সর্বশেষ সংবাদ-
তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুলচিকিৎসকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটকসাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু

দেবহাটায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জন আটক হয়েছেন। বুধবার রাতে পারুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এসআই আল-আমিনের নেতৃত্বে এএসআই আমজাদ ও শামিম হোসেনের যৌর্থ অভিযান চালিয়ে গোপাখালি গ্রামের বাবুর আলীর পুত্র শরিফুল সরদারকে ৬ পিচ ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে দেবহাটা থানায় ৪/১০/২০১৭ তারিখে মামলা দায়ের হয়েছে। দায়েরকৃত মামলা নাম্বার-৩। অপর এক মাদক বিরোধী অভিযানে উপজেলার কুলিয়া এলাকা থেকে দেবহাটা থানার উপ-পরিদর্শক ইয়ামিন আলীর অভিযান চালিয়ে সুবর্ণাবাদ গ্রামের মৃত ফজলু গাজীর পুত্র শহিদ অরফে সেলিমকে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দেবহাটা থানা মাদক আইনে মামলা দায়ের হয়েছে। যার নাম্বার-২ তারিখ-৪/১০/২০১৭।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনা বীরত্বের সাথে রোহিঙ্গা সংকট মোকাবিলা করায় বাংলাদেশ আজ প্রশংসিত -কম্বোডিয়ায় এমপি রবি

নিজস্ব প্রতিনিধি : কম্বোডিয়ার রাজধানী নমপেন এ এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপি.এ) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ০১ অক্টোবর থেকে ০৪ দিন ব্যাপি এ বৈঠকে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে¡ এই প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন সংসদ সদস্য জুয়েল আরেং। বাংলাদেশের তিন সদস্যের এ প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করে কর্মশালায় বক্তব্য রাখেন। মায়ানমারে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতনের বিষয় তুলে ধরে তিনি বলেছেন, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পাশে দাড়িয়ে মানবতাবাদী নেতার পরিচয় দিলেন। বিশ^ শান্তিতে জননেত্রী শেখ হাসিনা নোবেল পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপি.এ) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক বৈঠকের আলোচনায় ২১টি দেশের সদস্যরা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুত্বের সাথে রোহিঙ্গা সংকট মোকাবিলা করায় মানবতার নিদর্শণ হিসেবে বাংলাদেশকে প্রশংসা করেন। বৈঠকে তিনি পুনরায় রোহিঙ্গা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলির সহয়তার বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি কর্মশালায় ‘এশিয়া মহাদেেশর সাংস্কৃতিক বৈচিত্র ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বয়, স্বাস্থ্যখাতে সহযোগতিা, এশিয়ার অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা ও জোরদার করার বিষয়টি তুলে ধরেন এবং শান্তিভিত্তিক ন্যায়বিচার ও পার্লামেন্টগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব তুলে ধরেন। তিনি রাজনৈতিক, শান্তি ও নিরাপত্তা, সামাজিক ও সাংস্কৃতিক, অর্থনৈতিক ও টেকসই উন্নয়ন, জ¦ালানি, আন্ত:সম্পর্কের সংলাপ, জনগণের সাথে যোগাযোগ, সাধারণ আইন এবং এশিয়ান শিল্পীদের জন্য পুরস্কার প্রদানের আহ্বান জানান। বৈঠকের আলোচনায় গত এপ্রিলে অনুষ্ঠিত বাংলাদেশে সফল আইপিইউ সম্মেলনের সফলতা ও আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলনের প্রস্তুতি তুলে ধরেন এমপি রবি।
৩০ সেপ্টেম্বর শনিবার দুপুর ১টা ৩০মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে থাই এয়ারলাইন্সযোগে যাত্রা করেন। এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান। গত ০১ অক্টোবর থেকে ০৪ অক্টোবর কম্বোডিয়ার রাজধানী নমপেন এ চার দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। তিনি ০৪ অক্টোবর মালেশিয়া যাবেন এবং ০৭ অক্টোবর সরকারি সফর শেষে তিনি বাংলাদেশে ফিরবেন। কম্বোডিয়ার রাজধানী নমপেন এ এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপি.এ) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক বৈঠকে ২১টি দেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, চলছে সমাধানের চেষ্টা

এম. বেলাল হোসাইন : ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে সাতক্ষীরাবাসী। বিদ্যুৎ বিভাগের ১০ এম ভি এ পাওয়ার ট্রান্সফরমারের আন্ডারগ্রাউন্ড ইনকামিং ক্যাবল ফল্ট্ এর কারণে এ বিভ্রাটে পড়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন ৩৩/১১ কে.ভি উপকেন্দ্রে এঘটনা ঘটে। এ কারণে ৮:৪৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে সারা শহরে। পরে অবশ্য বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করে কর্তৃপক্ষ। কিন্তু ওই ক্যাবলের কারণে ১০ এম ভি এ পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। এ কারণে সাতক্ষীরা শহরের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ৮টি ফিডারের বৃহৎ ও প্রধান ফিডার টাউন ফিডার কাটিয়া ফিডারে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। শহরের গুরুত্বপূর্ণ এই ফিডার দুটির গ্রাহকরা বিদ্যুতের দেখা পান বুধবার ভোর রাতে প্রায় ৩টার দিকে।

ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক তার

এদিকে কেবলে মারাত্মক এ ক্রুটির সংবাদ পেয়ে যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল আলম ও খুলনার এস ডি ই শফিকুল ইসলাম ওই রাতেই সাতক্ষীরায় চলে আসেন। তারপর থেকে অদ্যাবধি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এবিষয়ে সাতক্ষীরা ওজোপাডিকোর ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী খালিদ হাসানের সাথে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি যান্ত্রিক ত্রুটি মাত্র। আমরা দ্রুত কাজ চালিয়ে যাচ্ছি। কাজ শেষ না হওয়া পর্যন্ত স্বল্প আকারে সকল ফিডারে কম বেশি লোড শেডিং অব্যাহত থাকছে।” তবে যেকোন মুহুর্তে ক্রটি মেরামত হয়ে যাবে বলে তিনি আশাবাদ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি রিভারভিউ কেওড়া পার্কে তালবীজ বপন করলেন ইউএনও

আশাশুনি ব্যুরো: আশাশুনির চাপড়া রিভারভিউ কেওড়া পার্কে তালবীজ বপনের উদ্বোধন করা হয়েছে। বজ্রপাত হতে সুরক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রানমন্ত্রনালয়াধীন কাবিটা/ টিআর/ ইজিপিপি নির্মিত রাস্তাসহ বিভিন্ন সড়কের দু’পাশে তালবীজ বপনের অংশ হিসাবে পার্কের মধ্যের রাস্তায় তালবীজ বপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে তালবীজ বপন উদ্বোধন কালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা আ’লীগ নেতা এস এম রফিকুল ইসলাম মোল্লা, কৃষকলীগ আহবায়ক সম সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, কৃষি অফিসার সামিউর রহমান, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিুর রহমান, সাংগঠনিক শেখ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে প্রত্যেককে ৫টি করে তালবীজ বপনের পরামর্শ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়ীতে ৮ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাহবুবুর রহমান : ফিংড়ী ইউনিয়নের গাভা হাইস্কুল মাঠে ( বারদোলা) বৃহস্পতিবার ৮ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ’১৭ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো: শামসুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আছাদুল হক, ফিংড়ী ইউপি সদস্য আ: রকিব,আশরাফ হোসেন, আফসার উদ্দীন, আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধ সন্তোষ কুমার দাশ, যুবলীগ নেতা সোহাগ হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: মহিনুর ইসলাম ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশ^জীৎ বাছাড় ও মনিরুল ইসলাম। খেলাটির মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেন আবু অহিদ বাবলু, আবু নাছের ও আবু সাইদ। খেলায় টিকেট ফুটবল একাদশ ৫-৪ গোলে বাঁকড়া ফুটবল একাদশকে পরাজিত করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-৩ আসনে আ’লীগের মনোনয়ন চান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বিপ্লব

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-৩ আসনের তথা আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জের একাংশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ ’লীগের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি গোলাম রসুল বিপ্লব। তিনি বুধবার তার নিজ ফেসবুক আইডিতে একটি পোস্টে একথা উল্লেখ করে বলেন, “আশাশুনি তথা সাতক্ষীরা-৩ আসনের মানুষের পাশে থেকে আগামী প্রজন্মকে যেন সুন্দর একটা সমাজ উপহার দিতে পারি তার জন্য সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া চাই।”
এ বিষয়ে গোলাম রসুল বিপ্লবের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান সাতক্ষীরা-৩ আসনের আগামী সংসদ নির্বাচনের জন্য গত বুধবার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়ার পর ফেসবুকে একটা পোস্ট দিয়েছি। আমি নেতা নই, তবে সেবক হিসাবে যেন সাতক্ষীরা-৩ আসনের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করতে পারি এ জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসপি, ওসির ৫৭৭টি নকল সিলসহ গ্রেপ্তার ৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ‘সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে’র একটি দল এসপি, ওসির ৫৭৭টি নকল সিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন। গতকাল বুধবার ফকিরাপুল এলাকার কোমর গলির হাসেম আলীর বাড়ি থেকে এই পাঁচ জালিয়াতকে গ্রেপ্তার করা হয়।

জালিয়াতচক্রটি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) ও নকল সিল তৈরি করত।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আবদুল বারিক, মো. মোহাম্মদ আলী, মো. সাব্বির হোসেন, মো. শহিদুল হক নিজাম ও মো. মোরশেদ ভূঁইয়া। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি) ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সিলসহ মোট নকল সিল ৫৭৭টি, ১৪৫০টি পিসিসি, দুটি কম্পিউটার ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাঁরা অত্যন্ত সূক্ষ্মভাবে পিসিসি সার্টিফিকেট তৈরি করতেন। এরপর সেগুলো বিভিন্ন মাধ্যমে ট্র্যাভেল এজেন্সিতে সরবরাহ করতেন।

মো. আবদুল বাতেন আরো জানান, পিসিসি রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সনদ। এর মাধ্যমে নাগরিকের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হয়। বিদেশ যাওয়ার পর সে দেশের আইন প্রয়োগকারী সংস্থা এই সার্টিফিকেটের মাধ্যমেই ওই ব্যক্তির স্বভাব-চরিত্র সম্পর্কে জানতে পারে। কিন্তু কিছু অসাধু ট্র্যাভেল এজেন্সি বিদেশে পাঠানোর ক্ষেত্রে চুক্তির মাধ্যমে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়।

আবদুল বাতেন আরো বলেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে কোনো হয়রানির শিকার হতে হয় না। যে কোনো ব্যক্তি নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে পারে। এই সার্টিফিকেট পেতে হলে প্রথমে ব্যাংকে ৫০০ টাকা জমা দিয়ে টাকার রসিদসহ পুলিশ সুপারের অফিস বরাবর আবেদন করতে হয়। তারপর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয়। এখানে ঝামেলার কোনো বিষয় নেই বলেও উল্লেখ করেছেন পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। তাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সঠিক উপায়ে পুলিশের মাধ্যমে সংগ্রহ করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাহিত্যে নোবেল পেলেন ব্রিটিশ ঔপন্যাসিক ইশিগুরু

এবার সাহিত্যে নোবেল পেলেন জাপানি বংশোদ্ভূত ব্রিটেনের ঔপন্যাসিক কাজুয়ো ইশিগুরো। বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

সুইডিশ কমিটির পক্ষ থেকে এই ব্রিটিশ লেখকের ব্যাপক প্রশংসা করে বলা হয় হয়-এই লেখক নিজের আদর্শ ঠিক রেখে, আবেগপ্রবণ শক্তি দিয়ে বিশ্বের সঙ্গে আমাদের সংযোগ ঘটিয়েছেন’।

৮টি বই লিখেছেন তিনি, আর এই ৮টি বই মোট ৪০টি ভাষায় অনূদিত হয়েছে।

কাজুয়ো উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘দ্য রিমেইন্স অব দ্য ডে’ এবং ‘নেভার লেট মি গো’। এই দুইটি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রও তৈরি করা হয়েছে।

এর আগে গতকাল রসায়নে নোবেল পুরস্কার জয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। এরা হলেন সুইজারল্যান্ডের জ্যাক দোবোশে, যুক্তরাষ্ট্রের জোয়াকিম ফ্রাঙ্ক এবং ব্রিটেনের রিচার্ড হেন্ডারসন।

ক্রারাইও-ইলেক্ট্রন মাইক্রোস্কোপি নিয়ে গবেষণা করে এবার রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন এই তিন বিজ্ঞানী।

গত ৩ অক্টোবর পদার্থে নোবেল পুরস্কার জয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই পুরস্কারের জন্য রাইনার ভাইস, কিপ এস থর্ন ও ব্যারি বারিশের নাম ঘোষণা করে। প্রথম জন জার্মান। বাকি দুই বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের নাগরিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest