সর্বশেষ সংবাদ-
ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুলচিকিৎসকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

এবার টেন্ডারবাজির অভিযোগ সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের বিরুদ্ধে!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে আউট সোর্সিং এর মাধ্যমে জনবল সরবরাহের টেন্ডারে চরম অনিয়মের অভিযোগ উঠেছে খোদ সিভিল সার্জনের বিরুদ্ধে। সিভিল সার্জন মোটা অংকের অর্থের বিনিময়ে একটি বিশেষ কোম্পানিকে টেন্ডার পাইয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আর এ কাজে সিভিল সার্জনের যোগ্য সহযোগী হচ্ছেন তার হিসাব রক্ষক আনোয়ার হোসেন।

টেন্ডার জমা দেওয়া কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকরা জানান, ২০১৭-১৮ অর্থ বৎসরের জন্য সিএস / সাত/শা- ২/২০১৭-১৮/ ২৩০৩/১৫ স্মারকে ২৯ সেপ্টেম্বর’ ১৭ তারিখে আউট সোর্সিং এর মাধ্যমে জনবল সরবারহের জন্য টেন্ডার আহ্বান করে বিজ্ঞপ্তি প্রদান করে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ১২ অক্টোবর দুপুর ১২টা তার মধ্যে সিডিউল বিক্রয় এবং ১৫ অক্টোবর সকাল ১০ থেকে দুপুর ১২টার মধ্যে সিডিউল জমা এবং ওই দিন সাড়ে ১২টায় টেন্ডার দরদাতাদের সামনে দরপত্র বক্স খোলা হবে। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে সিডিউল বিক্রিয়ের কথা থাকলেও সিডিউল বিক্রিয় করা হয়েছে বিক্রিয়ের শেষ দিন ১২ অক্টোবর’ ১৭। এছাড়া ১৫ অক্টোবর বেলা সাড়ে ১২টায় দরদাতাদের উপস্থিতিতে দরপত্র উন্মুক্ত করে দরদাতাদের দরপ্রস্তাব জানানোর কথা থাকলেও সে নিয়ম মানা হয়নি এবং কোন রকম সিলগালা ছাড়াই উক্ত দরপত্র অফিস হেফাজতে নেয় কর্তৃপক্ষ। যা সম্পূর্ণ নিয়ম বর্হিভূত ও গোপনীয়তার পরিপন্থী। সেসময় সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এখন জানালে ঝামেলা আছে। আগামী ২৫ তারিখে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এটি জানানো হবে।
ঠিকাদারদের অবিযোগÑ সিভিল সার্জন তার পছন্দের কোম্পানির কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়েছেন। যে কারণে অন্য দরতাদাতের রেট দেখে তার পছন্দের কোম্পানিকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য এধরনের নিয়ম বর্হিভূত কাজ করেছেন। আর এ কাজে তাকে সহযোগিতা করেছেন সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক আনোয়ার হোসেন। ইতোপূর্বে গত রোজার ঈদের কয়েকদিন আগে বিশেষ একটি কোম্পানিকে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য অন্যান্য কোম্পানিকে সিডিউল দেননি কর্তৃপক্ষ। পরবর্তীতে অন্যান্য কোম্পানির বিক্ষোভের কারণে উক্ত টেন্ডার বাতিল হয়। ১৯ অক্টোবর এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হচ্ছে।

টেন্ডার দাতা পিমা এসোসিয়েট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, “আমরা ঢাকাসহ বিভিন্ন জেলায় টেন্ডার জমা দিয়ে থাকি। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের পর দরপত্র উন্মুক্ত করে সকল দরদাতাদের সামনে দর প্রস্তাব জানাতে হবে। কিন্তু সাতক্ষীরা সিভিল সার্জন অফিস তার ব্যতিক্রম করেছেন। যেটি সম্পূর্ণ নিয়ম বর্হিভূত। আমি তাদের অপসারণ এবং স্বচ্ছ টেন্ডার দাবি করছি।

সিভিল সার্জন ডা: তৌহিদুর রহমান ও তার প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ হিসাবরক্ষক আনোয়ারের অপসারণ এবং উক্ত টেন্ডারটি স্বচ্ছপ্রক্রিয়ায় অনুষ্ঠিত করার আহ্বান জানান দরদাতারা।
এঘটনায় সিভিল সার্জন ডা: তৌহিদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “দূরে অবস্থান করে এধরনের কথা বললে হবে না। সব কিছুই নিয়ম অনুযায়ী হয়েছে। সীল গালাও করা হয়েছে এবং সকলের সামনে দরপ্রস্তাব জানানো হয়েছে।” সকলের সামনে দরপ্রস্তাব জানানো হলে কেউ কেন কিছই জানেন নাÑ এমন প্রশ্নের তিনি কোন উত্তর দিতে পারেননি। অন্যদিকে ঠিকাদাররা বলছেন তারা বারবার যথাসময়ে দর প্রস্তাব জানানোর অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। তাদের মতে এটা সিভিল সার্জনের নির্লজ্জ মিথ্যাচারিতা ছাড়া কিছুই নয়। তারা বলছেন তারা এখনও জানেন না ঠিকাদাররা ক কি দরপ্রস্তাব করেছেন। অথচ সিভিল সার্জন বলছেন তারা প্রকাশ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বউ নিয়ে বিপাকে মোশাররফ করিম!

মোশাররফ করিম একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা। তিনি অনেক নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি তিনি বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেন। তার অভিনীত প্রথম নাটক অতিথি। আর তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা। ২০১৫ সালে সিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার, এ তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালে তিনি পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯ তম আসরে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন। সম্প্রতি ‘শুকনো পাতার নূপুর’ ধারাবাহিক নাটকের হেলাল চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এ জনপ্রিয় অভিনেতাকে।

গ্রামের সহজ সরল ছেলে হেলাল। পরিবারের পছন্দেই বিয়ে করেন। কিন্তু বিয়ের বছরখানে পরই কথা ওঠে বউ নিয়ে। কারণ বউয়ের সন্তান হয় না। তাই মায়ের মর্জি রাখতেই আবার বিয়ে করেন হেলাল। হেলালের দ্বিতীয় বউয়ের কি সন্তান হবে? আর না হলেই বা কী করবে হেলাল?

আর এরই ধারাবাহিকতায়, দুই বউ নিয়ে বিপাকে পড়তে হয় এই জনপ্রিয় অভিনেতাকে।

মোশাররফ করিমের দুই বউয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ও মন্দিরা চক্রবর্তীকে। তবে নাটকের নাম আপাতত শুকনো পাতার নূপুর হলেও এ নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা।

নাটকটিতে আরও অভিনয় করেছেন, মামুনুর রশিদ, শামিমা তুষ্টি, জয়রাজ, শহিদ আলমগীর, হিমি হাফিজ, রিমু রোজা খন্দকার, আফরোজা হোসাইন, তানিন তানতা, এস এম মহসিন, বৈদ্য নাথ সাহাসহ আরও অনেকেই। ধারাবাহিক নাটকটি শিগগিরই প্রচার হবে বলে জানান নির্মাতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌন কেলেঙ্কারি নিয়ে আদালতি তলবে ট্রাম্প

ক্ষমতায় যাওয়ার আগে এক নারীর করা মানহানির মামলায় ডোনাল্ড ট্রাম্পের শিবিরকে এবার তথ্য–উপাত্ত পেশ করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার মাত্র দুদিন আগে মানহানির মামলাটি করেন সামার জারভস। একসময় মার্কিন টেলিভিশন এনবিসির শো দ্য অ্যাপ্রেনটিস উপস্থাপনা করতেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে পঞ্চম সেশনের প্রতিযোগী ছিলেন সামার জারভস। নির্বাচনের আগে গত অক্টোবরে তিনি অভিযোগ করেন, চাকরির সুযোগ করে দেওয়ার কথা বলে ট্রাম্প তাঁকে যৌন হয়রানি করেন। ২০০৭ সালের ডিসেম্বরে নিউইয়র্কের বেভারলি হোটেলে তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান। যেখানে ট্রাম্প ওই নারীর অনুমতি ছাড়াই তাঁকে চুমু খান। তখন টুইটার, বার্তা ও নির্বাচনী জনসভায় যৌন হয়রানির অভিযোগ করেন।

তবে জারভসের অভিযোগ অস্বীকার করে আসছিলেন ট্রাম্প। ১৪ অক্টোবর নর্থ ক্যারোলাইনার শার্লটে এক নির্বাচনী সভায় ট্রাম্প জারভসকে ইঙ্গিত করে বলেছিলেন, অভিযোগ সব মিথ্যা। এটি ‘লকার রুম ব্যভিচার’। অর্থ লাভ এবং রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য তিনি এই দাবি করেন। সে সময় জারভস অভিযোগ করেন, ট্রাম্প একজন মিথ্যুক, নারীর প্রতি বিদ্বেষপরায়ণ। তিনি তাঁকে (জারভস) হেয় ও অপমানিত করেছেন বক্তব্যের মাধ্যমে। পরে গত ১৮ জানুয়ারি মানহানির মামলা করেন তিনি।

আদালতের ওই তলবে জারভস ও তার সহযোগীদের করা অভিযোগের ওপর তথ্য উপাত্ত পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্প ক্যাম্পেইনকে। সেই সঙ্গে আরও যেসব নারীকে ট্রাম্প যৌন হয়রানি করেছেন, তার তথ্যও পেশ করতে বলা হয়েছে।

মার্চে ইস্যু করা তলবনামা নথিভুক্ত হয় গত ১৯ সেপ্টেম্বর। এই তলবের বিষয়টি প্রথম প্রকাশ করেছে বাজফিড নিউজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পাথরকুচি পাতা

পাতা থেকে গাছ হয়, এমন একটি বিরল প্রজাতির উদ্ভিদের নাম পাথরকুচি। এই আশ্চর্য গাছের গুণাবলীও অবার করার মতো। নানা রকশ ঔষধি গুনাগুন সমৃদ্ধ এ গাছের পাতা প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে চিকিৎসার ক্ষেত্রে। আসুন জেনে নেই পাথরকুচি পাতার গুনাগুণ-

১) পিত্ত জনিত ব্যথায় রক্ত ক্ষরণ হলে দু’বেলা এক চা চামচ পাথর কুচির পাতার রস দুইদিন খাওয়ালে সেরে যাবে।

২) মৃগী রোগে রোগাক্রান্ত সময়ে পাথর কুচির পাতার রস ২-১০ ফোঁটা করে মুখে দিতে হবে। একটু পেটে গেলেই রোগের ঊপশম হবে।

৩) অনেক দিন ধরে যারা সর্দির সমস্যায় ভুগছেন তাদের জন্য পাথরকুচি পাতা অমৃতস্বরূপ। পাথরকুচি পাতার রস একটু গরম করে খেলে সর্দির হাত থেকে রক্ষা পাওয়া যায়।

৪) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মুত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয়। এছাড়াও লিভারের যেকোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর রস অনেক উপকারী।

৫) পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। সাথে সাথেই এর মধ্যে জ্বালাপোড়া কমানোর ক্ষমতা থাকে। পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন। এতে ব্রণ ও ফুস্কুড়ি জাতীয় সমস্যাও দূর হয়ে যাবে।

৬) পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে। দিনে দুবার দুই থেকে তিনটি পাতা চিবিয়ে অথবা রস করে খান। এতে অনেকটা উপকার মিলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মনোনয়ন পাবেন না অর্ধেক এমপি; প্রার্থী বাছাইয়ে কঠোর আওয়ামী লীগ

জনবিচ্ছিন্নদের মনোনয়ন নয়- ডলার-পাউন্ড খরচ করে বিজয়ী হওয়া যাবে না, ভোটারদের ঘরে ঘরে যেতে হবে
অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে কঠোর অবস্থানে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রার্থীর জনপ্রিয়তা, এলাকায় অবস্থান, স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্কসহ দল নির্ধারিত আরও বেশ কিছু ক্রাইটেরিয়া মেনেই দেওয়া হবে মনোনয়ন।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে ও দলীয় সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলের কেন্দ্রীয় নেতাদের সর্বশেষ শনিবারের বৈঠকে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কঠোর অবস্থান ব্যক্ত করে প্রার্থী নির্বাচনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে বর্তমান এমপিদের ৫০ বা ৬০ শতাংশ বাদ পড়তে পারেন।
দলীয় সূত্রমতে, ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বড় একটা চ্যালেঞ্জ। কেননা টানা তিন মেয়াদে ক্ষমতায় আসা বাংলাদেশের প্রেক্ষাপটে কঠিন। কারণ দলটি ধারাবাহিকভাবে দুই মেয়াদে ক্ষমতায় থাকায় যেমন শুভাকাঙ্ক্ষী বেড়েছে তেমনি শত্রুর সংখ্যাও কম নয়। সেই সঙ্গে অনেক মন্ত্রী-এমপি-দলীয় নেতা-কর্মী ও তাদের আত্মীয়স্বজনদের খারাপ আচরণে সাধারণ মানুষের সমর্থনও কমেছে। এ ছাড়া আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ইঙ্গিতে ক্ষমতাসীনরা কিছুটা চাপের মধ্যে রয়েছেন। যে কারণে এবার দলীয় মনোনয়নে বড় পরিবর্তন আনার কথা ভাবছেন দলের নীতিনির্ধারকরা।
গত শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার বৈঠকে দলীয় নেতা-এমপি-মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একাদশ সংসদ নির্বাচন ২০১৪ সালের নির্বাচনের মতো হবে না। এ নির্বাচন অংশগ্রহণমূলক হবে, আরও কঠিন হবে। এলাকায় যাদের জনসম্পৃক্ততা নেই তাদের দায়িত্ব নেব না। জনবিচ্ছিন্নরা দলীয় মনোনয়ন পাবেন না। আমি জরিপ করছি, আরও জরিপ করা হবে। কার কী অবস্থা তার তালিকা করছি। কেন্দ্রীয় নেতাদের সতর্ক করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, অনেকেরই টাকা-পয়সা হয়েছে। নিজ নির্বাচনী এলাকায় গিয়ে প্যাঁচ লাগাচ্ছেন। আমার কাছে খবর আছে। একটি সংসদীয় আসন ধরে রাখা অনেক কঠিন কাজ। কিন্তু পদ-পদবি ব্যবহার করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, ভোট নষ্ট করবেন। তাকে ছাড় দেওয়া হবে না। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় নেতা বা বর্তমান এমপিরাই যে মনোনয়ন পাবেন, তা নিশ্চিত নয়। একবার-দুবার বিজয়ী হলে মানুষের চাহিদাও বেড়ে যায়। আগামী নির্বাচনে আমাদের জিততে হবে। মানুষের চাহিদাও বেশি থাকবে। আগামী নির্বাচনে দল কারও দায়িত্ব ও কারও জন্য ঝুঁকি নেবে না। যাকে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব হবে কেবল তাকেই মনোনয়ন দেওয়া হবে। এতে কে কেন্দ্রীয় নেতা, কে এমপি কারও দিকে তাকাব না। সূত্র জানায়, দলীয় রাজনীতিতে সক্রিয় নন, কিন্তু নিজেকে প্রার্থী বলে ঘোষণা করছেন এমন প্রবাসীদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তারা নিজ নিজ এলাকায় দলীয় কর্মকাণ্ডে নেই। কিন্তু আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। তারা মনে করেন, টাকা থাকলে নির্বাচনে জয়লাভ করা যায়। কিন্তু তারা জানেন না যে, জনপ্রিয়তা না থাকলে এবং মানুষের ঘরে ঘরে না গেলে ভোট পাওয়া যাবে না। ডলার-পাউন্ড খরচ করে বিজয়ী হওয়া যায় না।
দল ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রতিটি নির্বাচনী এলাকায় বর্তমান এমপিদের ভালো কাজ আর মন্দ কাজের একটি তালিকা তৈরি করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। এর সঙ্গে আরও আছে ওই এলাকার অবস্থা, মনোনয়ন লাভে ইচ্ছুকদের সংক্ষিপ্ত পরিচিতি, এলাকায় তাদের ইমেজ। তাদের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো। বর্তমান সংসদে আওয়ামী লীগের এমপি রয়েছেন ২৩৪ জন। তাদের মধ্যে পুরুষ ২১৬ এবং নারী ১৮ জন। বিভিন্ন সংস্থা ও আওয়ামী লীগের পক্ষে পরিচালিত একাধিক জরিপের ফলের ভিত্তিতে দেখা গেছে, এই ২৩৪ এমপির মধ্যে প্রায় ৩৪ জন সুবিধাজনক অবস্থানে রয়েছেন। বাকি ২০০ জনের প্রায় কমবেশি সবাই বিতর্কিত। তাদের মধ্যে কেউ জনবিচ্ছিন্ন, কেউ আত্মীয়করণে জড়িত, কেউ দুর্নীতিবাজ, কেউ টিআর-কাবিখার অর্থ আত্মসাৎ করেছেন, কেউ চাকরি দেওয়ার নাম করে গরিব চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ লুটে নিয়েছেন। অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা এবং দখল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন বিজ্ঞাপনে জাহিদ-মৌসুমী

প্রতিবারের ন্যায় এবারও ১ নভেম্বর শুরু হবে আয়কর মেলা। ২০০৮ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত বছরের মতো এবারও সারাদেশে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলা উপলক্ষে বেশ জোর প্রচারণায় নেমেছে রাজস্ব বোর্ড। সমাজের গণমান্য ব্যক্তিদের নিয়ে চলছে প্রচারণা। সেই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে নাটিকা। পারভেজ আমিনের পরিচালনায় এই নাটিকায় জুটি বেঁধে হাজির হচ্ছেন নন্দিত দুই তারকা জাহিদ হাসান ও মৌসুমী। এর আগে নাটক-সিনেমাতে জুটি হয়ে কাজ করলেও প্রথমবারের মতো তারা রাষ্ট্রীয় কোনো প্রচারণায় একসঙ্গে অভিনয় করছেন। গত শনিবার ১৪ অক্টোবর সকাল থেকে এফডিসিতে শুরু হয়েছে এর দৃশ্যধারণের কাজ। সেখানে অংশ নিয়েছেন জাহিদ হাসান ও মৌসুমী।

জাহিদ হাসান জানান, ‘মানুষকে কর দিতে উৎসাহ করার জন্যই এই নাটিকাটি নির্মিত হচ্ছে।
আসন্ন রাজস্ব মেলা উপলক্ষে এটি প্রচার হবে। রাষ্ট্রের স্বার্থে যেকোনো কিছুই করতে ভালো লাগে। এই নাটিকাটিতে শুটিং করেও আনন্দিত আমি। ‘ তিনি আরও বলেন, ‘এখানে আমার সঙ্গে আরও আছেন মৌসুমী ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। মূলত কর দেয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব, এটি জটিল কোনো প্রক্রিয়া নয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে। ‘

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই নায়িকার মেকআপ রুমের ছবি ফাঁস

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’ ছবির শুভ মহরত কিছুদিন আগেই হয়ে গেল। ‘ইয়েতি অভিযান’ ছবির রেশ কাটতে না কাটতেই গুঞ্জন শুরু হয়ে গেছে নতুন ছবি ‘উমা’ নিয়ে।
সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় উমা ছবির মেকআপ রুম থেকে দুই সুন্দরীর ছবি শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে, একদিকে রয়েছেন শ্রাবন্তী অন্যদিকে সায়ন্তিকা। দু’জনেই তৈরি হচ্ছেন শ্যুটিং এ যাওয়ার জন্য।

সৃজিত মুখোপাধ্যায়ের ছবিটি মূলত সম্পর্ক-কেন্দ্রিক। বাবা ও মেয়ের সম্পর্ককে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সৃজিত। এই প্রথম ছবিতে ডেবিউ করছেন যীশুর কন্যা সারা এবং জারা। এই ছবির বিষয়বস্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে। তবে ছবির গল্প নিয়ে এখনই বিশেষ কিছু বলতে নারাজ পরিচালক।

‘উমা’ ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে।
লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে সুইজারল্যান্ডকে। ছবির মুখ্য চরিত্রে থাকবেন যীশু সেনগুপ্ত। রিয়েল লাইফের বাবা হওয়ার থেকেও রিল লাইফের বাবা হওয়া বেশি টাফ বলেই জানালেন তিনি। তবে তাদের মা বেশি এক্সাইটেড এই ছবি নিয়ে কারণ প্রথমবার ডেবিউ করছে তাদের দুই কন্যা। তবে এত তাড়াতাড়ি মেয়েরা অভিনয়ের জগতে আসুক, চাননি কেউই। কাজের ক্ষেত্রে মেয়েদের সেরাটা শেখাবেন বলেই মনোস্থির করেছেন যীশু। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানকে ৩-১ গোলে উড়িয়ে দিল ভারত

ঢাকায় এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে ৩-১ গোলে উড়িয়ে দিল ভারত। গোল করলেন চিংলেনসানা সিংহ, রমনদীপ সিংহ ও হরমনপ্রীত সিংহ।
পাকিস্তানের হয়ে একটিমাত্র গোল আলি শানের। এই প্রতিযোগিতায় টানা তিনটি ম্যাচে জয় পেল ভারত।

রবিবার ম্যাচের শুরু থেকেই বিপক্ষকে টেক্কা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মনপ্রীত, হরমনপ্রীতরা। তবে প্রথম কোয়ার্টারে কোন গোল করতে পারেনি ভারত। দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই খেলা বদলে যায়। ১৭ মিনিটে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন চিংলেনসানা। দ্বিতীয় কোয়ার্টারের শেষ ভারত এই এক গোলেই এগিয়েছিল।

তৃতীয় কোয়ার্টারের শেষদিকে পরপর দু’মিনিটে দু’টি গোল করে ভারতের ব্যবধান বাড়ান রমনদীপ ও হরমনপ্রীত। ভারতের তৃতীয় গোলটি হয় পেনাল্টি কর্নার থেকে।
তিন গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা শুরু করে পাকিস্তান। ৪৮ মিনিটে গোল করে ব্যবধান কমান আলি শান। এরপর একের পর এক আক্রমণ করে ভারতকে চাপে ফেলে দেয় পাকিস্তান। এই সময় ঢাল হয়ে দাঁড়ান ভারতের গোলকিপার আকাশ চিকতে। তিনি পরপর দু’টি দুর্দান্ত সেভ করে ভারতকে গোল খাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেন। শেষপর্যন্ত আর ব্যবধান কমাতে পারেনি পাকিস্তান। সহজেই ম্যাচ জিতে যায় ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest