সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনাসাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা

শ্যামনগর থেকে ইট-ভাটায় কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে স্কুল পড়ুয়াদের

নুরনগর প্রতিনিধি : শিশু শ্রম বন্ধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে শ্যামনগর প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্নের উদয় হয়েছে। শিশু শ্রম থেমে নেই শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নে বিভিন্ন গ্রামে। প্রতিনিয়তই শিশুদের কে বিভিন্ন শ্রমে নিয়োগ করা হচ্ছে। বিশেষ করে ইট ভাটায় শিশু নিয়োগ চলছে ভাটার মৌসুমে। সরকারি নীতিমালা উপেক্ষা করে ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে শত শত শিশু। কিছু অর্থ লোভী ইট ভাটার সরদারের খপ্পরে পড়ে গরিব ও অসহায় পরিবারের স্কুল পড়–য়া শিশুদের অর্থের লোভ দেখিয়ে ইট ভাটায় কাজে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এভাবেই হাজার হাজার শিশু ঝরে পড়ছে লেখাপড়া থেকে। এবিষয় জানতে চাইলে নাম প্রকাশে অনইচ্ছুক শিশুর অভিভাবক বলেন একটি শিশুর এক মৌসুমের জন্য ৪০থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এই শিশুদের বয়স ১০থেকে ১৪ বছরের ভিতরে হওয়ায় ইট ভাটার কাজ তাদের জন্য অনেক কষ্টকর। ভাটায় যাওয়ার পর কেউ অসুস্থ্য হলে তার উপর চলে অমানবিক অত্যচার। এমন কি লোহার শিকল দিয়ে বেধে রাখা হয় এমনটা বল্লেন এক জন পূর্ণ বয়সের ভাটা শ্রমিক। এভাবে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করেন এলাকার সচেতন মহল। এই শিশুদের ইট ভাটায় নিয়ে যাওয়ার জন্য ভিন্ন্ পথ অবলম্বন করছে ভাটা সরদার চক্র। এক দুদিন পর পর একটি করে বাস নুরনগর এলাকা থেকে ভাটা শ্রমিকদের নিয়ে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এর মধ্যে শিশু শ্রমিকরাও থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়ীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রবিবার বিকালে ফিংড়ী পাইওনিয়র ক্লাবের আয়োজনে ফিংড়ী কাছারি বাড়ি মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো: সামসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আ’লীগ এর কৃষি ও সমবায় বিষায়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন (মাসুম), ফিংড়ী ইউনিয়ন আ’লীগ এর সভাপতি মোঃ লুৎফর রহমান, ইউনিয়ন আ’লীগ এর সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম (রবি), ফিংড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ সোহাগ হোসেন, মোঃ আব্দুর রকিব ঢালী, মোঃ আশরাফ হোসেন ইউপি ৬নং ওয়াড, ফিংড়ী ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ডাঃ গবিন্দ বাছাড়। আয়োজক মোঃ বিল্লাল ঢালী সভাপতি পাইওনিয়ার ক্লাব ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান (সোহাগ)। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাদাকাটি একাদশ ও রার্নাসআপ হয়েছে চাঁদপুর একাদশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জয়শ্রীর আত্মহননে প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানবন্ধন ও আল্টিমেটাম

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেকী মহাবিদ্যালয়ের মেধাবী ছাত্রী জয়শ্রীর চক্রবর্তীর আতœহননের প্ররোচনাকারী বখাটে শেখর মন্ডলসহ তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের সামনে আয়োজিত উক্ত মানববন্ধনের কর্মসূচির আয়োজন করে কলেজ পরিচালনা পরিষদ, শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। নওয়াবেঁকী মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এড. জহুরুল হায়দারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, কলেজ অধ্যক্ষ ইকরামুল কবির বাবলু, শিক্ষক রবিন্দ্র নাথ মাঝি, কোমল কান্তি মন্ডল, তাপস কুমার মন্ডল, কলেজ ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
মানব বন্ধন কর্মসূচি থেকে বক্তারা অভিযুক্ত বখাটে শেখর মন্ডলসহ তার বন্ধুদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
উল্লেখ্য, ২৫ অক্টোবর শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয় থেকে একাদশ শ্রেণির ছাত্রী জয়শ্রী চক্রবর্তী বাড়ি ফেরার পথে বড়কুপোট গ্রামের রঞ্জন মন্ডলের ছেলে শেখর মন্ডলসহ তার ৩/৪ জন সহযোগী স্থানীয় বাঁশের হাটের সামনের রাস্তায় তার পথ রোধ করে। এ সময় তাঁরা জয়শ্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেয়। চুল কেটে দেওয়ার পর জয়শ্রী কাঁদতে কাঁদতে বাড়ির ফেরে। পরে বাড়ি ফিরে সে সন্ধ্যায় আত্মহত্যা করে। নিহত জয়শ্রী চক্রবর্তী (১৭) আটুলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামের মাখন চক্রবর্তীর মেয়ে। এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর গত ২৭ অক্টোবর শুক্রবার নিহত কলেজ ছাত্রীর বাবা মাখন চক্রবর্তী বাদি হয়ে বখাটে শেখর মন্ডলসহ তাঁর তিন-চারজন সহযোগীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, ঘটনাটি ২৫ অক্টোবর হলেও ২৭ অক্টোবর থানায় মামলা দিয়ে আমাদের জানানো হয়েছে। জয়শ্রীর পরিবার দেরিতে জানানোর সুযোগে আসামিরা পালিয়ে গেছে। তবে, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আ ’লীগের যৌথ সভায় জেল হত্যা দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি : সোমবার বিকাল ৪টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা জেলা আ ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের পরিচালনায় সাতক্ষীরা জেলা আ ’লীগের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই দিন সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জেলা ছাত্রলীগ কার্যালয়ে দিনব্যাপী কুরআন খানী ও বাদ মাগরিব মিলাদ মাহফিল এবং বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা আ ’লীগের আহবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন জেলা আ ’লীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ। জেলা শহরে বসবাসরত সকল নেতৃবৃন্দ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য জেলা আ ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম আহবান জানিয়েছেন। যৌথ সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদকদ্বয় আবু আহমেদও শেখ সাহিদ উদ্দীন, আইন সম্পাদক এড. ওসমান গনি পিপি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক এস এম শাহাজাহান আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ডাঃ মুনসুর আহমেদ, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য আ হ ম তারেক উদ্দীন, জেলা তাতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, জেলা তরুণ লীগের আহবায়ক মোমিন উল্লাহ মোহন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন রাসেল, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, আতিয়ার রহমান, তানজিমুল রহমান টুটুল, নাসির উদ্দীন, শেখ আজিম হাসান ও সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চাষাবাদ উপকরণ ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ‘বাড়াতে চাষের শক্তি আধুনিক কৃষি প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কৃষি হাট-২০১৭ চাষাবাদ উপকরণ ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ফুলস্টপ সলুশনের আয়োজনে এ মেলা ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে ২ দিন ব্যাপি এ চাষাবাদ উপকরণ ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষি ও কৃষকের উন্নয়নে সকল সরকারি-বেসরকারি কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য প্রান্তিক পর্যায়ে সকল কৃষককে প্রযুক্তিগত শিক্ষা দিতে হবে।’ আলোচনা সভায় লাল তীর সীড লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রাকিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেডের এরিয়া ম্যানেজার ফকরুদ্দিন, কৃষি টিম লিডার আয়শা খাতুন, জেলা নার্শারী মালিক সমিতির সভাপতি নুরুল আমিন ও মো. আলাউদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শণ করেন। এসময় জেলার কৃষক ও দর্শাণার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলার সুনাম ধরে রাখার উদ্দেশ্য নিয়ে খেলায় অংশগ্রহণ করতে হবে-জেলা প্রশাসক এ.কে.এম মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জেএফএ কাপ জাতীয় অনুঃ-১৪ মহিলা ফুটবল খেলায় অংশগ্রহণের জন্য জেলা মহিলা ফুটবল দল ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ। সোমবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বিদায়ী খেলোয়াড়দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে । জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিতে¦ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় জেলা প্রশাসক খেলোয়াড়দের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, ক্রীড়াঙ্গণের জন্য এ জেলা সম্ভাবনাময় জেলা। ক্রিকেটের পাশাপাশি মহিলা ফুটবল দল জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। জাতীয় পর্যায়ের খেলার সুযোগ করে নিয়ে সাবিনাসহ অনেকে। জয় ও জেলার সুনাম ধরে রাখার উদ্দেশ্য নিয়ে খেলায় অংশগ্রহণ করতে হবে। ক্রীড়াঙ্গণে তোমাদের সম্মান সাতক্ষীরা জেলাবাসীর জন্য সম্মান বয়ে আনবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা ফুটবল কমিটির সভাপতি জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা মহিলা ফুটবল কমিটির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, জেলা জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মো. আহম্মদ আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কিরণ¥য় সরকার, সদস্য আনোয়ার হোসেন আনু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল, ইদ্রিস বাবু ও জেলা মহিলা ফুটবল দলের কোচ আকবর আলী প্রমুখ। জেএফএ কাপ এর খুলনা আঞ্চলিক পর্বে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার পরে চূড়ান্ত পর্বে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অংশগ্রহনের জন্য আগামী ১লা নভেম্বর -২০১৭ তারিখে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে দল রওনা হওয়ার হবে। সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল ঢাকায় সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অবস্থান করবে। আগামী ৩রা নভেম্বর গত বছরের জাতীয় চ্যাম্পিয়ন দল ময়মনসিং জেলা দলের মুখোমুখি হয়ে খেলায় প্রতিদন্দিতা করবে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল। এসময় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আ ’লীগের সভাপতি-সেক্রেটারিকে তরুণলীগের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা তরুণলীগের নব গঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার সকালে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, নব গঠিত জেলা তরুণলীগের আহবায়ক মমিনউল¬াহ মোহন, যুগ্ম আহবায়ক মোঃ মাছুম বিল¬াহ ও বিদ্যুৎ বিশ্বাসসহ সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ হাবিবুল¬াহ মঈনুদ্দিন, মোঃ শরিফুল ইসলাম রুবেল, সুকান্ত মন্ডল, খালেক গাজী, রিচার্ড সরদার, নাহিদ হাসান, বেনেডিক সরদার খোকন, মুছাগাজী প্রমুখ। এছাড়া ৩ নভেম্বর জেলা হত্যা দিবস উপলক্ষ্যে মুনজিতপুরস্থ জেলা তরুণলীগের অস্থায়ী কার্যালয়ে (১ টু ৯৯ মার্কেটে) শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও আলোচনা সভায় জেলা তরুণ লীগের সকল উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন জেলা আহবায়ক মমিনুল¬াহ মোহন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরার সাংগঠনিক সম্পাদক শরিফুল

প্রেস বিজ্ঞপ্তি : স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাতক্ষীরা জেলা শাখার সরকারি কলেজ রোডস্থ নিজস্ব কার্যালয়ে জেলা শাখার আহবায়ক প্রভাষক এম সুশান্ত এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক প্রভাষক মীম সাইফুল ইসলাম, প্রভাষক গাজী ফিরোজ কবির মিলন, প্রভাষক বিধান চন্দ্র দাষ, প্রধান শিক্ষক পার্থ সারথী সেন, মো: আবু জাফর, জি এম জাহাঙ্গীর হোসেন, প্রভাষক শেখ শরিফুল ইসলাম, অধ্যক্ষ জাহিরুল ইসলাম, প্রভাষক মো: মহিবুল্লাহ, অধ্যাপক অমল বিশ্বাসসহ সাতক্ষীরার জেলা শাখার নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ শরিফুল ইসলামকে সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসাবে সদর উপজেলা এবং আশাশুনি উপজেলা দেখভাল করার জন্য সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হয়। আগামী দিন থেকে তিনি সততা ও নিষ্ঠার সাথে উক্ত দায়িত্ব পালন করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest