নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘তোমরা আমাকে দাদু বলে ডাকবে। তোমাদের যেকোন সমস্যা হলে আমাকে জানাবে। আমি তাৎক্ষণিক তোমাদের সকল সমস্যার সমাধান করার ব্যবস্থা নেব।’
মঙ্গলবার সকালে এতিম শিশুদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে তিনি সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে যান। এসময় তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং শিশু পরিবারের কর্মকর্তাদের ডেকে দ্রুত সকল সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক মো. মিজানুর রহমানসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আশাশুনি ব্যুরো : বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আদালত কর্তৃক একটি মামলায় ওয়ারেন্টের আসামি হওয়ায় পুলিশ তাকে মঙ্গলবার দুপুরে স্কুলের পাশ্ববর্তী এলাকা থেকে গ্রেফতার করে। তবে তার বিরুদ্ধে আর কোন অভিযোগ রয়েছে কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
চিত্রনায়ক শাকিব খানকে থাপ্পড় দিলেন চিত্রনায়িকা বুবলী। কিন্তু কেন? কারণ বুবলীকে ‘আই লাভ ইউ’ বলেছেন শাকিব খান। আর এই থাপ্পড় হজম করতে খানিকটা সময় লেগেছে শাকিব খানের। অবাক হবেন না, বাস্তবে নয়, ঘটনাটি ঘটেছে ‘রংবাজ’ ছবিতে। এরই মধ্যে ছবিটির ৪ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলার ফাঁস হয়ে গেছে ইউটিউবে।
মাহফিজুল ইসলাম আককাজ : বর্তমান সরকারের সময়ে সাতক্ষীরা পৌরসভার সাফল্য ও সেবাসমূহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নান্দনিক উপায়ে তুলে ধরে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার নিমিত্তে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, শেখ শফিক উদ-দৌলা সাগর, মো. শফিকুল আলম বাবু, জাহাঙ্গীর হোসেন কালু, শেখ আব্দুস সেলিম, শাহিনুর রহমান শাহিন, অনিমা রাণী মন্ডল, কাজী ফিরোজ হাসান, পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ^াস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিমপ্রকৌশলী সেলিম সরোয়ার, উপ-সহকারী প্রকৌশলী কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী প্রমুখ। এসময় বর্তমান সরকারের আমলে সাতক্ষীরা পৌরসভার অর্জনসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে ২ কোটি টাকার টেন্ডার আহবান করা হবে। এছাড়া শহরের পাঁকাপোল থেকে দ্য পোল স্টার স্কুল পর্যন্ত প্রাণসায়র খালের দু’ধারের সম্পত্তি নিয়ে চলমান মামলাটি সাতক্ষীরা পৌরসভার পক্ষে রায় দিয়েছে আদালত। চলতি বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই শহরের পাঁকাপোল থেকে নারকেলতলা ব্রিজ পর্যন্ত প্রাণসায়র খাল পৌরসভার নিজস্ব উদ্যোগে স্কেভেটার মেশিন দিয়ে খনন করে দু’ধারে মানুষের চলাচল ও বসার উপযোগী নান্দনিক পরিবেশ তৈরি করা হবে এবং সুলতানপুর বড় বাজারে একাধিক স্থানে ভ্রাম্যমাণ ডাস্টবিণন বসানো হবে। ব্রিজের নিচে যে ড্যাম্পিং স্টেশন করা হয়েছে তা অপসারণ করা হবে ও প্রশাসন, সাংবাদিকসহ বাজার কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রচারণা চালানো হবে।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে আবু সালেহ শেখ মো. জহিরুল হককে চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আসাদুজ্জামান : সাতক্ষীরায় বাস-মিনিবাস ও ট্রাক চালক/হেলপারদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কে, এম আরিফুল হক, মেরিনা আক্তার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির, বিআরটিএ সাতক্ষীরা সার্কেল এর সহকারী পরিচালক প্রকৌশলী তানভির আহমেদ চৌধুরী, ট্রাফিক পরিদর্শক তপন কুমার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ প্রমুখ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সাংবাদিকদের ওয়েজবোর্ডের দাবি টোটালি রাবিশ, বোগাস। সাংবাদিকরা সরকারি কর্মচারীদের চেয়ে অধিক বেতন পান। এই কারণে তাঁদের এই ওয়েজবোর্ডের দাবি অযৌক্তিক।
আসাদুজ্জামান : “বৃক্ষ রোপণ করে যে, সম্পদশালী হয় সে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে সাতক্ষীরা অফিসার্স ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আঃ রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের নেতৃত্বে র্যলিতে এ সময় অংশগ্রহণ করেন, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, কর্মচারী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।