কাজী জামাল উদ্দীন মামুন : না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরার প্রবীণ সংস্কৃতিকর্মী ও সাংবাদিক মুফতি আব্দুর রহিম কচি(৬৫)।তিনি দখিণায়ন পত্রিকার সম্পাদক ছিলেন।তিনি একাধারে কবিতাকুঞ্জ, সপ্তর্ষি থিয়েটার ও সকাল নাট্যগোষ্ঠীরও প্রতিষ্ঠাতা সভাপতি।তার পিতার নাম মুফতি আবুদর রহমান। মুত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
সকলের প্রিয় এই মানুষটি আজ দুপুর ২:৩০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না•••রাজেউন)। তিনি খ্যাতিমান নাট্যকার, আবৃত্তিকারও ছিলেন। প্রতিভাবান এই মানুষটি প্রচারবিমুখ জীবন যাপন করেছেন। তিনি বিগত কিছুদিন যাবত বিভিন্ন রোগে অাক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন।
একজন সজ্জন, সৃজনশীল সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সহজ সরল শান্তিপ্রিয় মানুষটির মুত্যুতে সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তার নামাজে জানাযা অগামিকাল(শনিবার) দুপুর ২টায় সুলতানপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে চলমান তাপমাত্রা বৃদ্ধির আত্মঘাতী সর্বনাশ থেকে দুনিয়াকে বাঁচাতে চাইলে মানবজাতির হাতে আর মাত্র তিন বছর সময় আছে। একথা বলেছে বিখ্যাত সাময়িকী নেচার।
মিডিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলবেন বলে ‘তাদের’ ডাকা হয়। সেই অনুসারে অনেকেই হাজির হন সেখানে। ঠিক তার আগে চলছিল ফোনে কথা, আর তার মধ্যেই ঘটে গেল এক অদ্ভূত ঘটনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গো-রক্ষার নামে মানুষকে পিটিয়ে হত্যার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার গরুর মাংস বহনের সন্দেহে ঝাড়খন্ড রাজ্যে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে। এ সময় ওই ব্যক্তির মাইক্রোবাসটিও পুড়িয়ে দেওয়া হয়েছে।
৪৫ বছর বয়স হয়ে গেল বলিউড অভিনেত্রী টাবুর। বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী অবশ্য এখনও অবিবাহিতা। কিন্তু কেন এখনও বিয়ে করেননি তিনি এমন প্রশ্নের জবাবে টাবু জানালেন, তার বিয়ে না হওয়ার জন্য নাকি দায়ী অজয় দেবগন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের বর্তমান ১৮ জন নারী জাতীয় নেতার মধ্যে অন্যতম হিসেবে তুলে ধরা হয়েছে।
পেছন থেকে বাসরি লালকে দেখলে শিশু বলেই ভুল হবে। তাঁর উচ্চতা মাত্র দুই ফুট পাঁচ ইঞ্চি। অবাক করা বিষয় হলো, ছোট এই মানুষটি এরই মধ্যে ছুঁয়ে ফেলেছেন ৫০। বয়স আর উচ্চতার অমিলের কারণে এরই মধ্যে বিখ্যাত হয়ে উঠেছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এই বাসিন্দা।
‘বাংলাদেশের জন্য সিনেমা বানিয়ে পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশের কাছ থেকে ফিতরা হিসেবে কিছু হল পেয়েছি।’ দেশের সেরা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ব্যয়বহুল ছবি ‘রাজনীতি’ নির্মাণ করে, প্রদর্শনের জন্য আশানুরূপ সিনেমা হল না পেয়ে এমন মন্তব্য করেন পরিচালক বুলবুল বিশ্বাস। ঢাকায় শুধু যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার ছাড়া আর কোনো হল পায়নি ছবিটি। ঢাকায় শাকিব-অপু অভিনীত ছবির চাহিদা থাকায় বাড়তি চাপ পড়ছে ব্লকবাস্টার সিনেমা হলের ওপর। তাই শুক্রবার থেকে আরো একটি শো বাড়িয়ে দিয়েছে হল কর্তৃপক্ষ। এখন থেকে দুই হলে চারটি করে শো চলবে। এর আগে দিনে তিনটি করে শো চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্লকবাস্টারের কর্মচারী সুমন আকন্দ।