আসাদুজ্জামান : সাতক্ষীরায় আদিবাসীদের অধিকার বাস্তবায়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবদুল হামিদ, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জি, এম কামরুজ্জামান, বেসরকারি সংস্থা স্বদেশ পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ ভিশনের অপরেশ পাল, এড. ফাহিমুল হক কিসলু প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, দেশের আদিবাসী সদস্যদের সমাজের মূলধারার সাথে নিয়ে আসতে হবে। শিক্ষা ও উন্নয়ন ধারায় একীভূত করে তাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। কারণ সংবিধানে বলা হয়েছে দেশের সকল জাতিগোষ্ঠীর অধিকার এক ও অভিন্ন ।
তারা আরও বলেন, আদিবাসীরা শিক্ষা দীক্ষা উন্নয়ন সকল দিক দিযে পিছিয়ে পড়েছে। তাদেরকে দেশের প্রচলিত ধারার সাথে এগিয়ে নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আবাসন , চাকুরিসহ সকল বিষয়ে তাদের সমান সুযোগ থাকতে হবে। এ প্রসঙ্গে আরও বলা হয় সাতক্ষীরায় আদিবাসী মুন্ডাদের সাড়ে চার শত পরিবার রয়েছে। তাদের জনসংখ্যা দুই হাজারেরও বেশি। স্থানীয়ভাবে তাদের জন্য প্রকল্প হাতে নিয়ে কাজ করা হলে তারাও সমাজের সব ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারবে।

আসাদুজ্জামান : উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে সাতক্ষীরায় হতদরিদ্র, স্বামী পরিত্যাক্তা অসহায় মহিলাদের আআত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীর সামার্থ্য উন্নয়নে স্বপ্ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অবহিতকরণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আরাফাত হোসেন লিটন : দেবহাটা উপজেলার কোমপুরে ইছামতি নদীর বাধ রক্ষার কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পারুলিয়া ইউনিয়নের কোমরপুর সীমান্তে ভাঙ্গন রোধ প্রকল্পের উক্ত কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, ইউপি সদস্য ও যুবলীগ নেতা ফরহাদ হোসেন হিরা, ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল রাজ্জাকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় উক্ত বেড়িবাধ রক্ষায় কোন প্রকার দূর্ণীতি অনিয়ম না হয় সে ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য যে, দেবহাটার ইছামতির কোমরপুর মোবারক আলী সরদারের বাড়ি হয়ে কোমরপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়ি বাধে তীব্র ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন এলাকা নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করেন। তারই ধারাবাহিকতায় প্যালাসাইটিং এবং বালু ভর্তি বস্তা ফেলে ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানাগেছে, উক্ত ৫০মিটার বেড়িবাধের ১৫০ ফুটে ৫ হাজার ৫ শত ৩৫টি বালুর ফেলে ভাঙ্গন রোধ করা হচ্ছে।
দেশের বিভিন্ন জায়গায় আজ ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ইসরায়েলে সোমবার রাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কো-পাইলট।
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক ইংল্যান্ড।
আগে থেকেই ছিলেন টেস্ট বোলারদের শীর্ষে। এবার তার নামের সঙ্গে যুক্ত হল টেস্টের শীর্ষ অলরাউন্ডারের তকমাটাও। অনেক দিন ধরেই শীর্ষে থাকা টাইগার তারকা সাকিবকে হটিয়ে টেস্টের শীর্ষ অলরাউন্ডার জায়গা নিজের করে নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আজ (মঙ্গলবার) নতুন র্যাংঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।
ডেস্ক রিপোর্ট : বিরল চর্মরোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তার হাতে আগামী শনিবার (১২ আগস্ট) অপারেশন করা হবে। শিশু মুক্তার বায়োপসি রিপোর্ট নিয়ে অনুষ্ঠিত বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।