সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিললেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় : শোকের ছায়াসাতক্ষীরায় সীমানা পিলার উদ্ধার আটক -৪সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে আদালতের নির্দেশ অমান্য করে দোকান ঘর দখলের অভিযোগ দেবহাটায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, স্বস্তির বৃষ্টির অপেক্ষায় মানুষসাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহতসাতক্ষীরার কলারোয়া উপজেলা ব্যাপী ৫হাজার বৃক্ষরোপনের উদ্বোধনসাজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনাশ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যুসৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ উল আযহা

কালিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : যুবদের জাগরণ,বাংলাদেশের উন্নয়ন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কালিগঞ্জে যুব বর্ণাঢ্য র‌্যালি,সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করা হয়। জাতীয় যুব উন্নয়ন দিবস ২০১৭ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় একটি বর্ণ্যঢ্য র‌্যালি উপজেলা থেকে বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈন উদ্দীন হাসানের সভাপতিত্বে ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদ্দুজামান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুল ইসলাম, উপজেলা লাইফ সেন্টার যুব সংগঠনের সমন্নয়কারী রুহুল আমিন, যুব প্রশিক্ষানার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আরিজুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার,উপজেলা ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের অফিস কো অডিনেটর আশিষ কুমার হালদার প্রমুখ। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৩০ জন যুবক যুবতীদের মধ্যে ১১ লক্ষ ৩২ হাজার টাকা ঝণ বিতরণ করা হয় ও ৫০ জন বেকার যুবক যুবতীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং ৪০ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন: জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ১১৭৪

নিজস্ব প্রতিবেদক : কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে জেএসসি ও জেডিসি প্রথম দিনের পরীক্ষা। গতকাল বুধবার থেকে শুরু জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। প্রথম দিনের জেএসসি ও জেডিসি পরীক্ষায় সর্বমোট অনুপস্থিত ১ হাজার ১শত ৭৪জন। এর মধ্যে জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৬শত ১৭ জন যা ২৩ টি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫ হাজার ৪জন। এবং ১৩টি কেন্দ্রে জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৪শত ৩৯জন। এর মধ্যে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৫শত ৫৭জন। পরীক্ষা নকলমুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে ছিল ম্যাজিসস্ট্রেট ও পুলিশ। জনসাধারণের প্রবেশ ছিল সম্পূর্ণরুপে নিষিদ্ধ। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে জেলা ম্যাজিসস্ট্রেট ও জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, টাউন গার্লস হাইস্কুল, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবুসহ বিদ্যালয়ের প্রধানগণ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করলেন সাতক্ষীরা পৌর মেয়র

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্টু মিয়ার বাগানবাড়ি এলাকার জরাজীর্ণ রাস্তাটি ইট বালু স্ক্যাবেটর দিয়ে চলাচলের উপযোগি করার কার্যক্রম পরিচালনা করছেন সাতক্ষীরা পৌরসভা। বুধবার বেলা ১২টায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী উক্ত কাজের তদারকি করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সহকারী প্রকৌশলী শেখ কামরুল আখতারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে সংগঠনের সহ-সভাপতি সরদার মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফা ইসলাম, যুগ্ম-সম্পাদক প্রভাষক বজলুর রহমান, কোষাধ্যক্ষ প্রভাষক নাজমিন নাহার, সহ-কোষাধ্যক্ষ প্রভাষক লিলিমা খাতুন, দপ্তর সম্পাদক বিকাশেন্দু সরকার, প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, সাহিত্য সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, সদস্য প্রভাষক সোমা রায়, শিক্ষক সাধনা সরকার, জিন্নাতুন্নেছা পান্না, মমতাজ পারভীন মিনু, গাজী শহিদুল ইসলাম খোকন ও আলতাফ হোসেন। সভায় আগামী ৪ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক এর ১৩৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও কবিতা পাঠের আসরের সিদ্ধান্ত গৃহিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪০ দলকে চিঠি দিয়ে সতর্ক করল ইসি

নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দল আইন অনুযায়ী চলছে কি না খতিয়ে দেখার কাজ শুরু করেছে নির্বাচন কমিশনে (ইসি)। এরই অংশ হিসেবে এসব দল নিবন্ধনের শর্ত মানছে কি না তা জানাতে চিঠি দেয়া হয়েছে। বুধবার (১ নভেম্বর) দলগুলোর সাধারণ সম্পদক বা মহাসচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এতে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের নিবন্ধনের শর্তগুলো ঠিকমত মানছে কি না তা জানতে দলগুলোকে চিঠি দিয়েছে। চিঠির জবাব পাওয়ার পর তা যাচাই-বাছাই করে দেখবো। যাচাই-বাছাইয়ের পর কোন দলের শর্ত প্রতিপালনে ব্যত্যয় পাওয়া গেলে ওই দলের নিবন্ধনের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

ইসির কর্মকর্তারা জানান, নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি নিবন্ধিত দলগুলোর বিষয়ে খোঁজ-খবর নেয়ার অংশ হিসেবে এ চিঠি দেয়া হলো।
রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো ইসির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) মো. আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯০বি এর শর্তাদি প্রতিপালনের শর্তে নিবন্ধন প্রদান করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০এইচ(ডি) অনুযায়ী ৯০(বি) এর দফা(১)(বি) এর কোন বিধান লংঘিত হলে উক্ত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। উক্ত বিধানের প্রতিপালন নিশ্চিতকল্পে রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা, ২০০৮ এর বিধি ৯ অনুসারে নিবন্ধনের শর্তাদি প্রতিপালন সম্পর্কে কমিশনের অবহিত থাকা প্রয়োজন। চিঠিতে কমিশন সচিবের কাছে আগামী ১৫ দিনের মধ্যে নিবন্ধনের শর্তাদি প্রতিপালনের বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।

ইসির কর্মকর্তারা আরও জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ অনুচ্ছেদে দলের নিবন্ধন বাতিলের শর্তাদি রয়েছে। এখানে বলা হয়েছে কোন রাজনৈতিক দল যদি নিজেরাই বিলুপ্ত ঘোষণা করে, সরকার যদি কোন দলকে নিষিদ্ধ করে, দলগুলো যদি কমিশনকে তাদের চাহিদামাফিক তথ্য সরবরাহে ব্যর্থ হয় এবং পর পর দুই টার্ম যদি কোন দল জাতীয় নির্বাচনে অংশ না নেয় তাহলে তার নিবন্ধন বাতিল হবে। এ আইন অনুযায়ি, রাজনৈতিক দলগুলোকে ইসিকে তথ্য জানাতে বাধ্য।

প্রসঙ্গত: নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে গত ১৬ জুলাই ঘোষিত রোডম্যাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের নিবন্ধনের শর্ত পূরণ করছে কী না তার তথ্য অক্টোবর মাসের মধ্যে সংগ্রহের পরিকল্পনা ছিল। এসব তথ্যাদি পর্যালোচনা করে ফেব্রুয়ারি মাসে দলগুলোর নিবন্ধন বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে রোডম্যাপে উল্লেখ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনিসুল হকের অবস্থার আরো উন্নতি, অন্য হাসপাতালে স্থানান্তর

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের শারীরীক অবস্থার আরো উন্নতি হয়েছে। ফিজিওথেরাপির জন্য তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, আপাতত তিনি ঝুঁকিমুক্ত রয়েছেন।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ডিএনসিসি মেয়র আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হন বলে পরিবার ও ব্যক্তিগত কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরান সফরে রুশ প্রেসিডেন্ট

পারমাণবিক চুক্তি সিরিয়া সঙ্কটসহ কয়েকটি বিষয়ে আলোচনা করতে ইরানে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। বৈঠকে আঞ্চলিক সঙ্কট সিরিয়া সংঘাত, পারমাণবিক চুক্তি এবং অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন তিনি।

পারমাণবিক চুক্তি ইস্যুতে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান বিপরীতমুখী। ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত ছয় জাতি রাষ্ট্রের পারমাণবিক চুক্তি থেকে গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়া সংঘাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটিতে যুদ্ধরত ইরান এবং রাশিয়া। এ দুই দেশই সিরিয়ার প্রেসিডেন্টকে সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক ও আরব উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া সিরীয় বিরোধীদের সমর্থক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, রাশিয়া, ইরান এবং আজারবাইজানের ত্রি-পক্ষীয় একটি সম্মেলনেও অংশ নেবেন পুতিন। সূত্র: রয়টার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে তাপ বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ২০

ভারতের উত্তরপ্রদেশে একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে নিহত হয়েছেন ২০ জন। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

আজ বুধবার বিকেল রাজ্যের রায়বেরিলি জেলার উনচাহারে ন্যাশানাল থারমাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) তাপ বিদ্যুৎকেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে।

এনটিপিসির পক্ষ জানানো হয়েছে, ৫০০ মেগাওয়াটের ওই তাপ বিদ্যুৎকেন্দ্রে দুর্ভাগ্যজনকভাবে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরই উদ্ধারকাজে নেমে পড়েছে পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এই ঘটনায় উত্তরপ্রদেশের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা আনন্দ কুমার জানিয়েছেন, বিস্ফোরণের পরই দ্রুত উদ্ধারকাজ চলছে।

রায়বেরিলির পুলিশ সুপার শিবহরি মিনা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার কথা জানার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারপিছু দুই লাখ রুপি করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। গুরুতর আহতদের ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের ২৫ হাজার রুপি সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনদিনের সফরে বর্তমানে মরিশাসে রয়েছেন। সেখান থেকে বিস্ফোরণের খবর জানার সঙ্গে সঙ্গেই এই সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয় তার নির্দেশও দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তাপ বিদ্যুৎকেন্দ্রের যে বয়লারটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি প্রায় ৩০ বছরের পুরোনো ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest