ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে শুরুটা ভালো হল না তামিম ইকবালের। প্রথম ম্যাচে ‘লাকি সেভেন’ অর্থাৎ ৭ রান তুলে সাজঘরে ফিরেছেন তিনি। তার দল টস জিতে আগে ব্যাট করছে।
তামিম এদিন শুরুতে সাবধানে খেলতে থাকেন। ৬ ওভারের মাথায় প্রথম বাউন্ডারির দেখা পান, সেটি ছিল ছয়। মিলনের ঠিক পরের বলে ফের বড় শট খেলতে যেয়ে বোল্ড হয়ে যান। ৭ বলে ৭ রানের অবদান টাইগার উদ্বোধনীর।
আগের ম্যাচে ১ রানে হার। সেই হার থেকে জয়ের ধারায় ফিরতে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের ওপর ভরসা রাখে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। তাকে মূল একাদশে রেখেই মাঠে নামে তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে তামিমের দাপট দেখে নজর পড়ে এসেক্সের। সেখানে বসেই টি-টুয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পান। পরে দেশে ফিরে আট ম্যাচের জন্য দলটিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিরবেন দেশে।
এসেক্স নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার সারের বিপক্ষে নাটকীয়ভাবে হেরে যায়। প্রতিপক্ষের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ২ রান দূরে থাকতেই ১৮৬ রানে থামে তারা। হারটি ১ রনের।
এসেক্স একাদশ: তামিম ইকবাল, রায়ান টেন ডেসকাট, রবি বোপারা, মোহাম্মদ আমির, বরুন চোপড়া, আসহার জাইদি, সিমন হার্মার, জেমস ফস্টার, জেমি পোর্টার, পল ওয়াল্টার, টম ওয়েস্টলি।

চাপে ভেঙে পড়ার জন্য জোটা ‘চোকার’ তকমাটা কোনভাবেই সরিয়ে দিতে পারছে না সাউথ আফ্রিকা। সেইসঙ্গে স্পিনে তাদের দুর্বলতাটাও ভরা-হাটে উন্মুক্ত হয়ে পড়ল আরেকবার। ফলাফল, ইংল্যান্ডের দেয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে যেয়ে মঈন আলির স্পিন ফাঁদে আটকে ১১৯ রানেই অলআউট। সিরিজের প্রথম টেস্টে হারটি ২১১ রানের।
টানা খেলার মধ্যে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটারদের বিশ্রাম মিলেছিল তিন সপ্তাহের। ঈদ উদযাপনে পরিবারের সঙ্গে কেটেছে সময়টা। সামনে ব্যস্ত সূচি, ফিটনেস আর স্কিল অনুশীলনের কর্মযজ্ঞে নামতে হবে তাদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ ও সাউথ আফ্রিকা সফর সামনে রেখে সোমবার সকাল ৯টা থেকে ক্যাম্প শুরু করবে টাইগাররা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম মীর মোশাররফ হোসেন ওরফে রাজীব মীর। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক বলে জানা গেছে।
যৌথ প্রযোজনার ছবি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। যুগোপযোগী ও পূর্ণাঙ্গ নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার ছবি নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।
পাকিস্তানের তারকা খেলোয়ার আফ্রিদি। এই বয়সেও তিনি চমক দেখাচ্ছেন দর্শকদের। পাকিস্তানের জাতীয় দল থেকে বাদ পড়েছেন অনেক আগেই পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেরও ইতি টেনেছেন। একটা বিদায়ী ম্যাচ খেলতে চেয়েছিলেন, কিন্তু পিসিবি তাতে আপত্তি জানায়। তাই অনেকটা ক্ষোভ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের ঘটকালী করতে গিয়ে এক নারী ঘটক ধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে মওদুদ আহমেদ (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে একই পরিবারের ২ কন্যাকে অপহরণের অভিযোগ পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কমলাপুর গ্রামে। সাধারণ ডায়রী সূত্রে জানাগেছে, কমলাপুর গ্রামের মনিরুল ইসলাম গাইনের দুই স্কুল পড়–য়া কন্যা রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে প্রাইভেট পড়ার জন্য তাদের পিতা ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে কন্যার ঘরে দরজা ধাক্কা দিলে খুলে যায়। ভিতরে যেয়ে দুই কন্যার কাহকে ঘরে না দেখে স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করে মেয়েরা কোথায়। এসময় মেয়েদের মা জানায় আমি কি করে বলব। এরপর তাদের পিতা-মাতা ছোট ভাই-বোন কান্না-কাটি করতে থাকলে আশপার্শ্বের লোকজনের ঘুম ভেঙ্গে যায়। আশপাশ্বের লোকজন তাদের বাড়ীতে আসলে বিষয়টি তাদের কাছে খুলে বললে তারা থানায় জানানোর পরামর্শ দেয়। পিতা মনিরুল ইসলাম পর দিন দুপুর পর্যন্ত সকল আত্মীয় স্বজনদের বাড়ী সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে না পেয়ে আশাশুনি থানায় হাজির হয়ে পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে ৩৬০নং সাধারণ ডায়েরী এন্ট্রি করেন। সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, উপজেলার শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়–য়া বড় কন্যা রেশমা খাতুন (১৫) ও ৮ম শ্রেণীতে পড়–য়া মেঝ কন্যা রিমা খাতুন (১৩) কে পুইজালা গ্রামের হাকিম সানার পুত্র হাসান সানা ও শ্রীউলা গ্রামের উজ্জল গাজী পিং-অজ্ঞাত এরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন। আরও জানান, তার কন্যাদ্বয়ের রাতে পরনে থাকা কাপড়-চোপড় তার বাড়ী হইতে ২শ গজ অদূরে জনৈক কালাম সরদার এর পুকুর পাওয়া গেছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহীনের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, থানায় মেয়ের পিতা বাদী হয়ে ৩৬০নং একটি সাধারণ ডায়েরী এন্ট্রি করেছেন। ঘটনাটির যথাযথ তদন্ত চলছে ও নিখোঁজ ২ স্কুল পড়–য়া ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।