সর্বশেষ সংবাদ-
অসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আর্জেন্টিনাকে ৪-২গোলে হারালো নাইজেরিয়া

রাশিয়াতে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জিতে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচ খেলেই লিওনেল মেসি আর্জেন্টিনাকে রেখে ফিরে যান স্পেনে। আর তাকে ছাড়া পথ চলতে গিয়ে প্রথমেই বিরাট হোঁচট খেলো অ্যালবিসেলেস্তেরা। মঙ্গলবার ক্রাসনোদার স্টেডিয়ামে এগিয়ে গিয়েও তারা ৪-২ গোলে হেরে গেছে নাইজেরিয়ার কাছে। দক্ষিণ আমেরিকান প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে আফ্রিকানদের এটা দ্বিতীয় জয়।

৩৬ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে সহজ জয়ই প্রত্যাশিত ছিল আর্জেন্টিনার। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় নাইজেরিয়া। ২০১১ সালের জুনে আরেক প্রীতি ম্যাচে ৪-১ গোলে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল তারা। ওই ম্যাচে দ্বিতীয় সারির দল নামিয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এদিন মেসি না থাকলেও দল ছিল পূর্ণ শক্তির।

মেসি না থাকায় তার জায়গায় পাউলো দিবালাকে ডেকেছিলেন হোর্হে সাম্পাওলি। আর্জেন্টাইন এই কোচের অধীনে টানা দ্বিতীয় ম্যাচ একাদশে জায়গা পান সের্হিয়ো আগুয়েরো। রাশিয়ার বিপক্ষে দলকে জেতানোর পুরস্কারই যেন পেলেন তিনি।

আস্থার প্রতিদান আগুয়েরো এ ম্যাচেও দিয়েছেন গোল করে। তার আগে ২৭ মিনিটে ফ্রি কিক থেকে আর্জেন্টিনাকে প্রথমে এগিয়ে দেন এভার বানেগা। ব্যবধান ৩৬ মিনিটে দ্বিগুণ করেন আগুয়েরো। ডানদিক থেকে পাভনের পাস নিখুঁতভাবে নাইজেরিয়ার জালে পাঠান ম্যানসিটির সর্বকালের শীর্ষ গোলদাতা। জাতীয় দলের জার্সিতে ৩৬তম গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় তিনি এককভাবে তিন নম্বরে জায়গা করে নেন। সাবেক ফরোয়ার্ড হার্নার ক্রেসপো (৩৫) পড়ে গেছেন আগুয়েরোর পেছনে।

দুই গোলে এগিয়ে থেকে যখন আর্জেন্টিনা স্বস্তিতে, ঠিক তখনই ঘুরে দাঁড়ায় নাইজেরিয়া। শুরুটা হয় বিরতির আগেই। ৪৪ মিনিটে কেলেচি আইহিনাচোর বাঁকানো ফ্রি কিক ঠেকাতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক অগাস্তিন মারচেসিন।

আইহিনাচো পুরো ম্যাচের চিত্র পাল্টে দেন দ্বিতীয়ার্ধে। তিন মিনিটের ব্যবধানে দুটি গোল বানিয়ে দেন লিস্টার সিটির এই ২১ বছর বয়সী ফরোয়ার্ড। ৫২ মিনিটের গোলে সমতা ফেরান আইওবি। আইদোয়ু ৫৪ মিনিটে গোল করে এগিয়ে দেন নাইজেরিয়াকে। ভেঙে পড়া আর্জেন্টিনার রক্ষণভাগের সুযোগ নিয়ে ৭৩ মিনিটে চতুর্থবার গোল করে নাইজেরিয়া। আইওবিকে তার দ্বিতীয় গোল বানিয়ে দেন মুসা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইংল্যাণ্ডের সাথে ব্রাজিলের গোলশূন্য ড্র

গোলশূন্য ড্র নিয়ে শেষ হয়েছে ইংল্যান্ড বনাম ব্রাজিলের প্রীতি ফুটবল ম্যাচ। নির্ধারিত সময় শেষে কোনো দলই প্রতিক্ষের জালে বল জড়াতে পারেনি।

বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ঝালিয়ে নিতে মাঠে নামছে বড় দলগুলো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ড ও ব্রাজিলের মধ্যে এই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো।

খেলার প্রথমার্ধে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করে নেইমারের দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। কিন্তু গোল হওয়ার মতো তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

তারুণ্যনির্ভর ইংল্যান্ড দলের কোনো খেলোয়াড়ই এদিন নিজেদের মেলে ধরতে পারেননি। ব্রাজিলের একের পর এক আক্রমণ সামাল দিতেই ব্যস্ত থাকতে হয়েছে গ্যারেথ সাউথ গেটের শিষ্যদের। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের অধিনায়ক দানি আলভেসের একটি শট দারুণভাবে রুখে দিয়েছেন ইংলিশ গোলরক্ষক জো হার্ট। পুরো ম্যাচে ৬৬ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখতে পারলেও শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা পাননি নেইমাররা।

অবশ্য ৭৫ মিনিটে ব্রাজিলের বদলি খেলোয়াড় ফের্নানদিনিয়ো গোলরক্ষককে ফাঁকি দিলেও তাঁর শটটি গিয়ে পোস্টে লাগে।

ইংল্যান্ডের জ্যাক লিভেরমোর ও ব্রাজিলের দানি আলভেস দেখেছেন হলুদ কার্ড। সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা নিষিদ্ধ : সৌদি গ্রান্ড মুফতি

সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল শেখ বলেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা নিষিদ্ধ। কোনো ইসরাইলিকে হত্যা করাও নিষিদ্ধ।
যেহেতু হামাস এসব করছে, সেকারণে হামাস একটি সন্ত্রাসী সংগঠন।

সম্প্রতি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে সৌদি মুফতি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে এসব কথা বলেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’কে সন্ত্রাসী সংগঠন বলায় আবদুল আজিজ আল শেখকে ইসরাইলে দাওয়াত দিয়েছে দেশটির এক মন্ত্রী।

আবদুল আজিজ আল শেখের ভূয়সী প্রশংসা করে ইসরাইলি যোগাযোগ মন্ত্রী আয়ুব কারা এক টুইট বার্তায় বলেন, আমরা আবদুল আজিজ আল শেখকে অভিনন্দন জানাই। তিনি যে ফতোয়া দিয়েছেন, ‘ইসরাইলিদের বিরুদ্ধে যুদ্ধ এবং হত্যা নিষিদ্ধ’ এজন্য তাকে অভিনন্দন।

তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা গ্রান্ড মুফতিকে ইসরাইল ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছি। তাকে আমাদের দেশে সর্বোচ্চ সম্মানিত করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবরাজের জন্য ভরা পার্টিতেই দুই নায়িকার প্রেমযুদ্ধ!

বলিউড ও ক্রিকেট চিরকাল হাত ধরাধরি করে হেঁটেছে। শর্মিলা ঠাকুর, সঙ্গীতা বিজলানি, গীতা বসরা থেকে শুরু করে হালের আনুশকা শর্মাও সেই একই পথের অনুসারী।

ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি যুবরাজ সিং বিয়ে করেছেন হ্যাজেল কিচকে। হ্যাজেল নিজেও বলিউড অভিনেত্রী। যুবি সংসারী হলেও একসময়ে এই বাঁ হাতি অলরাউন্ডারই ছিলেন পার্টি-কিং। একাধিক বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

কান পাতলেই শোনা যায়, কিমের সঙ্গে যুবরাজের সম্পর্ক অনেক দূর গড়িয়ে গিয়েছিল। বাঁ হাতি বিস্ফোরক এই ব্যাটসম্যানের মা সেই সময় রুখে না দাঁড়ালে হয়তো বিয়েই করতেন কিম ও যুবরাজ।

কিম শর্মাই শিল্পী শেট্টীর বোন শামিতার সঙ্গে পরিচয় করে দেন যুবরাজের। এরপরেই একবার পার্টিতে কিম শর্মা আর শামিতা শেট্টীর মধ্যে তুমুল গন্ডগোল লেগে গিয়েছিল। আসলে শমিতার সঙ্গে পরিচিত হওয়ার কয়েকদিনের মধ্যেই যুবি খুবই কাছের মানুষ হয়ে যান।
আর সেটাই ভাল ভাবে নিতে পারেননি কিম।

জানা যায়, কিম শর্মার জন্মদিনের সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন যুবরাজ ও শামিতা। পার্টিতেই কিম হঠাৎই আবিষ্কার করেন যুবরাজ ও শমিতার ‘বন্ধন’ আগের থেকেও যেন মজবুত হয়ে গিয়েছে। তাঁরা নিজেদের মধ্যে খোশগল্প করছেন, অন্যদের থেকে আলাদা হয়ে ঘুরছেন। পুরা বিষয়টা ভাল ভাবে নিতে পারেননি কিম।
এরপরেই শামিতার ওপরেই রেগে যান তিনি। ভরা পার্টির মধ্যে কিম আক্রমণ করে বসেন শামিতাকে। পার্টি তো ভেস্তে যায়। যুবরাজও পার্টি ছেড়ে চলে যান। কিছু বাদে শামিতাও তাই করেন। দুই নায়িকার মধ্যে কোন্দলের কয়েকদিন বাদে যুবির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় শামিতার। কিমের পরিণতিও একই হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে যেসব ফল খাবেন

ডায়াবেটিস রোগ হলে অনেকেই বুঝতে পারেন না কি খাবেন আর কি খাবেন না। বিশেষ করে ফল খাওয়ার ক্ষেত্রে নানান রকম দ্বিধা দ্বন্দ্ব কাজ করে ডায়াবেটিস রোগীদের মধ্যে।
কোন ফলটি খাওয়া যাবে, কোনটি খাওয়া যাবে না, কোনটি খেলে ডায়াবেটিসের জন্য উপকার হবে ইত্যাদি নানান চিন্তায় ফল খাওয়াই ছেড়ে দেন অনেক ডায়াবেটিস রোগী।

চিকিৎসকের পরামর্শে তা নিয়ন্ত্রণে থাকলেও নিষ্কৃতি পাওয়া প্রায় অসম্ভব। রক্তে শর্করার মাত্রা সামলাতে আমূল পরিবর্তন ঘটাতে হয় প্রতিদিনের খাদ্য তালিকায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খেতেই হবে এই ৬টি ফল।

আপেল
আপেলের মধ্যে রয়েছে প্রচুর ফাইবার। রক্তে গ্লুকোজের মাত্রা কম করতে ভালো কাজ দেয় এই ফাইবার। আপেলের মধ্যে রয়েছে পেকটিন। এটি ব্লাড সুগার কম করতে সাহা‌য্য করে।

বেরি
গ্লুকোজ ভেঙে তাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা রয়েছে বেরির।
ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে। পাশাপাশি রেরির মধ্যে থাকা একটি উপাদান ইনসুলিন ক্ষরণেও সাহা‌য্য করে। ফলে দেহে ইনসুলিন ক্ষরণ স্বাভাবিক রাখে।

পেয়ারা
ডায়াবেটিস রোগীদের একটি বড় সমস্যা হল কোষ্ঠকাঠিন্য। পেয়ারার মধ্যে প্রচুর ফাইবার থাকে। এই ফাইবার কোষ্ঠকাঠিন্য কম করতে সাহা‌য্য করে। পাশাপাশি রোগীকে টাইপ-২ ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করে।

পেঁপে
পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট। ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী। রক্তে গ্রুকোজের মাত্র বেড়ে গেলে রোগীর হার্ট, নার্ভের সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে ‌যায়। নিয়মিত পেঁপে খেলে তা কিছুটা রুখে দেওয়া ‌যায়।

জাম
ডায়াবেটিসে জাম বিশেষ উপকারী। জামের মধ্যে থাকা একটি বিশেষ উপাদান খাবারের স্টার্চকে ভেঙে দেয়। ফলে রক্তে সুগারের মাত্রা ঠিক থাকে। সুগার রোগীদের ঘনঘন প্রস্রাব ও তৃষ্ণার প্রবণতা অনেকটাই কমিয়ে দেয়।

আমলকি
ক্রোমিয়ামের একটি বড়সড় উৎস হল আমলকি। অগ্নাশয়কে সুস্থ রাখতে ক্রেমিয়াম খুবই উপকারী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রীর বড় বোনকে দফায় দফায় ধর্ষণ, ভগ্নিপতি গ্রেফতার

রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে এরশাদ মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরশাদ কালুখালী উপজেলার দামুকদিয়া গ্রামের বকু মণ্ডলের ছেলে।

কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) খান বেল্লাল হোসেন জানান, ১৩ নভেম্বর এরশাদের স্ত্রীর বড় বোন কালুখালী থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামীর বাড়ি ও তার ছোট বোনের স্বামী এরশাদের বাড়ি একই গ্রামে। তাদের বাড়িতে এরশাদ যাতায়াত করতো। এক পর্যায়ে এরশাদ তাকে কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৫ নভেম্বর রাত ৮টার দিকে এরশাদ তাকে ধর্ষণ করে। এসময় তার স্বামী বাড়িতে ছিলেন না। এর আগেও গত ৮ আগস্ট রাত ১০টার দিকে এরশাদ তার স্ত্রীর বড় বোনকে ধর্ষণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে আ ’লীগের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বিতরণ

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বিষয়ক বই বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় নুরনগর নতুন মৎস সেট সংলগ্ন ইউনিয়ন আ’লীগ অফিসে নেতা কর্মীদের উপস্থিতিতে মতবিনিময় সভা শেষে উক্ত বই বিতরন করা হয়েছে। নুরনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরনগর ইউ পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহজ্ব বখতিয়ার আহমেদ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স.ম আব্দুস ছাত্তার,উপজেলা আ’লীগ নেতা সুশান্ত বিশ্বাস বাবু লাল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাইদ, উপজেলা তাতীঁলীগের সাধারণ সম্পাদক ও দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক মেহেদী হাসান মারুফ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শেখ ফারুক হোসেন, সাবেক ছাত্র নেতা আল মামুন লিটন, শেখ নুরুজ্জামান টুটুল, বীর মুক্তিযোদ্ধা ডি.এম মইজুদ্দিন আহমেদ, নুরনগর ইউনিয়ন আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ ইলিয়াস আহমেদ, ইউ পি সদস্য রবিউল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নুরনগর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জের এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসের উপ-সহকারী মিলন অধিকারী, এমজেএফ স্কুলের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, উপদেষ্টা মাষ্টার মোহর আলী ও প্রধান শিক্ষক জালালুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, সুধি ও সাংবাদিকবৃন্দ। এসময় বিশেষ প্রতিবন্ধী স্কুলের ১৮ জন ছাত্র-ছাত্রী প্রত্যেককে ৩ হাজার টাকা করে ৫৪ হাজার টাকার শিক্ষা বৃত্তির প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest