সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপনযুব দিবসে দেবহাটায় ৫ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টমাদক প্রতিরোধে সাতক্ষীরায় মাদক বিরোধী মটরসাইকেল র‍্যালিগণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি : প্রেসক্লাবের জরুরী সভায় নিন্দা ও প্রতিবাদআদেশে এসিল্যান্ডের স্বাক্ষর থাকলেও অস্বীকার : প্রশ্নবিদ্ধ হত্যা মামলার আসামির দায়ের করা মামলাদেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশশ্যামনগরে ভুল করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যুসাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তারকাজী রওশন আলমের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগআশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা সাতক্ষীরা শো-রুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় র‌্যাংগস্ মটরস্ লিমিটেডের মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা সাতক্ষীরা শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের রসুলপুর আট পুকুর গেট সংলগ্ন এলাকায় র‌্যাংগস্ মটরস্ লিমিটেড যশোর জোনাল হেড এস.এম গোলাম মোত্তর্জার সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এন মঈনুল ইসলাম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন র‌্যাংগস্ মটরস্ এর সিইও দীলিপ ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার ইন্ডিয়া সার্ভিস কান্ট্রি ম্যানেজার ভাদুরিয়া গৌরব, সৌম্য চ্যাটার্জী, র‌্যাংগস্ মটরস্ লিমিটেডের ডিজি এম মো. ইকবাল হোসেন, র‌্যাংগস্ মটরস্ লিমিটেডের হেড প্রডাক্ট ম্যানেজার রাজেশ কুমার দত্ত, র‌্যাংগস্ মটরস্ লিমিটেড সাতক্ষীরা ডিলার মো. শেখ শফি উল্লাহ মনি, র‌্যাংগস্ মটরস্ লিমিটেড জোনাল হেড-ডি মো. গালিবুল ইসলাম, র‌্যাংগস্ মটরস্ লিমিটেড ব্রাঞ্চ ইনচার্জ মো. তানভীর আহমেদ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি ও আল ফেরদৌস আলফা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম বিল্লাহ শাহীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৈয়দ আশরাফের স্ত্রী শিলার শারীরিক অবস্থা অপরিবর্তিত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তিনি এখনও সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শিলা ইসলামের সঙ্গে সৈয়দ আশরাফ, তার মেয়ে ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা রয়েছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে অহেতুক কান না দিয়ে সৈয়দ আশরাফের স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিরাটের সেঞ্চুরি বৃথা, নিউজিল্যান্ডের কাছে  ভারতের হার

২০০তম ওয়ানডে ম্যাচ। ঝুলিতে আস্ত একখানি সেঞ্চুরির সঙ্গে একগুচ্ছ রেকর্ড।
কিন্তু তাও মুখে হাসি ফুটল না বিরাট কোহলির। সেটাই স্বাভাবিক। দল হারলে যে ব্যক্তিগত পারফরম্যান্সও ফিকে হয়ে যায়। তাই অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েও দর্শকদের মন জয় করা হল না ভারত অধিনায়কের। রবিবার সেই ওয়াংখেড়েতেই বিরাজ করল একরাশ হতাশা।

ম্যাচে ব্যাট-বল-ফিল্ডিং সবদিকেই নজর কাড়লেন ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসনরা। দুই কিউই বোলার টিম সাউদি (৩) এবং বোল্ট (৪) মিলেই ছারখার করে দিলেন ভারতীয় ব্যাটিং লাইন-আপ। দুই ওপেনার রোহিত-ধাওয়ানের ব্যর্থতা একা হাতে অনেকটাই ঢেকে দিয়েছিলেন বিরাট। কিন্তু উল্টো দিকে সেইভাবে কাউকে না পাওয়ায় ব্যাটিং উইকেটেও ৩০০-র গণ্ডি পেরনো হল না।
তার উপর রাহানে আর মনীষ পাণ্ডে ছাড়াই লড়াইয়ে নেমেছিল টিম ইন্ডিয়া।

উইলিয়ামসনদের বিরুদ্ধে শুরুতেই ০-১-এ পিছিয়ে পড়ল বিরাট অ্যান্ড কোম্পানি। ফলে ওয়ানডেতে শীর্ষস্থান ফিরে পেতে আরও খানিকটা অপেক্ষা করতে হবে তাদের। তবে এই ফল যে সিরিজের শুরুটা থ্রিলিং করে দিল তা বলাই বাহুল্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমিরায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কুমিরায় ট্রাক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন ভ্যান চালক ফজলুল হক (৩৫) নিহত হয়েছেন। রোববার বিকাল ৪ টার দিকে তালা উপজেলার কুমিরা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ফজলুল হক সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া গ্রামের নুর ইসলাম হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন ভ্যান চালক ফজলুল হক তালা থেকে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে তালা উপজেলার কুমিরা নামক স্থানে পৌছালে খুলানাগামী পাথর বোঝাই একটি ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইঞ্জিন ভ্যানচালক ফজলুল হকের মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহত ফজলুল হকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে জিহাদি বইসহ ৪ জামাতকর্মী আটক

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের অভিযানে জেহাদী বই ও বিভিন্ন কমিটির তালিকাসহ ৪ জামাত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে হাড়িভাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান শাহিন জানান, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে সদর ইউনিয়নের হাড়ীভাঙ্গা গ্রামে মৃত: জোনাব আলির পুত্র সদর ইউনিয়ন জামাতের আমীর ও উপজেলা বায়তুল মাল সম্পাদক আফছার উদ্দিনের বাসভবনে জামায়াতের গোপন বৈঠক চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে এসআই আঃ রাজ্জাক, এএসআই আবু রাসেল, ফারুক, কামরুল, আসলাম ও জহুরুল সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে জামাত নেতা আফছার উদ্দিনসহ জামতকর্মী বাটরা গ্রামের মৃত: বাবর আলি সরদারের পুত্র ইসমাইল, শ্রীউলা গ্রামের মৃত: এমদাদ সরদারের পুত্র আঃ রহমান ও বেউলা গ্রামের নজরউদ্দিনের পুত্র নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বায়তুল মালের রেজিস্ট্রার খাতা, ১৯টি জেহাদী বই, ১১ ইউনিয়নের রুকন, কর্মী তালিকা ও ইউনিয়ন সমুহের নতুন কমিটির তালিকা উদ্ধার করা হয়। এব্যাপারে এসআই আঃ রাজ্জাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সান্ত্বনার জয় চাইতে চাইতে লজ্জ্বার হোয়াইটওয়াশ

একটা জয় বদলে দিতে পারে সবকিছু। এমন সান্ত্বনাবাক্য মাথায় নিয়ে খেলতে নেমে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও সেই হতাশার হার, এবার ২০০ রানে। সঙ্গে প্রায় এক বছর বাদে আরেকটি অস্বস্তির হোয়াইটওয়াশ।

বাংলাদেশ সর্বশেষ হোয়াইটওয়াশ হয় নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১৬ সালের ডিসেম্বরে। ওয়ানডেতে তিন কিংবা তার বেশি ম্যাচের সিরিজে এই নিয়ে বাংলাদেশ ২০ বারের বেশি হোয়াইটওয়াশ হলো!

২০০ কিংবা তার বেশি রানে বাংলাদেশের এটি চতুর্থ পরাজয়। ওয়ানডেতে বাংলাদেশের বড় হার পাকিস্তানের বিপক্ষে, ২৩৩ রানে। এর আগে এই সাউথ আফ্রিকার বিপক্ষে ২০৬ রানে হারার নজির আছে। ভারতের বিপক্ষে একবার ২০০ রানেও হারার ইতিহাস আছে। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে আরেকটি ২০০ রানের হার।

যে উইকেটে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ধেই ধেই করে রান তুলেছে, সেখানে লিটন, ইমরুলদের ‘থর হরি কম্প’ অবস্থা ছিল। ৩৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ ওভারের ভেতর ৬২ রান তুলতে পাঁচ উইকেট ছিল না! সেখান থেকে ৪০.৪ ওভারে ১৬৯ রানে অলআউট। মান যাওয়ার দিনে চূড়ান্ত অপমানের হাত থেকে রক্ষা হয় সাকিব আল হাসানের ৬২ রানের ইনিংসে।

জবাব দিতে নেমে দলীয় তিন রানের মাথায় ইমরুলকে (১) হারায় বাংলাদেশ। ১৫ রানের মাথায় বিদায় নেন লিটন দাস (৬)। আর পাঁচ রান যোগ করতে বিদায় নেন সৌম্য সরকার (৮) । দলের রান অর্ধশতক পার হতেই চলে যান মুশফিক (৮)। আর ১০ রান যোগ করে পথ ধরেন রিয়াদ (২)।

এরপর সাব্বির রহমানকে (৩৯) নিয়ে ৬৭ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। এই জুটি ভাঙতেই সেই ‘তাসের ঘর’।

গোটা সফরের মতো এই ম্যাচেও ধারহীন বল করেছে বাংলাদেশ। স্পিনার মেহেদী হাসান মিরাজ ছাড়া কেউ এতটুকু জ্বলতে পারেননি। মিরাজ ১০ ওভারে ৫৯ রান দিয়ে দুই উইকেট নেন।

মিরাজ সাফল্য পান ১৮তম ওভারে। অর্ধশতক থেকে দুই রান দূরে থাকা বাভুমাকে ফেরান। এরপর ২২তম ওভারে ফেরান কুইন্টন ডি কককে (৭৩)।

সাউথ আফ্রিকা এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেন করতে নামেন টেম্বা বাভুমা এবং কুইন্টন ডি কক। দুজন ফিরে গেলে অধিনায়ক ডু প্লেসিস দলকে পথে রাখেন। আহত হয়ে ফেরার আগে ৬৭ বলে ৯১ রান করে যান। সঙ্গে এইডেন মার্করাম করেন ৬৬। তিনি ফেরেন রানআউট হয়ে।

শেষ দিকে ডি ভিলিয়ার্স ১৫ বলে ২০ রান করে যান। রুবেলের বলে বড় শট খেলতে যেয়ে মাশরাফীর হাতে ধরা পড়েন।

অধিনায়ক হিসেবে মাশরাফীর এটি ৫০তম ম্যাচ ছিল। যার মধ্যে জয় পেয়েছেন ২৭টিতে। ১৮টি দেশের মাটিতে। বাকি ৯টি বিদেশে। বিপরীতে ২১ হারের মাত্র পাঁচটি দেশের মাটিতে, ১৫টি বিদেশে। ম্যাশের নেতৃত্ব দেওয়া দুটি ম্যাচে কোনও ফল হয়নি। জয়ের শতকরা হার ৫৫.১।

সংক্ষিপ্ত স্কোর:
সাউথ আফ্রিকা ইনিংস: ৩৬৯/৬ (৫০ ওভার)
(বাভুমা ৪৮, ডি কক ৭৩, ডু প্লেসিস ৯১, মার্করাম ৬৬, ভিলিয়ার্স ২০, বেহারদিন ৩৩*, মুল্ডার ২, কেলুকোও ৫, রাবাদা ২৩*; মাশরাফী ০/৬৯, মিরাজ ২/৫৯, রুবেল ১/৭৫, সাকিব ০/৫৬, তাসকিন ২/৬৬, মাহমুদউল্লাহ ০/৩৩, সাব্বির ০/৮)।

বাংলাদেশ ইনিংস: ১৬৯ (৪০.৪ ওভার)

(ইমরুল ১, সৌম্য ৮, লিটন ৬, মুশফিকুর ৮, সাকিব ৬৩, মাহমুদউল্লাহ ২, সাব্বির ৩৯, মিরাজ ১৫, মাশরাফী ১৭, তাসকিন ২, রুবেল ০*; রাবাদা ১/৩৩, প্যাটারসন ৩/৪৪, মুল্ডার ১/৩২, ফেলুকোও ১/১৩, ইমরান তাহির ২/২৭, মার্করাম ২/১৮)।

ফল: ২০০ রানে জয়ী সাউথ আফ্রিকা।

ম্যাচ সেরা: ফ্যাফ ডু প্লেসিস

সিরিজ সেরা: কুইন্টন ডি কক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের ফেরত নিতেই হবে মিয়ানমারকে: সুষমা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে আর্থ-সামাজিক উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা রাখার উপর জোর দেন তাদের প্রতিবেশী দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

রাখাইনে সেনা অভিযান শুরুর পরপরই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব নির্ধারিত মিয়ানমার সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সুষমা স্বরাজ শেখ হাসিনাকে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মিয়ানমারের নেত্রী অং সান সূচিকে তার আন্তর্জাতিক ভাবমূর্তির কথাও মনে করিয়ে দিয়েছিলেন।

ইহসানুল করিম বলেন,“নরেন্দ্র মোদী সু চিকে বলেছেন,‘আপনার আন্তর্জাতিক ভাবমূর্তি ভালো, এটা নষ্ট করবেন না’।”

বৈঠকে শেখ হাসিনা শরণার্থী সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপগুলো ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের ১৬ কোটি মানুষের অন্নের সংস্থান যেহেতু করতে পারছে, এই শরণার্থীদের খাদ্যের ব্যবস্থাও করতে পারবে।

মানবিক কারণে মিয়ানমারের এই নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার কথাও বলেন শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবৈধ মৎস ঘেরের কারণে পানিবন্দী শহরের ৬০ পরিবার

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে গত ৩দিন ধরে চলতে থাকা থেমে থেমে ঝড়ো হওয়ার সাথে ভারী বর্ষণের ফলে সাতক্ষীরা জেলার নিন্মাঞ্চলসহ পৌর এলাকার অধিকাংশ সড়ক হাটু পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি কয়েক হাজার চিংড়ি ঘের ও পুকুরের মাছ বৃষ্টির পানিতে ভেসে গেছে। নদ-নদীর পানি স্বাভাবিক চেয়ে বৃদ্ধি পাওয়ায় পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী টাবরারডাঙ্গী এলাকায় ব্যাপক জলবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে পানি বন্ধি হয়েছে ৬০ টির ও বেশি পরিবার। অধিকাংশ ঘর-বাড়ি হাঁটু পানিতে প্লাবিত হয়ে সাধারন মানুষের দুর্ভোগ চড়মে পৌচেছে। এলাকার বাসিন্দা আল আমিন খান সুমন জানান, ঘরের মধ্যে হাঁটু পানি। ঘরে বসবাস করাই দুরহ হয়ে উঠেছে। রান্না খাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। টাবরারডাঙ্গী এলাকার নাম জানাতে অনিচ্ছুক এক ব্যক্তি জানান ভারী বৃষ্টিতে টাবরারডাঙ্গী এলাকার অধিকাংশ বাড়িতে রান্নাবান্না বন্ধ। পানিবন্দি হয়ে গরু ছাগল নিয়ে চড়ম দুর্ভোগের মধ্যে রয়েছে মানুষ। চিংড়ি ঘেরে অবৈধভাবে নেট পাটা ও বেড়িবাঁধ দেওয়ার কারেন পানি সরার কোন উপায় নেই আমরা এই এলাকার কয়েকশ মানুষ পানি বন্দি হয়ে আছি আজ তিন দিন দেখার কেউ নেই। নাম জানাতে অনিচ্ছুক এক মহিলা বলেন, শহিদুল কাউন্সিলরের ঘেরসহ কয়েকটি মৎস ঘেরের ভিতর দিয়ে আগে এখানকার পানি এল্লারচরের খালে যেত, কিন্তু এবছর তারা পানি যেতে দিচ্ছে না খালের মুখ আটকে রেখেছে এ কারনে আমাদের বাড়ির উঠানে আজ তিন দিন যাবত পানি। এ বিষয়ে কাউন্সিলর শহিদুল ইসলামের সাথে মোবাইলে (০১৭১-৫১৪৩২৪৭)-এ যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি পানি আটকাইনি। নদীতে পানি বৃদ্ধি হওয়ার কারণে পানি ঢুকেছিল। এখন পানি নেমে যাচ্ছে।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest