সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যুকালীগঞ্ঞ্জের মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারসাতক্ষীরা জেলা পরিষদের লাইসেন্স পাইয়ে দিতে ঘুষ দাবির অভিযোগ : উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে তদন্ত সম্পন্নসাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু

এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জ উপজেলার ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮৮তম প্রতিষ্ঠাবার্ষির্কী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে পরিচালনা পর্ষদ, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংসদ এসএম জগলুল হায়দার প্রধান অতিথি হিসেবে জাতীয় সংঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের করে অনুষ্ঠানের শুভ সুচনা ঘোষণা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক জয়দেব কুমার ঘোষ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সজল মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান, সাতীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, কালিগঞ্জ প্রেসকাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। ছাত্র কেএম আমিনুর রহমান ও মশিউর রহমানের সঞ্চালনায় প্রাক্তন শিার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য অ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুক্তিযোদ্ধা আবুল হোসেন, অ্যাডঃ আলী হায়দার, ডাঃ জিএম আলমগীর হোসেন, ডাঃ জিএম আব্দুস সালাম, মোস্তফা বকুলুজ্জামান, কৃষিবীদ জিএম মোস্তাফিজুর রহমান প্রমুখ। শিক ইমান আলী, হাসেম আলী, শিবু প্রসাদ, আনছার আলী, আনন্দ কুমার-দে, জিন্নাত আলীসহ নয়জন (অবসরপ্রাপ্ত) শিককে পাঞ্জাবী, ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্টসহ কলম, ক্যাপ, স্মরণিকা তুলে দেওয়া হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম পর্বের অনুষ্ঠান ও বিকাল ৪টা থেকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলে। সব শেষে হাজার হাজার দর্শক, শ্রোতা, প্রাক্তন ও বর্তমান শিার্থীদের উদ্দেশ্যে মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ৮৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে ডাক্তার, প্রকৌশলী, সরকারি উদ্ধর্তন কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, শিক, জনপ্রতিনিধি, কবি-সাহিত্যিক, ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণি পেশার বাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনাইটেড একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী সুবল কুমার কর্মকার পরলোকগমন করেছেন।
রোববার রাত ১১ টার দিকে তিনি তার জ্যেষ্ঠপুত্র সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকারের সাতক্ষীরা শহরের নারকেলতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সোমবার প্রতাপনগর শ্মশানে তার অন্তেঃষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় তার আত্মীয়স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রয়াত সুবল কুমার কর্মকারের জ্যেষ্ঠ পুত্র তপন কুমার কর্মকার খুলনার পাইকগাছা উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এবং কনিষ্ঠপুত্র ডা. কাজল কুমার কর্মকার ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের আরএমও হিসাবে কর্মরত রয়েছেন। তার দুই কন্যা ঝরনা রানী কর্মকার গৃহিনী ও কনিষ্ঠ কন্যা চায়না রানী কর্মকার কলারোয়ার বোয়ালিয়া কলেজের শিক্ষক।
মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়ে ছাড়াও অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়েছেন, তার জ্যেষ্ঠপুত্র সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকারের সহকর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরার বাঁকালে বজ্রপাতে একজন নিহত হয়েছে। বুধবার বিকেলে বাঁকাল সরদার পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহতেরে নাম আমানুল্লাহ আমান (২৪)। তিনি ওই গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আমান মাঠ থেকে গরু নিয়ে তার বাড়ির পাশে গোয়ালে ঢুকানোর সময় হঠাৎ বজ্রপাত ঘটে। এতে তিনি মারাতœক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ ঘটনা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনেকেই মনে করেন, চা পান করলে ত্বকের রঙ কালো হয়ে যায়। কিন্তু এরকম কোন প্রমাণ বৈজ্ঞানিকভাবে পাওয়া যায়নি। জিনগত কারণ এবং রোদে কতটা সময় কাটানো হচ্ছে, এই দুটি বিষয়ের উপর গায়ের রং অনেকাংশেই নির্ভর করে থাকে। তবে আমাদের শরীরকে ভাল রাখতে লিকার চা এবং গ্রিন টি বিশেষ ভূমিকা পালন করে থাকে।

১। অ্যান্টি-অক্সিডেন্ট:
একাধিক রোগের উপসমে এই উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও অ্যান্টি-অক্সিডেন্টের কোনও বিকল্প হয় না বললেই চলে। প্রসঙ্গত, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক এবং শরীরকে বাঁচাতেও এই উপাদনটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো একথা বলতেই হয় যে, সুস্থ এবং সুন্দর থাকতে প্রতিদিন লাল চা অথবা গ্রিন টি খাওয়া শুরু করুন।

২। হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে:
একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে প্রতিদিন ২-৩ কাপ গ্রিন টি পান করলে হার্ট অ্যাটাকের আশঙ্কা প্রায় ২০ শাতংশ এবং স্ট্রোকের সম্ভাবনা প্রায় ৩৫ শতাংশ হ্রাস পায়। সেই সঙ্গে কমে হাই কোলেস্টেরলের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও।

৩। হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে:
একাধিক কেস স্টাডি করে দেখা গেছে প্রতিদিন গ্রি-টি খেলে হাড় মজবুত হয়। সেই সঙ্গে এই সম্পর্কিত নানাবিধ রোগের প্রকোপও কমে।

৪। দাঁত সুন্দর হয়ে ওঠে:
জাপানে হওয়া এক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে লিকার চা পান করলে মুখ গহ্বরে পি এইচ লেভেল বেড়ে যায়। ফলে ক্যাভিটি হওয়ার আশঙ্কা কমে। শুধু তাই নয়, আরও বেশ কিছু মুখ গহ্বরের রোগ সারাতেও লিকার চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

৫। হজম ক্ষমতার উন্নতি ঘটায়:
হার্বাল চা খাওয়ার অভ্যাস করলে ইরিটেবল বাওয়েল সিনড্রম, বদ-হজম সহ একাধিক পেটের রোগের প্রকোপ হ্রাস পায়। তাই যারা এমন কোনও রোগে ভুগছেন, তারা আজ থেকেই হার্বাল টি খাওয়া শুরু করুন। দেখবেন দারুন উপকার পাবেন।

৬। ওজন কমায়:
গ্রীন টি তে আছে ক্যাফেইন। ক্যাফেইন আমাদের দেহের চর্বি ক্ষয় করতে সাহায্য করে। তবে এক কাপ কফিতে যে পরিমাণ ক্যাফেইন থাকে (১০০-২০০ মি.গ্রা.) তার চেয়ে অনেকগুণ কম থাকে গ্রীন টি তে (২৪-৪০ মি.গ্রা.)। অতিরিক্ত ক্যাফেইন অনিদ্রা সহ আরও অনেক অসুস্থতার কারণ হতে পারে। শরীরের জন্য পর্যাপ্ত ক্যাফেইন পেতে প্রতিদিন ২-৩ কাপ গ্রীন টি পান করুন। এতে ওজন অবশ্যই কমে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাড়ির বাইরে মরা গরু পড়ে আছে। আর এই কারণে এক মুসলিম ব্যক্তিকে বেধড়ক মারধর করে তাঁর বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার দেওড়ি থানার বেরিয়া হাতিয়াতান্ড গ্রামে এই ঘটনা ঘটে। আক্রান্ত ব্যক্তির নাম ওসমান আনসারি বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ঝাড়খন্ডের রাঁচি শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের ওই গ্রামে কিছু লোক উসমানের বাড়ির বাইরে একটি মরা গরু দেখতে পান। আর সেই কারণেই যত রাগ গিয়ে পড়ে উসমানের ওপর। একজন মুসলমানের বাড়ির বাইরে কেন মরা গরু? এই প্রশ্ন তুলে উত্তেজিত মানুষজন উসমানকে বাড়ি থেকে জোর করে বের করে এনে বেধড়ক মারধর শুরু করে দেয়। আইন নিজেদের হাতে তুলে নিয়ে একসময় ওসমানের বাড়িতেও আগুন লাগিয়ে দেয় তারা।

এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ। কিন্তু সেই সময় পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দেয় উত্তেজিত জনতা। এমনকি গুরুতর জখম অবস্থায় উসমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রমাগত বাধা দিতে থাকে জনতা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে আরম্ভ করে তারা। পাথরের আঘাতে প্রায় ৫০ জন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একসময় বাধ্য হয়ে ফাঁকা গুলি চালায় পুলিশ।

পরে গুরুতর আহত অবস্থায় উসমানকে ধানবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ঝাড়খন্ড পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আর কে মৌলিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় যারা আইনকে নিজেদের হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে হামলার মধ্য দিয়ে সরকারবিরোধী অভ্যুত্থানের প্রচেষ্টা চালানো হয়েছে। পুলিশ হেলিকপ্টার থেকে সাবেক গোয়েন্দা কর্মকর্তা অস্কার পেরেজ ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালতে দু’টি গ্রেনেড নিক্ষোপ করেন। প্রেসিডেন্ট মাদুরো একে সন্ত্রাসী হামলা বলতে চাইছেন। তবে হামলার কিছু সময় আগে এক ভিডিও বার্তায় সেনাবাহিনী-পুলিশ ও জনতার নামে সরকার উৎখাতের ডাক দিয়েছিলেন পেরেজ। আর যে হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে, সেটি সরকারের আনুগত্য মানতে অস্বীকৃতি জানানোর ব্যানার বহন করছিলো। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে এসব কথা জানা গেছে।

ভেনেজুয়েলায় চলছে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট। ৫৪ বছর বয়সী সোশালিস্ট নেতা নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে রাজধানী কারাকাসে। সরকারি তথ্য অনুযায়ী গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত ৭০ জন সেখানে রাজনৈতিক সহিসংতায় নিহত হয়েছেন। বুধবার সুপ্রিম কোর্টের হামলার পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একজন পুলিশ কর্মকর্তা একটি হেলিকপ্টার নিয়ে কারাকাসে সর্বোচ্চ আদালতে হামলা চালিয়েছেন। আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে তাকে অস্কার পেরেজ নামের গোয়েন্দা কর্মকর্তা বলে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ভিডিওতে হেলিকপ্টারটিকে শহরের ওপর দিয়ে চক্কর কাটতে দেখা যায়। এর পরপরই বড় ধরনের বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট মাদুরোর ক্ষমতাকে পোক্ত করার কাজে লিপ্ত বলে দেশটির বিরোধী দলগুলোর অভিযোগ। সেই সুপ্রিম কোর্টে হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তা হেলিকপ্টার থেকে দুটি গ্রেনেড হামলা চালায় এবং পালিয়ে যেতে সক্ষম হয়। তবে হামলাটির মধ্য দিয়ে স্পষ্টত সরকার উৎখাতের বিদ্রোহের সূচনা হয়েছে।

প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে সুপ্রিম কোর্টে হামলার চিত্র ফুটে উঠেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা জানিয়েছে, সুপ্রিম কোর্টের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হেলিকপ্টার থেকে গুলি বিনিময় হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ছোট্ট শিশু ঝ্যাং জিংলেই। জন্ম থেকেই জটিল রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই বছর বয়সী এই মেয়েটি। এক পা এক পা করে মৃত্যু এগিয়ে আসছে তার দিকে। সন্তানের চিকিৎসার পেছনে এরই মধ্যে প্রায় ১২ লাখ টাকা খরচ করেছেন বাবা ঝ্যাং লিয়ং। কিন্তু এখন দেয়ালে পিঠ ঠেকেছে তাঁর। হাতে নেই আর একটিও পয়সা। তাই শেষমেশ সন্তানকে মৃত্যু ‘চেনাচ্ছেন’ তিনি।

চীনের সিচুয়ান প্রদেশে বাস করেন ঝ্যাং লিয়ং। আর কিছুদিন পর হয়তো সন্তানের চোখে নামবে অন্ধকার। তাই আগে থেকেই তাকে কবরের অন্ধকার চেনানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সে উদ্দেশ্যে খুঁড়েছেন একটি কবর। আর মৃত্যুপথযাত্রী শিশুকে কোলে নিয়ে সেখানে শুয়ে নিচ্ছেন মৃত্যুর মহড়া।

লিয়ং বলেন, ‘আমরা অনেকের কাছে অর্থ নিয়েছি। কিন্তু এখন আমাদের কেউ ধার দিতে চায় না।’ ‘আমি তাকে প্রতিদিন এখানে (কবর) খেলতে নিয়ে আসি। সেখানে সে শান্তিতে ঘুমাতে পারবে। এটা সেই জায়গা যেখানে সে চিরকালের জন্য ঘুমাবে। আমি এখন যা করতে পারি, তা হলো প্রতিদিন তাকে সঙ্গ দেওয়া।’

এ ছাড়া এতে তাঁর সন্তান কবরে নিশ্চিতবোধ করবে এবং শেষ সময় আসলে ভয় পাবে না বলেও জানান লিয়ং।

শিশুটির মা ডেং মিন বলেন, ‘আমরা কোণঠাসা হয়ে পড়েছি। আমাদের জন্য এ ছাড়া আর কোনো পথ খোলা নেই।’

ওই দম্পতি জানান, জিংলেইকে বাঁচানোর জন্য আবার সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। নতুন করে গর্ভধারণও করেন মিন। আশা ছিল, নবজাতকের শরীর থেকে বিশেষ ধরনের রক্ত নিয়ে বাঁচাবেন জিংলেইকে। কিন্তু সে চিকিৎসার মূল্যও অনেক চড়া। অত টাকাই নেই তাঁদের কাছে।

থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে রক্তে হিমোগ্লোবিন তৈরি হয় না। ফলে রক্ত শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দিতে পারে না। এই রোগে আক্রান্তদের শরীরে আমৃত্যু রক্ত দিতে হয়। রক্ত দেওয়া বন্ধ হলেই মৃত্যুর দিকে এগিয়ে যায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ঈদের পরের দিনই দেখে ফেললাম বস-২ বাংলা মুভিটি। ঈদের একদিন আগে গিয়ে অগ্রিম টিকিট কেনাটা মনে হচ্ছে সার্র্থক। মুভির প্লট ছিল চমৎকার। কনটেন্ট হিসেবে সন্ত্রাসবাদ ইস্যুাটা বেশ সময় উপযোগী। সেই সাথে নাম ভূমিকায় বস-২ নায়ক জিৎ এর অভিনয় ছিল প্রত্যাশার চেয়েও ভালো। চরিত্রের গভীরে ডুকে গিয়েছিল এ যেন ভিন্ন এক জিৎ। দুর্দান্ত অভিনয়ের সাথে সাথে জিতের ড্যাশিং লুকে বিমোহিত ছিল দর্শক ফিটনেসটা সত্যিই আকর্ষণীয়। মূলত পুলিশ-ক্রইম-পলিটিক্স নিয়েই মুভিটা বানানো হয়েছে। সে কারনে রোমান্স এবং কমেডি ছিল কম। বলা যায় জিতের জীবনের অন্যতম সিরিয়াস ক্যাটাগরির মুভি। পুরো মুভি জিৎ যেন একাই টেনে নিয়ে গিয়েছেন। কো-আর্টিস্ট হিসেবে শুভশ্রী ছিল চমৎকার। নুসরাত ফারিয়াকে খুব সুুন্দর লাগছে হিট ইয়ারা মেহেরবান গানে। যদিও তার ক্যারেক্টার এর ব্যাপ্তি ছিল কম। ওয়ান ম্যান শো মুভি হলেও অন্য চরিত্রগুলো বেশ ভালোই ছিল কেবল অমিত হাসানের চরিত্র ছাড়া। বিশেষ করে বলতে হয় মুভির জনপ্রিয় মুখ পুলিশ অফিসার চিরঞ্জিতের অধ্যার কথা তিনি সত্যিই খুব ভালো কাজ করেন। মুভির প্রথমার্ধ কিঞ্চিৎ গতিহিন থাকলেও বিরতির পর থেকেই শুরু হয় মুভির রহস্য। আর বিরতির আগে ছিল মুভির পার্ট টুকু। ক্লাইম্যাক্য্র এর কিছু দৃশ্য কিছু বলিউডি মুভির সাথে মিলে গেলেও সাধারণ দর্র্শকদের সেটা দেখার যেন সময় নাই। কারণ সবাই ততক্ষণে মন্ত্রমুগ্ধের মত হয়ে দেখছিল পুলিশ আর অপরাধীর দ্বৈরর্থ। ব্যাবগ্রাইন্ড মিউজিক চলনসই গানগুলো তো ভালোই লাগলো। তবে বাজেট আরও বেশি থাকলে অ্যাকশন দৃশ্যগুলো অনেক ভালো লাগতো। মুভিতে বড় ধরনের খুঁত না থাকলেও আর ভাল করার সুযোগ ছিল। সব মিলিয়ে দর্র্শকদের মতামতে দেখার মত মুভি বস-২। রেটিং দেয়ার কথা বললে পার্সোনাল দিবে ৭.৫/১০। জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রতিষ্ঠান জিৎস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের বস-টু মুভি মুক্তি পেয়েছে ১১১টি হলে। জোনাকি ডিজিটাল সিনেমা হলের ভিতরে বা বাহিরে লাইনে দাঁড়িয়ে থাকা চোখে দেখা পড়ার মত দর্শকদের উপচে পড়া ভীড়। অপেক্ষা করছে টিকিটের জন্য কখন সেই কাঙ্খিত মুভি বস-টু মুুভিটা দেখতে পাবেন হলের বিশাল বড় পর্দায়। শো শুরু হওয়ার আগ পর্যন্ত হলের ভিতরে চুল পরিমান বসার জায়গা খালি ছিল না। শো শুরুর হওয়ার পরেও অনেক দর্শক চেয়ারে বসতে না পেরে দাঁড়িয়ে পুরো মুভিটা শেষ করলো। বস-টু মুভির ব্যাপারে কলারোয়া জোনাকী ডিজিটাল সিনেমা হলের মালিক শাহাজান কবীর ডাবলু সাথে কথা হলে তিনি বলেন, ঈদের দিন থেকে চলছে বস-টু মুভি। ঈদের সময় সিনেমা হলে সাধারণ দর্শকদের ভীড় অনেক বেশি থাকালেও বাকি দিনগুলো সিনেমা হল থাকে দর্শক শুন্য। তরুন দর্শকদের চাহিদা মোতাবেক হলের ভিতরে ডিজিটাল পর্দা ও সাউন্ড সিসটেম চালু করা হয়েছে। কোন কালবাজারীরা যেন মুভিটা ভিডিও করতে না পারে সেই জন্য হলের ভিতরে রাখা হয়েছে সর্বচ্ছ সতর্ক। দেড় লাখ টাকায় বস-২ মুভিটা এনে ব্যাপক দর্শক সাড়া মিলছে। সাথে সাথে সপরিবারের দেখার মতই ছবি বস-২। নারী-পুুরুষ দর্র্শক মিলে মুভিটি হলে দেখতে আসায় গত বারের চেয়ে এবার বেশি ব্যবসা হবে বলে তিনি মনে করেন। তাছাড়া ভারত-বাংলাদেশ যৌর্থ প্রযোজনায় কলকাতার জিৎ, শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত বস-টুর অগ্রিম টিকেটের জন্য অনেক দর্শক তার কাছে মোবাইল ফোনে কথা বলে বস-২ মুভির খোঁজ খবর নেন এবং তিনি দর্র্শকদের হলে এসে মুভিটা দেখার জন্য আমন্ত্ররণ জানান। এদিকে এ বছর ঈদে যৌথ প্রযোজনার ছবিকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা থেকে শুরু ও রাজপথে আন্দোলন সব কিছুকেই ছাঁপিয়ে অবশেষে সারা দেশে মুক্তি পেয়েছে ছবি দুটি। আন্দোলনকারীদের এতো আন্দোলন কোন কাজে আসেনি বরং সিনেমা হলগুলোতে কলকাতার জিৎ ও বাংলাদেশের শাকিবের রাজ চলছে। যৌথ প্রযোজনা দু’টি ছবিই কেন্দ্রীয় চরিত্রে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ ও শাকিব খান। ২৩৫টি সিনেমা হলে এই দু’টি ছবি মুক্তি পেয়েছে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত শাকিব খানের নবাব সারা দেশে ১২৪টি সিনেমা হলে মুুক্তি পেয়েছে। এবং জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রতিষ্ঠান জিৎ ফ্লিম ওয়ার্কসপ প্রাইভেট লিমিটেডের বস-২ মুভি মুক্তি পেয়েছে ১১১টি হলে। যদিও নিয়ম না মেনে যৌথ প্রযোজনার ছবি বানানোর অভিযোগ তুলে নবাব ও বস-২ এর মুক্তি ঠেৃকোতে আন্দোলনে নামেন এফডিসি ভিত্তিক বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের একাংশ। এমনকি তারা দু’দিন সেন্সর বোর্ড ঘেরাও করে রাখেন। কিন্তু পরে দু’টি ছবিই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। আর এখন মুভি দু’টি দেখতে সিনেমা হল গুলোতে উপচে পড়া ভীড় করছে দর্র্শকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest