মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম। তিনি চীনে অনুষ্ঠেয় আগামী বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রায় ২৫ হাজার প্রতিযোগীর মধ্যে জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিচারকরা চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করেন।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় এনটিভিতে। জমকালো পরিসরে আজ শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে পর্দা ওঠে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, ২০১৭-এর গ্র্যান্ড ফিনালের।

অনুষ্ঠানের উপস্থাপক শিনা চৌহানের নাচের পর একে একে মঞ্চে আসেন চূড়ান্ত ১০ জন প্রতিযোগী। হলভর্তি হাজারো দর্শকের সামনে একে একে নিজেদের পরিচয় দেন তাঁরা। প্রায় ২৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে গ্র্যান্ড ফিনালের জন্য বিবেচিত হন তাঁরা।

গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে বক্তব্য দেন এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা। তিনি বলেন, ‘আমাদের দেশের মেয়েরা আসলেই মিস ওয়ার্ল্ড। সত্যি এখানে এসে এত সৌন্দর্য দেখে আমার এই মুহূর্তে মনে হচ্ছে কবি রবীন্দ্রনাথের এই গানটি : সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত।’

প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার বিজয়ী জান্নাতুল নাঈম মিস ওয়ার্ল্ডের বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় অনুপ সরদার (৩) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তালা উপজেলার পাটকেলাঘাট থানার বায়গুনি নামকস্থলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অনুপ সরদার সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকার মিজান সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে মিজান তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে সাতক্ষীরা থেকে শশুর বাড়ি তালায় বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে বায়গুনি নামক স্থানে পৌছলে খুলনা থেকে ছেড়ে আসা দ্র্রুত গতি সম্পন্ন একটি পিকআপকে সাইড দিতে যেয়ে শিশুটি তার মায়ের কোল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে সে পিকআপের তলায় পড়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে দ্রুত হাসপাতলে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়।

পাটকেলাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো : বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ, ফ,ম রুহুল হক এমপি গতকাল আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন।

দিনভর তার সফর সঙ্গীদের নিয়ে আশাশুনি সদর দূর্গা মন্দির, মহেশ্বরকাটি পূজা মন্ডপ, সোদকোনা পূজা মন্ডপ, বুধহাটা পূজা মন্ডপ, কুল্যা আশ্রমমাঠ পুজা মন্ডপ, গুনাকরকাটি পূজা মন্ডপ ও কচুয়া পূজা মন্ডপ এবং সব শেষে বড়দল ও খাজরা ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদশন করেন। এসময় বিভিন্ন পূজা মন্ডপে মতবিনিময় কালে তিনি বলেন হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। আমি রুহুল হক এমপি জাতীয় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব থাকা কালিন কোন স্থানে সাপ্রদায়িক দন্দ হতে দেবো না। ধর্ম যার যার উৎসব সবার এবং অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির উদয় হোক এমনি প্রত্যয়ে ঘরে ঘরে খ্্্্ুঁশির আমেজ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নানামুখী সাফল্যে বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। দক্ষিণাঞ্চলে পদ্মাপারের মানুষ আমরা চিরকাল অবহেলিত ছিলাম। এই এলাকায় যখনি আপনারা নৌকায় ভোট দিয়েছেন তখনি আপনাদের উন্নতি হয়েছে। কাজেই আমি আপনাদের কাছে ওয়াদা চাই। আগামী নির্বাচন সামনে। ২০১৯ সালে নির্বাচন হবে, সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা যাতে আমাদের উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারি তার জন্য আপনাদের কাছে নৌকায় ভোট চাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ২০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী এ্যাড. শহিদুল ইসলাম পিন্টু, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিৎ বৈদ্য, ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার সুশঙ্কর মন্ডল, বড়দল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, শেখ মিয়ারাজ আলী, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, জেলা পরিষদ সদস্য এস এম দেলোয়ার হোসাইন, শ্রমিকলীগ আহবায়ক ঢালী সামছুল আলম, ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবির সুমন, আ’লীগ নেতা ইয়াহিয়া ইিকবাল, আবু সাঈদ ঢালী, মাষ্টার পরিমল দাশ, এড. দেবাশীষ মুখার্জী, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী সহ আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার মহানবমীর দিন সন্ধা ৭ টার সময় সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির (কাটিয়া কর্মকার পাড়া) এর উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীর জেলা পুনাক সভাপতি ও পুলিশ সুপার পতœী মেহের নিগার আক্তার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কে এম আরিফুল হক, সাতক্ষীরা জেলা মহিলা আ ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোছাঃ জোৎ¯œা আরা। আরও উপস্থিত ছিলেন সদর থানার ওসি মারুফ আহম্মেদ, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর রায়, উপদেষ্টা ম-লীর সভাপতি দিনবন্ধু মিত্র প্রমুখ।

এসময় প্রধান অতিথি মেহের নিগার আক্তার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমরা হিন্দু-মুসলিম এক সাথে দুর্গাপূজা উপভোগ করে থাকি।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত। এসময় ৭০ জন অসহায় গরীব দুঃস্থ হিন্দু মুসলিম নারী পুরুষদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চীনের একটি আদালতে শুনানি চলছিল এক নারী বন্দির। সে সময় ক্ষুধায় কান্নাকাটি শুরু করে তাঁর দুগ্ধপোষ্য শিশু। এ পরিস্থিতিতে ওই শিশুকে স্তন্যদান করেন সেখানে উপস্থিত পুলিশের এক নারী সদস্য।

গত ২৩ সেপ্টেম্বর জিংঝং শহরের একটি আদালতে এ ঘটনা ঘটে বলে।

ডেইলি মেইলের খবরে বলা হয়, স্তন্যদানকারী ওই নারী পুলিশ সদস্যের নাম হাও লিনা। মানবিক এ কাজের জন্য বিভিন্ন সংবাদমাধ্যমে লিনাকে প্রশংসা করে মন্তব্য করেছেন অনেকেই।

এ বিষয়ে লিনা বলেন, ‘আমিও সম্প্রতি মা হয়েছি। আমি বুঝতে পারি, ওই সময়ে একজন মা কতটা ব্যাকুল হয়ে পড়ে। আমি শুধু চিন্তা করছিলাম কীভাবে শিশুটিকে শান্ত করা যায়।’

লিনার স্তন্যদানের মুহূর্তটি তাঁর সহকর্মীরা ক্যামেরাবন্দি করেন। সেটি পরে আদালতের ওয়েবসাইটে পোস্ট করা হয়। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছবিটি ব্যাপক সাড়া ফেলে।

এদিকে পুলিশ সদস্যের এই মানবিক আচারণে আপ্লুত হয়ে পড়েন ওই শিশুর মা। আদালত ত্যাগের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

এ ধরনের পরিস্থিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে লিনা বলেন, ‘আমি মনে করি, সব পুলিশ সদস্যই (আমার জায়গায় থাকলে) এমনটি করতেন। আমি যদি ওই শিশুটির মা হতাম, তাহলে আমার সন্তানকেও এভাবে কেউ সাহায্যে এগিয়ে আসত বলে আশা করতাম।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ধারণা করা হচ্ছিল, রানটাকে হয়তো সাড়ে পাঁচশ-ছয়শোতে নিয়ে গিয়েই ইনিংস ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা। তবে বেশি সময় হয়তো নিতে চাননি প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। সেই কারণে ৪৯৬ রানেই ইনিংস ঘোষণা করলেন স্বাগতিক দলনেতা। ফিল্ডিং করতে নেমে শুরুতেই অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন কাগিসো রাবাদা। নিজের করা দ্বিতীয় ওভারেই ইমরুল কায়েসকে সাজঘরে ফিরিয়ে দেন এই পেসার। এরপর উইকেট শিকারের তালিকায় যোগ দিয়েছেন মরনে মরকেলও। লিটন দাসকে ফিরিয়ে দিয়েছেন এই দীর্ঘদেহী বোলার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেটে ৩৬ রান করেছে বাংলাদেশ। মুমিনুল হক ব্যাটিং করছেন চার রান নিয়ে। তামিমের বদলে ওপেনিংয়ে নামা লিটন দাস ২৫ রান করে আউট হয়েছেন।

ইনিংসের পঞ্চম ওভারেই উইকেটের দেখা পায় স্বাগতিকরা। রাবাদার বুলেট-গতির শট বলে আউট হন ইমরুল। স্লিপে দারুণ ক্যাচ নেন এইডেন মার্করাম। এরপর ভালোই খেলছিলেন লিটন দাস। দ্রুতই কয়েকটি চার মেরে ২৫ রানে পৌঁছে যান তিনি। তবে ১১তম ওভারে মরকেলের আউট সুইংগারে হাশিম আমলার কাছে ধরা পড়েন তিনি।

এর আগে দক্ষিণ আফ্রিকা ৪৯৬ রানে তাদের ইনিংস ঘোষণা করে। ১২৮ রান নিয়ে ব্যাটিং শুরু করা দিন এলগার আউট হয়েছেন ১৯৯ রানে। টেস্ট ক্রিকেটে দশম ব্যাটসম্যান হিসেবে ১৯৯ রানে আউট হলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।

ইতিবাচক সেই লক্ষ্য নিয়েই দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন মুশফিক-মুস্তাফিজরা। তবে প্রথম সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। উইকেট পেতে অপেক্ষা করতে হয় দ্বিতীয় সেশন পর্যন্ত। লাঞ্চের পর শফিউলের বলে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়ে ফিরে যান হাশিম আমলা। প্রথম দিন আর ৬৮ রানে অপরাজিত থাকা এই প্রোটিয়া ব্যাটসম্যান করেছেন ১৩৭ রান। দ্বিতীয় উইকেট জুটিতে এলগারের সঙ্গে ২১৫ রান যোগ করেন আমলা। আজ দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১০৮তম টেস্টে আমলার এটি ২৭তম শতক।

এরপর দলীয় ৪৪৫ রানে ব্যক্তিগত ১৯৯ রানে মুস্তাফিজের বলে মুমিনুলকে ক্যাচ দেন এলগার। এই ম্যাচে টেস্টে নিজের সর্বোচ্চ সংগ্রহ গড়লেন ডিন এলগার। এ বছরের শুরুতে ডুনেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪০ রানই এতদিন এলগারের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টিতে বাড়িতে ঢুকে আশ্রয় নেওয়ার সুযোগে এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার দুপুর দুই টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টায় এক শালিসি বৈঠকে ওই নারীর সম্ভ্রমের মূল্য ৩০ হাজার টাকা আদায় করে এক হাজার টাকা জোরপূর্বক হাতে গুজে দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেছে শালিসদাররা।

খাজরা মোল্লাপাড়ার স্বামী পরিত্যক্তা এক নারী (৩০) জানান, বৃহষ্পতিবার দুপুর দু’ টোর দিকে তিনি বাড়িতে রান্না করছিলেন। এ সময় তুমুল বৃষ্টি শুরু হলে তাদের এলাকার শাহজাহান মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (৩৫) ও গফুর মোল্লার ছেলে বেল্লাল হোসেন (৩৩) তাদের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তারা তার কাছে পানি চায়। পানি আনতে ঘরের মধ্যে গেলে তারা পিছনে ধাওয়া করে মুখ চেপে ধরে। পরে তার মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দিয়ে দু’জনে পালাক্রমে ধর্ষণ করে। পালিয়ে যাওয়ার সময় চিৎকার করায় স্থানীয়রা তাদেরকে ধরে ফেলে। এ নিয়ে বৃহষ্পতিবার বিকেল ৫টার দিকে কাশেম সরদারের ছেলে নবাব আলী পাগলের বাড়িতে শালিসি বৈঠক বসে। বৈঠকে নবাব আলী ছাড়াও এলাহী বক্সের ছেলে মোত্তাজুল ও রাজ্জাক খাঁসহ কয়েকজন উপস্থিত ছিলেন। শালিসে ইয়াছিন ও বেল্লালকে দোষী সাব্যস্ত করে তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা আদায় করা হয়। এ সময় তার হাতে এক হাজার টাকা গুজে দিয়ে বাকিটা চেয়ারম্যানকে দেওয়ার নাম করে শালিসদাররা নিয়ে চলে যায়। এ নিয়ে বেশী বাড়াবাড়ি করলে তাকে এলাকা ছাড়া করবে বলে হুমকি দিয়ে চলে যায়।

ধর্ষিতা ওই নারী জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তিনি আশাশুনি থানায় যেয়ে উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাকের সঙ্গে পরামর্শ করে ইয়াছিন ও বিল্লালের বিরুদ্ধে অভিযোগ দেন। পরবর্তীতে চেয়ারম্যান মোবাইল ফোনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুল ইসলাম শাহীনের সঙ্গে পরামর্শ করে অভিযোগ না নিয়ে বাড়ি চলে যাওয়ার পরামর্শ দেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চেয়ারম্যানের মাধ্যমে তাকে কিছু টাকা নিয়ে মীমাংসা করে নিতে বলেন। বাধ্য হয়ে তিনি বাড়ি ফিরে আসেন।

খাজরা ইউপি সদস্য বিপ্লব কুমার দাস জানান, শালিসে ধর্ষিতার ইজ্জতের জন্য ৩০ হাজার টাকা নির্ধারন করা ও শালিসদাররা আদায়কৃত ২৯ হাজার টাকা নিয়ে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনিই ওই নারীকে থানায় যাওয়ার পরামর্শ দেন।
খাজরা গ্রামের মোত্তাজুল ইসলাম জানান, তিনি শালিসে ছিলেন ঠিকই তবে জরিমানার টাকা ওই নারীকে না দেওয়ায় সে থানায় মামলা করতে গেছে বলে তিনি জেনেছেন। তার দাবি ওই নারীর সামাজিক সম্মান নেই বলে দাবি করেন তিনি।
খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম বলেন, এ ধরনের ঘটনা তিনি শুনছেন। তবে তার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি।

আশাশুনি থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, খাজরার এক মহিলা ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। তবে তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে দেখা করার পর কি করেছেন সেটা তার জানা নেই।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুল ইসলাম শাহীনের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় কথা বলার চেষ্টা করলে তিনি একটি পুজা মণ্ডপে রয়েছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঁদাকাটিতে শারদীয়া দুর্গোৎসবের উপলক্ষ্যে হোলদেপোতা নদীতে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
কাঁদাকাটি সার্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে সাবেক শিক্ষক লক্ষèীকান্ত মন্ডলের সভাপতিত্বে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন পিপিএম। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আখতার হোসেন, কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় কুমার, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় সাতক্ষীরা, খুলনা ও যশোরের ৭টি দল অংশ গ্রহন করে। এর মধ্যে খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর নৌকাবাইচ দল প্রথম, সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুলপোতা নৌকা বাইচ দল দ্বিতীয়, সাতক্ষীরা সদর উপজেলার ষষ্ঠগ্রাম নৌকা বাইচ দল তৃতীয় স্থান অধিকার করে।
প্রধান অতিথি এ সময় বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আর এই শারদীয়া দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৬৭ টি মোবাইল টিম সার্বক্ষণিক মাঠে আছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃখংলা রক্ষা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি আরো জানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest