তালা ডেস্ক : এক টানা বৃষ্টিতে তালা উপ-শহরের অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু পানি জমেছে। অনেক রাস্তার পাশে জমে থাকা পানিতে চলাচলের ভোগান্তির সৃষ্টি হয়েছে। টানা থেমে থেমে বৃষ্টিতে আজ সকালে উপজেলার মহিলা কলেজ রোড, হাসপাতাল রোড, প্রেসক্লাব মোড়ে, সরকারি কলেজ রোড, মহল্লাপাড়া বাইপাস সড়কসহ তালা বাজারের বেশির ভাগ জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এছাড়া যানবাহনগুলো নিদারুণ কষ্টের মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছে। শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে স্কুলে গিয়ে আবার কাকভেজা হয়ে বাড়ি ফিরছে। মাধ্যমিক স্কুলের পরীক্ষার্থীরা ছিল চরম বিপাকে। তারা ভিজা কাপড়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে।
তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, টানা বৃষ্টির ফলে উপ-শহরের কিছু নিচু এলাকায় পানিতে তলিয়ে গেছে। তবে গ্রাম অঞ্চলে পানি ঢোকার খবর পাওয়া যায়নি।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, উপজেলা চত্বরে অবস্থিত মৎস্য অফিস, সমাজ কল্যাণ ও সমবায় অফিসসহ আশেপাশের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২৭ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৩তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শনিবার বিকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, প্রচার সম্পাদক আবু ছালেক, সদর আহবায়ক এ্যাড. ফারুক হোসেন, দেবহাটা আহবায়ক মাহবুবল আলম খোকন, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দীন খোকন, লাবসা ইউপি সভাপতি এস এম রহমান, স্বপন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ২৭ জুলাই সংগঠনের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে জেলা সদরসহ প্রতিটি উপজেলা ও ইউনিয়নে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি ইউনিয়নের তৃর্ণমূল পর্যায় বৃক্ষ রোপনের কর্মসুচী গ্রহণ করা হয়েছে।
খোরদো প্রতিনিধি : কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ানের খোরদো বাজার থেকে দেয়াড়া বাজার ত্রিমোহীনি ঘাট সড়কের খোরদো বাওড়ের স্লুইস গেট এলাকার রাস্তাট মরণফাঁদে পরিণত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগস্ট মাস ব্যাপি আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ফের সোশ্যাল মিডিয়ায় সবার মুখে দীপিকা পাড়ুকোনের নাম। এক ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা হিসাবে দেখা মিলল দীপিকার। হলিউড ও বলিউডে ছবির পাশাপাশি সম্প্রতি বেশ কয়েকটি ফটোশুটেও নজর কেড়েছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না।
৯.৯৫ সেকেন্ড। এটাই নাকি উসাইন বোল্টের সেরা! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। চলতি মৌসুমের সেরা দৌড়টাই নাকি বোল্ট দিয়েছেন মোনাকো ডায়মন্ড লিগে। তবে ৯.৯৫ সেকেন্ড সময় নিলেও দ্বিতীয় হতে হয়নি বোল্টকে। প্রথমই হয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি তাদের মুখের বিষ দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করছে। ” শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজায় ‘টাচ অ্যান্ড গো’ সিস্টেমে টোল আদায়ের নতুন পদ্ধতির উদ্বোধন শেষে মন্ত্রী একথা বলেন।
কাঁঠাল ফলটি বেশ রসালো আর মিষ্টি। তবে কাঁঠালের বিচিও সবজি হিসেবে বেশ সমাদৃত। মাছ-মাংসসহ অনেক তরকারিতে কাঁঠালের বিচির ব্যবহার খাবারের স্বাদের মাত্রা বাড়িয়ে দেয়। অনেকে কাঁঠালের বিচি ভেজে খান আবার অনেকে সেদ্ধ করে পেঁয়াজ মরিচ মাখিয়ে ভর্তা করেও খান। যেভাবেই খাওয়া হোক না কেন এর রয়েছে অনেক গুণ।