সর্বশেষ সংবাদ-
মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেজাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে কাজ করব :  ধানের শীষের প্রার্থী হাবিবDive into a World of Thrilling Excitement with King Jonnie Casinos Dynamic Gaming ExperienceDive into a World of Thrilling Excitement with King Jonnie Casinos Dynamic Gaming Experienceসাতক্ষীরা-২ আসনের জামায়াতের নির্বাচনী মিছিলস্মার্ট মেডিকেল সেন্টারে গ্রাম ডাক্তারদের সাইন্টিফিক সেমিনারসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণতালাকে পৌরসভা ও পাটকেলঘাটা কে উপজেলায় রূপান্তরিত করব : ধানের শীষের প্রার্থী হাবিবআগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ: সাতক্ষীরায় সাদিক কায়েমসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে সংবাদকর্মীদের প্রাণের মেলা

পর্ন তারকার মুখে ঘুষি মারলেন শেন ওয়ার্ন!

ক্যারিয়ারজুড়ে তার তকমাই ছিল ‘ব্যাড বয়’। ক্রিকেট ছেড়েছেন। এখন পুরোদস্তুর ধারাভাষ্যকার। তবে পিছু ছাড়েনি সেই ‘ব্যাড বয়’ তকমা। বিতর্ক যেন পায়ে পায়ে সঙ্গী শেন ওয়ার্নের। নতুন করে বিতর্কের মুখে পড়েছেন কিংবদন্তি অজি লেগ স্পিনার। এক পর্ন তারকার মুখে ঘুষি মারার অভিযোগ উঠেছে ওয়ার্নের বিরুদ্ধে!

ব্রিটিশ পত্রিকা দ্যা সান সূত্রের বরাতে জানাচ্ছে, লন্ডনের ওয়েস্টমিনিস্টারের লু-লু নাইটক্লাবে পর্ন তারকা ভ্যালেরি ফক্সের সঙ্গে তর্ক করতে দেখা গেছে ওয়ার্নকে। তর্কের এক পর্যায়ে ভ্যালেরিকে ঘুষি মেরে বসেন ওয়ার্ন।

সেদিনই নিজের টুইটার পেজে চোখের ওপর কালসিটে পড়া এক ছবি প্রকাশ করেন ভ্যালেরি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘খুব গর্ববোধ হচ্ছে? একজন নারীকে ঘুষি মেরে? জঘন্য প্রাণী কোথাকার।’

একইসঙ্গে ওয়েস্টমিনিস্টার পুলিশের কাছে করা অভিযোগ পত্রের একটি ছবিও পোস্ট করেছেন ভ্যালেরি। তাতে লিখেছেন, ‘আমি কোনও মিথ্যা বলছি না। শুধু তারকাখ্যাতির জোরে কেউ কোনও নারীকে আঘাত করে পার পেয়ে যাবে, তা হবে না।’

বিষয়টি নিয়ে অবশ্য মুখ খোলেননি ওয়ার্নার বা তার মুখপাত্র। তবে অভিযোগ প্রমাণিত হলে বড় বিপদ অপেক্ষা করছে টেস্টে ৭০০ উইকেট পাওয়া অস্ট্রেলীয় কিংবদন্তি স্পিনারের সামনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহিলা ওসির যৌন লালসার শিকার নারী কনস্টেবল!

যৌন প্রস্তাবে রাজি না হওয়ায় ওয়াটগঞ্জ মহিলা থানার কনস্টেবল আজিজা বেগমকে দিনের পর দিন মানসিক ও শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল ওই থানারই মহিলা ওসি সুচিস্মিতা মিশ্রের বিরুদ্ধে। এমনকী, রবিবার আজিজাকে ঘণ্টার পর ঘণ্টা থানায় আটকে রেখে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে। এই অত্যাচারে আজিজা অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে প্রথমে পুলিশ হাসপাতাল ও পরে ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণামাধ্যম সংবাদ প্রতিদিন।

এই অত্যাচার সহ্য করতে না পেরে ওয়াটগঞ্জ মহিলা থানার ওসি সুচিস্মিতা মিশ্রের বিরুদ্ধে পুলিশ কমিশনার রাজীব কুমার এবং ডিসি (বন্দর) সৈয়দ ওয়াকার রাজার কাছে অভিযোগ জানিয়েছেন অত্যাচারিতা কনস্টেবলের বাবা মহম্মদ বরকতুল্লা। এই বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়ে কোনও মন্তব্য করতে চাননি মহিলা ওসি সুচিস্মিতা মিশ্র। ডিসি (বন্দর) সৈয়দ ওয়াকার রাজা জানান, ‘বিষয়টি এখনও পর্যন্ত আমার জানা নেই। এই বিষয়ে কোনও অভিযোগপত্রও এখনও পর্যন্ত আমার হাতে আসেনি। অভিযোগ হাতে পেলে কে প্রকৃত দোষী তা নিশ্চয় তদন্ত করে দেখা হবে।’

কোলাঘাটের ছাতিন্দা গ্রামের তরুণী আজিজা। কয়েক বছর আগে তিনি কলকাতা পুলিশে চাকরি পান। প্রথমে তিনি ওয়াটগঞ্জ সাধারণ থানাতেই পোস্টিং ছিলেন। কয়েক বছর আগে ওয়াটগঞ্জ মহিলা থানা তৈরি হলে তিনি ওই থানাতেই বদলি হয়ে আসেন। পরিবারের একমাত্র উপার্জনকারী আজিজা। তাঁর বাবা মহম্মদ বরকতুল্লা অভিযোগে জানিয়েছেন, “মহিলা থানাতে বদলি হয়ে আসার পরেই সেই থানার ওসি সুচিস্মিতা মিশ্র আজিজাকে প্রথমে যৌন প্রস্তাব দেন। তাতে রাজি হয়নি আজিজা। এরপরই শুরু হয় তার উপর ওসির নানা ধরনের নির্যাতন। মাঝরাতে ডিউটি চলাকালীন মদ কিনে আজিজাকে ওসির খালি কোয়ার্টারে আসতেও বলা হয়। সেই সময় বলা হয়, পুলিশের উর্দি ছেড়ে টাইট জিনস ও টি শার্ট পরে যেন আজিজা ওসির কোয়ার্টারে আসে। কিন্তু আজিজা ওসির সেই কথা শোনেনি।”

কথা না শোনার জেরেই আজিজার উপর ওসির অত্যাচার আরও বাড়তে থাকে বলে অভিযোগ। মহম্মদ বরকতুল্লার অভিযোগ, ‘ওসির অত্যাচার সহ্য করতে না পেরে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে আজিজা। এই অবস্থায় আমরা আজিজাকে চাকরি ছেড়ে দিতে বলি। এমনকী, বলি তাকে অন্য থানায় বদলি নিয়ে নিতে। নিজের বদলির জন্য চেষ্টাও করে আজিজা। কিন্তু সেই কথা কোনওভাবে ওসি জানতে পেরে আমার মেয়ের উপর অত্যাচার আরও বাড়িয়ে দেন। তা সহ্য করতে না পেরে আজিজা এমএ পড়ে অন্য কোনও ভাল চাকরি নেওয়ার জন্য ওসির কাছে ছুটির দরখাস্ত নিয়ে যায়। কিন্তু সেই দরখাস্ত ওসি ছিঁড়ে ফেলে দিয়ে চরম গালিগালাজ করেন। এই অত্যাচারে আজিজা অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য ছুটি চাইতে গেলেও তা দেওয়া হয় না। এই অবস্থায় অসুস্থ আজিজাকে আচমকা বিহারে তল্লাশিতে পাঠাবার উদ্যোগ নেন ওসি। এমনকী, পুলিশ হাসপাতালের চিকিৎসকদেরও ওসি জানিয়ে দেন, আজিজার কোনও রোগ নেই। সবটাই ওর অভিনয়। সেইভাবেই ওকে দেখুন।’

মহম্মদ বরকতুল্লা জানান, ‘এই অবস্থায় রবিবার আজিজাকে থানায় আটকে রেখে মারধর করেন ওসি। আমার মেয়ে আরও অসুস্থ হয়ে পড়লে তাকে বাধ্য হয়ে প্রথমে পুলিশ হাসপাতাল ও পরে ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করে দেওয়া হয়। ওসির অত্যাচারে আমার মেয়ে এখন মানসিক ও শারীরিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার সংবাদ ভিত্তিহীন; প্রধানমন্ত্রীর কার্যালয়

গণমাধ্যমে প্রকাশিত ২৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমের পক্ষে উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে একটি বিদেশি টিভি চ্যানেল ও একটি আন্তর্জাতিক অনলাইন পত্রিকার সূত্র ব্যবহার করে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিগত ২৪ আগস্ট একটি প্রাণনাশী হামলার ব্যর্থ চেষ্টার খবর প্রকাশ করে। প্রধানমন্ত্রীর ওপর তথাকথিত ব্যর্থ হামলার সঙ্গে একটি বিশেষ বাহিনীর কতিপয় সদস্যকে সংশ্লিষ্ট করে বাংলাদেশের কয়েকটি টিভি চ্যানেলে খবর প্রচারসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর ওপর হামলার খবরটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থ পরিপন্থী এরূপ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা যেকোনো দায়িত্বশীল ব্যক্তি ও সচেতন গণমাধ্যমের পক্ষ থেকে মোটেও কাম্য নয়। এ-রূপ ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন এবং বিচার-বিবেচনাপ্রসূত মিডিয়া কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার চালের বাজার অস্থির, বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ

আসাদুজ্জামান : সাতক্ষীরায় অস্থির হয়ে উঠেছে চালের বাজার। রাইস মিল মালিক ও খুচরা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যদিয়ে হু হু করে বাড়ছে চালের দাম। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা।
জানা গেছে, গত দু’সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরার বাজারে কেজি প্রতি মোটা চালের দাম বেড়েছে ৫-৬ টাকা। ঠিক একইভাবে চিকন চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৮-১০ টাকা। রাইস মিল মালিকদের দাবি, ধানের অভাবে মিলে আশানুরুপ চাল উৎপাদন হচ্ছে না। উত্তরাঞ্চলের বন্যায় প্রয়োজনীয় ধান পাওয়া যাচ্ছে না। অপরদিকে, ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, শুধুমাত্র ভারত বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে এমন গুজবের কারণে বিক্রেতারা চাল দাম বাড়িয়ে দিয়েছে। এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে বেড়েই চলেছে চালের দাম। এতে নাভিঃশ্বাস উঠছে সাধারণ মানুষের। কোন উপায় না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা। তাই চাল নিয়ে আর চালবাজি না করে চালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষেরা।
শ্রমজীবি আব্দুস সামাদ, রিকসা চালক কিসমত আলীসহ একাধিক খেটে খাওয়া মানুষ জানান, চালের দাম এখন অনেক বেড়ে গেছে। মোটা চাল কেজি প্রতি ৫০ থেকে ৫৩ টাকা কিনতে হচ্ছে। সে হিসেবে আমাদের আয় বাড়েনি। তার উপর ছেলে মেয়ের পড়াশুনার খরচ চালিয়ে সংসার চালানো এখন খুবই কষ্টকর হয়ে পড়েছে।
সাতক্ষীরা জেলা রাইস মিল মালিক সমিতির মো. মশিউর রহমান জানান, সদর উপজেলা ১৪০ টি রাইস মিল নিবন্ধনকৃত। ধানের অভাবে ইতিমধ্যে ৫০/৬০ মিল বন্ধ হয়ে গেছে। চাল ও ধান মজুদের কারনে দাম যে উদ্ধগতি বলা হচ্ছে এটি সঠিক নয়। কারণ আমাদের মিলে গেলেই দেখবেন চাল কোন মজুদ নাই বরং ধানের ঘাটতি। ধানের সংকটের কারণে আমাদের বেশীরভাগ মিল বন্ধ হয়ে যাচ্ছে। তিনি আরো জানান, চালের মূল্য বৃদ্ধি মূল কারণ হল ধানের মূল্য বৃদ্ধি। এখন কাঁচা ধান আমাদেও কিনতে হচ্ছে বস্তা প্রতি ১২ থেকে ১৩’শ টাকা। এ থেকে আমরা চাল পাচ্ছি মাত্র ৩০ কেজি। এই ত্রিশ কেজি চালের দাম হিসাব করলে দেখা যায় ৩৮ থেকে ৩৯ টাকা কেজি পড়ে যাচ্ছে। বাজারে এই চালের দামটা আমরা কত বিক্রি করবো। আসলে ধানের দাম উর্ধগতি হওয়ায় চালের দামও উর্ধগতি।
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক এহসান বাহার বুলবুল জানান, সাতক্ষীরা জেলায় প্রতিবছর যে পরিমাণ চাল উৎপাদন হয়, তাতে স্থানীয় চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকে প্রায় দুই লক্ষ মেট্টিক টন চাল। যা আমরা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকি। তিনি আরো জানান, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বন্যার কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। ভারতে চালের দাম বাড়ানো হয়েছে এমন অপপ্রচার দেয়া হচ্ছে যা সঠিক নয় বলে তিনি দাবি করে বলেন ভারত থেকে প্রতিদিন চাল ভোমরা বন্দর দিয়ে আমদানী হচ্ছে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন জানান, ভোমরা স্থল বন্দর দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মেট্টিক টন চাল আমদানি হচ্ছে। যদি কোন অসাধু ব্যবসায়ী চাল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তাহলে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ইতিমধ্যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় পানিতে ডুবে দুই শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সংলগ্ন এলাকায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই সহোদর কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে। র‌বিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত দুই শিশুর নাম ইমা খাতুন (৪) ও রুমা খাতুন (৩)। তারা সদর উপজেলার ভোমরা পশ্চিমপাড়া এলাকার রবিউল ইসলামের শিশু কন্যা।
স্থানীয়রা জানান, র‌বিবার দুপুরে তারা দুই বোন তাদের বাড়ির পাশ্র্ববর্তী পুকুর ধারে খেলা করছিল। এসময় হঠাৎ অসাবধানতাবশত ছোট বোন রুমা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় বোন ইমাও পানিতে ঝাঁপ দেয়। এরপর দুই বোনই আর পানি থেকে উপরে উঠতে পারেনি। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের স্বজনরা উক্ত দুই বোনের মৃতদেহ পানি থেকে উদ্ধার করেন। এদিকে, একই পরিবারের দুই সহোদর কন্যা শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বিষযটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এস আই হুমায়ন কবিরকে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মডেল থেকে জঙ্গি : ল্যাপটপে চাঞ্চল্যকর তথ্য!

মডেল থেকে জঙ্গি খাতায় নাম লেখান মেহেদী হাসান। এরপর ধরা পড়েন র‌্যাবের হাতে। তার কাছ থেকে উদ্ধার করা হয়, তৌহিদ, সাজিদ, কামাল ও অপুসহ আরো অন্তত ২০ জন নব্য জেএমবি সদস্যের নাম। তাদের গ্রেফতারের চেষ্টা করছে র‌্যাব।

তাকে আটকের পর ৪ দিনের রিমান্ডের দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, মেহেদী হাসান নব্য জেএমবির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিল। তার সঙ্গে বিদেশি মৌলবাদী গোষ্ঠীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বিশেষ করে নাশকতার পরিকল্পনা করে বিদেশি টাকায় বোমা তৈরির প্রস্তুতি নিয়েছিল সে।

ব্রিগেড আদ-দার-ই কুতনী’কে শক্তিশালী করতে তার মাধ্যমে উদ্বুদ্ধ সদস্যরা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। ওইসব সদস্যরা নিয়মিতভাবে তাকে অর্থ দিত। যা জঙ্গি কার্যক্রমে ব্যয় হতো।

তার কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করেছে র‌্যাব। এ ল্যাপটপে থাকা তথ্যের মাধ্যমে র‌্যাব জানতে পেরেছে, মেহেদী হাসান ওরফে আবু জিব্রিল নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা হওয়ার চেষ্টা করেছিল। ইন্টারনেটের মাধ্যমে তার সঙ্গে বিদেশি জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়মিত যোগাযোগ ছিল।

ঢাকা, টাঙ্গাইল ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলায় উদ্বুদ্ধ সদস্যদের মাঝে শপথ (বাইয়্যাত) প্রদান করে সে। ওই শপথ (বাইয়্যাত) এর ভিডিও চিত্র ধারণ করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে উগ্রবাদী চ্যানেলে প্রচারের মাধ্যমে সহযোগীদের উদ্বুদ্ধ করতো মেহেদী হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা তাড়াতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে মিয়ানমার; রয়টার্সের প্রতিবেদন

রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের অভিযোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে রয়েছে অং সান সু চির নেতৃত্বাধীন মিয়ানমার সরকার।

সু চির হাত ধরে কথিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর বিপুল আন্তর্জাতিক বিনিয়োগের প্রত্যাশা করেছিল দেশটি। তবে রাখাইনে মানবাধিকার পরিস্থিতির অবনতি ও রোহিঙ্গা সঙ্কটের কারণে অনেক আন্তর্জাতিক কোম্পানি মিয়ানমারে বিনিয়োগ করা থেকে পিছু হটছে।

কথিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার হওয়ার পর বিপুল আন্তর্জাতিক বিনিয়োগের আশা করেছিল মিয়ানমার। বিদেশী কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগের আগ্রহও দেখা গিয়েছিল।

তবে রাখাইন রাজ্যে শোচনীয় মানবাধিকার পরিস্থিতির কারণে অনেক বিনিয়োগকারী প্রতিষ্ঠানই পিছু হটছে। মিয়ানমারে বিনিয়োগ করলে সুনাম ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছে এসব আন্তর্জাতিক কোম্পানি।

মিয়ানমার সবচেয়ে বেশি বাণিজ্য করে থাকে চীনের সাথে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান এবং ভারতও মিয়ানমারের বড় ব্যবসায়িক অংশীদার। অতীতে মিয়ানমারের ওপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল তাতে এ পাঁচ দেশের কেউই অংশ নেয়নি।

তবে দেশটিতে পশ্চিমা বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ খুবই কম। অবশ্য চলতি বছর কয়েক ধাপে সংস্কার আনার পর দেশটি আশা করছিল এর মধ্য দিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থমকে যাওয়া অর্থনীতির দুয়ার খুলবে এবং সামরিক শাসনের আওতায় কয়েক দশকের অব্যবস্থাপনার অবসান হবে।

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের কর্মকর্তারা গত জুনে যখন ছয়টি ইউরোপীয় দেশ সফরে গিয়েছিলেন তখন পরিবহন, জ্বালানি ও শিক্ষা খাতে বিনিয়োগ জোরদার হওয়ার আশা করছিলেন তারা। এখন আন্তর্জাতিক অবরোধগুলোর বেশির ভাগই তুলে নেয়া হয়েছে।

এর ফলে পশ্চিমা মুদ্রার বন্যা বয়ে যাওয়ার যে আশা করা হচ্ছে তা সু চির গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা পুলিশের অভিযানে ৪২ জন আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোর পর্যন্ত বিভিন্ন মামলার জেলার ৮টি থানা থেকে ৪২জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৪জন, কলারোয়া উপজেলায় ৬জন, তালা উপজেলা ৪জন, কালিগঞ্জ উপজেলায় ২জন, শ্যামনগরে ৫জন, আশাশুনিতে ৪জন, দেবহাটায় ৫জন ও পাটকেলঘাটায় ২জন। আটককৃতদের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল, ১০ পিচ ইয়াবা, ও একটি মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest