আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গা গ্রামে মৃতঃ দলিল উদ্দিনের পুত্র ছাদেক আলী প্রতিপক্ষের রোষানলে পড়ে অতিষ্ট হয়ে উঠেছেন। জেলা পরিষদ শুনানি শেষে আদেশ দিলেও প্রতিপক্ষ না মানায় ছাদেক আলী অসহায় হয়ে পড়েছেন।
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য দেলওয়ার হোসাইন স্বাক্ষরিত ও চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম প্রতিস্বাক্ষরিত আদেশনামায় জানা গেছে, পাইথালী মৌজায় এসএ ১৯২ খতিয়ানে প্রজা জাহাবক্স ও ছবি বিবির জমির মধ্যে থেকে ছাদেক আলি জাহাবক্সের নিকট থেকে ২৮/৯/৬৮ তাং ৪৭৪৯ নং কোবালা দলিলমূলে সোয়া ৫৮ শতক এবং ছাদেকের পিতা ৪৫ শতক জমি ক্রয় করেন। এছাড়া ছাদেক আনজিরা বেগম দিং’র নিকট থেকে এসএ ১২৩৪ ও ১২৮৪ দাগে ৭৫ শতক জমি ক্রয় করেন। জমি একলপ্তা করে তিনি ঘের বেড়ি দিয়ে মৎস্য চাষ করে আসছেন। যার বিএস খতিয়ান ৬২২, ১৬৩, ৭৪৯ ও ২৮১। প্রতিপক্ষ একই গ্রামের মৃত গহর আলীর পুত্র কবির হোসেন অঙ্গীকার নামার শর্ত ভঙ্গ করে বাদি ছাদেকের মৎস্য ঘেরের বাঁধ ভেঙে ৯০ হাজার টাকার ক্ষতি সাধন করেন। জেলা পরিষদের আদেশে ঘের ভেঙে ক্ষতির কথা সত্য উল্লেখ করে ১ম পক্ষের দাবি সঠিক প্রমাণিত মতামত প্রদান করা হয়েছে। দ্বিতীয় পক্ষ এই আদেশ মানতে নারাজ হওয়ায় বাদিকে আদালতে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। অসহায় বাদি প্রতিপক্ষের ষড়যন্ত্র ও রোষানলে পড়ে অসহায় হয়ে পড়েছেন।

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার রতনপুর যুব সংঘের আয়োজনে সাবেক চেয়ারম্যান এম আহম্মাদ আলী ৪ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শনিবার বিকাল ৪টায় রতনপুর ফুটবল মাঠে খুলনা সেন্টমেরি স্পোটিং ক্লাব ও রতনপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রচুর দর্শকের উপস্থিতিতে খেলায় রতনপুর ফুটবল একাদশ ৪-১ গোলে খুলনা সেন্টমেরী স্পোটিং ক্লাবকে হারিয়ে ফাইনালে খেলার যোগত্য অর্জন করে। খেলাটি উদ্বোধন করেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এম আহম্মাদ আলী, সাবেক ফুটবল খেলোয়াড় আবু দাউদ মল্লিক ও টোকন। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন সুকুমার দাশ বাচ্চু, শাহিন ও মনজু। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাইদুল মল্লিক। টুর্নামেন্টের দ্বিতীয় খেলা আগামী ৪ জুন বিকাল ৪ টায় একই মাঠে পিডিকে মিতালী সংঘ ও ঈশ্বরীপুর মুসলিম স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে।
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার নগরঘাটা গ্রামে জমিজমা বিরোধের জের ধরে মোস্তাফা গাজী ও ইকবাল গাজীকে কুপিয়ে জখম করেছে রজব আলী গংরা। এঘটনায় পাঁচজন কে আসামি করে পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে। তবে পুলিশ এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।
আসাদুজ্জামান : ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিন বন্ধ থাকার পর রোববার থেকে যথারীতি আবারও শুরু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে আসবে বন্দর সংশ্লিষ্টদের মাঝে। রোববার সকাল থেকে পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করবে।
নজরুল ইসলাম রাজু : পাটকেলঘাটা এক তরুন মন্ডল নামের এক স্কুল ছাত্র কিটনাশক পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ৯টার দিকে।
ভিন্ন স্বাদের সংবাদ : ঘুটঘুটে অন্ধকার গ্রাম্য রাস্তা। দু’পাশে জঙ্গল। রাত তখন আড়াইটে হবে। জঙ্গলে ঘেরা গ্রাম্য রাস্তার বুক চিরে সশব্দে এগিয়ে চলেছে একটি অ্যাম্বুল্যান্স। ভিতরে কয়েক জন প্যারামেডিক কর্মী শশব্যস্ত এক অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে। হাতে বেশি সময় ছিল না। যত তাড়াতাড়ি সম্ভব মহিলাকে নিয়ে গিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে!
ভিন্ন স্বাদের সংবাদ : কথায় আছে জন্ম-মৃত্যু-বিবাহ নাকি আমাদের হাতে নেই। যখন কপালে লেখা আছে, তখন হবেই হবে। কিন্তু আপনি যদি ভুল বশত পৃথিবীর এই শহরগুলিতে জন্মে থাকেন তাহলে কিন্তু বেজায় বিপদ! কারণ এই শহরগুলিতে রীতিমতো আইন পাশ করে মৃত্যুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই তো এইসব জায়গায় বেরাতে গিয়ে আর যাই করুন ভুলেও মরে যাওয়া যাবে না।