সর্বশেষ সংবাদ-
শহরের কুখরালী থেকে সোহানা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধারঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুল

কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিট

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে এক ব্যাক্তিকে গাছের সাথে দড়ি দিয়ে হাত পা বেধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৮ টার সময় নির্যাতনের ও মারধরের শিকার ব্যাক্তি হলেন উপজেলার দুদলী ইউনিয়নের মৃত মোরশেদ আলীর ছেলে বাবর আলী (৪৫)। নির্যতন কারীরা হলেন একই এলাকার মৃত গহর আলী তরফদারের ছেলে রফিকুল ইসলাম (৪৮)এবং তার সহযোগী রউফ তরফদারের ছেলে বাবু তরফদার (৪০), বিলাত তরফদারের ছেলে হবি তরফদার, শফি তরফদার সহ ১০ থেকে ১৫ জন তাকে মধ্যযুগীয় কায়দায় আম গাছের সাথে বেধে মারধর করে । প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা যায় বাবর আলী ও রফিকুল গংয়ের সাথে কৃষি আবাদ জমির সিমানা নিয়ে দীর্ঘদীন বিরোধ চলছিল বৃহস্পতিবার সকালে বাবর আলী জমির সিমানায় বেড়া দিতে যেয়ে দুই পক্ষের মধ্য বাক বিতন্ডতা শুরু হয় । এক পর্যয়ে বাবর আলীকে তার স্ত্রী সামনে থেকে ধরে নিয়ে আম গাছের সাথে দড়ি দিয়ে দুই হাত পা বেধে তার উপর মারধর ও অমানুষিক নির্যাতন চালায়। এসময় বাবরের স্ত্রীর চিৎকারে স্থানিয়রা এসে গুরুতর অসুস্থ অবস্থায় গাছের সাথে বাধা বাবরকে উদ্ধার করে। স্থানিয়রা বিষয়টি থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হককে জানালে তিনি থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান ও ফয়সাল হোসেনকে ঘটনা স্থলে পাঠিয়ে দেন। এসময় পুলিশ ঘটনার সত্যতা পাওয়ায় ঘটনা স্থল থেকে রফিকুল ও বাবুকে আটক করে থানায় নিয়ে আসে এবং বাবর আলীকে অসুস্থ অবস্থায় কালিগঞ্জ সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ বিষয়ে বাবর আলী বলেন আমাকে গাছের সাথে বেধে তারা বেধরক মারপিট করেছে বলে সাংবাদিকদের জানান। এবিষয়ে কালিগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান জানান পরিস্থিতি সামাল দিতে ওই মুহুর্তে দুইজনকে থানায় নিয়ে এসে ছিলাম নির্যাতনের শিকার ব্যাক্তি থানায় অভিযোগ না দিয়ে স্থানীয় ভাবে মিমাংসা করবে বলে জানিয়েছে এজন্য দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। নির্যাতনের শিকার বাবর আলীর চাচাত ভাই মুজিবর রহমান বলেন, বিষয়টি আমরা নিজেরা মীমাংসা করে নিয়েছি এ নিয়ে সাংবাদিকদের লেখালেখি না করার জন্য অনুরোধ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রত্যেক নেতাকর্মীকে কাজ করতে হবে-দেবহাটায় ডা. রুহুল হক

দেবহাটায় ব্যুরো : দেবহাটায় উপজেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের স্বতষ্ফূর্ত অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার পারুলিয়া বাসস্টান্ডস্থ শহিদ আবু রায়হান চত্বরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক (এমপি)। এ সময় তিনি বলেন, “প্রত্যেক নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে। যাতে করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে করা যায়।”
অনুষ্ঠানের উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবু তাহেরের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক। বিশেষ বক্তা ছিলেন জেলা শ্রমিকলীগের সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন-সাধারণ সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব আল ফেরদাউন আলফা, ৭নং ওয়ার্ড সদস্য এস,এম আসাদুর রহমান সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, কালিগঞ্জ উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংবাদ প্রকাশের পর পাকাপোলের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক : অনলাইন নিউজপোর্টাল ডেইলি সাতক্ষীরা’য় প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে শহরের পাকাপুলের দু’ধার দখল করে রাখা দোকানপাট উচ্ছেদ শুরু করেছে সাতক্ষীরা পৌরসভা। বৃহস্পতিবার দুপুরে পৌর কর্তৃপক্ষ পাকাপুলের ধারে অবৈধ দখলদার এক ব্যবসায়ীর দোকান উচ্ছেদ করে দেয়।

পাকাপুল মোড়ের ফল ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ব্রিজের নিচে রাস্তার ধারে ফল বিক্রিয় করে আসছেন। কিন্তু সম্প্রতি মুনজিতের হেকমত নামের এক ব্যক্তি পাকাপুলে পাশ দখল করে প্রথমে পান সিগারেট বিক্রি শুরু করে। ধীরে ধীরে সেখানে দু’টি ফলের দোকান ভাড়া বসাই এবং তাদের কাছ থেকে দৈনিক ২০০ টাকা হারে ভাড়া উত্তোলন শুরু করে। এতে করে পাকাপুলের উপরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এঘটনায় গত ১৫ অক্টোবর দৈনিক আজকের সাতক্ষীরা ও ডেইলি সাতক্ষীরায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বলেন, আসলে রাস্তা বা পাকাপুল দখল করে যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে এ অভিযান চলবে। জনগণের চলাচলে বাধাগ্রস্ত করে এধরনের কোন দোকানপাট পরিচালনা করতে দেওয়া হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার জলাবদ্ধ নিরসন কার্যক্রম পরিদর্শনে ইউএনও

কলারোয়া ডেস্ক : কলারোয়ার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়ায় কৃত্রিম কারণে সৃষ্ট জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। ক্ষেত্রপাড়া খালের মুখ বেঁধে মাছ চাষ করার ফলে পার্শ¦বর্তী গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পানি উঠে যায়। যার ফলে ওই বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীকে পাশের খোলা স্থানে পাঠদান চলছিলো। এমনই পরিস্থিতিতে আবদ্ধ জল নিরসনের উদ্যোগ নেয়া হয়। বৃহষ্পতিবার সকালে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে যান ইউএনও মনিরা পারভীন। সেখানে তিনি ক্ষেত্রপাড়া খালের ভেড়িবাধে গিয়ে মাছ চাষীদের সাথে জলাবদ্ধতা সমাধানের বিষয়ে আলোচনা কওে আগামি ৫দিনের মধ্যে ভেঁড়িবাধ ভেঙ্গে পানি অপসারণ করার নির্দেশ প্রদান করেন বলে জানা গেছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, সমবায় কর্মকর্তা নওশের আলী, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক দাউদ আলী, চাষী আব্দুল গফ্ফার, রেজাউল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
এদিকে, ধানদিয়া আশ্রয়ণ প্রকল্পে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণের সাথে আশ্রয়ণবাসীর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। সেসময় ইউএনও মনিরা পারভীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন উপজেলার হেলাতলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন ইউএনও মনিরা পারভীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সার্কিট হাউজে ডা. রুহুল হক এমপি’র তাৎক্ষণিক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সার্কিট হাউজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তাৎক্ষণিক মত বিনিময় করছেন ডা. আ ফ ম রুহুল হক এমপি। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে নলতা গ্রামের বাড়িতে যাওয়ার পথে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌছে এ মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান, সাতক্ষীরা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর এড. ওসমান গণি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, দৈনিক আজকের সাতক্ষীরা’র বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাংবাদিক বসির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ডা. রুহুল হক এমপি বলেন, সাতক্ষীরার সড়ক নিয়ে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। মানুষের চলাচলের অসুবিধা আমরা অনুভব করতে পারি। ইতিমধ্যেই বিভিন্ন সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হলে আরও অনেক সড়কের সংস্কার কাজ শুরু করে। আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে নীবিড় যোগাযোগ রাখছি। আশা করি দ্রুত মানুষের ভোগান্তির অবসান হবে। সম্প্রতি সাতক্ষীরা মেডিকেল কলেজের কিডনি ডায়ালেসিস সেবার এর উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে সাতক্ষীরার কিডনি রোগীরা স্বল্পমূল্যে উন্নত সেবা পাবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আগামীতে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভরসা রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি সাতক্ষীরায় বিএনপি নেতা হুদা কর্তৃক প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ারের নিন্দা জানান এবং অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইমাম মাহাদী দাবীকারী মঈন উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব

রাজধানী ঢাকার শাহজাহানপুর থেকে উগ্রবাদী প্রচারণায় লিপ্ত ও স্ব-ঘোষিত খলিফা ও ইমাম মাহাদী দাবীকারী আলক্বাযী মোহাম্মদ মঈন উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা।

বুধবার বিকেলে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার নিজ কক্ষ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী ও রাষ্ট্র বিরোধী প্রচারণা লিফলেট এবং লিফলেট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর ব্যাটালিয়ান সদর দফতর থেকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আলক্বাযী মোহাম্মদ মঈন উদ্দিন নিজেকে মহান আল্লাহ কর্তৃক মনোনীত বিশেষ দূত, অনুগত দাস, ইসলামের খলিফা এবং ইমাম মাহাদী হিসেবে দাবী করে দীর্ঘদিন যাবত অপপ্রচার চালিয়ে আসছিল। ইতোমধ্যে সে ৩০-৪০ জনের একটি অনুসারী দল তৈরি করেছে। তার নিজ বাসায় সে তার অনুসারীদেরকে উগ্রবাদী ও রাষ্ট্র বিরোধী বিষয়ে দীক্ষা দিত। এ ধরণের বৈঠকে প্রায় সময় ১০-১৫ জন অনুসারী উপস্থিত থাকত। অনুসারীদের মধ্যে তার নেতৃত্বে দেশে ধর্মীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভ্রান্ত মতবাদ প্রচার করে যাচ্ছিল। সে বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ও প্রতিষ্ঠানে নামে-বেনামে অপপ্রচার সম্বলিত লিফলেট প্রেরণ করে আসছিল। এই সকল লিফলেটে গণতন্ত্র, রাষ্ট্র বিরোধী অসংখ্য উগ্রবাদী মতামত সম্বলিত রয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মোহাম্মদ মঈন উদ্দিন মদিনা সনদের ন্যায় ঢাকা সনদও প্রস্তুত করেছে বলে দাবী করে। তার মতে বাংলাদেশে বর্তমানে প্রাপ্ত পবিত্র কোরআনের বাংলা অনুবাদসমূহ সঠিক নয়। এই কারণে সে নিজে পবিত্র কোরআনের একটি পূর্ণাঙ্গ অনুবাদের খসড়া তৈরীর কাজ করছিল বলে জানায়। এছাড়াও নিজের উগ্র, রাষ্ট্র বিরোধী ও ভ্রান্ত ধর্মীয় মতবাদসমূহ সে নিজেই প্রণয়ন করে থাকতো এবং এগুলো প্রচারের জন্য তার অনুসারীদের ব্যবহার করে থাকে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আপত্তিকর অবস্থায় আটকের পর দুই এনজিও কর্মীর বিয়ে

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার ৫ ওয়ার্ড মিয়া সাহেবের ডাঙ্গা এলাকার নূরুল হকের স্বামী পরিত্যক্তা মেয়ে (২৮) ও ধুলিহর জাহানাবাজ এলাকার আব্দুর সালামের ছেলে বাইদুল্লাহ (২২) আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। ছেলে বুধবার রাতে মেয়ের বাড়িতে আসে এক পর্যায়ে মধ্যরাতে এলাকাবাসি আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পেয়ে আটকে রাখে।
সকালে পুলিশের খবর দিলে সদর থানার এস আই অনুপ, এ এস আই হামিদ, এবং একজন কনেস্টবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দফ-রফা উত্তর ১ লক্ষ ৯ হাজার ৯৯৯ টাকা দেনমহর বেধে উভয়ের বিয়ের সিদ্ধান্ত দেয় পুলিশ। পরে এলাকাবাসী থেকে দুজনের বিয়ে দিয়ে দেয়।
স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা মেয়ে সাথীর আগের পক্ষে ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সে ইডা সংস্থায় এবং ছেলে বাইদুল্লাহ ব্রেকিং দ্যা সাইলেস এনজিওতে কাজ করে, চাকরি সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। আর সে সুবাদে দীর্ঘদিন যাবত তারা অবৈধভাবে মেলামেশা করে আসছিল। এ বিষয়ে মেয়ের ভাই মিজান জানান, নগদ ১০ হাজার টাকার বিনিময়ে পুলিশ এ ঘটনা মীমাংশা করে চলে যায়।
তবে টাকার বিষয়ে সদর থানার এসআই অনুপ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ছেলে এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে তাদের বিবাহের আয়োজন করেন। এখানে কোন টাকা লেনদেন হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লো স্কোরিং ম্যাচে বাংলাদেশের জয়

কক্সবাজারে অনুষ্ঠিত বাংলাদেশ-আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতে লো স্কোরিং ম্যাচে আইরিশদের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে বেঙ্গল টাইগাররা।

সকালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড ‘এ’ দল। সানজামুল-আবুল হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৫ রান তুলতেই সব ক’জন আইরিশ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন ভারতীয় বংশোদ্ভূত সিমি শিং। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন শ্যানন ও এন্ডারসন। বাংলাদেশের পক্ষে সানজামুল ৪টি ও আবুল হাসান ৩টি করে উইকেট নিয়েছেন। আবু হায়দার, তানভীর হায়দার ও আল-আমিন ১টি করে উইকেট নেন।

১৯৬ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানেই জাকির হোসেনের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর ২৪ রানে ফিরে যান সাদমান ইসলাম। তবে অধিনায়ক শান্ত খেলেন ৪৪ রানের একটা অসাধারণ ইনিংস, যেটি বাংলাদেশকে জয় পেতে যথেষ্ট সাহায্য করে।

বাংলাদেশের হয়ে আসল কাজটি অবশ্য করেন তানভীর হায়দার। তার ৯১ বলে করা অপরাজিত ৬১ রান দলকে নিয়ে যায় জয়ের বন্দরে। পুরস্কারও পেয়েছেন এমন অসাধারণ ইনিংসের। কারণ ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে তারই হাতে।

আয়ারল্যান্ডের হয়ে মুলডার ৩টি ও ডকরেল ২টি উইকেট নিয়েছে। এই জয়ের ফলে বাংলাদেশ ‘এ’ দল পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest