খোরদো প্রতিনিধি : সকলকে বিদায় জানিয়ে ঈদ চলে গেছে ১০ থেকে ১২ দিন আগে! তবুও সেই ঈদের আনন্দকে স্মরণ করে জীবনে হাসি আনন্দ নিয়ে একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ানের খোরদো হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
খেলাটি পুলিশ ক্যাম্প এবং সাংবাদিক ও ছাত্রলীগ যুবলীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন একদিকে খোরদো পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ এবং অপরদিকে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি, সাংবাদিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার তারুণ্য উজ্জ্বিবিত প্রাক্তন খেলোয়াররা। দুটি দলই ভিন্ন ভিন্ন জার্সি পরিহিত অবস্থায় প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন।
নির্ধারিত সময়ে খেলা যৌথ ফুটবল একাডেমী ২ এবং পুলিশ ক্যাম্প ফুটবল একাডেমী ১ গোল করে। তবুও সোহার্দপূর্ণ এবং আনন্দময় খেলাটি সকলের মাঝে ভাগাভাগি করার জন্য সন্তোষজনক পুলিশের অনুরোধে টাইব্রেকারেও ৪-৩ গোলে পুলিশ ক্যাম্প পরাজিত হয় তবুও উভয় দলকেই বিজয়ী ঘোষণা করে বিজয়ের উচ্ছ্বাসকে ভাগ করে দেয়া হয়।
এবং পুলিশ ক্যাম্পের পরাজিত সরুপ ৬০ জন প্লেয়ারসহ অন্যান্য ব্যক্তিদের মধ্যাহ্ন ভোজের ঘোষণা দেন খোরদো ক্যম্প আই সি হাসানুজ্জামান রিপন।
খেলা শুরু হওয়ার পরপরই পাচিলঘেরা স্কুল চত্বরে একে একে ভরে যায় দর্শকদের উপস্থিতিতে। খেলা উপভোগ করতে স্কুলের দুই ভবনেই অবস্থান করেন শিশু থেকে বৃদ্ধ অবধি ফুটবলপ্রেমী দর্শক এবং স্থানীয় বাজার কেন্দ্রিক ব্যবসায়ীগণ।
প্রীতি এ ফুটবল ম্যাচের উভয় দলে অংশ নেন খোরদো পুলিশ ক্যাম্পের আই সি হাসানুজ্জামান রিপন, সাংবাদিক সরদার কালাম, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি খায়রুল বাসার, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান সরদার, ছাত্রলীগ সভাপতি নাহিদ হোসেন, যুবলীগ সাংগঠনিক রিপন হোসেন, যুবলীগ আহ্বায়ক তন্ময় আহমেদ মেরিন প্রমুখ।
রেফারির দায়িত্ব পালন করেন প্রাক্তন খেলোয়াড় ও বিশিষ্ট ব্যবসায়ী বাবলু হোসেন এবং ধারাভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করেন শ্রী পলাশ পদ ঘোষ।

আসাদুজ্জামান : সাত্ক্ষীরায় ঈদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের ৪৫ বস্তা গম বিতরণ না করে গুদামজাত করার অভিযোগে কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়ন পরিষদের খাদ্যগুদাম ঘর সিলগালা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রঞ্জু ও জেলা ত্রাণ ও পূর্ণবাসন শাখার সহকারি কমিশনার সাফিয়া আফরিন এ সিলগালা করে দেন।
এম বেলাল হোসাইন : বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামনির সু-চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সরকার। সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরার কৃতি সন্তান প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে কথা বলে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছেন। সোমবার দুপুরের দিকে মুক্তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর যেকোন মূহুর্তে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বিশেষায়িত চিকিৎসার জন্য। সাতক্ষীরা সদর হাসপাতালে মুক্তামনির চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নিতে সেখানে উপস্থিত হন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ ’লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদ সদস্য এড. শাহানাজ পারভীন মিলিসহ অনেকেই।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশু মুক্তাকে দ্রুত সদর হাসপালে ভর্তি করে নিয়ম অনুযায়ী ঢাকায় স্থানান্তরের জন্য সাতক্ষীরার সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী সিভিল সার্জন সদর উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে মুক্তামনিকে করে এ্যাম্বুলেন্স যোগে সদর হাসপাতালে নিয়ে আসেন।
বাঘ আবার সেলফি তুলতে পারে। সেটা আবার কেমনে। ঠিক এমনটাই ঘটেছে বাঘ তুলছে সেলফি। রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলের বিরল প্রজাতির সাইবেরিয়ান টাইগারের দল দিব্বি সেলফি তুলেছে৷ তেমনই কিছু ছবি প্রকাশ করেছে ল্যান্ড অব দ্য লেপার্ড ন্যাশনাল পার্ক।সাইবেরিয়ান টাইগার৷ এরা বিরল প্রজাতির বাঘ৷ চোরা শিকারীদের হাতে প্রায় বিপন্ন তারা৷
ব্রাজিলে ফুটবল মাঠে দাঙ্গা-হাঙ্গামা যেন নিত্য ঘটনা। আর এসব দাঙ্গায় দর্শক-সমর্থক নিহত হওয়ার ঘটনাও নতুন নয়। আবারও তেমনই এক রক্তক্ষয়ী সংঘর্ষে কলঙ্কিত হয়েছে সেলেসাওদের ফুটবল। নিহত হয়েছেন একজন সমর্থক।
পুরো ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে মাত্র ৬৭ রান করেছিলেন ক্যারিবীয় ওপেনার এভিন লুইস। আর সেই এভিন লুইস একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেই ছাড়িয়ে গেলেন ওয়ানডে সিরিজের সংগ্রহকে। তার হার না মানা ৬২ বলে ১২৫ রানের ইনিংসে ৯ উইকেটের বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বলতে গেলে ভারতকে সংক্ষিপ্ত এই ফরম্যাটে পেলেই কেমন যেন খোলস ছেড়ে বেড়িয়ে আসেন। ৬২ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১২টি ছয়! আর এই ইনিংস খেলে ক্যারিবীয়দের টি-টোয়েন্টির সর্বোচ্চ স্কোরার এখন তিনি!
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় নিয়ে রবিবার সংসদ উত্তপ্ত আলোচনা হয়েছে। রায়ের প্রসঙ্গ তুলে বিরোধী দল জাতীয় পার্টিসহ সরকার দলের সিনিয়র সংসদ সদস্যরা আদালতের ওপর ক্ষোভ প্রকাশ করেন। সিনিয়র মন্ত্রীরাও আলোচনায় অংশ নেন। তারা বলেন, সরকার ও বিচার বিভাগের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। এই রায় অনভিপ্রেত। মামলার শুনানিতে এমিকাস কিউরিদের বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করে কয়েকজন সংসদ সদস্য তাদের সুবিধাভোগী আখ্যা দিয়েছেন। প্রায় আড়াই ঘণ্টা আলোচনার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে একই ইস্যুতে পরবর্তী সময়ে আলোচনার কথা জানান।
বাজারে ডিম কিনতে গিয়ে লক্ষ্য করে থাকবেন, দু’ধরণের ডিম দেখতে পাওয়া যায়৷ একটা সাদা রঙের, আরেকটা বাদামি। এই বাদামি ডিম বাজারে ধীরে ধীরে সাদা ডিমের জায়গাকে ঢেকে দিচ্ছে। অনেকেই শুধুমাত্র রং অন্যরকম হওয়ার জন্য, বাদামি ডিমই কিনতে আগ্রহী হচ্ছে। কিন্তু জানেন কি? কোন রঙের ডিমই শরীরের পক্ষে ভালো?