সর্বশেষ সংবাদ-
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলাআন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলামশ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদদেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটকদেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতিসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপন

শ্যামনগরে বখাটেদের হাতে লাঞ্ছিত কলেজ ছাত্রীর আত্মহত্যা

আব্দুল জলিল : সাতক্ষীরার শ্যামনগরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বখাটেদের হাতে লাঞ্ছনার শিকার জয়শ্রী চক্রবর্তী (১৭) নামের একাদশ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী আত্মহত্যা করেছে। গত বুধবার শ্যামনগরের বয়ারসিং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়শ্রী বয়ারসিং গ্রামের মাখন চক্রবর্তীর মেয়ে।
বিষয়টি জানাজানি হওয়ার পর গত শুক্রবার নিহত কিশোরীর বাবা মাকন চক্রবর্তী বাদী হয়ে বখাটে শেখর মন্ডলসহ তাঁর তিন-চারজন সহযোগীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে বখাটেদের ধরতে তৎপরতা চালাচ্ছে।
নিহত কিশোরীর ভাই কাজল চক্রবর্তী জানান, জয়শ্রী উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণিতে পড়ত। কলেজে যাতায়াতের পথে পাশের বড়কুপোট গ্রামের শেখর মন্ডল প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। তিনি আরও জানান, ঘটনার দিন জয়শ্রী বাড়ি ফেরার পথে নওয়াবেঁকীর বাঁশের হাটের সামনের রাস্তায় শেখর তিন-চারজন সঙ্গী নিয়ে তার পথ রোধ করেন। এ সময় তাঁরা তাঁর বোনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন।
কাজল চক্রবর্তী অভিযোগ করে বলেন, চুল কেটে দেওয়ার পর জয়শ্রী কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরে। কর্মকারপাড়া পর্যন্ত পৌঁছানো মাত্রই শেখর মন্ডল মোটরসাইকেলে করে বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে ফাঁকা রাস্তার মধ্যে জয়শ্রীর ওড়না কেটে নেন। এ সময় জয়শ্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে শেখর সহযোগীদের নিয়ে পালিয়ে যান।
জয়শ্রীর বাবা মাখন মন্ডল জানান, বাড়িতে ফিরে জয়শ্রী ঘরের মধ্যে ঢুকে কান্নাকাটি করতে থাকে। কারণ জানতে চাইলে পথে সে শেখর মন্ডলসহ তাঁর বন্ধুদের হাতে হেনস্থার ঘটনা খুলে বলে।
মাখন মন্ডল বলেন, আগামী মাসেই মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। তাই বিষয়টি তাঁরা চেপে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সন্ধ্যার পর জয়শ্রী ঠাকুরঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। উদ্ধার করে প্রথমে শ্যামনগর ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অভিযুক্ত শেখর মন্ডলের বাড়ি বড়কুপোট গ্রামে। সেখানে গিয়ে ঘরে তালা ঝুলতে দেখা গেছে। বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, এ ঘটনায় জড়িত বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, ঘটনাটি ২৫ অক্টোবর হলেও ২৭ অক্টোবর তাঁদের জানানো হয়েছে। জয়শ্রীর পরিবার দেরিতে জানানোর সুযোগে আসামিরা পালিয়ে থাকলেও তাদেও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পুলিশের অভিযানে ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাগবাটি গ্রামের জালালতলা ত্রিমোহনী মোড় থেকে শনিবার দিবাগত রাত ২টার দিকে ১২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এজাহার সূত্রে জানাযায় ভাড়াশিমলা ইউনিয়নের বাংলাদেশ ও ভারত সিমান্তের শুইলপুর ঘাট দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে থানার উপ-পরিদর্শক প্রকাশ ঘোষ, সহকারী উপ-পরিদর্শক আবু জাফর ও সুজিত বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বাগবাটি গ্রামের জালালতলা ত্রিমোহনী মোড়ে অভিযান চালায় এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে চোরাকারবারীরা সাদা রংয়ের প্লাস্টিকের ও টিয়ে রংয়ের পলিথিনের বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। এসময় পুলিশ বস্তাটি তল্লাশি চালিয়ে তার ভেতরে রাখা ১২৫ বোতল ভেনসিডিল উদ্ধার করে । এব্যাপারে কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আবু জাফর বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে( মামলা নং -৩)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বিএনপির নেতা হুদা যশোরে গ্রেফতার

আসাদুজ্জামান : ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টে শেয়ার করার অভিযোগে তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার ভালুকা চাঁদপুর কলেজের শিক্ষক অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে যশোর শহর থেকে সাতক্ষীরা সদর থানা পুলিশ সেখানকার কতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেন।
এর আগে, গত ১৪ অক্টোবর রাতে সাতক্ষীরা পৌর আওয়ামীরীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। পরদিন সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ উক্ত এজাহারটি পুলিশ হেড কোয়াটারে পাঠান। সেখান থেকে যচাই বাছাই শেষে ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় এজাহাটি মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ পাওয়ার পর পরই মামলাটি রেকর্ড করেন ওসি। মামলা নং-৫২। তারিখ-১৭.১০.১৭।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হুদা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বেশ কয়েকদিন ধরে ফেসবুকে আপত্তিকর পেষ্টে শেয়ার করেছেন নিজের ফেইসবুক আইডি থেকে। শুধু প্রধানমন্ত্রী নন তার ফেইসবুক আইডিতে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ নিয়েও গালিগালাজের কমতি করেননি। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি আপলোড করা পোষ্টেও তিনি শেয়ার করেন। তিনি আল জাহিদ নামের একটি ফেইসবুক আইডি থেকে আপলোড করা পোষ্টে শেয়ার করে এই অপকর্মগুলি অনায়াসে চালিয়ে গেছেন। তিনি প্রধানমন্ত্রীর ছবিতে আপত্তিকর কথা লিখে শেয়ারও করেন। Modasserul Haque Huda নামের আইডি থেকে বিএনপি অনলাইন উইং, বিএনপি সমর্থকগোষ্ঠী, ইরা চৌধুরী আইডি থেকে সরকার বিরোধী ও দেশ বিরোধী আপলোড করা ছবিসহ বিভিন্ন পোস্ট শেয়ার করেন। এ বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে সাতক্ষীরার পৌর আওয়ামীরীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বিএনপি নেতা হুদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে এখন যশোর শহর থেকে সাতক্ষীরায় আনা হচ্ছে।
উল্লেখ্য ঃ বিএনপি নেতা হুদার বিরুদ্ধে এ মামলা দায়েরের পর থেকে দীর্ঘ ১৫ দিন পলাতক থাকার পর রোববার সকালে পুলিশ তাকে যশোর শহর থেকে গ্রেফতার করেন। এর আগে গত ১৮ অক্টোবর তিনি পলাতক থাকা অবস্থায় তার আপন সহোদর ভালুকা চাঁদপুর কলেজের বিতর্কিত অধ্যক্ষ ও সাবেক বিএনপি নেতা মোবাশ্বেরুল হক জোতির সহযোগিতায় তিনি তার হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এ নিয়েও সমালোচনার ঝড় ওঠে কলেজ অধ্যক্ষ জোতির বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আহছানিয়া মিশন মাদ্রাসায় জেডিসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা আহছানিয়া মিশন আলিম মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আহছানিয়া মিশন আলিম মাদ্রাসার হলরুমে আহছানিয়া মিশনের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলুর সভাপতিত্বে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, প্রভাষক আনারুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম, নুর আহম্মদ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আব্দুল করিম ও হাফেজ মো. ইব্রাহীম খলিল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহঙ্গীর আলম জিয়া। পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় ব্যবহারের জন্য শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী আমিনুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করবেন না- ওসি মোল্লা জাকির

পাটকেলঘাটা প্রতিনিধি: পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করবেন না, সকল অবৈধ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, আইন শৃংখলা উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন, জঙ্গিবাদের কোন স্থান নেই এদেশের মাটিতে, পুলিশ জনগণের বন্ধু, জঙ্গি-মাদক প্রতিকারে জনতা পুলিশ এক কাতারে এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষ্যে স্বাগত বক্তব্যে এসব কথাগুলো বলেন পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন। শনিবার সকাল ১০টায় থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি নেতা আদিত্য মল্লিক, জাসদ নেতা বিশ্বাস আবুল কাশেম, সাংবাদিক মফিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে আনন্দঘর পরিবেশের মধ্যে দিয়ে কেককাটা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে থানা ক্যাম্পাস থেকে একটি র‌্যালি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানায় এসে শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, পাটকেলঘাটা থানার ওসি তদন্ত উজ্জ্বল কুমার মৈত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে উত্যক্তের প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে পিটিয়ে জখম

আশাশুনি ব্যুরো : আশাশুনির আনুলিয়ায় সংখালঘু সম্প্রদায়ের মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করায় এক স্কুল ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে চেঁচুয়া ফুটবল মাঠে এঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রের নাম শুভ দেবনাথ(১৬)। সে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যলয়ের ১০শ্রেণির ছাত্র ও আনুলিয়া গ্রামের কালিপদ দেবনাথের ছেলে। আহত স্কুল ছাত্রের পিতা কালিপদ দেবনাথ জানান, গত ১৯শে অক্টোবর শ্যামাকালী পূজার দিন বিকালে আনুলিয়া দাশ পাড়া মন্দিরে গিয়ে একই গ্রামের আবু মোছা সরদারের বখাটে পুত্র আবু হাসানসহ ৪/৫জন মহিলাদের উত্যক্ত করছিল। এসময় স্কুল ছাত্র শুভ প্রতিবাদ করলে উভায়ে মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুভ শুক্রবার বিকেলে চেঁচুয়া ফুটবল মাঠে খেলা দেখতে গেলে সেখানে হাসানের নেতৃত্বে রাকিবসহ ৪/৫ জন তাকে পিটিয়ে ও ইটদিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে। তার মাথায় ৯টি শেলাই দেওয়া হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিন জানান, স্কুল ছাত্র রক্তাক্ত জখম করার ঘটনায় কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হতদরিদ্রদের ওজন পরিমাপের মেশিন ও অর্থ প্রদান

প্রেস বিজ্ঞপ্তি : হতদরিদ্র ২জন ব্যক্তিকে ওজন পরিমাপের ডিজিটাল মেশিন এবং ৯ হাজার ৫শত করে সর্বমোট ১৯ হাজার টাকা প্রদান করলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা পৌর চত্বরে এ ভ্যান গাড়ীটি প্রদান করা হয়। জেলা প্রশাসন সাতক্ষীরা ও জেলা সমাজ সেবার আর্থিক সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের আওতায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ৮ নং ওয়ার্ডের কামালনগরের ভিক্ষকুকে এ মেশিন ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ২- আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, পৌর বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন তালুকদার, সমাজ কর্মী ফতেমা খাতুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিকে জেলা স্বেচ্ছাসেবকলীগের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. তাপশ কুমার পাল ও স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্মল কুমার চ্যাটার্জীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সদর আহবায়ক এড. ফারুক হোসেন, শহর সভাপতি শেখ জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক শফি খান, এনামুজ্জামান নিপ্পন, রফিক, জীবন, এস এন রহমান স্বপন, উজ্জ্বল, ইব্রাহিম, আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, জাহাঙ্গীর ও শওকত প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest