সর্বশেষ সংবাদ-
তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগশ্যামনগরের নীলডুমুরে ঘাটে হার্ডওয়্যার দোকান থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার‘অথবা তুমি আমি’ নাটকে আলোচনায় ইভানা২৯ হাজারের বেশি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীকানাডা পশ্চিম বিএনপির বিতর্কিত কার্যক্রম ঘিরে সমর্থকদের মধ্যে ক্ষোভশ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে মামলা : সরেজমিনে মিলল ভিন্ন চিত্রসাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবিদেবহাটা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবের সৌজন্য সাক্ষাৎলবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ার আহ্বানআদালতের আদেশ অমান্য করে বাঁশদহে পৈত্রিক জমি জবর দখলের অভিযোগ

c35ae04046bfef23cf317ff067f38a18-591caf3828865আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের পথচলা থামল এলিমিনেটরে। বৃষ্টি আইনে তাদের ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার টস জিতে ফিল্ডিং নেয় কলকাতা। ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রানে তারা বেধে দেয় হায়দরাবাদকে। প্রায় তিন ঘণ্টা বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকার পর ম্যাচ কমিয়ে আনা হয় ৬ ওভারে, কলকাতার লক্ষ্য দাঁড়ায় ৪৮ রান। যেটা ৪ বল হাতে রেখে মাত্র ৩ উইকেটে পেরিয়ে গেছে তারা।

আগে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের ব্যাট হেসেছে খানিকটা। ৩৫ বলে ৩৭ রান করেন তিনি। দ্বিতীয় সেরা ২৪ রান করেন কেন উইলিয়ামসন।

কলকাতার নাথান কোল্টার-নাইল সর্বোচ্চ ৩ উইকেট নেন ৪ ওভারে ২০ রান দিয়ে।

দমকা ও ভারী বর্ষণে প্রায় দীর্ঘক্ষণ পর মাঠে নামে দুই দলের খেলোয়াড়রা। লক্ষ্য ৬ ওভারে ৪৮ রানের হলেও প্রথম দুই ওভারে ১২ রানে ৩ উইকেট হারায় কলকাতা। বাধভাঙা উল্লাসে মেতেছিল হায়দরাবাদ। তবে গৌতম গম্ভীরের ঝোড়ো ব্যাটিংয়ে কলকাতা আর অস্বস্তিতে পড়েনি। ১৯ বলে ২টি করে চার ও ছয়ে ৩২ রানে অপরাজিত ছিলেন দলটির অধিনায়ক। ৫.২ ওভারে জমা পড়ে কলকাতার দরকারি ৪৮ রান।

প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে কলকাতা। আগামী শুক্রবার হবে ম্যাচটি। সূত্র- ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

8শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের কাশিমাড়ীতে শাপলা নবারুণ সংঘের আয়োজনে ৬ দলীয় ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মে সরদার-তরফদার বাড়ি সম্মুখ গ্রাম বাংলার বিলে আইপিএল এর শ্রুতি কনসার্ট, ড্যান্স ও আতসবাজিতে প্রাণবন্ত ক্রিকেট ফাইনাল খেলায় আব্দুস সালাম পাড়ের ঝাপালী তামিমা-মীম লায়ন্স ক্রিকেট একাদশ (সংগ্রহ ১৪২ রান)৭৭রানের বিশাল ব্যবধানে সরদার ক্রিকেট একাদশ (সংগ্রহ ৬৫রান)কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে ১টি ফ্রিজ ও রানার্স আপ দলকে ১টি ২৪ ইঞ্চি মনিটার টিভি পুরস্কৃত করা হয়।সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহন ও সিরিজ সেরা রিমন।স্কোর বোর্ডের দায়িত্ব পালন করেন-মাসুদ রানা ও রবিউল ইসলাম। অনুষ্ঠানে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ডাঃ এস,এম,আব্দুর রউফ, তবিবুর রহমান,শহিদুল ইসলাম.কামরুল ইসলাম ও এসারুল হক প্রমূখ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। খেলার মূল আকর্ষণ ছিল-প্রতিবন্ধী ৪ জন-সাগর,আকবর,মুলশী ও রায়হান হাজার হাজার নারী-পুরুষ উপচে পড়া দর্শকদের নিয়ন্ত্রণ করে খেলাটি উপভোগ্য করে তোলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1কালিগঞ্জ ব্যুরো : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন জেলা তথ্য অফিসার। এসময় তিনি বলেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসুর মতে এশিয়ার উদীয়মান বাঘ বাংলাদেশ। বিশ্ব ব্যাংক ও আইএমএফের বিশ্ব অর্থনৈতিক সুচকে ১৪ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৪৪তম। নারীর ক্ষমতায়নে অসাধরণ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ ইউমেন ফোরাম ও গ্লোবাল পার্টনারশিপ ফোরাম হতে প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া দেশের শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিল্প সহ বাংলাদেশের উন্নয়ন ক্ষেত্রে অতিথের যে কোন সরকারের চেয়ে অর্ভূূতপূর্ব সাফল্য অর্জন করেছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সন্ধ্যার পূর্বে উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন ২০২১ শীর্ষক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকের সভাপতিত্বে জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, জর্জ কোটের অতিরিক্ত পিপি এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। উপজেলা এলাকায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ম বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রামান্য চিত্র প্রদর্শিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

upozala fridomfiter sons pixদেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক আলোচনা সভা শেষে উক্ত কমিটি গঠন করা হয়। সকলের সম্মতিক্রমে বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন মোড়লের পুত্র হারুন অর রশীদ কে সভাপতি, বীরমুক্তিযোদ্ধা জব্বার আলীর পুত্র মিজানুর রহমান সহ-সভাপতি, বীরমুক্তিযোদ্ধা সাবুর আলীর পুত্র শাহজাহান আলী সাধারণ সম্পাদক, দিনআলী গাজীর পুত্র আব্দুল আজিজ কে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে উক্ত কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় জেলা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী। অন্যান্যদের মধ্যে সখিপুর ইউনিয়ন ডেপুটি কমান্ডার আবুল কাশেম, উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনিসহ ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সকল সন্তানেরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

00099988নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার বিনেরপোতা মৎস্য বাজারে ডিজিটাল ওয়েট মেশিন এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সদরের বিনেরপোতা মৎস্য আড়ৎ মালিক সমিতির আয়োজনে ১৩ নং লাবসা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল। এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বাবু, লাবসা ইউপি সদস্য মো. আব্দুল হান্নান, মহিলা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিষ্টি, ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি, বিনেরপোতা মৎস্য আড়ৎ মালিক সমিতির সহ-সভাপতি মো. আরশাদ আলী, যুগ্ম সম্পাদক সঞ্জয় বিশ্বাস ও কোষাদ্যক্ষ বাবলু সরকার প্রমুখ। অতিথিবৃন্দ বলেন, সদর উপজেলার বিনেরপোতা মৎস্য সেটে ডিজিটাল ওয়েট মেশিনের উদ্বোধনের মধ্য দিয়ে মান্ধাতার আমলের শুভঙ্করের ফাঁকির ওজন ব্যবস্থার অবসান হলো। ইতিমধ্যে সাতক্ষীরা বড় বাজার মোকামে ও ডিজিটাল ওয়েট মেশিনের ব্যবহার শুরু করা হয়েছে। আগামী প্রতিটি বাজার/ আড়ৎ এ আধুনিক এই ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে। দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে আমাদের হাটবাজার গুলোতে বিশৃঙ্খলা বিরাজ করছে। আমরা এই গুরুত্বপূর্ন জায়গাটিতে শৃঙ্খলা আনতে চাই। ইতিমধ্যে সিন্ডিকেট ভাঙ্গতে সক্ষম হয়েছি। যার ফলে গত বছরের থেকে সরকার কোটি টাকারও অধিক রাজস্ব পেয়েছে। আমরা হাট-বাজার গুলো ঢেলে সাজাতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। এসময় বিনেরপোতা মৎস্য সেটে ২১টি ডিজিটাল ওয়েট মেশিন উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিনেরপোতা মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ মন্ডল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

222222222222222নিজস্ব প্রতিবেদক : ‘হটাও জঙ্গী বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গ্রাম পুলিশের ৪র্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় সম স্কেল, গ্রাম পুলিশের অবসরকালীন ভাতার ন্যায় মৃত্যুকালীন ভাতা প্রদান, পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকর করা এবং  মে-২০১৫ প্রকাশিত গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী বিধিমালা সংশোধন পূর্বক ৪৫.১৮.০৩২-০০.০০.০২৯.২০১৩.৩৫৬ তারিখ-১৩/১১/২০১৩ খ্রীঃ গ্রাম পুলিশ বাহিনী চাকুরী বিধিমালা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ গ্রাম-পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার দুপুরে র‌্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। পরে মানববন্ধন সহকারে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের নিকট স্মরকলিপি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন গ্রাম-পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানসহ গ্রাম-পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এডুকেশন ইকুইটি ফর আউট অফ স্কুল চিল্ড্রেন প্রজেক্ট (ইইওএসসিপি)- এর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে, ইউনিসেফের সহযোগিতায় ও জাগরণী চক্র ফাউ-েশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান (মানি), সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য আজহারুল ইসলাম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাবু পরিমল বিশ্বাস, ফিরোজ রহমান, তরুন কান্তি সানা, বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম, যুবলীগের সবুর হোসেন, লিটন হোসেন সহ শিবপুরের বিভিন্ন শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকগণ।
প্রতিযোগিতায় শিশুদের গান, নৃত্য, আবৃত্তি, নাটক ও বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে আসাদুজ্জামান বাবু বলেন, ‘শিক্ষাই জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই শিক্ষার্থীদের যুগপোযোগী শিক্ষা দানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি  খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে। কেননা, খেলাধুলা মানুষকে সুস্থ শরীর গঠনে সহায়তা করে। এর মাধ্যমে মনকে চিন্তামুক্ত রাখা সম্ভব। অন্যান্য কাজের পাশা পাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রকার খেলাধুলার সাথে পরিচয় করিয়ে দেয়া গুরত্বপূর্ণ। খেলাধুলার প্রতি অবহেলা
শিশুদের শারীরিকভাবে বেড়ে উঠাকে বাধাগ্রস্থ করে। খেলাধুলা শিশুদের দেহ ও মনকে প্রফুল্ল রাখে। চরিত্র গঠনে সহায়তা করে। শিশুদের সঠিকভাবে বেড়ে উঠার জন্য খেলাধুলা আবশ্যক। এসময় তিনি সকলকে মাদকাসক্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। শেষে প্রতিযোগী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

33333333333333333333333প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর কৃষকলীগের আয়োজনে বুধবার বিকেলে জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও পৌর কৃষকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর কৃষকলীগের আহবায়ক সামছুজ্জামান (জুয়েল) এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শাহ মোঃ আনারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. নওশের আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান,সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক তাজমিনুর রহমান টুটুল,সংস্কৃতি বিষয়ক সম্পাদক সরদার গিয়াস উদ্দিন, এড. রঘুজিত মন্ডল, এড. সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮১ সালের এই দিনে জাতীর জনক তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তিপেয়ে বীর বেশে স্বদেশের মাটিতে পা রেখেছিলেন। ঠিক তেমনি ভাবে পিতার পদাস্ক অনুসরণ করে শেখ হাসিনা স্বদেশের মাটিতে পা রেখেছিলেন। এর পরে বাংলাদেশ আওয়ামীলীগের হাল ধরেন শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মনে জ্বলে ওঠে। আশার আলো। সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের মুক্তির আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ দুর্বার আন্দোলন গড়ে তোলেন। যে ধারা আজও অব্যাহত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest