সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিললেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় : শোকের ছায়াসাতক্ষীরায় সীমানা পিলার উদ্ধার আটক -৪সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে আদালতের নির্দেশ অমান্য করে দোকান ঘর দখলের অভিযোগ দেবহাটায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, স্বস্তির বৃষ্টির অপেক্ষায় মানুষসাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহতসাতক্ষীরার কলারোয়া উপজেলা ব্যাপী ৫হাজার বৃক্ষরোপনের উদ্বোধনসাজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনাশ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যুসৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ উল আযহা

পদ্মাপাড়ে গিয়ে কলাই-রুটি খেলেন ওবায়দুল কাদের

রাজশাহী এসে মঙ্গলবার বিকেলে বলেছিলেন কাল (বুধবার) কলাইয়ের রুটি খেতে যাবো। সকালে সেই কথা রাখলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৬টা। রাজশাহী মহানগরী শ্রীরামপুর পদ্মার পাড়। শহররক্ষা বাঁধের ওপর দোকান বিছিয়ে কেবলই কালাই-রুটিতে তা দেওয়া শুরু করেছেন দোকানিরা। এ সময় হাঁটতে হাঁটতে সেখানে উপস্থিত হন সেতুমন্ত্রী।

ওপরে চট টাঙানো। নিচে প্লাস্টিকের চেয়ার। তার ওপরেই বসে পড়লেন মন্ত্রী। গরম গরম কালাই-রুটি খেলেন আর আদা চা পান করেলেন। এ সময় তেমন কেউ না থাকলেও কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে প্রাণ খুলে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুইদিনের রাজশাহী সফরের দ্বিতীয় দিনের সকালটা ছিল এমনই। বুধবার সকালে সেতুমন্ত্রী রাজশাহী সার্কিট হাউস থেকে হাঁটতে বের হন। আর হাঁটতে হাঁটতে তার চিরচেনা স্বভাবে ফিরে আসেন। মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। কথা বলেন সমসাময়িক রাজনীতি, অর্থনীতিসহ নানান বিষয় নিয়ে। সকাল বেলায় তাকে কাছে পেয়ে তরুণরা মোবাইল ফোনে সেলফিও তোলেন মন্ত্রীর সঙ্গে।

সকালের এই আড্ডায় মন দিয়ে শোনেন সাধারণ মানুষের জীবন ও জীবিকার কথা। এ সময় পদ্মাপাড়ের স্থানীয় মানুষ তাকে কাছে পেয়ে বিভিন্ন অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। সব শোনার পর সবাইকে আশ্বস্তও করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমি রাজশাহীর প্রেমে পড়ে গেছি, না এসে পারব না। আবারও আসবো। আর এবার এলেও কালাই-রুটি খাব। ’

পরে মন্ত্রীও তার কালাই-রুটি দিয়ে নাশতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টু্ইটারে পোস্ট করেন।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি রাজশাহী এসে বলেছিলেন, আবার কখনও রাজশাহী আসলে কালাই-রুটি খাবেন। আট মাস পর আবার আসলেন। পদ্মাপাড়ে গিয়ে চটের নিচে বসে কালাই-রুটি খেলেন। মেতে উঠলেন আড্ডায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমজম কূপ সংস্কার করছে সৌদি আরব

সৌদি আরবের মক্কায় মসজিদুল হেরামের ভেতরে অবস্থিত পবিত্র জমজম কূপ সংস্কার করছে দেশটি। মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা কমিটির প্রধান আবদুর রহমান আল সুদাইস সোমবার এই ঘোষণা দেন।

সৌদি আরবের গণমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, সংস্কারকাজটি করতে সাত মাস সময় লাগবে। আগামী বছরের রমজানের আগেই এ সংস্কারের কাজ শেষ হবে।

আল সুদাইস জানান, দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ জমজম কূপ সংস্কারের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। তিনি আরো বলেন, সংস্কারের কাজটি দুই ভাগে করা হবে। প্রথম দিকে, জমজমের পূর্বদিকে মাতাফ এলাকা থেকে পানি সংগ্রহের জন্য পাঁচটি সেবাকেন্দ্র নির্মাণ করা হবে। এসব সেবাকেন্দ্রের প্রস্থ হবে আট মিটার ও দৈর্ঘ্য হবে ১২০ মিটার। শেষ দিকে, সংস্কারকাজের ইট ও ধাতব পদার্থ অপসারণ এবং এলাকাটি জীবাণুমুক্ত করা হবে।

সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভের আওতায় জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার রয়েছে। সেখান থেকে কূপের পানির মান, গভীরতা, তাপমাত্রার বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়।কাবা শরিফ থেকে ২০ মিটার দূরে অবস্থিত এই জমজমকে মনে করা হয় পৃথিবীর সবচেয়ে পুরোনো কূপ। পাঁচ হাজার বছর ধরে এই কূপ থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হচ্ছে। এই কূপ থেকে প্রতি সেকেন্ডে ১৮ দশমিক ৫ লিটার পানি উত্তোলন করা হয়। যদিও জমজমের গভীরতা ৩০ মিটার।

প্রতিদিন এই কূপ থেকে ১২০ টন পানি মদিনায় মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়। ট্যাংকে করে পরিবহনের মাধ্যমে খুব সতর্কতার সঙ্গে তা সরবরাহ করা হ্য়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইচ্ছার বিরুদ্ধে বিয়ে: স্বামীসহ ১৩ জনকে হত্যা !

ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়ার পর পাকিস্তানের এক তরুণী তার শ্বশুরবাড়ির লোকদের বিষাক্ত লাসসি খাইয়ে দেয়ার পর তার স্বামীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।

মুজফফরগড় জেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আসিয়া বিবি নামে ওই তরুণীকে তার কথিত প্রেমিকসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ বলছে, গত সেপ্টেম্বর মাসে আসিয়াকে জোর করে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। এর পর গত সপ্তাহে সে তার স্বামীকে বিষ মেশানো দুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে চেষ্টা সফল হয় নি।

এর পর আসিয়া দই দিয়ে তৈরি লাসসিতে ওই বিষ মিশিয়ে দেয় এবং স্বামীর পরিবারের সবাইকে তা পরিবেশন করে – বলছে পুলিশ। বিষাক্ত লাসসি খেয়ে আসিয়ার স্বামীসহ ১৩ জন মারা যায় এবং অন্য ১৪ জন এখন অসুস্থ হয়ে হাসপাতালে আছে – বলছেন পুলিশ কর্মকর্তা ওয়াইস আহমেদ।

আহমেদ জানান, আসিয়া এবং তার কথিত প্রেমিক ছাড়াও এ পরিকল্পনায় সহায়তা করার অভিযোগে তার এক খালাকেও গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কদমতলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের পরিচিতি সভা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর কদমতলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় কদমতলা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম হোসেনের পরিচালনায় পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি সদরুল হাসান, আবু রায়হান, সহ-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাজান আলি, অর্থ-সম্পাদক রফিকুল আলম, ক্রীড়া সম্পাদক আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সদস্য মনিরুল ইসলাম, মজ্ঞুরুল ইসলাম, কামরুল ইসলাম, জাহারুল ইসলাম প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ ঃ যুবদের জাগরণ,বাংলাদেশের উন্নয়ন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কালিগঞ্জে যুব বর্ণাঢ্য র‌্যালি,সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করা হয়। জাতীয় যুব উন্নয়ন দিবস ২০১৭ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় একটি বর্ণ্যঢ্য র‌্যালি উপজেলা থেকে বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈন উদ্দীন হাসানের সভাপতিত্বে ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদ্দুজামান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুল ইসলাম, উপজেলা লাইফ সেন্টার যুব সংগঠনের সমন্নয়কারী রুহুল আমিন, যুব প্রশিক্ষানার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আরিজুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার,উপজেলা ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের অফিস কো অডিনেটর আশিষ কুমার হালদার প্রমুখ। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৩০ জন যুবক যুবতীদের মধ্যে ১১ লক্ষ ৩২ হাজার টাকা ঝণ বিতরণ করা হয় ও ৫০ জন বেকার যুবক যুবতীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং ৪০ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভুলবশত কীটনাশক ট্যাবলেট খেয়ে গৃহবধুর মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি,কালিগঞ্জঃ কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের এক গৃহবধুর ভুলবশত কীটনাশক ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে। সে উপজেলার রতনপুর ইউনিয়নের মনিরুল ইসলামের স্ত্রী ও ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের শেখ আবু সাঈদের মেয়ে ছালিনা বেগম (২২)। থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায় দীন মজুর মনিরুলের সাথে ছালিনার ৩ বছর আগে বিয়ে হয়। গত দুই সপ্তাহ আগে স্বামী মনিরুল ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজে এলাকার বাইরে কাজ করতে যায়। এজন্য শ্বশুর শাশুরি ও ছালিনা একসাথে বসবাস করত। বুধবার সকাল ৬ টার দিকে সে গ্যাসের ট্যাবলেট ভেবে পুকুরে মাছের জন্য ব্যবহার যোগ্য বাড়িতে রাখা কীট নাশক ঔষধ গ্যাস ট্যাবলেট খায়।এরপর তার শরীলে অশস্তি বোধ করলে পড়শীদের বিষয়টি অবগত করে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী সাথে সাথে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তিকরে। এসময় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যুই হয় বলে জানা যায়। এ বিষয়ে গৃহবধুর মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন ভুল বশত কীটনাশক ট্যাবলেট খেয়ে আমার মেয়ে হাসপাতালে মারা গিয়েছে। হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকছেদুর রহমান জানান হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। কিন্তু অপরিচিত কীটনাশক খেয়ে তার মৃত্যু হয়েছে বলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক ফণিভুষণ সরকার বলেন কীটনাশক খাওয়ার সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হকের নির্দেশে আমি হাসপাতাল যায় সেখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ থানায় নিয়ে আসি কিন্তু পরিবারের লোক জনের লিখিত আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ ময়না তদন্ত না করে তার আত্বীয় স্বজনদের নিকট হস্তান্তর করে দাফন সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে মেয়ের মা জাহানারা বেগম বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু দায়ের করেছে (মামলা নং-২৯)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গল্পে অ্যাকশন-থ্রিলার, গানে রোমান্স

নিরব, তমা মির্জা ও লাবণ্য লি অভিনীত ছবি ‘গেম রিটার্নস’ মুক্তি পাচ্ছে ৩ নভেম্বর। রয়েল খান পরিচালিত ছবিটি মূলত অ্যাকশন-থ্রিলার ঘরানার। তবে এতে রোমান্সের কমতি নেই। যা বোঝা গেল ছবিগুলোর গানে।

ইতোমধ্যে সিনেমাটির চারটি গান ও দুটি ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার ও প্রতিটি গানেই রয়েছে আলাদা আমেজ। ছবিটির গানগুলো নিয়ে এ আয়োজন। নিচে সবিস্তারে থাকছে গানগুলো-
মনের মঞ্জিল- লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে ৩১ অক্টোবর প্রকাশ পেয়েছে ছবিটির অন্যতম গান ‘মনের মঞ্জিল’। জনি হকের কথায় কাওয়ালি ঘরানার গান এটি। নিজের সংগীতায়োজনে গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দিনাত জাহান মুন্নী।

এক চোখে তুমি-

সোমেশ্বর অলির লেখা এ গানটিতে আছেন রুমি। সহশিল্পী হিসেবে গেছেন শেহনিজ। সংগীতায়োজনের কাজটিও করেছেন রুমি। গানটি ইউটিউবে ১২ অক্টোবর অবমুক্ত হয়েছে।
ভিডিও:

ভালোবাসা গেছে বেড়ে-

এ গানটিও লিখেছেন মাহতাব হোসেন। বেলাল খানের সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই সঙ্গে ছিলেন উপমা। গানটি মুক্তি পেয়েছে ২২ মে। এতে নিরবের সঙ্গে আছেন নবাগতা লাবণ্য লি।
ভিডিও:

ভালোবেসে তোকে:

বেশ রোমান্টিক কথার এই গানটির সংগীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান নিজেই। আর এটি লিখেছেন সোমেশ্বর অলি।

ভিডিও:

এদিকে ২৫ অক্টোবর প্রকাশ পেয়েছে ছবিটির জমজমাট ট্রেলার। সেখান থেকে ভালোই প্রশংসা মিলেছে নিরব-তমা-লাবণ্যর ভাগে।
ট্রেলার:

নায়ক নিরব জানান, ৩ নভেম্বর অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘গেম রিটার্নস’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ইউনেস্কোর স্বীকৃতি বাঙালি জাতি ও ভাষার জন্য বিশাল গৌরবের’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করায় ইউনেস্কোর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ”ইউনেস্কোর এই স্বীকৃতি বাঙালি জাতি এবং বাংলা ভাষার জন্য এক বিশাল গৌরবের।”

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে’ অন্তর্ভুক্ত হওয়ায় পর বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ”বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করায় আমি ইউনেস্কো এবং এর মহাসচিব ইরিনা বোকোভাসহ সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ এবং বাঙালি জাতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ”

এর আগে, গত সোমবার ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা প্যারিসে সংস্থার সদরদফতরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘোষণা দেন।

শেখ হাসিনা বলেন, ”বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ২৩ বছর পাকস্তানি শাসকদের নিপীড়ন এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াইড়ের পর ১৯৭০ সালে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে সমগ্র পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকস্তানি শাসকগোষ্ঠী গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। তারা উল্টো বাঙালিদের উপর অত্যাচার নিপীড়ন শুরু করে। ”

”এ প্রেক্ষাপটে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভার ডাক দেন। সেদিনের জনসমুদ্রে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।
’ বঙ্গবন্ধুর এই ভাষণই ছিল প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা। ”

বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, এ ভাষণে বাঙালিদের প্রতি পাকিস্তানি শোষকগোষ্ঠীর হত্যা-নিপীড়ন-নির্যাতনের চিত্র মূর্ত হয়ে উঠে। একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যূদয়ের আবশ্যকতা ও আকাক্সক্ষা ছিল এ ভাষণের মূল লক্ষ্য। স্বাধীনতা সংগ্রামের চূড়ান্তপর্বে ৭ মার্চের এই ভাষণ গোটা জাতিকে ঔপনিবেশিক পাকিস্তানি শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে।

প্রধানমন্ত্রী বলেন, বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার ৭ মার্চের ভাষণে দিক-নির্দেশনাই ছিল সে সময়ের বজ্রকঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র, যার আবেদন আজও অম্লান। প্রতিনিয়ত এ ভাষণ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং অনাদিকাল ধরে অনুপ্রাণিত করে যেতে থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest