সর্বশেষ সংবাদ-
তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুলচিকিৎসকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটকসাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন প্রধান বিচারপতি !

অনলাইন ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়ায় ভিসার জন্য আবেদন করেছেন। একমাসের ছুটিতে যাওয়ার দুই দিন পর গতকাল সকালে প্রথম প্রকাশ্যে বেরিয়ে তিনি গুলশান-২ নম্বরে অবস্থিত ভিসা সেন্টারে উপস্থিত হয়ে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেন বলে একটি সূত্র জানিয়েছে।
অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বড় মেয়ে বসবাস করেন।
গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসভবন থেকে দ্বিতীয় দফা বেরিয়ে লক্ষ্মীপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে সস্ত্রীক যান প্রধান বিচারপতি।
এর আগে বিকেল চারটার দিকে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে তাঁর সরকারি বাসভবনে যান। পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি তাঁকে দেখতে গিয়েছিলাম। উনি বিশ্রাম নিচ্ছেন। তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে কথা হয়েছে, আমাকে তাঁর জন্য দোয়া করতে বলেছেন।’

বিদেশে যেতে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ভিসার আবেদন নিয়ে কথা হয়েছে কি না এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়নি, আমিও উনাকে কিছু জিজ্ঞাসা করিনি।’

দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা গতকাল সকালে আদালতে বলেন, ‘আমি নিশ্চিত, উনি (প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা) তাঁর বাসভবনে আছেন। তিনি কার সঙ্গে দেখা করবেন বা করবেন না, এটি তাঁর ব্যাপার। আমরা কি নির্দেশনা দিতে পারি?’ ২ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা না করতে পারা এবং তাঁর সঙ্গে আইনজীবী নেতাদের সাক্ষাৎ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির তুলে ধরা এক মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে দায়িত্বরত প্রধান বিচারপতি এ কথা বলেন।

শারীরিক অসুস্থতার কারণে ৩ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে আছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছুটি গ্রহণের দুই দিন পর পূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে প্রথম তাঁকে জনসমক্ষে দেখা যায়।

প্রধান বিচারপতির ছুটি নিয়ে গতকালও আদালতপাড়ায় ছিল নানা আলোচনা। বিকেল পাঁচটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতিসহ নেতারা দায়িত্বরত প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। এর আগে সমিতির সংখ্যাগরিষ্ঠ পদে থাকা আইনজীবীরা (বিএনপি-সমর্থক) এবং কমিটিতে থাকা অপর অংশ (সরকার-সমর্থক) পৃথক ব্রিফ করেন। দুপুরে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়াকে কেন্দ্র করে একদল আইনজীবী প্রতিবাদ সমাবেশসহ বিক্ষোভ মিছিলও করে।

‘আমি নিশ্চিত, উনি তাঁর বাসভবনে আছেন’
সকাল ৯টা ৫ মিনিটের দিকে এজলাসে আসেন দায়িত্বরত প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অপর চারজন বিচারপতি। আসন গ্রহণের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘গত ২ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় প্রধান বিচারপতির সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দেখা করার চেষ্টা করেছিলাম। আমাদের দেখা করতে দেওয়া হয়নি। প্রধান বিচারপতির সঙ্গে দেখা না করা পর্যন্ত আইনজীবী সমিতি উদ্বিগ্ন।’

এই পর্যায়ে আদালত বলেন, বিষয়টি সংবিধানের ১০৩ অনুচ্ছেদে (আপিল বিভাগের এখতিয়ারসংক্রান্ত) পড়ে কি না? এ সময় জয়নুল আবেদীন আইনজীবী সমিতি বিশেষ করে সমিতির সভাপতি ও সম্পাদক কীভাবে প্রধান বিচারপতির বাসভবনে দেখা করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আরজি জানান।

এ সময় দায়িত্বরত প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আইনের অধীন। জেনেছি উনি অসুস্থতার জন্য পারফর্ম করতে পারছেন না। তাই জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি। আমি নিশ্চিত, উনি তাঁর (প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা) বাসভবনে আছেন। তিনি কার সঙ্গে দেখা করবেন বা করবেন না, এটি তাঁর ব্যাপার। আমরা কি নির্দেশনা দিতে পারি?’

একপর্যায়ে আইনজীবী মইনুল হোসেন বলেন, ‘এটি বিচার বিভাগ ও আপনাদের সঙ্গে সম্পর্কিত। তাই আপনাদের কাছে এসেছি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি অসুস্থ, আমাদের উদ্বেগের বিষয়টি জানালাম।’ আইনজীবীদের প্রতিনিধিদল যাতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পারেন, সে ব্যবস্থার আরজি জানান তিনি।

এর একপর্যায়ে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে আমরা উদ্বিগ। রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে তাঁর অবস্থা জানিয়ে একটি বক্তব্য দেওয়ার জন্য আরজি জানান তিনি।

সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ২ অক্টোবর প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি, দেখা করতে পারিনি। এরপর দায়িত্বরত প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের কথা শুনলাম, উদ্বেগ জানিয়েছেন। আমরা চিন্তা করে দেখব।’

পরে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে আইনজীবীরা প্রার্থনা করেছেন, যেন তাঁর সঙ্গে (প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা) দেখা করতে পারার জন্য একটি আদেশ দেওয়া হয়। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, এটি তাঁদের তথা আপিল বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আইনজীবীদের বলেছেন, তিনি যেদিন ভারপ্রাপ্ত বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, বার সদস্যদের অর্থাৎ সমিতির যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদের সেদিনই উচিত ছিল উনার (বিচারপতি ওয়াহ্‌হাব মিঞা) সঙ্গে দেখা করার। তাঁরা সেটা করেননি। প্রকাশ্য আদালতে এ রকম প্রার্থনা না করে চেম্বারে গিয়েও তাঁরা তাঁদের এই উদ্বেগ জানাতে পারতেন। যা-ই হোক, তাঁদের প্রার্থনায় আদালত কোনো রকম আদেশ প্রদান করেননি।

পরে বিকেল ৫টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। সমিতির সভাপতি জয়নুল আবেদীন জানান, দায়িত্বরত প্রধান বিচারপতি তাঁদের বলেন, প্রধান বিচারপতির সঙ্গে আইনজীবীদের সাক্ষাতের বিষয়টি তিনি আইনমন্ত্রীকে জানিয়েছেন। আইনমন্ত্রী তাঁকে বলেছেন, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে কারও বাধা নেই। তবে প্রধান বিচারপতি কার সঙ্গে সাক্ষাৎ করবেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়।

এর আগে বিকেল চারটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবীদের পূর্বনির্ধারিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, এতে জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকনসহ জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী এতে অংশ নেন। তবে সমিতির সহ-সভাপতি মো. ওয়াজি উল্লাহসহ নির্বাহী কমিটিতে থাকা সরকার সমর্থক হিসেবে পরিচিত অপর ছয় জন এতে অংশ নেন নি।

দুই দিন পর বের হলেন প্রধান বিচারপতি
৩ অক্টোবর থেকে ছুটিতে যাওয়ার পর দুই দিন (৩ ও ৪ অক্টোবর) বাসভবনে অবস্থান শেষে গতকাল প্রথম জনসমক্ষে বের হন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। প্রধান বিচারপতিকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে গতকালই বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।

আদালতের একটি সূত্র জানায়, গতকাল রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে দুপুর ১২টার দিকে প্রধান বিচারপতি গুলশান ২ নম্বরে অবস্থিত ভিসা সেন্টারে পৌঁছান। সেখানে তিনি আধঘণ্টার মতো অবস্থান করেন। ভিসা আবেদনের প্রক্রিয়া শেষে তিনি বাসভবনে পৌঁছান। পাঁচ বছরের ভিসার জন্য আবেদন করা হয়।

এরপর ৫টা ২৫ মিনিটে তিনি আরেক দফা বের হন ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মীপূজার আনুষ্ঠানিকতা উপলক্ষে। তাঁর গাড়িবহর কদম ফোয়ারা, দোয়েল চত্বর, শহীদ মিনার হয়ে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছায় বিকেল ৫টা ৪৭ মিনিটে। তিনি সস্ত্রীক মন্দিরের মূল অংশে গিয়ে পূজার আচার-অনুষ্ঠান পালন করেন। এরপর তাঁরা মন্দিরের প্রশাসনিক ভবনের দোতলার অতিথি কক্ষে যান। এ সময় অস্ট্রেলিয়া থেকে বড় মেয়ের ফোন এলে তিনি ফোনে তাঁর সঙ্গে কথা বলেন।
সন্ধ্যা ৬টা ১১ মিনিটে প্রধান বিচারপতি মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন।

দেখা করতে গেলেন আইনমন্ত্রী
প্রধান বিচারপতি ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশে বের হওয়ার আগে আগে তাঁর হেয়ার রোডের বাসভবনে যান আইনমন্ত্রী আনিসুল হক। বিকেল ৪টা ৫ মিনিট থেকে ৪টা ৩৯ মিনিট পর্যন্ত আইনমন্ত্রী সেখানে অবস্থান করেন। এরপর তিনি বেরিয়ে যান।

প্রধান বিচারপতি আইনমন্ত্রীকে গাড়িবারান্দা পর্যন্ত এগিয়ে দেন। এ সময় প্রধান বিচারপতির পরনে ধূসর রঙের একটি পাঞ্জাবি ও পায়জামা পরা ছিল। আইনমন্ত্রী প্রধান বিচারপতির বাসভবনের সামনে জড়ো হওয়া সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা না বলেই চলে যান।

দায়িত্বরত প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রীর সাক্ষাৎ
এর আগে দুপুরে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে সুপ্রিম কোর্টে তাঁর দপ্তরে গিয়ে সাক্ষাৎ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এটি সৌজন্য সাক্ষাৎ। তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। ওনার দায়িত্ব পালনে আমার সম্পূর্ণ সহযোগিতার কথা বলেছি। এর আগে প্রধান বিচারপতি দায়িত্বভার গ্রহণ করার পর তাঁদের সঙ্গে দেখা করেছিলাম। তখন তাঁদের বলেছিলাম যে আইন মন্ত্রণালয় হচ্ছে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সেতুবন্ধন। সে কথাই আবারও বলেছি এবং সহযোগিতার কোনো কমতি হবে না, এটাও বলেছি।’

সাক্ষাতের সময় দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে অন্য বিচারপতিরা ছিলেন কি না, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘একসময় আপিল বিভাগের অপর চার বিচারপতিও এসেছিলেন। ওনাদের সঙ্গেও কথা হয়েছে।’
সূত্র: প্রথমআলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপের টিকিট কেটে ফেলল জার্মানি-ইংল্যান্ড

অনলাইন ডেস্ক : ম্যাচের আগেই সমীকরণটা জানা ছিল দুই দলের। ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত করতে হলে আজ ড্র করলেই চলবে জার্মানি ও ইংল্যান্ডের। এত সহজ সমীকরণ পূরণ করতে কোনো ঝামেলা হয়নি বাছাইপর্বে এখনো পর্যন্ত থাকা দুই দলের। জয় দিয়েই বিশ্বকাপ নিশ্চিত করেছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি।

মাঠ ও প্রতিপক্ষ বিবেচনায় জার্মানির কাজটাই কঠিন ছিল। একে উত্তর আয়ারল্যান্ডের মাঠে খেলা, তারপর এ ম্যাচের আগে গত ৫২৫ মিনিট কোনো গোল খায়নি এই দলটি। গত ইউরোতেই ফুটবল দুনিয়ায় নিজেদের চিনিয়ে দিয়েছে এই দেশটি। টানা চার ম্যাচে জয় বলে দিচ্ছিল, দুর্দান্ত ফর্মেও আছে তারা। কিন্তু বাছাইপর্বে সবগুলো ম্যাচে জেতা জার্মানি ওসব নিয়ে ভাবার সময় আছে! দুই মিনিটেই এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। সেবাস্তিয়ান রুডির প্রথম আন্তর্জাতিক গোলের ১৯ মিনিট পরেই ব্যবধান বাড়িয়েছেন সান্দ্রো ওয়াগনার।
উত্তর আয়ারল্যান্ডের ম্যাচে ফেরার সব স্বপ্ন শেষ হয়েছে ৮৬ মিনিটে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা জশুয়া কিমিখের দুরূহ কোণের শট নিশ্চিত করে দেয় ১৯বারের মতো জার্মানির বিশ্বকাপে অংশ গ্রহণ। বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিপক্ষের মাঠে ৮৩ বছর ধরে অপরাজিত থাকার রেকর্ডটিও অক্ষুণ্ন রইল জার্মানির। যোগ করা সময়ে স্বাগতিক দলের জশ ম্যাগেন্নিসের গোল শুধু ব্যবধানই কমিয়েছে (৩-১)। তবে এখনো বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়নি দেশটির। নিজেদের শেষ ম্যাচে দুর্ঘটনার শিকার না হলে প্লে-অফ খেলার সুযোগ খোলা থাকবে ১৯৮৬ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলা দলটির।
ওদিকে নিজেদের মাঠে খেলার পরও ইংল্যান্ডের জয় নিশ্চিত হতে শেষ মুহূর্ত পর্যন্ত উপেক্ষা করতে হয়েছে। ৯৪ মিনিটে হ্যারি কেনের ওই গোলে ইংল্যান্ডের যতটা না লাভ হয়েছে, স্লোভেনিয়ার ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি। গ্রুপ ‘এফ’-এ দ্বিতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে গেছে স্লোভেনিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা অন্যের হাতে!

শুক্রবার ভোরে বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পেরুর সঙ্গে ড্র করেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০মিনিটে কোনো দলই গোল করতে পারেনি।
আর এই ফলাফলের মধ্য দিয়েই রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারালো আর্জেন্টিনা।

জয়ের লক্ষ্যে মাঠে নেমে ম্যাচের ৫ মিনিটেই গোল প্রায় পেয়েই যাচ্ছিলো স্বাগতিক দল। গ্যাব্রিয়েল মারকাদোর ক্রস থেকে হেড করেছিলেন ঘরের ছেলে দারিও বেনোদেতো। কিন্তু অল্পের জন্য সেই শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ১৫ মিনিটের মধ্যেই পেরু রক্ষণকে বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু কখনো তাঁর শট ব্লক হচ্ছিল, কখনো বা বারের বাইরে দিয়ে যাচ্ছিল।

বিরতির পর মেসির পাস থেকে বেনোদেতো গোল করার সুযোগ পেলেও তা ব্যর্থ করে দেন পেরু গোলরক্ষক পেদ্রো গালেসে। এরপর ৫৮ মিনিটে মেসির দুর্দান্ত এক থ্রু পাস থেকে আর্জেন্টিনাকে প্রায় এগিয়ে দিয়েছিলেন আলেহান্দ্রো গোমেজ। কিন্তু গালেসের আরেকটি সেভ তা হতে দেয়নি।

ঘরের মাঠে ভেনেজুয়েলার পর পেরুর বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট টেবিলে ছয়ে নেমে গেছে লিওনেল মেসির দল।

এদিকে, এ নিয়ে টানা চার ম্যাচে জয়হীন থাকলো আর্জেন্টিনা। শীর্ষ চারটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে। পঞ্চম স্থানধারীকে প্লে-অফের বাধা পেরোতে হবে। পয়েন্ট খুইয়ে সেই অবস্থানটাও হারিয়েছে আর্জেন্টিনা।

বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে জয়ের কোনো বিকল্প নেই। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোতে। এদিকে, তৃতীয় স্থানে উঠে এসেছে চিলি। হোম ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে এক ধাপ অবনমনে চারে নেমে গেছে কলম্বিয়া। দু’দলের পয়েন্ট সমান ২৬। বলিভিয়া-ব্রাজিল ও ভেনেজুয়েলা-উরুগুয়ে ম্যাচ গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়েছে। পয়েন্ট খোয়ালেও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে উরুগুয়ে (২৮)। সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পা রাখা সেলেকাওদের সংগ্রহ ৩৮।

অন্যদিকে, পাঁচ নম্বরে উঠে আসা পেরুর সমান পয়েন্ট আর্জেন্টিনার। ১ পয়েন্ট পিছিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্যারাগুয়ে। দুই থেকে চার এ চারটি অবস্থানে পয়েন্টের ব্যবধান মাত্র ১। তাই শেষ ম্যাচে ফলাফলে অনেক কিছুই বদলে যেতে পারে।

আর্জেন্টিনা আসা টিকিয়ে রাখছে এই সমীকরণটাই। শেষ ম্যাচে পেরুর মাঠে নামবে কলম্বিয়া। ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে প্যারাগুয়ে। হোম ভেন্যুতে উরুগুয়ের সামনে বলিভিয়া। ব্রাজিলে গিয়ে কঠিন পরীক্ষা দিতে হবে চিলিকে।

আগামী বুধবার (১১ অক্টোবর) সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের সুন্দরী প্রতিযোগিতার বিচারক মোনালিসা

ভারতের একমাত্র আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ও মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড-এর বিচারক হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মোনালিসা। বিশ্বের ৩৫টি দেশে অনুমোদিত মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড- এর এটি হলো ২৫ তম আয়োজন।

ফেসবুকে মোনালিসা লিখেছেন, এবারই প্রথম কোনো প্রতিযোগিতায় বিচারক হতে যাচ্ছি। এই আমন্ত্রণ পেয়ে আমি গর্বিত। এটা আমার কাছে বিশেষ ও দারুণ একটি সম্মান। আন্তর্জাতিক বিচারক হিসেবে এখানে অংশ নেবো ভেবে আমি উচ্ছ্বসিত।

আমেরিকার নিউ জার্সির রয়েল আলবার্টস প্যালেসের দ্য প্লাজায় শুক্রবার আর গ্র্যান্ড বলরুমে আগামী ৮ই অক্টোবর অনুষ্ঠিত হবে মিস ও মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড প্রাতিযোগিতা। প্রথম দিন ইভিনিং গাউন আর দ্বিতীয় দিন ভারতীয় পোশাকে সেজে বিচারকদের সামনে আসবেন প্রতিযোগীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডা. রুহুল হক এমপি’র নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় দল শ্রীলংকা যাচ্ছে আজ

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার প্রখ্যাত ব্যক্তিত্ব, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর ডা. আ ফ ম রুহুল হকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের একটি প্রতিনিধি দল শ্রীলংকা যাচ্ছে আজ। The Asian Forum of Parliamentarians on Population and Development (AFPPD) এর দ্বাদশ সাধারণ সভায় শ্রীলংকার রাজধানী কলম্বোতে বিশ্বের অন্যান্য দেশের সংসদীয় দলের সাথে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলটি ৭অক্টোবর থেকে ৯অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। বাংলাদেশের সংসদীয় দলটির নেতৃত্ব দেবেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ ’লীগ নেতার শয্যাপাশে এমপি জগলুল হায়দার

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার সভাপতি অসুস্থ গোবিন্দ মন্ডলকে দেখতে গেলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। গত ২৭-৯-১৭ তারিখ বুধবার সকালে হঠাৎ তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে গতকাল বুধবার কিছুটা সুস্থ হয়ে সে নিজ বাড়িতে ফিরে আসেন। অসুস্থ গোবিন্দ মন্ডলকে দেখতে বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার সোনাতলা গ্রামে তার বাসভবনে যান এমপি এসএম জগলুল হায়দার। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, সহ-সাংগঠনিক সম্পাদক অসিত সেন, কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী কাহফিল অরা সজল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার সরদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান প্রমুখ। এমপি এসএম জগলুল হায়দার বেশ কিছু সময় অসুস্থ গোবিন্দ মন্ডলের শয্যা পাশে থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু সুস্থ্যতা কামনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ রুমে কৃষি অফিসার সামিউর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাংগির আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা আপিপুর হক, উপজেলা আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্লা, কৃষকলীগ আহবায়ক সম সেলিম রেজা, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপ-সহকারী কৃষিকর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ। আলোচনা শেষে রবি ২০১৭-১৮ অর্থ-বছরে ভূট্টা, সরিষা, গ্রীষ্মকালীন মুগ, ও বিটি বেগুন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার মোট ১শ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি করে বারি সরিষা-১৪, ডিএপি ২০ কেজি ও এওপি ১০ কেজি করে প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর শ্রমিকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন; সভাপতি আনোয়ারুল, সম্পাদক আছমত

প্রেস বিজ্ঞপ্তি : শ্যামনগর উপজেলা শ্রমিকদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক শিকদার যৌথ বিবৃতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিকদল শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আছমত আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রাক্তন চেয়ারম্যান জি, এম সাদেকুর রহমানের সাদেম। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী শ্যামনগর উপজেলা শ্রমিকদলের কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সদস্যবৃন্দ হলেন- সভাপতি জি এম আনোয়ারুল ইসলাম আঙ্গুর, সিনিয়ন সহ-সভাপতি মুজিবুল হক বাবু, আব্দুল জলিল কয়াল, শামসুজ্জামান রানা, আবু তালেব, হাফিজুর রহমান, আশেকুল হাসান বাছা, সাধারণ সম্পাদক মো. আছমত আলী সরদার, সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন মন্টু, দপ্তর সম্পাদক নাসিরুদ্দীন স¤্রাট, অর্থ-সম্পাদক মো. সাইফুদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান কবির বাবর, যুব সম্পাদক রহমত আলী শেখ, মহিলা বিষয়ক সম্পাদক মিনারা খাতুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest