝুলতে স্কুল অভিমুখে যাচ্ছিল এসময় হঠাৎ পড়ে গিয়ে মারাক্তক ভাবে আহত হয়েছে। শিশুটির নাম মোঃ সাব্বির হোসেন (৭) পিতা আবুল কালাম গ্রাম দুরমুজখালী। সে দুরমুজখালী ভবানী সুন্দরী সরঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। পরিবারের সদস্যরা জানিয়েছে তাৎক্ষনিক তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় ডাঃ উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটিতে গ্রাম আদালতের সেবাসচেতনতা র‌্যালি

আশাশুনি ব্যুরো : আমাশুনি উপজেলার কাদাকাটিতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাদাকাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যায় গ্রাম আদালতে” স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রনালয়ের আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ র‌্যালির আয়োজন করা হয়। ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অধীনে কাদাকাটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার, ইউপি সচিব মনজুরুল ইসলাম, গ্রাম আদালত সহকারী মহেশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সুশীল সমাজের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশবৃন্দ, দরিদ্র নারী, প্রান্তিক জনগোষ্ঠি, মিত্র তেঁতুলিয়া হাইস্কুলের স্কাউট সদস্যবৃন্দসহ ১৭৫ জন অংশগ্রহনকারী বিভিন্ন প্লাকার্ড ও বাদ্যযন্ত্র সহকারে র‌্যালিতে উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে গ্রাম আদালতের সার্বিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১২ নাশকতা মামলার আসামি ভোমরা জামাতের সেক্রেটারি মহিউদ্দীন আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মহিউদ্দিন(৫৮) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে ওই ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। বৃহষ্পতিবার রাতে তার নিজ বাড়ির এলাকা থেকে পুলিশ আটর করে।
সাতক্ষীরা সদর থানার ওসি (পরিদর্শক) মারুফ আহম্মদ জানান, নাশকতার পরিকল্পনার মিটিং হচ্ছে এমন খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল রাতে চৌবাড়িয়া গ্রামে অভিযান চালায়। এসময় ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মহিউদ্দিনের বাড়ির পাশেই পুলিশের উপস্থিতি টের পেয়ে নাশকতাকারীরা পালিয়ে যায়। তবে পুলিশ মহিউদ্দিন কে আটক করতে সক্ষম হয়। ওসি আরো জানান, আটক মোঃ মহিউদ্দিনের নামে থানায় ১২ টি নাশকতা মামলা রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক থেকে জামায়াতের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। তিনি আরো জানান, আগামী কাল আদালতের মাধ্যমে তাকে সাতক্ষীরা কারাগারে প্রেরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ শিক্ষার্থীকে জুতাপেটা করায় সাতানী ভাদড়া প্রাইমারির  প্রধান শিক্ষক মান্নান অবরুদ্ধ!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের সাতানী ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে জুতা দিয়ে পিটানোয় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন অভিভাবকেরা। পরে কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল ও সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান বিদ্যালয়ে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় অভিভাবকেরা প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে বদলি করতে হবে এইমর্মে অভিযোগ আনেন। এ সময় প্রধান শিক্ষককে বদলি করা হবে এমন আশ্বাস দিয়ে চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তা অভিভাবকের শান্ত করেন।
জানা যায়, মঙ্গলবার টিফিনের পরে ক্লাসের ছেলে-মেয়েরা হইচই করছিল। এ সময় প্রধান শিক্ষক অফিস থেকে বেরিয়ে এসে ৩য় শ্রেণির তিন শিক্ষার্র্থী রাকিব আর্জিনা ও সারিয়াকে জুতা দিয়ে পিটাতে শুরু করেণ। পরে ওই শিক্ষার্থীরা বাড়ি যেয়ে অভিভাবকদের জানালে বিষয়টি প্রকাশ্যে আসে এবং অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন।
এ ব্যাপারে একাধিক অভিভাবক বলেন, ‘প্রধান শিক্ষক আব্দুল মান্নান আগে যে বিদ্যালয়ে ছিলেন সেখানেও এমন ঘটনা ঘটিয়েছিলেন। তার আচার আচরণ মোটেও ভালো না। তিনি এখানে আসার আগে এই বিদ্যালয়ের অনেক সুনাম ছিল কিন্তু আসার পর থেকে বাচ্চাদের লেখাপড়ায় চরম অবণতি হয়েছে। আমরা প্রধান শিক্ষকের বদলিসহ শাস্তি দাবি করছি।
কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বলেন, ‘অভিভাবকেরা বিষয়টি আমাকে ফোনে জানায়। সেজন্যে আজ আমি, উপসহকারী শিক্ষাকর্মকর্তাসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি তার অপরাধের কথা স্বীকার করেন এবং সকলের কাছে ক্ষমা চান। বিষয়টি নিয়ে ৫ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠণ করা করা হয়েছে। রোববার ওই কমিটি তাদের সিদ্ধান্ত প্রদান করবেন।’
প্রধান শিক্ষক আব্দুল মান্নান ঘটনার আংশিক স্বীকার করে বলেন, ‘ছেলে মেয়েদের ভয় দেখানোর জন্য আমি জুতা তুলেছিলাম কিন্তু কাউকে আঘাত করিনি।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘কোমলমতি বাচ্চাদের শারিরীক ও মানষিকভাবে নির্যাতনের কোন সুযোগ নেই। কোন শিক্ষক যদি এমন ঘটনা ঘটায় তবে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল আলম বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে এমন ঘটনা কোন শিক্ষক ঘটালে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়া বিশ্বকাপে খেলবে এই ৩২টি দল

২০১৮ বিশ্বকাপের জমজমাট আসর বসবে রাশিয়ায়। শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকেট পেয়েছে পেরু।
এর ফলে রাশিয়া বিশ্বকাপে চূড়ান্ত লড়াইয়ে ৩২ দলের পরিবার পূর্ণ হল।

তবে বিশ্বকাপের টিকিট পায়নি ইতালি, নেদারল্যান্ডস, চিলি, ইউরো মাতানো ওয়েলসের মতো বিশ্ব ফুটবলের বড় বড় দেশ।

৩৬ বছরের অপেক্ষার অবসান শেষে ৩২তম দেশ হিসেবে রাশিয়ার টিকিট কাটে পেরু। আন্তঃকনফেডারেশন প্লে অফে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপে উঠলো দেশটি। আগামী ১ ডিসেম্বর আয়োজক রাশিয়ার মস্কোতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ৩২ দলের ড্র অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এই ৩২ দলকে নিয়ে চারটি গ্রুপ বা পট সাজানো হয়েছে।

আফ্রিকা অঞ্চলের ৫৩ দলের ১২৭ ম্যাচ আর ৩১৫ গোলের লড়াইয়ে পাঁচটি দেশ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। দলগুলো হলো- মিশর, মরোক্কো, নাইজেরিয়া, সেনেগাল আর তিউনিশিয়া। এশিয়া অঞ্চলের ৪৬ দলের লড়াইয়ে অনুষ্ঠিত হয় ২২৬টি ম্যাচ।
যেখানে গোলের সংখ্যা ৬৬৫। এই অঞ্চল থেকে উঠেছে পাঁচটি দেশ। এশিয়ার দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরব।

এদিকে, রাশিয়ার টিকিট কাটতে ইউরোপ থেকে অংশ নেয় ৫৪ দল। ২৭৮ ম্যাচ আর ৮০৭ গোলের দেখা পাওয়া এই অঞ্চল থেকে উঠেছে সর্বোচ্চ ১৪টি দেশ। ইউরোপের দেশগুলো হলো: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। রাশিয়া বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে অটোমেটিক চয়েজে ছিল।

নর্থ, সেন্ট্রাল এবং ক্যারিবীয়ান অঞ্চল থেকে ৩৫ দলের লড়াইয়ে রাশিয়ার টিকিট পায় তিনটি দেশ। ১১২ ম্যাচ আর ৩১৯ গোলের এই অঞ্চল থেকে উঠেছে কোস্টারিকা, মেক্সিকো এবং পানামা। ১১ দেশের, ৩৫ ম্যাচ আর ১০৬ গোলের লড়াইয়ের পর ওশেয়ানিয়া অঞ্চল থেকে নিউজিল্যান্ডের সুযোগ ছিল রাশিয়া বিশ্বকাপে যাওয়া। তবে, পেরুর বিপক্ষে কিউইরা হেরে গেলে এই অঞ্চল থেকে কোনো দেশ খেলছে না ২০১৮ বিশ্বকাপের মেগা ইভেন্টে।

এছাড়া, ১০ দলের, ৯০ ম্যাচের আর ২৪২ গোলের জমে ওঠা লড়াইয়ে দক্ষিণ আমেরিকা থেকে উঠেছে পাঁচটি দেশ। সবশেষ উঠেছে পেরু। এর আগে অন্য চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। পেরু ছাড়া বাকি চারটি দেশ হলো ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং উরুগুয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest