সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত আ’লীগ ও তার দোষর কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভতালা উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের কমিটি গঠনদেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার দুই আসামি গ্রেপ্তারসাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন: সভাপতি সুমিত ঘোষ- সেক্রেটারি মির্জা সুলতানাকিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিতউপকূলে কৃষকদের জলবায়ু সহনশীল কৃষিজাত অনুশীলনে অভ্যস্থকরণে কৃষক মাঠ দিবসবেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরা ঝাউডাঙ্গা কলেজে অধ্যক্ষদেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইচ্ছার বিরুদ্ধে বিয়ে: স্বামীসহ ১৩ জনকে হত্যা !

ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়ার পর পাকিস্তানের এক তরুণী তার শ্বশুরবাড়ির লোকদের বিষাক্ত লাসসি খাইয়ে দেয়ার পর তার স্বামীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।

মুজফফরগড় জেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আসিয়া বিবি নামে ওই তরুণীকে তার কথিত প্রেমিকসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ বলছে, গত সেপ্টেম্বর মাসে আসিয়াকে জোর করে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। এর পর গত সপ্তাহে সে তার স্বামীকে বিষ মেশানো দুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে চেষ্টা সফল হয় নি।

এর পর আসিয়া দই দিয়ে তৈরি লাসসিতে ওই বিষ মিশিয়ে দেয় এবং স্বামীর পরিবারের সবাইকে তা পরিবেশন করে – বলছে পুলিশ। বিষাক্ত লাসসি খেয়ে আসিয়ার স্বামীসহ ১৩ জন মারা যায় এবং অন্য ১৪ জন এখন অসুস্থ হয়ে হাসপাতালে আছে – বলছেন পুলিশ কর্মকর্তা ওয়াইস আহমেদ।

আহমেদ জানান, আসিয়া এবং তার কথিত প্রেমিক ছাড়াও এ পরিকল্পনায় সহায়তা করার অভিযোগে তার এক খালাকেও গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কদমতলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের পরিচিতি সভা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর কদমতলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় কদমতলা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম হোসেনের পরিচালনায় পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি সদরুল হাসান, আবু রায়হান, সহ-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাজান আলি, অর্থ-সম্পাদক রফিকুল আলম, ক্রীড়া সম্পাদক আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সদস্য মনিরুল ইসলাম, মজ্ঞুরুল ইসলাম, কামরুল ইসলাম, জাহারুল ইসলাম প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ ঃ যুবদের জাগরণ,বাংলাদেশের উন্নয়ন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কালিগঞ্জে যুব বর্ণাঢ্য র‌্যালি,সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করা হয়। জাতীয় যুব উন্নয়ন দিবস ২০১৭ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় একটি বর্ণ্যঢ্য র‌্যালি উপজেলা থেকে বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈন উদ্দীন হাসানের সভাপতিত্বে ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদ্দুজামান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুল ইসলাম, উপজেলা লাইফ সেন্টার যুব সংগঠনের সমন্নয়কারী রুহুল আমিন, যুব প্রশিক্ষানার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আরিজুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার,উপজেলা ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের অফিস কো অডিনেটর আশিষ কুমার হালদার প্রমুখ। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৩০ জন যুবক যুবতীদের মধ্যে ১১ লক্ষ ৩২ হাজার টাকা ঝণ বিতরণ করা হয় ও ৫০ জন বেকার যুবক যুবতীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং ৪০ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভুলবশত কীটনাশক ট্যাবলেট খেয়ে গৃহবধুর মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি,কালিগঞ্জঃ কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের এক গৃহবধুর ভুলবশত কীটনাশক ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে। সে উপজেলার রতনপুর ইউনিয়নের মনিরুল ইসলামের স্ত্রী ও ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের শেখ আবু সাঈদের মেয়ে ছালিনা বেগম (২২)। থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায় দীন মজুর মনিরুলের সাথে ছালিনার ৩ বছর আগে বিয়ে হয়। গত দুই সপ্তাহ আগে স্বামী মনিরুল ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজে এলাকার বাইরে কাজ করতে যায়। এজন্য শ্বশুর শাশুরি ও ছালিনা একসাথে বসবাস করত। বুধবার সকাল ৬ টার দিকে সে গ্যাসের ট্যাবলেট ভেবে পুকুরে মাছের জন্য ব্যবহার যোগ্য বাড়িতে রাখা কীট নাশক ঔষধ গ্যাস ট্যাবলেট খায়।এরপর তার শরীলে অশস্তি বোধ করলে পড়শীদের বিষয়টি অবগত করে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী সাথে সাথে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তিকরে। এসময় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যুই হয় বলে জানা যায়। এ বিষয়ে গৃহবধুর মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন ভুল বশত কীটনাশক ট্যাবলেট খেয়ে আমার মেয়ে হাসপাতালে মারা গিয়েছে। হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকছেদুর রহমান জানান হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। কিন্তু অপরিচিত কীটনাশক খেয়ে তার মৃত্যু হয়েছে বলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক ফণিভুষণ সরকার বলেন কীটনাশক খাওয়ার সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হকের নির্দেশে আমি হাসপাতাল যায় সেখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ থানায় নিয়ে আসি কিন্তু পরিবারের লোক জনের লিখিত আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ ময়না তদন্ত না করে তার আত্বীয় স্বজনদের নিকট হস্তান্তর করে দাফন সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে মেয়ের মা জাহানারা বেগম বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু দায়ের করেছে (মামলা নং-২৯)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গল্পে অ্যাকশন-থ্রিলার, গানে রোমান্স

নিরব, তমা মির্জা ও লাবণ্য লি অভিনীত ছবি ‘গেম রিটার্নস’ মুক্তি পাচ্ছে ৩ নভেম্বর। রয়েল খান পরিচালিত ছবিটি মূলত অ্যাকশন-থ্রিলার ঘরানার। তবে এতে রোমান্সের কমতি নেই। যা বোঝা গেল ছবিগুলোর গানে।

ইতোমধ্যে সিনেমাটির চারটি গান ও দুটি ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার ও প্রতিটি গানেই রয়েছে আলাদা আমেজ। ছবিটির গানগুলো নিয়ে এ আয়োজন। নিচে সবিস্তারে থাকছে গানগুলো-
মনের মঞ্জিল- লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে ৩১ অক্টোবর প্রকাশ পেয়েছে ছবিটির অন্যতম গান ‘মনের মঞ্জিল’। জনি হকের কথায় কাওয়ালি ঘরানার গান এটি। নিজের সংগীতায়োজনে গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দিনাত জাহান মুন্নী।

এক চোখে তুমি-

সোমেশ্বর অলির লেখা এ গানটিতে আছেন রুমি। সহশিল্পী হিসেবে গেছেন শেহনিজ। সংগীতায়োজনের কাজটিও করেছেন রুমি। গানটি ইউটিউবে ১২ অক্টোবর অবমুক্ত হয়েছে।
ভিডিও:

ভালোবাসা গেছে বেড়ে-

এ গানটিও লিখেছেন মাহতাব হোসেন। বেলাল খানের সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই সঙ্গে ছিলেন উপমা। গানটি মুক্তি পেয়েছে ২২ মে। এতে নিরবের সঙ্গে আছেন নবাগতা লাবণ্য লি।
ভিডিও:

ভালোবেসে তোকে:

বেশ রোমান্টিক কথার এই গানটির সংগীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান নিজেই। আর এটি লিখেছেন সোমেশ্বর অলি।

ভিডিও:

এদিকে ২৫ অক্টোবর প্রকাশ পেয়েছে ছবিটির জমজমাট ট্রেলার। সেখান থেকে ভালোই প্রশংসা মিলেছে নিরব-তমা-লাবণ্যর ভাগে।
ট্রেলার:

নায়ক নিরব জানান, ৩ নভেম্বর অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘গেম রিটার্নস’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ইউনেস্কোর স্বীকৃতি বাঙালি জাতি ও ভাষার জন্য বিশাল গৌরবের’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করায় ইউনেস্কোর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ”ইউনেস্কোর এই স্বীকৃতি বাঙালি জাতি এবং বাংলা ভাষার জন্য এক বিশাল গৌরবের।”

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে’ অন্তর্ভুক্ত হওয়ায় পর বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ”বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করায় আমি ইউনেস্কো এবং এর মহাসচিব ইরিনা বোকোভাসহ সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ এবং বাঙালি জাতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ”

এর আগে, গত সোমবার ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা প্যারিসে সংস্থার সদরদফতরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘোষণা দেন।

শেখ হাসিনা বলেন, ”বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ২৩ বছর পাকস্তানি শাসকদের নিপীড়ন এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াইড়ের পর ১৯৭০ সালে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে সমগ্র পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকস্তানি শাসকগোষ্ঠী গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। তারা উল্টো বাঙালিদের উপর অত্যাচার নিপীড়ন শুরু করে। ”

”এ প্রেক্ষাপটে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভার ডাক দেন। সেদিনের জনসমুদ্রে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।
’ বঙ্গবন্ধুর এই ভাষণই ছিল প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা। ”

বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, এ ভাষণে বাঙালিদের প্রতি পাকিস্তানি শোষকগোষ্ঠীর হত্যা-নিপীড়ন-নির্যাতনের চিত্র মূর্ত হয়ে উঠে। একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যূদয়ের আবশ্যকতা ও আকাক্সক্ষা ছিল এ ভাষণের মূল লক্ষ্য। স্বাধীনতা সংগ্রামের চূড়ান্তপর্বে ৭ মার্চের এই ভাষণ গোটা জাতিকে ঔপনিবেশিক পাকিস্তানি শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে।

প্রধানমন্ত্রী বলেন, বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার ৭ মার্চের ভাষণে দিক-নির্দেশনাই ছিল সে সময়ের বজ্রকঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র, যার আবেদন আজও অম্লান। প্রতিনিয়ত এ ভাষণ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং অনাদিকাল ধরে অনুপ্রাণিত করে যেতে থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪৪ তম জন্মদিন পালন করছেন ঐশ্বরিয়া

আজ ৪৪তম জন্মদিন পালন করছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এ বছরেই ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণা রাই মারা গেছেন।
তাই ঝমকালো পার্টির আযোজন করা হয়নি। জন্মদিনের ঘরোয়া আয়োজনে শুধু বচ্চন পরিবারের সদস্যরাই থাকছেন।

প্রতিদিনের মতো আজও মেয়েকে স্কুলে নিয়ে গেছেন ঐশ্বরিয়া। এরপর বান্দ্রায় মা বিন্দা রাইয়ের এপার্টমেন্টে যান। সেখানে মা-মেয়ে কিছু সময় কাটিয়েছেন। বুধবার সন্ধ্যায় স্বামী অভিষেক বচ্চন ও একমাত্র কন্যা আরাধ্যাকে নিয়ে কেক কাটবেন। রাতে ডিনারের আয়োজন করা হয়েছে।

স্থপতি হওয়ার স্বপ্ন নিয়ে স্থাপত্যশিল্প বিষয়ে পড়াশোনা শুরু করেছিলেন ঐশ্বরিয়া। কিন্তু মডেলিংয়ের প্রতি আগ্রহ থাকার কারণে এবং বিশ্বসুন্দরী খেতাব জেতার পর পড়াশোনায় আর সময় দিতে পারেননি তিনি।
ছেড়ে দিয়েছিলেন স্থাপত্যবিদ্যা। বলিউডে সফলতা অর্জন করার পর ২০০৭ সালে তিনি বিয়ে করেন অভিনেতা অভিষেক বচ্চনকে। সূত্র : এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাতকড়া পরা যুবতীর অন্তর্বাস খুলে নিয়ে ধর্ষণ করলো পুলিশের গোয়েন্দা

হাতকড়া পরা ১৮ বছর বয়সী এক যুবতী। তাকে তোলা হয়েছে পুলিশ ভ্যানে। এর পিছনের অংশে বসানো হয়েছে তাকে। সেই অংশে উঠে যায় নিউ ইয়র্ক পুলিশ বিভাগের দুই গোয়েন্দা কর্মকর্তা এডি মার্টিন (৩৭) ও রিচার্ড হল (৩৩)। তাদের কুনজর পড়ে ওই যুবতীর দিকে। রক্ষক হয়ে তারা ভক্ষকে পরিণত হয়।

হাতকড়া পরা ওই যুবতীকে দু’জনে পালাক্রমে ধর্ষণ করে। গত মাসে এ ঘটনা ঘটে নিউ ইয়র্কের কোনি দ্বীপে। কিংস কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নি অফিস থেকে বলা হয়েছে এসব কথা। অভিযুক্ত দুই ধর্ষক ব্রুকলিন সাউথ নারকোটিকস ইউনিটে দায়িত্বরত ছিল। তাদের বিরুদ্ধে সোমবার মোট ৫০টি অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে রয়েছে সরাসরি ধর্ষণ, যৌন হয়রানি, অপহরণ সহ অনেক বিষয়। তবে অভিযুক্তরা সব অভিযোগ অস্বীকার করেছে। আদালত দুই লাখ ৫০ হাজার ডলারের জামিনে মুক্তি দিয়েছে মার্টিনকে। রিচার্ড হলকে জামিন দিয়েছে দেড় লাখ ডলারে। আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রতি জনকে ২৫ বছর করে কারাদ- দেয়া হতে পারে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বলছে, বর্তমানে বেতনহীন অবস্থায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিংস কাউন্টির ভারপ্রাপ্ত এটর্নি এরিক গঞ্জালেস বলেছেন, অভিযোগই বলে দেয় তারা কিভাবে জন আস্থার সঙ্গে প্রতারণা করেছে। এটা ধারণাতীত বিষয় যে, নিউ ইয়র্ক পুলিশের দু’জন গোয়েন্দা এমন গর্হিত অপরাধে জড়িত হবে। তারা তো সাধারণ মানুষের নিরাপত্তা ও তাদের সেবা দিতে শপথ নিয়েছিল। তারা ওই যুবতীকে ধর্ষণ করে সেই শপথ ভঙ্গ করেছে। উচিত ছিল তাদের তত্ত্বাবধানে থাকা ওই যুবতীর নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষা করা। বাদীপক্ষের আইনজীবী মাইকেল ডেভিড বলেছেন, ওই দু’জন অফিসারের বিরুদ্ধে জঘন্য অপরাধের অভিযোগ এটা। অপেক্ষাকৃত লঘু অর্থের বিনিময়ে তাদেরকে জামিন দেয়ার সমালোচনা করেন তিনি।  তিনি বলেছেন, ওই ঘটনার পর থেকে ধর্ষিতা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি হতাশায় ডুবে আছেন। ধর্ষিতা ওই যুবতী একটি হাই স্কুল থেকে গ্রাজুয়েশন করেছেন। তিনি কলেজে পড়াশোনা করার জন্য পরিকল্পনা করছিলেন। কিন্তু ধর্ষিতা হওয়ার পর তার সেই পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। এ নিয়ে আদালতে প্রসিকিউিটরদের সঙ্গে এটর্নি জেনারেলের অফিসের কর্মকর্তারা যোগ দেন। তারা পুলিশি ক্ষমতার অপব্যবহার ও ধর্ষণের জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগে বলা হয়, ১৫ই সেপ্টেম্বর একটি পুলিশ ভ্যানে ওই যুবতীকে ধর্ষণ করে মার্টিন ও হল। এ সময় তারা সাদা পোশাকে ছিল। তারা কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই পোস্ট বা অফিস ত্যাগ করেছিল। এরপর গাড়ি চালিয়ে চলে যায় ব্রুকলিনে কালভার্ট ভক্স পার্কে। ওই এলাকায় দু’জন পুরুষ আরোহী সহ ১৮ বছর বয়সী ওই যুবতী একটি প্রাইভেট কার চালিয়ে যাচ্ছিলেন। তারা তাদেরকে থামায়। গাড়ি থেকে নামায় তাদেরকে। এরপর ওই যুবতীকে তার পোশাক খুলতে বাধ্য করে। এমনকি শরীরের উপরের অংশের অন্তর্বাস খুলে পুরো উদোম হতে বাধ্য করে। তিনি কিছু লুকোচ্ছেন না এটা নিশ্চিত হতে পুলিশ এটা করে। এ সময় মাদকের অভিযোগে ওই যুবতীকে গ্রেপ্তার করে তার হাতে হাতকড়া পরিয়ে দেয়। পুরুষ দু’আরোহীকে ঘটনাস্থল ত্যাগ করার নির্দেশ দেয়। তারা চলে যাওয়ার পর ওই যুবতীকে তারা তুলে নেয় পুলিশ ভ্যানে। এ সময় গোয়েন্দা কর্মকর্তা মার্টিন তাকে বলে সে ও হল দু’জনেই ভীষণ ‘ক্ষুধার্ত’। যদি ওই যুবতী তাদের প্রস্তাবে রাজি হয়ে যান তাহলে তাকে ছেড়ে দেবে তারা। এ সময় হাতকড়া পরা ওই যুবতীকে প্রথমে ধর্ষণ করে মার্টিন। এ সময় গাড়ি চালাতে থাকে রিচার্ড হল। আয়নায় প্রত্যক্ষ করে সেই দৃশ্য। ৪ মাইল দূরত্বে গিয়ে গাড়িটি থামানো হয় বে রিজ এলাকায়। সেখানে মার্টিন নেমে গিয়ে বসে চালকের আসনে। যুবতীর কাছে উঠে যায় রিচার্ড হল। সে ওই যুবতীর সঙ্গে অশালীন যৌন সম্পর্ক স্থাপন করে। এ সময় গাড়িটি পিছন দিকে ছুটতে থাকে। তারা এক পর্যায়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। হুমকি দেয় মুখ না খুলতে। এরপর ওই ধর্ষিতা ছুটে যান মেইমোনাইড মেডিকেল সেন্টারে। সেকানে যৌন নির্যাতন বিষয়ক কিছু পরীক্ষা করান। পরীক্ষা করানো হয় ডিএনএ। তার সঙ্গে ওই দুই গোয়েন্দার ডিএনএ মিলে গেছে। অন্যদিকে ভিডিও নজরদারিতে দেখা যায়, স্থানীয় সময় রাত পৌনে নয়টার দিকে ওই যুবতীকে নামিয়ে দেয়া হচ্ছে পুলিশ ভ্যান থেকে। এ বিষয়ে মার্টিনের আইনজীবী মার্ক বেডরো বলেছেন, যেহেতু অভিযুক্তরা পুলিশ কর্মকর্তা তাই আমরা অভিযোগ অস্বীকার করছি। আমরা অভিযোগ অস্বীকার করছি যে, ওই যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছিল। বিশ্বাসযোগ্য প্রমাণ ধর্ষণের অভিযোগ প্রমাণ করবে না। আসলে ধর্ষণ বা যৌন হয়রানির কোনো ঘটনা ঘটেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest