সর্বশেষ সংবাদ-
তালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলনদেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণঅস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের তিন ডাকাত আটকনবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছাদেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলাআশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনউন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

মুগাবের নিয়োগ বাতিল করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শুভেচ্ছাদূত হিসেবে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বরার্ট মুগাবের নিয়োগ বাতিল করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দাতা গোষ্ঠী ও মানবাধিকার সংস্থাগুলোর প্রবল সমালোচনার পরিপ্রেক্ষিতে আজ রোববার এই ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত বুধবার উরুগুয়েতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের একটি সভায় শুভেচ্ছাদূত হিসেবে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বরার্ট মুগাবেকে নিয়োগের ঘোষণা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক প্রধান টেডরোস আধানোম গেবরেয়েসোস। আফ্রিকায় দুরারোগ্য রোগ প্রতিরোধে সহায়তা করতে মুগাবেকে নিয়োগ দেয় সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গেবরেয়েসোস একটি টুইট বার্তায় বলেন, ‘গত কয়েকদিন ধরে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বরার্ট মুগাবেকে আফ্রিকায় শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগের ব্যাপারে অনেক সমালোচনা হচ্ছিল। যার পরিপ্রেক্ষিতে আমি নিয়োগটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’

নিয়োগের বিরোধিতা করে সমালোচকরা অভিযোগ করেন, মুগাবের ৩০ বছরের শাসনামলে স্বাস্থ্যব্যবস্থার ব্যাপক অবনতি হয়েছে। হাসপাতালগুলোতে ওষুধের স্বল্পতা দেখা দিয়েছে, বেতন সংকটে পড়েছেন কর্মীরা।

যুক্তরাজ্যের সরকার মুগাবের এই নিয়োগকে ‘বিস্ময়কর ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছে। আর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিষয়টিকে এপ্রিল ফুলের কৌতুকের সঙ্গে তুলনা করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবাধিকার ও মানুষের মর্যাদা সমুন্নত রাখায় জাতিসংঘের যে নীতিগুলো রয়েছে, মুগাবের নিয়োগে তার প্রতি বিরুদ্ধাচরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন সাংবাদিক মাহাথীর ফারুকী খান ও কনক সরোয়ার খান।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল জানান, আজ আদালতে মামলাটির অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য ছিল। বিচারক অভিযোগপত্রটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এমদাদ হোসেন তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলার অন্য আসামি বেসরকারি টেলিভিশন একুশে টিভির (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম কারাগারে আটক রয়েছেন।

অভিযোগপত্রটি দণ্ডবিধির ১২৪ ও পুলিশ ইনসাইটমেন্ট অব ডিস অ্যাফেকশনের ১৯২২-এর ৩ ধারায় দাখিল করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন এসআই বোরহান উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা ও কালো’ দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি দেশের বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন, যাতে জনমনে হিংসার উদ্রেক হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এশিয়া কাপ হকির সেরা বাংলাদেশি খেলোয়াড় সিটুল

এশিয়া কাপ হকি ২০১৭’র সেরা বাংলাদেশি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরহাদ আহমেদ সিটুল। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এই পুরষ্কার দিয়েছে।

রবিবার টুর্নামেন্টের ফাইনালের দিন বাংলাদেশি খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) প্রধান নির্বাহী কর্মকর্তা তৈয়ব ইকরাম।

টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে। দেশের সিনিয়র কয়েকজন খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত জুড়ি বোর্ড এ সেরা খেলোয়াড় নির্বাচন করেন।

দীর্ঘ ৩২ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। আর এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে বিএসপিএ শুরু থেকেই উদ্যোগী ছিল। তারই অংশ হিসেবে টুর্নামেন্ট শুরুর আগে ‘হকি স্টারস: ১৯৮৫ ও ২০১৭’ শীর্ষক একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনুমতি ছাড়াই সোহেল তাজ স্যুটকেসে তল্লাশি চালানোর অভিযোগ

অনলাইন ডেস্ক : ‘ঢাকা বিমানবন্দরে কেউ আমার স্যুটকেসের তালা ভেঙেছে এবং আমার অনুমতি ছাড়াই সেখানে তল্লাশি চালিয়েছে। স্যুটকেসটিতে আমার বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল।
আমি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছি ২২ অক্টোবর, ২০১৭ এবং আমার স্যুটকেসটা খোলা অবস্থায় পেলাম। স্যুটকেসের নেমট্যাগে আমার নাম পরিষ্কারভাবে লেখা ছিল। ’

(তানজিম আহমেদ সোহেল তাজের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিয়ালের টানা দ্বিতীয় জয়

রিয়ালের টানা দ্বিতীয় জয়

কর্তৃক Daily Satkhira

সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় এইবারের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে লিগে প্রথম তিন ম্যাচ জয়শূন্য থাকার পর রবিবার রাতের এই জয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতল জিনেদিন জিদানের দল।

আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। শেষ দিকে জয় নিশ্চিত করেন মার্সেলো। অষ্টাদশ মিনিটে আসেনসিওর ক্রসে হেড করতে লাফিয়ে ওঠেন সের্হিও রামোস। একই সঙ্গে লাফিয়ে ওঠা পর্তুগিজ ডিফেন্ডার পাউলো অলিভেইরা হেডে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন।

রিয়ালের ব্যবধান দ্বিগুণ করা গোলটিও আসে প্রতিপক্ষের ভুলে। বাঁ থেকে ইসকোর ক্রসে আসেনসিওর নেওয়া হাফ ভলি গোলরক্ষক বরারবই ছিল; কিন্তু বল ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন সার্বিয়ান গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। মার্সেলো ৮২তম মিনিটে দারুণ এক গোল করলে বড় জয় পায় রিয়াল।

৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাভানিতে রক্ষা পিএসজির, নেইমারের লাল কার্ড

ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার, খবরের শিরোনামে তো তিনি থাকবেনই। তবে এবার তিনি খবর হয়েছেন ভুল কারণে। গত রাতে ফরাসি লিগ ওয়ানে পিএসজির ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ব্রাজিল অধিনায়ক। গুরুত্বপূর্ণ ‘দ্য ক্ল্যাসিক’ ম্যাচে অলিম্পিক ডি মার্শেইয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে টেবিলের শীর্ষে থাকা ক্লাবটি।

লিগ ওয়ানে পিএসজির কোনো নগর প্রতিদ্বন্দ্বী নেই, তাই ডার্বি ম্যাচেরও প্রশ্ন ওঠে না। মার্শেইয়ের বিপক্ষে ম্যাচটা তাই অনেকটা ডার্বির মর্যাদা পেয়ে নাম নিয়েছে ‘দ্য ক্লাসিকো’। স্তাদে ভেলোড্রোমে নিজেদের মাঠে পিএসজিকে ১৫ মিনিটেই চমকে দেয় মার্শেই। মাঝমাঠ থেকে দৌড়ে এসে ডি-বক্সের বাইরে থেকে লম্বা শটে গোল করেন লুইজ গুস্তাভো। এই মৌসুমেই মার্শেইতে খেলতে এসে সপ্তম ম্যাচে নিজের প্রথম গোল পেলেন ব্রাজিলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যাচের বয়স ৩০ মিনিট পার হতেই অবশ্য নেইমারের গোল সমতা ফেরায় পিএসজি। বক্সের ভেতর রাবিওতের কাট ব্যাক থেকে গোলটি করেন তিনি।

নেইমারের লাল কার্ড দেখায় মার্শেইয়ের ডিফেন্ডার সাকাই হয়তো সবচেয়ে খুশি হয়েছেন। ৫১ মিনিটে তাঁর নিরীহ এক ট্যাকলে নেইমার ডাইভ দিলে হলুদ কার্ড দেখতে হয় সাকাইকে। ৭৭ মিনিটে থুয়াভিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এ সময় চাপের কারণেই কিছুটা শরীরনির্ভর ফুটবল শুরু করেছিল পিএসজি। ৮৪ মিনিটে হলুদ কার্ড দেখেন নেইমার। এর একটু পরেই বোনা সার ও লুকাস ওকাম্পোসের উপর্যুপরি ট্যাকলের শিকার হন নেইমার। রাগ সামলাতে না পেরে উঠে দাঁড়িয়েই ওকাম্পোসকে ধাক্কা দেন। রেফারি ছিলেন ঘটনার সামনেই। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে।

নেইমারের মেজাজ হারানোর দিনে পিএসজির ত্রাণকর্তা হয়ে এসেছেন এডিনসন কাভানি। ম্যাচের ৯২ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ফি কিকে গোল করেছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। ১০ জনের দল হয়েও প্রতিপক্ষের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে কোচ উনাই এমেরির দল। এই ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি, মার্শেই আছে পাঁচ নম্বরে। কাভানি-জাদুতে এই মৌসুমে এখনো অপরাজিত থেকে গেল প্যারিসের ক্লাবটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৈয়দ অাশরাফের স্ত্রী মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিলা ইসলামের জন্ম ও পড়াশোনা লন্ডনে। তিনি লন্ডনের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি আব নটিংহাম থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন।

সৈয়দ আশরাফ ও শিলা ইসলামের একমাত্র মেয়ে লিমা ইসলাম লন্ডনে থাকেন। তিনি লন্ডন এইচএসবিসি ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদ্যুৎ আনতে ত্রিপক্ষীয় চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ-ভারত- ভুটান

নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করার বিষয়ে সম্মত হয়েছে দিল্লি। পাশাপাশি বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় জলবিদ্যুৎ সহযোগিতা সমঝোতা স্মারক অতি দ্রুত স্বাক্ষরিত হতে যাচ্ছে।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে বাংলাদেশের প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, ‘নেপালের জলবিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানিতে সহায়তা করার জন্য ভারত সম্মত হয়েছে।’

 ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদ্যুৎ প্রয়োজন, তাই ভারত বাংলাদেশকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে। অদূর ভবিষ্যতে এই পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হবে।

মাহমুদ আলী এক বিবৃতিতে বলেন, সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ বাড়াতে ভারত ও বাংলাদেশ নানাভাবে কাজ করে আসছে। আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর জন্য আজ আমরা নতুন কিছু প্রস্তাব রেখেছি। ভারত সেগুলো ইতিবাচক দৃষ্টিতে বিবেচনার কথা বলেছে।

বিবৃতি থেকে জানা যায়, ঢাকা-চেন্নাই-কলম্বো বিমান চলাচল, চট্টগ্রাম-কলকাতা-কলম্বো জাহাজ চলাচল, পঞ্চগড়-শিলিগুড়ি রেল যোগাযোগ, ভারতীয় ভূ-খণ্ডের ওপর দিয়ে ভুটানের সঙ্গে ইন্টারনেট যোগাযোগ, বাংলাদেশের নাকুগাঁও স্থলবন্দর থেকে ভারতের ডলু হয়ে ভুটানের গাইলেফুং স্থলবন্দরের সঙ্গে বাণিজ্য যোগাযোগের প্রস্তাব প্রভৃতি।

মাহমুদ আলী বলেন, ভুটান যাতে পরে যোগ দিতে পারে, সে সুযোগ রেখেই বাংলাদেশ, নেপাল ও ভারত বিবিআইএন মোটরযান চুক্তি বাস্তবায়ন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest