সর্বশেষ সংবাদ-

সামনে কোরবানী; সাতক্ষীরার কামারপাড়ার কারিগররা কর্মব্যস্ত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে সাতক্ষীরার কামার পাড়া ঠুন ঠান শব্দে মুখরিত। সময় নেই এখন তাদের কথা বলার। দিন রাত চলছে চাপাতি, দা, বটি, ছুরি তৈরির কাজ। আর মাত্র কয়েকদিন পর ঈদুল আযহা। আর ঈদুল আযহাকে সামনে রেখে সাতক্সীরার কমার পাড়া গুলোয় চলছে কোরবানির পশু জবাইয়ের জন্য অস্ত্র তৈরির কাজ। ফলে কামার পাড়ার কারিগররা এখন কর্মব্যস্ত হয়ে পড়েছেন। তবে লোহার দাম কম থাকলেও কয়লার দাম বেশি থাকায় মজুরি একটু বেশি নিতে হচ্ছে বলে জানিয়েছেন কারিগররা।
শহরের মুনজিতপুর গ্রামের ছখিল উদ্দিন কামার জানান, সারা বছর ঈদুল আযাহার জন্য অপেক্ষা করেন কামারিরা। এ সময়টিতে যারা কোরবানির পশু জবাই করেন তারা প্রত্যেকে চাপাতি, দা, বটি, ছুরি তৈরি করেন। বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময়টিতে কাজ বেশি হওয়ার কারনে লাভ বেশি হয় বলে তিনি জানান। সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা, বড়বাজার, ইটাগাছা, নলতা, বড়দল, তালা উপজেলা সদর, ইসলামকাটি, বাঁকা, কলারোয়া উপজেলায়, আশাশুনির আনুলিয়া, প্রতাপনগরসহ বিভিন্ন গ্রামে কামারদের বসবাস। আর এই কোরবানির ঈদের সময় তাদের সবচেয়ে বেশি কাজ হয়। এই সময় অনেকেই বাড়িতে পশু কোরবানি দেন। পর্যাপ্ত কসাই পাওয়া যায় না বলে অনেকেই বাড়িতে নিজেরা কোরবানি পশুর নিজেরা কাঁটাছেলা করেন। আর এ জন্যই দরকার পড়ে মাংস কাটার দা ও ছুরির। আর সেগুলো তৈরি করেন কামাররা। তারা দেশিয় প্রযুক্তিতে লোহা আগুনে গরম করে পিটিয়ে তৈরি করেন দা, ছুরি প্রভৃতি।
সাতক্ষীরা সদররের কামার আব্দুল গফুর জানান, সারা বছর কামারদের যে কাজ হয় কোরবানীর ঈদের সময় তার কয়েক গুণ বেশি কাজ হয়। একজন কর্মকার সারাদিন কাজ করে ২/৩শ’ টাকা আয় করেন। যা দিয়ে তাদের সংসার চলে। কিন্তু কোরবানির ঈদের সময় এ আয় বেড়ে যায় কয়েকগুণ। ফলে কামাররা এ সময়টার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার আইভি রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার আইভি রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় উপজেলা যুবলীগের আয়োজনে পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, সখিপুর কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন আহম্মেদ প্রমুখ। সভায় আইভি রহমান সহ সকল শহীদের আতœার মাগফিরাত ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা করেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ শে আগস্ট উপলক্ষে শ্যামনগর আওয়ামীলীগের স্বরণসভা ও দোয়া মাহফিল

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে ২১ শে আগস্ট প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্বরণে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলনের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল, জেলা যুবলীগ নেতা স.ম আব্দুস সাত্তার, আওয়ামীলীগ নেতা সুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ, তাঁতীলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, বাস্তহারালীগ সাধারন সম্পাদক এস.এম আবুমুছা জেলা নেতা ফয়সাল আমিন সুমন, সাগর কুমার মন্ডল, শেখ সুজন প্রমুখ। দোয়া পরিচালনা করেন ওলামালীগের সভাপতি সুপার ইসমাইল হোসেন। অপরদিকে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২১ শে আগস্ট উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৫ টায় ইউনিয়ন পরিষদ চত্তরে সদর ইউপি চেয়ারম্যান বিশেষ পি.পি এ্যাডঃ জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অসীম কুমার জোয়াদ্দার, আওয়ামীলীগ নেতা ডাঃ মুজিবর রহমান, জুলফিকার-আল মেহেদী লিটন, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম লাভলু, জাকির হোসেন, আব্দুল মাজেদ মোড়ল, বজলুর রশিদ, সোহেল রানা ছোটবাবু শ্রমীক লীগের আহবায়ক শেখ লিয়াকত আলী, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রেজওয়ানুল আযাদ নিপুন প্রমুখ। আলচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোনাবাড়িয়া হাইস্কুলে ‘সততা স্টোর’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুলে ‘সততা স্টোর’র উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে স্কুলের হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কর্যালয় খুলনার উপ-পরিচালক (ডিডি) মোহা.আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন।
‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’- এ মন্ত্রে শিক্ষার্থীদের উজ্জ্বীবিত করার আহবান জানিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), খুলনার আর্থিক সহযোগিতায় ওই ‘সততা স্টোর’ স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ওই ‘সততা স্টোর’ থাকবে না কোন বিক্রেতা। তবে সেখানে থাকবে সকল শিক্ষা সামগ্রি ও প্যাকেটজাত ফাস্টফুড, যে গুলোতে নির্ধারিত মূল্য তালিকা দেয়া থাকবে। শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা ওই স্টোর থেকে পণ্য ক্রয় করে ক্যাশ বক্সে পণ্যের নির্ধারিত মূল্য পরিশোধ করবেন। আর সেখান থেকেই সততা ও নৈতিকতা চর্চার মূল্যবোধ সৃষ্টি হতে সহায়তা করবে।
যৌথভাবে কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সোনাবাড়িয়া হাইস্কুল আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কর্যালয় খুলনার উপ সহকারী পরিচালক ফয়সাল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, স্কুলটির সভাপতি আ.লীগ নেতা জিএম মিজানুর রহমান, স্থানীয় সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম ও সমাজসেবক সুপ্রসাদ চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সততা স্টোরের লগো সম্বলিত ছাতা বিক্রয় করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ও সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার ১২টি ইউনিয়নের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেন দুদকের কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৬ নং ওয়ার্ড আ ’লীগের প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠান

মো: বশির আহমেদ: ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের ফাঁসির দাবিতে সাতক্ষীরা পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাবু নারায়ন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়্যারমান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়্যারমান আসাদুজ্জামান বাবু, পৌর আ’লীগের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, মহিলা সম্পাদিকা রেহানা পারভীন, হারুন অর রশিদ, আনসার আলী, শেখ নুর ইসলাম, মজিবর রহমান, ঠাকুর দাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রাফিনুর রহমান ও পৌর আ’লীগ নেতা কামরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে এক স্কুল শিক্ষিকার তুলকালাম কাণ্ড!

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে স্কুলে না আসায় হাজিরা খাতায় অনুপস্থিত দেখানোকে কেন্দ্র করে তুলকালাম কা- ঘটেছে। বিষয়টি উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা অবহিত হলে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার স্কুলটি পরিদর্শন করেছেন।
স্কুলের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) পণতি সরকার গত ১২ আগস্ট বেশবপুর থেকে স্কুলে আসার পথে সামান্য দুর্ঘটনা কবলিত হলে ১২ ও ১৩ স্কুলে আসেননি। বিষয়টি প্রধান শিক্ষকে না জানিয়েই তিনি স্কুলে ২দিন অনুপস্থিত ছিলেন। ১৪ অগাস্ট জন্মাষ্টমীর ছুটি থাকায় ১৫ আগস্ট তিনি শোক দিবসের দিন স্কুলে আসেন। ১৭ আগস্ট স্কুলে এসে দেখেন তার হাজিরা খাতায় লাল কালি দিয়ে অনুপস্থিত দেখানো হয়েছে। এসময় তিনি ক্লাস নিতে বিরত থেকে প্রধান শিক্ষক তাকে ৬ মাস পূর্বে কু-প্রস্তাব দিয়েছিলেন তাতে রাজি না হওয়ায় তাকে প্রতিশোধ নিতে অনুপস্থিত দেখিয়েছেন দাবি করতে থাকেন। বিষয়টি স্কুলের সকল শিক্ষককে জানানোর পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। প্রধান শিক্ষক তখন স্কুলে নিয়মিত কমিটি না থাকায় সকল শিক্ষককে নিয়ে মিটিং করেন এবং সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। উক্ত শিক্ষকের স্বামী কর্তৃক মোবাইলে প্রধান শিক্ষককে হুমকির বিষয়টিও আলোচনায় উঠে আসে। সভার সিদ্ধান্ত মোতাবেক ১৭ আগস্ট তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। সোমবার জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার স্কুলটিতে আসেন। তারা শিক্ষকদের নিয়ে বসেন এবং মিথ্যা কু-প্রস্তাবের কথা বলে প্রধান শিক্ষককে অপমান করার কারণে ক্ষমা চাওয়ার মাধ্যমে পরিস্থিতির নিরসন করাণ হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির কুল্যায় জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র পদক্ষেপ

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী নির্বহী অফিসার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা এলাকা পরিদর্শনকালে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
গুনাকরাকটি (পশ্চিমপাড়া) গ্রামের ডাঃ গোবিন্দ প্রসাদ চৌধুরী, অবঃ শিক্ষক পবন চৌধুরীসহ গ্রামের ৩০টি পরিবার বৃষ্টির পানিতে জলাবদ্ধাতার মানবেতর জীবন যাপন করছিলেন। এনিয়ে প্রতিকার প্রার্থনা করা হলে ইউএনও ঘটনাস্থানে গিয়ে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম হোসেন, আওয়ামীলীগ নেতা আবু সাইদ ঢালীসহ এলাকাবাসির ্উপস্থিতিতে জলাবদ্ধাতার কারণ ঘের মালিক আব্দুল্লাহর নিয়ন্ত্রনে থাকা রাস্তার পাইপের মুখ খুলে দেওয়া হয়। ফলে পানি নিস্কাশনের প্রতিবদ্ধকতা দূর হয়ে যায়। একই সাথে সড়কের পাশ দিয়ে ভবিষ্যতে ড্রেনেজ ব্যবস্থা ও পাইপ স্থাপন এবং সাদুল্লাহ চৌধুরীর সীমানা বাঁধ অপসারনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গুনাকরকাটি (পূর্ব পাড়া) দীর্ঘকালের পয়ঃ নিস্কাশন পথ (ভাঙাড়) স্থানীয় জালাল উদ্দিন দিং আটকে দেওয়ায় এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আবু তালেব দিং প্রতিকারের দাবীতে ইউএনও বরাবর আবেদন করেন। বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আঃ বারী সরকারি আমিন নিয়ে জমি পরিমাপ করে খাস জমি অবৈধ দখলের ফলে জলাবদ্ধতার প্রমান পান। ঘটনাস্থানে উপস্থিত হয়ে সরেজমিন পর্যবেক্ষন ও উভয় পক্ষের কথা শুনে ইউএনও সুষমা সুলতানা স্বেচ্ছায় নালা কেটে পথ খুলে দিতে আদেশ করেন। অমান্য করা হলে পুনরায় জমি মেপে লাল পতাকা উঠিয়ে খাস জমি অবমুক্ত করার সিদ্ধান্ত প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত ছিল : প্রধানমন্ত্রী

ষোড়শ সংবিধান বাতিলের রায়ে করা প্রধান বিচারপতির মন্তব্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতিকে। উনাকে এসব কথা বলার আগে ওই পদ থেকে সরে যাওয়া উচিত ছিল বা বলেই সরে যাওয়া উচিত ছিল।’

আজ সোমবার ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৩ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ওই আলোচনা সভার আয়োজন করে।

প্রধান বিচারপতির সমালোচনা করে  শেখ হাসিনা বলেন, ‘এ পার্লামেন্ট যেহেতু  মহিলা এমপি করতে পারবে না, রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবে না। এ রাষ্ট্রপতি যেহেতু আমাকে নিয়োগ দিয়েছে আমি ওই পদে থাকব না। বলে দিলেই তো হলো। উনার লেখা রায়ে অনেক কনট্রাডিকশন আছে। আমি পড়ছি, অস্বাভাবিক লাগছে। আমি নোট নিচ্ছি। পার্লামেন্টে এটা বলতে পারব।’

‘পার্লামেন্ট সদস্যদের ক্রিমিনাল বলা হচ্ছে’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখন দেখতে পাচ্ছি, হঠাৎ করে উচ্চ আদালত থেকে নানা ধরনের বক্তব্য, রাজনৈতিক কথাবার্তা ও হুমকি-ধমকি। মাঝে মাঝে অবাক হই, যাদের আমরাই নিয়োগ দিয়েছি, মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ পাওয়ার পর হঠাৎ তাদের বক্তব্য শুনে, পার্লামেন্ট সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে, পার্লামেন্ট সদস্য যারা, তাদের ক্রিমিনাল বলা হচ্ছে। সেখানে ব্যবসায়ী আছে সেটাও বলা হচ্ছে। ব্যবসা করাটা কি অপরাধ? কোনো ব্যবসায়ী মামলা করলে উচ্চ আদালত কি তাদের পক্ষে রায় দেয় না? রায় তো দেয়। বিচার তো তারাও পায়। তারা যদি সংসদ সদস্য হয় তাহলে অপরাধটা কোথায়? পার্লামেন্টকে হেয় করা, পার্লামেন্টকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা, এর অর্থটা কী? অনেক সংগ্রাম করে রক্ত দিয়ে এ দেশে আমরা গণতান্ত্রিক ধারা এনেছি। ৭৫-এর পর উনিশটা ক্যু হয়েছে। হাজার হাজার সামরিক বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছে। হাজার হাজার আমাদের নেতাকর্মীদের খুন করা হয়েছে। গুম হয়েছে। সে অবস্থা থেকে একটা সুস্থা অবস্থায় নিয়ে এসেছি।’

‘যেটা মূল সংবিধানে ছিল তা উনার পছন্দ না’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘প্রধান বিচারপতির রায়ে পার্লামেন্ট সম্পর্কে বক্তব্য, সংসদ সদস্যদের সম্পর্কে বক্তব্য, এমনকি রাষ্ট্রপতির ক্ষমতায়ও কেড়ে নেওয়ার প্রচেষ্টা, এটা কোন ধরনের কথা। আমাদের সংবিধান আছে। যে সংবিধান ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। যেটা মূল সংবিধানে ছিল সেটাও উনার পছন্দ না। পছন্দ কোনটা? ওই যে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে,  এটা হাইকোর্টেরই রায় যে জিয়ার ক্ষমতা অবৈধ করে মার্শাল ল অর্ডিন্যান্সের মাধ্যমে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে দিয়েছেন সেটা উনার পছন্দ। কিন্তু গণপরিষদ যে সংবিধান তৈরি করেছেন সেটা উনার পছন্দ না। উনি চাচ্ছেন মার্শাল ল যেটা করে দিয়েছেন সেটা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest