সর্বশেষ সংবাদ-
বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালাআকস্মিক পরিদর্শনে সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী : দুই চিকিৎসকসহ বরখাস্ত তিনবুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মুখে হাস ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতেরটিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া ৪৮ কোটি টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনাসাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ

বিদ্যুতের জন্য সাতক্ষীরাবাসীর হাহাকার! যথারীতি নেতারা নীর্বিকার!

আসাদুজ্জামান/বশির আহমেদ : দুর্বিসহ লোডশেডিং-এ অতিষ্ঠ সাতক্ষীরাবাসীর জীবন। বিদ্যুতের জন্য যখন জেলাবাসী করছে হাহাকার, তখনও জেলার রাজনৈতিক ও সামাজিক নেতারা নির্বিকার! এসব নেতারা কমবেশি সবাই বিভিন্নভাবে সুবিধা পেয়ে থাকেন বলে কেউ কিছই বলছেন না। কারও বাড়িতে আছে এসি, কারও বাড়িতে আছে দ্বৈত সংযোগ!
এদিকে, আবারও বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং ও ঘন ঘন ফিউজ কাটা, ট্রান্সমিটারের ক্রুটি ইত্যাদিতে নাকাল হয়ে পড়েছে সাতক্ষীরা জেলাবাসী। সকাল হতে না হতেই সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর সময় গড়িয়ে দুপুর আসতে না আসতেই সেই তাপদাহ রীতিমত অসহনীয় হয়ে উঠছে। তীব্র তাপদাহে পথচারী থেকে শ্রমজীবী সকল মানুষের নাভিশ্বাস ওঠার সাথে সাথে বিদ্যুৎ এর অব্যাহত লোড শেডিং এর কারণে সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে, বিদ্যুৎ বিভাগের কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারীরা অবৈধ সুযোগ সুবিধা নেয়ার কারণে লোডশেডিং আরো বেশী হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অপরদিকে, গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং হওয়ার কারণে ক্ষতি গ্রস্থ হচ্ছে শিক্ষার্থীরা। অব্যাহত লোডশেডিং-এর কারণে তাদের পড়াশুনায় চরম ভাবে বিঘœ ঘটছে। একইসাথে পল্লী বিদ্যুতের টানা লোডশেডিংয়ে নাকাল হয়ে পড়ছে জেলার ৭টি উপজেলার মানুষ। লোড শেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা আরো করুণ হয়ে দাঁড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা এ প্রতিবেদককে জানান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান সুযোগ সুবিধা ছাড়া কোন ফাইল সহি করেন না। তিনি অবৈধ সুযোগ নিয়ে শহরের বিভিন্ন স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও এসি ব্যবহার করতে দেয়ার কারণে বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে। আর এ জন্যই ঘনঘন লোডশেডিং হচ্ছে।
একটি বিশস্ত সুত্রে জানা যায়, সাতক্ষীরা শহরে বিদ্যুতের মোট ৮ টি ফিডার আছে। এর মধ্যে টাউন ফিডার, কাটিয়া ফিডার ও পুরাতন সাতক্ষীরা ফিডার মোট বিদ্যুতের সিংহ ভাগ এই ৩ ফিডারে ব্যবহার হয়। এখানে বিদ্যুতের গ্রাহক সংখ্যা বেশি এবং অবৈধ সংযোগ ও বেশি। প্রতি ফিডারে যে ট্রান্সফরমার আছে ক্ষমতার চেয়ে বেশি সংযোগ দেওয়ার কারণে প্রতিমাসে ১৫-২০ টা ট্রান্সফরমার বিকল হয়ে যায় এবং সময় মত সংরক্ষণ করা হয় না। প্রতিটি ট্রান্সফরমার এর মূল্য প্রায় ৩-৪ লক্ষ টাকা। যে এলাকায় ট্রন্সফরমার নষ্ট হয় সে এলাকায় ৩-৪ দিন বিদ্যুৎ থাকে না। এখানে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ে। প্রতি ফিডারে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদর ২-৩ বছর থাকার কথা থাকলেও কি এক অজ্ঞাত কারণে উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার রহমান টাউন ফিডার-এ ১৬ বছর ধরে দায়িত্বরত আছেন তা বোধগম্য নয়। এই দীর্ঘ সময় একই দায়িত্বে থাকার কারণে তিনি টাউন ফিডারের অধীন প্রভাবশালী ব্যবসায়ী পরিবারগুলোর সাথে একথরনের অনৈতিক আর্থিক সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি এসব জায়গা থেকে নিয়মিত মাসোহারা নিয়ে তাদেরকে অবৈধ সুযোগ-সুবিধা দেন। ফলে এই ফিডারে বড় ধরনের সিস্টেম লস হয় এবং সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাতক্ষীরার আবাসিক নির্বাহি প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান জানান, সাতক্ষীরায় বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট। সেখানে আমরা পাচ্ছি মাত্র ১১ মেগাওয়াট। তিনি এজন্য জাতীয় গ্রিডের কর্মকর্তা কর্মচারীদের দায়ী করে তিনি বলেন, তারা আমাদের বিদ্যুৎ কম সরবরাহ করছে। আর বিদ্যুৎ সরবরাহ কম থাকার কারণে ঘন ঘন লোডশিডিং হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিম ও দুধ একসঙ্গে খাওয়া ভুল না ঠিক?

ব্রেকফাস্ট বলতেই যেটা চোখে ভাসে, তা হল ডিম ও এক গ্লাস দুধ। তবে অনেকেই বলে থাকেন দুধের পর নাকি মাংস বা ডিম জাতীয় প্রোটিন খাওয়া ভালো নয়।
এতে নাকি শরীর আরও খারাপ হতে পারে।

কিন্তু নতুন গবেষণা বলছে, দুধের পরে বা সঙ্গে ডিম খাওয়া মোটেই খারাপ নয়। বরং এর ফলে শরীরের উপকারই হয়। খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, ডিমে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, ফ্যাট। অন্যদিকে, দুধের মধ্যে থাকে প্রোটিন ও ক্যালসিয়াম।

তাই ডিম ও দুধ এক সঙ্গে খেলে উপকার অনেক বেশি। তবে কাঁচা দুধ বা কাঁচা ডিম খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ, এতে ফুড পয়জনিংয়ের সম্ভাবনা থাকে। তাই এগুলি এড়িয়ে চলাই ভাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালিতে বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আফ্রিকার মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

আজ রোববার এই ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় গতকাল শনিবার বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। শান্তিরক্ষীরা সফলভাবে সন্ত্রাসীদের প্রতিহত করে। এরই ধারাবাহিকতায় আজ রোববার দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তাঁরা আবার আরো শক্তিশালী সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হন। সাহসিকতা ও সফলতার সঙ্গে তাঁরা পুনরায় সন্ত্রাসীদের প্রতিহত করেন। তবে, সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীদের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে তিনজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও চারজন আহত হন।

নিহত শান্তিরক্ষীদের নাম হলো সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স করপোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রকোনা), সৈনিক মনোয়ার, ইস্ট বেঙ্গল (বরিশাল)।

আহতরা হলেন মেজর জাদিদ, পদাতিক (ঢাকা), করপোরাল মহিম, পদাতিক (নোয়াখালী), সৈনিক সবুজ, পদাতিক (নওগাঁ) ও সৈনিক সরোয়ার, পদাতিক (যশোর)। আহতদের গাও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

মালিতে নিয়োজিত বাংলাদেশি অন্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে আইএসপিআর জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতীয় সংবাদমাধ্যমে সাকিবকে নিয়ে ব্যঙ্গ

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেছেন। কথা বলেছেন ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও।

ক্রিকেটে যেটা খুবই স্বাভাবিক। ভারতের ক্রিকেট ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার থেকে রবি শাস্ত্রী সবাই অন্য দেশের ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিয়মিতভাবে কথা বলেন। কিন্তু সাকিবের দেয়া বক্তব্য নিয়েই বেঁধেছে যত ঝামেলা। এটিকে নিয়ে ব্যঙ্গ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এবেলা। তারা সাকিবের পরামর্শকে অযাচিত আখ্যা দিয়েছে। তাদের দাবি, ভারত টেস্ট ও ওয়ান ডে- আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে। তাই সাকিবের পরামর্শের দরকার নেই ভারতীয় দলের।

শনিবার  ‘বিশ্বের একনম্বর দলকে ‘পরামর্শ’ দিয়ে হাসির খোরাক সাকিব, আপনিও হাসবেন’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি হুবুহু তুলে ধরা হল :

‘টেস্ট ও ওয়ান ডে- আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে এখন ভারত। অস্ট্রেলিয়াকে টানা দু’ম্যাচে বধ করে টিম কোহলি এখন সেরা ফর্মে। ঘরের মাটিতেই অজিদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে রয়েছে ভারত। তবে অস্ট্রেলিয়ার এই খারাপ ফর্মের রিংটোন বেঁধে দিয়েছিল বাংলাদেশ সফরই। বাংলাদেশের কাছে প্রথম টেস্টে স্পিনে কুপোকাত হয়েছিল ক্যাঙারু বাহিনী।

তবে এমন সময়েই কিছুটা অযাচিত ভাবে অস্ট্রেলিয়াকে হারানোর টিপস দিয়ে দিলেন সাকিব আল হাসান। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামে রয়েছেন তারকা বাংলাদেশি অলরাউন্ডার। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই তিনি কীনা বিরাট কোহলিদের ‘পরামর্শ’ দিলেন অস্ট্রেলিয়াকে কীভাবে হারাতে হবে!

বাংলাদেশের এক ক্রীড়া পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান, ‘‘ভারত সবসময় একটা আলাদা সুবিধা পাবে। অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে কিছুটা চাপে রয়েছে। দেখুন, ভারতের বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। এখন খুব ভালো ছন্দেও রয়েছে। ফলে ব্যাটিংয়ে কোনও ভুলভ্রান্তি যেন না হয়। এই ব্যাপারটা মাথায় রাখলেই, ভারতকে আর কোনও চাপ নেওয়ার দরকার নেই। ’’

পাশাপাশি তিনি আরও বলেছেন, “ঘরের মাটিতে ভারত বরাবরই দুর্ধর্ষ ফর্মে থাকে। আমি আর বেশি কিছু বলব না। কারণ ভারত ইতিমধ্যেই অস্ট্রেলিয়াকে হারানোর পরিকল্পনা করে ফেলেছে। চেন্নাইয়ে দলের জয়ে হার্দিক যেভাবে সাহায্য করেছিল, এটা দলের ব্যাটিং গভীরতার কথা স্পষ্ট জানান দেয়। ”

প্রশ্ন উঠছে, ভারত ভালভাবেই জানে কীভাবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারাতে হয়। সেজন্য ভারতীয় স্কোয়াডে রয়েছে একাধিক ক্রিকেট মস্তিষ্ক। হঠাৎ সাকিব ভারতকে পরামর্শ দিতে গেলেন কেন! ভারতও বা সাকিবের পরামর্শ খোলা মনে গ্রহণ করবে, তারও বা নিশ্চয়তা কী! সাকিব বরং নিজের খেলার উন্নতির দিকে নজর দিন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা করে বলছেন, ব্যাপারটা অনেকটা ‘বিড়ালকে মাছ খাওয়া শেখানোর মতো’।

যাই হোক, সাকিবের পরামর্শ শুনে ভারতীয় ক্রিকেটাররাও যে হেসে ফেটে পড়বেন না, এমনটা কে বলতে পারে!’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ২,৬১৭ বেসামরিক লোক

সিরিয়ায় ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী হামলায় মোট দুই হাজার ৬১৭ বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে ৬১৫ শিশু ও ৪৪৩ জন নারী।

শনিবার সংস্থাটি আরও জানায়, হাসাকা, রাকা, আলেপ্পো, ইদলিব ও দেইর আল জৌর প্রদেশে এসব লোক প্রাণ হারায়।

উল্লেখ্য, সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী হামলায় কুর্দি বাহিনীকে সহায়তা করে আসছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। অন্যদিকে, সিরীয় সরকার বরাবরই তার দেশে এ জোটের হস্তক্ষেপকে অবৈধ দাবি করে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক ভোটের ব্যবধানে আবারও দলের প্রধান নওয়াজ শরীফ

পাকিস্তানের জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে পাস হওয়া বিলের কল্যাণে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার দল মুসলিম লীগের প্রধান হিসেবে আবার দায়িত্ব নিতে যাচ্ছেন। বিলটি সিনেটে পাস হয়েছে মাত্র একটি ভোটের ব্যবধানে।

পাক সংবিধানের ২০৩ নম্বর অনুচ্ছেদ শুক্রবার সংশোধন করার মাধ্যমে ‘নির্বাচনী সংস্কার বিল ২০১৭’ পাস হয়। বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩৮ জন সিনেটর আর বিপক্ষে পড়েছে ৩৭টি ভোট। মজার বিষয় হচ্ছে, এ বিল তোলার পারমর্শ দিয়েছিলেন বিরোধী পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র সিনেটর আইতাজ আহসান।

সংশোধনের আগে ২০৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল, জাতীয় পরিষদের সদস্য ছাড়া কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না।

এর আগে গত মাসে পাক সংসদের নিম্নকক্ষ বিলটিকে অনুমোদন দিয়েছিল। নতুন বিলে বলা হয়েছে, শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারী বাদে দেশের যেকোনো নাগরিকেরই রাজনৈতিক দলের সদস্য হওয়ার অধিকার রয়েছে।

গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিমকোর্ট পানামা পেপার্স মামলায় নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে। ওই রায়ের ফলে নওয়াজ শরীফ তার দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার যোগ্যতাও হারান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিঞ্চের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে গত জুনে অস্ট্রেলিয়ার হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন অ্যারন ফিঞ্চ। তিন মাস পরে দলে ফিরে সেঞ্চুরি পেলেন এই অজি ওপেনার।
একই সঙ্গে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার ১২৪ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়াও পেয়েছে লড়াকু টার্গেট।

সিরিজে প্রথম দু’টি ওয়ানডেতে পরাজিত হওয়ায় সিরিজ হার এড়াতে আজ জয়ের কোনো বিকল্প নেই স্মিথদের। এদিন ইন্দোরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে অস্ট্রেলিয়া। বিনা উইকেটেই তুলে ফেলেন ৭০ রান। এসময় ওপেনার ডেভিড ওয়ার্নার ৪৪ বলে করেন ৪২ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ। তার ১২৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার আর ৫টি ছক্কায়। ফিঞ্চকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক স্মিথ। আউট হওয়ার আগে ৭১ বলে ৬৩ রান করে সাজঘরে তিনি।

ভারতের জাসপ্রিত বুমরাহ এবং কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। ভুবেনশ্বর কুমার কোনো উইকেট না পেলেও একটি করে উইকেট দখল করেন যুভেন্দ্র চাহাল এবং হারদিক পান্ডে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্ন তারকার মুখে ঘুষি মারলেন শেন ওয়ার্ন!

ক্যারিয়ারজুড়ে তার তকমাই ছিল ‘ব্যাড বয়’। ক্রিকেট ছেড়েছেন। এখন পুরোদস্তুর ধারাভাষ্যকার। তবে পিছু ছাড়েনি সেই ‘ব্যাড বয়’ তকমা। বিতর্ক যেন পায়ে পায়ে সঙ্গী শেন ওয়ার্নের। নতুন করে বিতর্কের মুখে পড়েছেন কিংবদন্তি অজি লেগ স্পিনার। এক পর্ন তারকার মুখে ঘুষি মারার অভিযোগ উঠেছে ওয়ার্নের বিরুদ্ধে!

ব্রিটিশ পত্রিকা দ্যা সান সূত্রের বরাতে জানাচ্ছে, লন্ডনের ওয়েস্টমিনিস্টারের লু-লু নাইটক্লাবে পর্ন তারকা ভ্যালেরি ফক্সের সঙ্গে তর্ক করতে দেখা গেছে ওয়ার্নকে। তর্কের এক পর্যায়ে ভ্যালেরিকে ঘুষি মেরে বসেন ওয়ার্ন।

সেদিনই নিজের টুইটার পেজে চোখের ওপর কালসিটে পড়া এক ছবি প্রকাশ করেন ভ্যালেরি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘খুব গর্ববোধ হচ্ছে? একজন নারীকে ঘুষি মেরে? জঘন্য প্রাণী কোথাকার।’

একইসঙ্গে ওয়েস্টমিনিস্টার পুলিশের কাছে করা অভিযোগ পত্রের একটি ছবিও পোস্ট করেছেন ভ্যালেরি। তাতে লিখেছেন, ‘আমি কোনও মিথ্যা বলছি না। শুধু তারকাখ্যাতির জোরে কেউ কোনও নারীকে আঘাত করে পার পেয়ে যাবে, তা হবে না।’

বিষয়টি নিয়ে অবশ্য মুখ খোলেননি ওয়ার্নার বা তার মুখপাত্র। তবে অভিযোগ প্রমাণিত হলে বড় বিপদ অপেক্ষা করছে টেস্টে ৭০০ উইকেট পাওয়া অস্ট্রেলীয় কিংবদন্তি স্পিনারের সামনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest