মাহফিজুল ইসলাম আককাজ : ‘সমাজসেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা, প্রধানমন্ত্রীর সদা হাস্যময় মুখ অসহায়ের পরিতৃপ্ত সুখ’ এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলার দলিত, হরিজন, বেদে ও হিজড়া ব্যক্তিদের মাঝে বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সমাজের অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দলিত, হরিজন, বেদে ও হিজড়া আপনারা ও এদেশের মানুষ। শিক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার নানামুখি সহায়তা দিচ্ছে। শোকের মাসে আসুন দেশের উন্নয়নে শোককে শক্তিতে পরিনত করি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম ও মোখলেছুর রহমান প্রমুখ।
৩৫ জন দলিত, হরিজন ও বেদে ব্যক্তিদের বিশেষ ভাতা, ৬২ জন দলিত, হরিজন ও বেদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক, ১৩ জন হিজড়াকে ভাতা, ১ জন হিজড়া শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, ২ শ’ ৪৫ জন প্রতিবন্ধ কে শিক্ষা উপবৃত্তি ও ৩৭ লক্ষ টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর লাবণ্যবতী খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৬-১৭ অর্থ-বছরের বাস্তবায়িত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পে নব-নির্মিত ব্রিজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন (ত্রাণ শাখা) এর আয়োজনে গৌর চন্দ্র মন্ডলের বাড়ির পাশে শ্রীরামপুর এলাকায় ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। প্রতিষ্ঠানটি সিলেট মহানগর পুলিশ এবং ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মোট নয়টি পদে জনবল নিয়োগ দেবে।
বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে ২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি সাতটি পদে জনবল নিয়োগ দেবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ষোড়শ সংশোধনীর রায়ের গঠনমূলক সমালোচনা হতে পারে। তবে এ রায় নিয়ে সর্বোচ্চ আদালত সরকার বা বিরোধী দলের ফাঁদে পা দেবেন না।
বুধবার ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৫তম বর্ষপূর্তি। এই দিনে ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস দলের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়।
অনেকেই আছেন যাদের অল্পবয়সেই চুল পাকা শুরু করেছে। সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলের অভাবে চুল পাকে।