নিজস্ব প্রতিনিধ : ‘একজন বন্ধু দুইটি গাছ’ এ স্লোগন সামনে রেখে সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণের উদ্বোধন করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। শুক্রবার সকাল আটটায় বৃষ্টি ও অন্ধকারাচ্ছন্ন আবহাওয়ার মধ্য বৃক্ষ রোপণের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধুসভার সদস্যরা ৫০০টি বৃক্ষরোপণ করেছেন।
সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি এস,এম হাবিবুল হাসান জানান, বন্ধুসভার উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে বৃক্ষরোপণ শুরু করা হয়। আনুষ্ঠানিকভাবে শুক্রবার সকালে সাতক্ষীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু সাতক্ষীরা-শাল্লে সড়কের পাশে বৃক্ষরোপণের উদ্বোধন করেন। প্রচ- বৃষ্টির উপেক্ষা করে বন্ধুসভার সদস্যরা বৃহস্পতিবার সকাল সাতটার মধ্যে সাতক্ষীরা প্রথম আলো অফিসে উপস্থিত হয়। তারপর সেখান থেকে আগে নির্ধারিত সাতক্ষীরা-শাল্লে সড়কে বৃক্ষরোপণ শুরু করেন। বৃহস্পতিবারও একইভাবে তারা গাছের চারা রোপণ করেন।
তিনি আরও জানান, ফলজ, ঔষধি ও বনজ তিন প্রকার গাছ রোপণ করেছেন তারা। গত দুইদিন ৫০০টি বিভিন্ন ধরণের গাছের চারা রোপণ করা হয়। শনিবার আর দেড় শতাধিক ফলজ গাছের চারা তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করবেন।
বৃক্ষরোপণ সার্বিকভাবে সহযোগিতা করেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি এস, এম হাবিবুল হাসান, সাধারণ সম্পাদক জাহিদা জাহান ছাড়াও গোলাম হোসেন, শরীফ হাসান, মিরাজ হোসেন, সাদিয়া নাজনীন, জাহিদুর রহমান, মোহম্মাদ হোসেন, জুলফিকার হোসন, শেখ আকিবুল্লাহ, রবিউল ইসলাম প্রমুখ। সার্বিক তত্ববধানে ছিলেন প্রথম আলো সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

মাহফিজুল ইসলাম আককাজ : বহু প্রতীক্ষিত, গণ-মানুষের চাওয়া সাতক্ষীরা সদরের এল্লারচর-ফিংড়ি সড়কের চলমান পাকা রাস্তার নির্মাণাধীন কাজের পরিদর্শন করলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার বিকালে সদরের এল্লারচর ও ফিংড়ি এলাকার সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগি করে সাধারণ মানুষের দুর্ভোগ থেকে পরিত্রানের জন্য সরেজমিনে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিশে^র দরবারে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, জনগণকে ভোগান্তীতে রেখে রাস্তা নির্মাণে কোন অবহেলা সহ্য করা হবেনা। আমি জনগণের চাকর। তাই জনগণের ভোগান্তী মানে আমার ভোগান্তী। টাইম সিডিউল দেখালে হবেনা। জেলার অধিকাংশ রাস্তা-ঘাটের অবস্থা খারাপ। সাধারণ জনগণের কথা ভেবে রাস্তা নির্মাণ কাজ দ্রুত শেষ করতে হবে। যারা সরকারে উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা ও বাঁধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, এ জেলার চলাচলের অনুপযোগি রাস্তা অতি দ্রুত সংস্কার করা হবে। ইতিমধ্যে অনেক রাস্তা নির্মাণে টেন্ডার হয়েছে। পর্যায়ক্রমে সকল রাস্তার নির্মাণ কাজ দ্রুত শুরু হবে। এসময় সাংসদ ঐ এলাকার নারী-পুরুষদের ডেকে খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে নাজেহাল হওয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারিক সালমানের পক্ষে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে শিশুদের আঁকা বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে ইউএনও প্রশংসনীয় কাজ করেছেন।’
বাবুল আক্তার, পাইকগাছা : পাইকগাছায় সরকারি নীতিমালা উপেক্ষা করে উপজেলা সদরের সরকারি হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি শিল্প-বাণিজ্য মেলার নামে দেড় মাস ধরে ডেকোরেশনের কাজ চালিয়ে যাচ্ছে মেলা কমিটি। আইনশৃংখলা কমিটির সভায় ক্ষোভপ্রকাশ করা হলেও মেলার প্রস্তুতি পুরোদমে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ। নেপথ্যে কারা? এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে সরেজমিনে গেলে সংশি¬ষ্টরা জানিয়েছেন, শোকের মাসের ১৬ আগস্ট এ মেলা উদ্বোধনের কথা রয়েছে। এদিকে দেড় মাস ধরে মাঠ আটকিয়ে থাকায় শিক্ষার্থীরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এমন অভিযোগ উঠেছে।
আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আরিফ হোসেন (২৮)। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের ইউপি সদস্য আছাদুজ্জামান ধোনার ছোট ছেলে। শুক্রবার দুপুর ২টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।
আসাদুজ্জামান : সাতক্ষীরা শহর থেকে এক নারী পাচারকারিকে আটক ও ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সাতক্ষীরা সদরর হাসপাতাল এলাকা থেকে উক্ত পাচারকারিকে আটক করা হয়। আটক পাচারকারির নাম বাবলুর রহমান মনি। সে শহরের কাটিয়া এলাকার আফছার আলী সরদারের ছেলে। এদিকে, উদ্ধারকৃত তরুনির নাম তানিয়া আক্তার (১৮)। সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার সিংখালী গ্রামের দুলাল হাওলাদারের কন্যা।
সবার ওপরে মানুষই সত্য। তার ওপরে কিছুই নেই, থাকতে পারে না। পৃথিবীর সবকিছুই মানুষের জন্য। কোনোকিছুর ওপর মানুষ নির্ভরশীল নয়, পৃথিবীর সবকিছুই মানুষের ওপর নির্ভরশীল। মানুষের জন্যই পৃথিবী। পৃথিবীর জন্য মানুষ নয়।
প্রশ্ন হলো, আমরা এ-কথা ভুলে যাচ্ছি কি না? আইনের প্রয়োগের ক্ষেত্রে কেউ কেউ আইনের ঊর্ধ্বে বা মানবতারও ঊর্ধ্বে উঠছে কি না?
ভেবে দেখতে হবে, কেউ কঞ্চি হয়ে বাঁশের চেয়ে বড় হতে চায় কি না, কুয়োর ভেতরে থেকে কেউ নিজেকে কুয়োর চেয়েও বড় ভাবে কি না, গায়ের জোরে কেউ ধরাকে সরাজ্ঞান করতে চায় কি না, গাঁয়ের মানা উচিত না, তারপরও কেউ নিজেকে “মহা-মোড়ল” ভাবে কি না। অনুসন্ধান করতে হবে। রাষ্ট্রের স্বার্থেই করতে হবে।
দেশের চিকিৎসকরা রোগীর প্রেসক্রিপশনে (ব্যবস্থাপত্র) ফুড সাপ্লিমেন্ট জাতীয় কোনো আইটেম লিখতে পারবেন না। স্বাস্থ্য অধিদফতর থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।