কক্সবাজারের ইনানীতে রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে ৬০ জনের অধিক মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সংস্থাটির এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ আজ শুক্রবার জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় ২৩ রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। তারা হয়তো মারা গেছে। এ ঘটনায় মোট মৃতের সংখ্যা ৬০ জন হতে পারে।

ওই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক রোহিঙ্গা বৃহস্পতিবার আইওএমকে জানিয়েছেন, রোহিঙ্গাদের বহনকারী ওই নৌকায় ৫০ শিশুসহ প্রায় ৮০ জন রোহিঙ্গা ছিল। তারা সবাই সহিংসতার শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসছিল। কিন্তু সমুদ্রে পানির প্রচণ্ড তোড়ের মুখে পড়ে নৌকাটি উল্টে যায়।

আইওএমের মুখপাত্র বলেন, ‘তারা সারা রাত সাগরে কাটিয়েছে, তাদের কাছে কোনো খাবার ছিল না।’

রাখাইনে সেনাবাহিনীর অভিযানে সহিংসতার শিকার হয়ে কয়েক সপ্তাহে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। গত ২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার জের ধরে রাখাইনজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এদিকে, বৃহস্পতিবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে মহাসচিব আন্তোনিও গুতেরেজ বলেছেন, বিশ্বকে দ্রুততম সময়ের মধ্যে শরণার্থী পরিস্থিতির উন্নয়ন করতে হবে। এটি মানবিক, মানবাধিকারের বিপর্যয়। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার কথাও জানান।

এর আগে বৃহস্পতিবার ইয়াঙ্গুনভিত্তিক সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাখাইনে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য শিগগিরই জাতীয়ভাবে যাচাইকরণ প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে মিয়ানমার।

তবে রোহিঙ্গাদের অনেকেই ‘ন্যাশনাল ভেরিফিকেশন প্রসেস’ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের বিশ্বাস, এই প্রক্রিয়া মিয়ানমারের নাগরিকত্ব পাওয়ার বিষয়টিকে কঠিন করতে পারে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে চার লাখ ৮০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনা ও নিন্দার মুখে পড়লেও এখন পর্যন্ত রোহিঙ্গা সংকট সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি মিয়ানমার সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাবেক এমপি প্রকৌশলী মুজিবুর রহমান বলেছেন- ‘ধর্ম যার যার, দেশ ও উৎসব সবার। সার্বজনীন উৎসবে কোন দল-মত নেই।’
শুক্রবার সকালে কলারোয়া উপজেলার চন্দপুর ইউনিয়নের গয়ড়া-চন্দনপুর সার্বজনিন পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানাতে এসে তিনি এ কথা বলেন।
সকাল থেকে চন্দনপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিমিয় করেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাবেক এই সভাপতি।
চন্দনপুরে পূজা মন্ডপ পরিদর্শনকালে তাঁর সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা আ.লীগ নেতা নারান মজুমদার, চন্দনপুর পূজা উদযাপন পরিষদের নেতা বিশ্বজিৎ মজুমদার, রামকৃষ্ণ মজুমদার, বাদল মজুমদার, চন্দনপুর ইউনিয়ন আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মন্ডল, মাস্টার এমএ ওয়াদুদ, হারুনর রশীদ, ডা.আবু সাঈদ টগর, ইউনিয়ন যুবলীগের সভাপতি ডালিম হোসেন, ৭নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল প্রমুখ।
যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুজিবুর রহমানের সাথে আরো উপস্থিত ছিলেন কলারোয়া নিউজ’র সিনিয়র স্টাফ রিপোর্টার এমএ মাসুদ রানা ও স্টাফ রিপোর্টার এসএম ফারুক হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের মুম্বাইয়ের এলফিনস্টেন স্টেশনে পদপিষ্ট হয়ে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভি।

স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ওই হতাহতের ঘটনা ঘটেছে। রেলওয়ের এক মুখাত্র জানিয়েছেন, একই সময়ে চারটি ট্রেন রেলস্টেশনে এসে থামে।

সে সময় হুড়োহুড়ি এবং বৃষ্টির কারণে বেশ কয়েকজন নারী যাত্রী পা পিছলে পড়ে যান। এতে করে চারপাশে আরো বিশৃঙ্খলা তৈরি হয়। ফলে হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হয়ে ২২ জন প্রাণ হারান।

পুলিশ কর্মকর্তা নিকেট কৌশিক বলেন, ২২ জনের মৃত্যু সঠিক কারণ আমরা তদন্ত করছি। দুর্ঘটনায় আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চোর সন্দেহে সাগর (১৬) নামে এক কিশোরকে খুটিঁর সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করে হত্যার অভিযোগে অভিযুক্ত মূল আসামি আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভৈরবের শম্ভুপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার নাজমুল আরেফিন পলাশ বলেন, আক্কাসকে রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করে সকালে ময়মনসিংহে পাঠিয়ে দেয়া হয়। সেখানে আক্কাস র‌্যাব হেফাজতে রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহামেদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সাগরের বাবা শিপন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং চার/পাঁচজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ফজলুর রহমান (৪০) ও রিয়াজ উদ্দিন রিজু (৫০) নামে দুইজনকে গ্রেফতার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মিয়ানমারের রাখাইন রাজ্যে দমনপীড়ন ও হত্যাকাণ্ডে জড়িত সেনাবাহিনী সদস্যদের শাস্তির আওতায় দাবি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। বৃহস্পতিবার জাতিসংঘের অধিবেশনে বক্তব্যকালে তিনি এ দাবি জানান। একইসঙ্গে মিয়ানমার নিরাপত্তারক্ষী বাহিনীর কাছে অস্ত্র না দিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিক্কি হ্যালি তার বক্তব্যে বলেন, ‘সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি দমনপীড়ন, সেখানে জাতিগত নিধন চলছে। দেশটিতে যা চলছে তার বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান জানাতে আমরা ভীত হতে পারি না।

 ‘বার্মার মিলিটারিকে অবশ্যই মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

তিনি বলেন, ‘যদি কোনো দেশ বার্মার সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করে থাকলে তাহলে মিয়ানমার সেনাবাহিনীর জবাবদিহিতা ও ওই অঞ্চলে স্থিতিশীলতা না আসা পর্যন্ত অস্ত্র সরবরাহ কার্যক্রম থেকে বিরত থাকা উচিৎ।’

নিক্কি হ্যালি বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর যে সদস্যদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ উঠেছে, তাদের নির্দেশনা দেওয়ার মতো দায়িত্বশীল পদ থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দিতে হবে। অভিযুক্ত সেনাদের বিচারের আওতায় আনতে হবে। সূত্র : স্ট্রেট টাইমস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপি.এ) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক দ্বিতীয় বৈঠকে কম্বোডিয়ায় যাচ্ছেন সাতক্ষীরার কৃতি সন্তান সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বাংলাদেশের তিন সদস্যের এ প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করবেন এবং কর্মশালায় বক্তব্য রাখবেন। তিনি কর্মশালায় ‘এশিয়া মহাদেেশর সাংস্কৃতিক বৈচিত্র ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বয়, স্বাস্থ্যখাতে সহযোগতিা, এশিয়ার অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা ও জোরদার করার বিষয়টি তুলে ধরবেন এবং শান্তিভিত্তিক ন্যায়বিচার ও পার্লামেন্টগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব তুলে ধরবেন। তিনি রাজনৈতিক, শান্তি ও নিরাপত্তা, সামাজিক ও সাংস্কৃতিক, অর্থনৈতিক ও টেকসই উন্নয়ন, জ¦ালানি, আন্ত সম্পর্কের সংলাপ, জনগণের সাথে যোগাযোগ, সাধারণ আইন এবং এশিয়ান শিল্পীদের জন্য পুরস্কার প্রদানের আহ্বান জানাবেন। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক এ স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে তিনি পুনরায় রোহিঙ্গা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলির সহয়তা চাইবেন। এমপি রবি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পীকারের সাথে মতবিনিময় করবেন এবং নৈশভোজে যোগ দেবেন।
আজ ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুর ১টা ৩০মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে থাই এয়ারলাইন্সযোগে যাত্রা করবেন। আগামী ০১ অক্টোবর থেকে ০৩ অক্টোবর কম্বোডিয়ার রাজধানী লমপেন এ তিনদিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী ০৪ অক্টোবর মালেশিয়া যাবেন এবং অগামী ০৫ অক্টোবর সরকারি সফর শেষে তিনি বাংলাদেশে ফিরবেন। সরকারি ভাবে এ কর্মশালায় যোগদানের জন্য তিনি শারদীয় দুর্গা পূজায় তার নির্বাচনী এলাকা সাতক্ষীরাতে থাকতে পারছেননা। তাই দুঃখ প্রকাশ করেছেন এবং সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির আয়োজনে দেবহাটা উপজেলা প্রকৌশলী আলহাজ¦ আব্দুল হামিদ মাহমুদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস মিলনায়তনে বৃহস্পতিবার তার শেষ কর্মদিবসে তার এই সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা আলহাজ¦ আব্দুল হামিদ মাহমুদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, এলজিইডি সাতক্ষীরার সহকারী প্রকৌশলী লায়লা মিথুন, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম, এলজিইডি সাতক্ষীরার উচ্চমান সহকারী সহিদুল ইসলাম, দেবহাটা এলজিইডির সহকারী প্রকৌশলী সেলিম রেজা ও আলমগীর হোসেন, ঠিকাদার মোখলেছুর রহমান মুকুল ও আবুল কালাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রস্তাব ছাড়াই রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্ক শেষ হয়েছে। বাংলাদেশে সময় বৃহস্পতিবার মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা পরিষদের এই উন্মুক্ত বিতর্ক শুরু হয়।

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিরোধিতা করেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই দেশ চীন ও রাশিয়া।

সাম্প্রতিক সহিংসতার জন্য দেশ দুটি রোহিঙ্গা ‘সন্ত্রাসী’দের দায়ী করেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশিরভাগ সদস্য দেশ রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে।

তারা দেশ ছেড়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ারও দাবি জানান।

বিতর্কের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সমস্যার সর্বশেষ চিত্র তুলে ধরেন। তিনি অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান মিয়ানমার সরকারের প্রতি।

উন্মুক্ত বিতর্কে মিয়ানমারও অংশ নেয়। দেশটি জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশও রোহিঙ্গা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে। রোহিঙ্গাদের ওপর ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র সদস্য দেশগুলোর নিকট বর্ণনা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest