গরুর ডাকে বাতাসে থাকা জীবাণু মরে যায় উল্লেখ করে ভারতের রাজস্থান রাজ্য হাইকোর্টের বিচারপতি মহেশ শর্মা বলেছেন, গোমূত্র পানে কলেরাও নিরাময় হয়।
স্থানীয় সময় বুধবার রাজ্য হাইকোর্ট গরুর আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ওই মন্তব্য করেন বিচারপতি মহেশ শর্মা।
রাজস্থান হাইকোর্টের বিচারপতি হিসেবে বুধবারই শেষ কর্মদিবস ছিল মহেশ শর্মার। অবসরের দিনে অনুষ্ঠিত বৈঠকে গরুকে ভারতের জাতীয় পশু করার আহ্বান জানান তিনি। এ ছাড়া রাজস্থানে গো-হত্যার শাস্তি ১০ বছরের কারাদণ্ড থেকে বাড়িয়ে যাবজ্জীবন করার সুপারিশ করেন তিনি।
রাজস্থানের ওই বিচারপতি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গরু খুবই গুরুত্বপূর্ণ। গোবর ও গরুর মূত্র স্বাস্থ্যের জন্য খুবই দরকারি।
মহেশ শর্মার মতে, গরুই একমাত্র প্রাণী যা শিং দিয়ে অক্সিজেন নেয় ও ছাড়ে। প্রাণীটি নিজেই একটি হাসপাতাল। এ ছাড়া ৩৩ কোটি হিন্দু দেব-দেবী গরুর ভেতরেই অবস্থান করে।
মহেশ আরো জানান, গরুর দুধ ক্যানসার প্রতিরোধ করে ও গোবর কলেরার জীবাণু ধ্বংস করে। গো-মূত্র পানে যকৃত, হৃৎপিণ্ড ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। এ ছাড়া প্রাণীটির মূত্রপানে পূর্বজন্মের পাপ মোচন হয়।

প্রস্তুতি ম্যাচে জয়ের মুখ না দেখলেও উদ্বোধনী ম্যাচে শুরুটা আলোঝলমলে করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ৩০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। আর এই রান পেতে ব্যাট হাতে ভিতটা গড়ে দেন ওপেনার তামিম ইকবাল। ১২৮ রানে থামলেও ইংলিশদের ওপর একচেটিয়া দাপট দেখিয়ে পূরণ করেন নবম সেঞ্চুরি। তবে প্লাঙ্কেটের বলে উঠিয়ে মারতে গিয়ে বাটলারের হাতে তালুবন্দি হন বাঁহাতি ওপেনার।এর আগে ১২৪ বলে সিঙ্গেল নিয়ে হাঁকান তার নবম সেঞ্চুরি। আর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়। তার ১৪২ বলের ইংনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের মহাপরিচালক (ডিজি) পরিচয় দিয়ে প্রতারণামূলক কাজে জড়িত সন্দেহে রাজধানীর বনশ্রী এলাকা থেকে আনোয়ার পাশা নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই ব্যক্তি বিভিন্ন জনকে ভয়ভীতি দেখাতেন বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
লিঙ্গ পরিবর্তন করা একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় চার বছর আগে। তার পর থেকেই তারা একটি সন্তান নেয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু বেশ কয়েকবার গর্ভপাত হওয়ার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সন্তান ধারণ করতে সক্ষম হয় টার্সটেন লিসি ও বিফ চাপলো দম্পতি।
অপ্রতিম : চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ৪৬.২ ওভারে ৪ উইকেট হারিয়েই তুলে নিয়েছে ২৭৭ রান। আর এই রান পেতে ব্যাট হাতে ভিতটা গড়ে দেন ওপেনার তামিম ইকবাল। ১২৪ বলেই সিঙ্গেল নিয়ে হাঁকিয়েছেন তার নবম সেঞ্চুরি। আর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়। ১২৮ রান করে আউট হয়েছেন তামিম।
পর্দায় উঠছে শরৎচন্দ্রের কালজয়ী চরিত্র শ্রীকান্ত, সঙ্গে রাজলক্ষ্মীও। এটি নির্মিত হচ্ছে কলকাতায়। ছবির নাম ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। বহুল আলোচিত এ চরিত্র দুটিতে অভিনয় করছেন দুই দেশের দুই তারকা। শ্রীকান্ত হিসেবে কলকাতার ঋত্বিক চক্রবর্তী ও রাজলক্ষ্মী হচ্ছেন বাংলাদেশের মেয়ে জ্যোতিকা জ্যোতি।
নলতা প্রতিনিধি : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা অফিসে অনধিকার প্রবেশ করে সাতক্ষীরা সদর এমপির সহোদর মীর মাহমুদ হাসান লাকী ও মীর মইনুল ইসলামসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী কম্পিউটার,ল্যাবটপসহ দেড়লক্ষাধিক টাকার ক্ষতিসাধন ও ভারপ্রাপ্ত সম্পাদককে প্রাণনাশের হুমকি দেওয়ায় তাদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের নামে মিথ্যা,বানোয়াট মামলা প্রত্যাহরের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন এবি নিউজের কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও দৈনিক দৃষ্টিপাত পাত্রিকার নলতা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, অনলাইন নিউজ নেটওয়ার্ক (ওননএন২৪ ডটকম) এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি,দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নলতা প্রতিনিধি মো. তরিকুল ইসলাম লাভলু, সাংবাদিক মো. শফিকুল ইসলাম।
আরিফ মাহমুদ : ‘দুধ পানের অভ্যাস গড়ি, পুষ্টির চাহিদা পূরণ করি’ স্লোগানে বিশ্ব দুগ্ধ দিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরার কলারোয়ায় পালিত হয়েছে।