সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

1408636131.তালা প্রতিনিধি : দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুমের উপর মীর মাহমুদ আলি লাকি কর্তৃক সন্ত্রাসী হামলা, পত্রিকা অফিস ভাংচুর ও ভারপ্রাপ্ত সম্পাদক সহ অফিস স্টাফের নামে মিথ্যা মামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন তালা প্রেসক্লাব’র আহ্বায়ক পণব ঘোষ বাবলু, সদস্য সচিব মোঃ আব্দুল জব্বার, যুগ্ন আহ্বায়ক গাজী জাহিদুর রহমান, এম.এ ফয়সাল, সরদার মশিয়ার রহমান, প্রেস ক্লাবের সদস্য নজরুল ইসলাম, তপন চক্রবতী, সেলিম হায়দার, প্রভাষক ইয়াছিন আলী,  সব্যসাচী মজুমদার বাপ্পী, অর্জন বিশ্বাস, নূর ইসলাম, ইলিয়াস হোসেন,ফিরোজা বেগম শিমু, মোঃ আকবর হোসেন,  শফিকুল ইসলাম, কাজী আরিফুল হক ভুলু, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, রোকনুজ্জামান টিপু, কাজী লিয়াকাত, আজমল হোসেন জুয়েল, তাজমুল ইসলাম, মিজানুর রহমান, আছাদুজ্জামন রাজু, সুমন রায় গনেশ, খলিলুর রহমান লিথু, রবিউল ইসলাম, কামরুজ্জামান মিঠু, গোলাম রসূল, শাহিনুর রহমান, সৌমিত্র চক্রবর্তী, মনঞ্জুরুল হাসান, এস. কে রায়হান, জয়দেব গাইন, সুব্রত বিশ্বাস  প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01আসাদুজ্জামান : সাতক্ষীরায় মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং শ্যামনগর কলেজ জাতীয়করণসহ বেশ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। কিন্তু সরকারের সব উন্নয়ন কর্মকা- ম্লান করে দিচ্ছে সড়ক-মহাসড়কের বেহাল দশা ও যোগাযোগ ব্যবস্থা। এতে একই সাথে বাধাগ্রস্ত হচ্ছে সাতক্ষীরার সম্ভাবনাময় পর্যটন শিল্প ও ব্যবসা-বাণিজ্য।
সরজমিনে ঘুরে দেখা গেছে, জেলার সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়ক, সাতক্ষীরা-যশোর সড়ক, সাতক্ষীরা-আশাশুনি সড়ক ও সাতক্ষীরা শহরের অধিকাংশ সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানা-খন্দে চলাচলে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। আর এ দুর্ভোগের জন্য জনপ্রতিনিধিদের অবহেলা ও অপরিনামদর্শিতাকে দায়ী করছেন স্থানীয়রা। 02
স্থানীয়দের অভিযোগ, জেলার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যরা গত আট বছরে কোন ভূমিকাই রাখেননি।
এর মধ্যে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক পাঁচ বছর মন্ত্রী ছিলেন। তার প্রচেষ্টাতেই সাতক্ষীরা পেয়েছে একটি মেডিকেল কলেজসহ অনেক প্রতিষ্ঠান। বর্তমানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কের বড় অংশ বয়ে গেছে তার সংসদীয় এলাকা দিয়ে। চলাচলের অযোগ্য সড়ক উন্নয়নে তিনি বারংবার সংশ্লিষ্ট বিভাগকে তাগদা দিয়ে যাচ্ছেন। কিন্তু এ অবস্থা থেকে উত্তরণের কোন নজির চোখে পড়েনি জেলাবাসীর।
তবে, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাতক্ষীরা-২ নির্বাচনী এলাকাতেও নেই কোন উজ্জ¦ল দৃষ্টান্ত। সাতক্ষীরা শহরের কদমতলা থেকে বাকাল পর্যন্ত সড়কের বেহাল দশাই তার প্রমাণ। যা সরকারের ভাবমূর্তিকে চরমভাবে প্রশ্নের সম্মুখীন করে তুলেছে।
আর কালিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন ও শ্যামনগর উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকার উপর দিয়ে বয়ে চলা কালিগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের করুণ অবস্থাই বলে দেয় স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকা।
জেলা সড়ক ও জনপথ বিভাগের মতে, সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কের ৬৫ কিলোমিটারের মধ্যে ৮-৯ কিলোমিটার, সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ২৭ কিলোমিটারের মধ্যে ৭-৮ কিলোমিটার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যদিও বাস্তবে অবস্থা আরও করুণ। আর সড়ক ও যোগাযোগ ব্যবস্থার এই বেহাল দশার কারণেই বিকশিত হতে পারছে না সাতক্ষীরার সম্ভাবনাময় পর্যটন শিল্প। যদিও একমাত্র সাতক্ষীরা দিয়েই সড়কপথে সুন্দরবন দেখা যায়।
03বউ-বাচ্চা নিয়ে রাজশাহী থেকে সুন্দরবন দেখতে আসা এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, এই পথে কেউ ভ্রমণে আসে। বউ-বাচ্চা নিয়ে কি যে বিপদে পড়েছি? রাস্তা-ঘাটের যে অবস্থা, আসতে গিয়েই তো সবাই অসুস্থ। ফিরতে পারলে বাচি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এতো সম্ভাবনাময় একটা জায়গা। অথচ কি বেহাল অবস্থা। এখানকার নেতারা কি করে, প্রশ্ন করেন তিনি।
স্থানীয় একাধিক একজন পর্যটক গাইড নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাই যারাই আসে, সবার মুখে একই কথা, রাস্তা ভাল না। আসলেই তো, সড়কের উন্নয়নে গত এক দশকে কোন পদক্ষেপই চোখে পড়ে নি। মাঝে-মধ্যে ইট-পাথর দিয়ে দায়সারাভাবে পট্টি দেওয়া হয়, কিন্তু তা থাকে এক সপ্তাহ।
এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল বলেন, সাতক্ষীরার একটি সড়কও চলাচলের উপযোগী নেই। এখানকার সংসদ সদস্যরা বিষয়টি দেখেন ওনা, শোনেন ওনা। সরকার জেলায় অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলেও একমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থাই সব উন্নয়ন খেয়ে ফেলছে।
সড়ক ও যোগাযোগ ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মুনজুরুল করিম বলেন, ভালভাবে সংস্কারে যে পরিমান বরাদ্দ প্রয়োজন, তা নেই। তবে, খুব দ্রুত সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের কিছু অংশে রিপেয়ারিংয়ের ৩০ লাখ টাকার কাজ শুরু হবে। আর সাতক্ষীরা-যশোর সড়কের কিছু অংশ পুনর্নির্মাণে নয় কোটি টাকার কাজ শুরু হবে বলে তিনি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1496299811রমজান মাসে যাঁরা রোজা রাখেন, তাঁদের বেশিরভাগই রোজা শুরুর দিনগুলোতে বদহজমে ভোগেন। রোজার সময় খাওয়ার অভ্যাসের পরিবর্তন হয়। রাতে অল্প সময়ে কয়েকবার খাওয়া হয়। খাদ্যাভ্যাসের এ পরিবর্তন পেটে এসিডিটি তৈরি করে। এখান থেকে দেখা দেয় বদহজম। এ সমস্যা সাধারণত সাময়িক। কিছুদিন পর ঠিক হয়ে যায়। এ ছাড়া আমাদের খাবারের জন্যও হতে পারে বদহজম। তাই সচেতন হলে এ সমস্যা দূর করা যায়।

রোজার সময় ইফতারে ভাজাপোড়া খাবার না হলে অনেকের যেন চলেই না। তাই পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ফ্রাই এসব খান অনেকে। এগুলো কিন্তু বদহজমের অন্যতম কারণ। ইফতারে এগুলো না খেয়ে স্বাস্থ্যকর খাবার খেতে পারেন। ইফতারের খাবার দুই ভাগে ভাগ করুন। মাগরিবের নামাজের আগে ও পরে। খেজুর ও পানি, ফলের জুস দিয়ে ইফতার শুরু করুন। এ সময় পানীয় বেশি পান করুন। পানীয় বলতে কিন্তু কোমল পানীয় নয়। এগুলো পেটের সমস্যা আরো বাড়াবে। মাগরিবের নামাজ পড়ার পর ভারী কিছু, যেমন—রুটি, দই-চিড়া, ভাত ইত্যাদি খেতে পারেন।

অতিরিক্ত লবণযুক্ত খাবার খাবেন না। চিপস, নাট এগুলোতে লবণ বেশি থাকে।

একসঙ্গে বেশি পরিমাণে খাবার খাবেন না। এতে করে এসিডিটির সমস্যা বেশি হয়। মিষ্টিজাতীয় খাবার কম খাওয়াই ভালো। আঁশসমৃদ্ধ খাবার বেশি করে খান। রুটি, ডাল, শাকসবজি, ফলমূল, শিমের বিচি ইত্যাদিতে আঁশ বেশি থাকে।

প্রচুর পরিমাণে পানি পান করুন। পরিমিত বিশ্রাম নিন। আশা করা যায় সমস্যা কমে যাবে। এতেও কাজ না হলে চিকিৎসকের পরামর্শ নিন।

লেখক : মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1496381477-02নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন আজ শুক্রবার সকালে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে রূপগঞ্জের পূর্বাচল ৫ নম্বর সেক্টরে অভিযান চালাচ্ছে পুলিশ।

‘সেখান থেকে এখন পর্যন্ত ৬১টি রাইফেল, ৪০টি এসএমজি, দুটি রকেট লঞ্চার, পাঁচটি পিস্তল, ডেটোনেটরসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বাড়ি ও পাশের লেক থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।’

পুলিশ কর্মকর্তা আরো জানান, এখনো অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে পরে বিস্তারিত আরো জানানো হবে।

এদিকে সকালে লেকের পানিতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা তল্লাশির জন্য নেমেছেন।

এ ঘটনার খবর পাওয়ার পরপরই ঢাকা থেকে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক।

ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা উদ্ধার করা অস্ত্র সাজিয়ে রাখছেন। পরে এ ব্যাপারে ব্রিফ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

kWrV9H_bdস্পোর্টস ডেস্ক: পরাজয় দিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হয়েছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু সব হিসাব-নিকেশ বদলে গেলো ম্যাচ শেষে। নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে।

সকালে লর্ডসের ওভালে টসে হেরে ব্যাটিং করতে নেমে তামিম-মুশফিকের নান্দকীয় ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগুতে থাকে বাংলাদেশ। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির দেখা পান তামিম। ৭৯ রানের ইনিংস খেলেন মুশফিকও। দুইজনের রেকর্ড জুটিতে ৩০৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ তবে ম্যাচের আগে খালেদ মাহমুদ সুজন দলকে সতর্কবার্তা দিয়েছিলেন।

মুশফিক-তামিমের ব্যাটিংয়ে এক সময় ৩৩০-৩৪০ করবে বলে মনে হলেও টানা দুই বলে দুই ব্যাটসম্যানের আউটে বদলে যায় ম্যাচের পরিস্থিতি। বরাবরের মতো ২০-৩০ রান কম করে বাংলাদেশ। আর শেষের দিকে রানের গতি ধীর গতি হওয়াকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা।

“৩০৫ সাধারণত খুবই ভালো সংগ্রহ তবে এই পিচের জন্য এই রান যথেষ্ট ছিল না। রুট খুবই ভালো ব্যাটিং করেছে। তামিম-মুশফিকও অসাধারণ ব্যাটিং করেছে। তবে আমার মতে শেষের দিকে রানের গতি কমে যাওয়াতে ২০-৩০ রান কম হয়েছে আমাদের এবং সেটিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।”

“বোলারদের জন্য দিনটা ভালো ছিল না। মুস্তাফিজ, রুবেলও নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে সাকিবও নিজের সেরাটা দিতে পারেনি। সবমিলিয়ে বোলারদের জন্য বাজে দিন ছিল এটি, এবং একজন বোলারের ঘাটতি ছিল মনে হচ্ছে। আগামী ম্যাচে অতিরিক্ত বোলার খেলানোর ব্যাপারে চিন্তা-ভাবনা করা হতে পারে।”

ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান তখনও ক্রিজে সেট হননি। মাশরাফির ওভারে দারুণ এক ক্যাচ লুফে নেন তামিম ইকবাল। তবে পরবর্তীতে রিপ্লেই তে দেখানো হয়েছে বল মাটির সঙ্গে স্পর্শ করেছে। কিন্তু নিজের ক্যাচ নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী ছিলেন তামিম ইকবাল। তবে থার্ড-অ্যাম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন।

এই ব্যাপারে মাশরাফিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আসলে সেটা আমিও ঠিকভাবে লক্ষ্য করিনি। ঐটা থার্ড-আম্পায়ারের সিদ্ধান্ত ছিল এবং আম্পায়ারের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

8qnGEg_afrদক্ষিণ আফ্রিকার পূর্ব প্রেটোরিয়ায় ২৩ বছরের এক তরুণকে অপহরণ করে তিনদিন ধরে লাগাতার গণধর্ষণ করল ৩ যুবতী। পুলিশ জানিয়েছে, জোর করে এনার্জি ড্রিঙ্ক খাইয়ে রোজ বারবার ধর্ষণ করা হয়েছে ওই তরুণকে। একটি মাঠে প্রায় নগ্ন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

একটি ১৫ আসনের ট্যাক্সিতে উঠেছিলেন ওই তরুণ। সেখানেই ওই ৩ নারীর সঙ্গে তার প্রথম দেখা হয়। ট্যাক্সিটি ভুল রাস্তায় নিয়ে গিয়ে ওই তরুণকে সামনের আসনে যেতে বলা হয়। এরপর জোর করে একটি ইঞ্জেকশন দেওয়ার পরই তিনি অচৈতন্য হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি দেখেন একটি অপরিচিত ঘরে সিঙ্গল বেডে শুয়ে রয়েছেন তিনি। তখনই তাকে জোর করে এনার্জি ড্রিঙ্ক খাওয়ানো হয়।

ছেলেটি পুলিশকে জানিয়েছেন, তিনদিন তাকে ঘুমোতেও দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, অপরাধী পুরুষ হোক না নারী, দক্ষিণ আফ্রিকা পুলিশ যে কোনও যৌন নিগ্রহকেই যথেষ্ট গুরুত্ব দেয়। দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে গভীর তদন্ত করা হবে। সূত্র-কলকাতা২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tJOLTk_pmmuhit42131২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নতুন আইনে আমদানি ও স্থানীয় পর্যায়ে উৎপাদিত প্রায় তিন হাজারের অধিক পণ্য ও সেবা ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে। ফলে ওইসব পণ্যের দাম কমবে।
যেসব পণ্যের দাম কমবে:

আমদানি করা সাবান, শ্যাম্পু, জেল, তেল, টাইলস, সিরামিক পণ্য, টয়লেট সামগ্রী, রান্নাঘরের সামগ্রী, তাস, রেডিও ক্যাসেট প্লেয়ার, সব ধরনের পার্টিক্যাল বোর্ড, ওরিয়েন্টেড স্ট্রান্ড বোর্ড, ফাইবার বোর্ড, হার্ডবোর্ড, প্লাইউড দরজা, জানালা, ফাইবারযুক্ত পেপার ও পেপার বোর্ড, করোগেডেপ পেপার, পেপার বোর্ডে তৈরি বাক্স, কার্টন, বস্তা ইত্যাদি।
যেসব পণ্যের দাম বাড়বে:

মিষ্টি বিস্কুট, ওয়েফার, পটেটো চিপস, হাত-নখ-পায়ের প্রসাধন সামগ্রী, প্লাস্টিকের বাক্স, পলিমারের বস্তা, সিলিং ফ্যান, দেয়াল ফ্যান, জুতা তৈরির উপকরণ, স্যানিটারি ন্যাপকিন, ব্যাটারি, রঙিন টেলিভিশন, টেলিভিশনের পার্টস, সিমকার্ড, ব্রাশ, আমদানি করা শুটকি মাছ, আপেল, আঙুর, জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি, চকলেট, জ্যাম, জেলি, ফলের রস, শিশুখাদ্য, বিট লবন, সিমেন্ট, সালফিউরিক অ্যাসিড, টুথপেস্ট, ডিটারজেন্ট, দিয়াশলাই, মশার কয়েল, অ্যারোসল, চামড়া ও কাপড়ের তৈরি ব্যাগ, স্যুটকেস, শপিং ব্যাগ, হাতব্যাগ, পশমি কম্বল, ফেব্রিক্স, আসবাবপত্র, কাচের আয়না, হীরা, জুয়েলারি, ইমিটেশনের গহনা ইত্যাদি।

এদিকে এ বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে গত অর্থবছরের তুলনায় ১৫১৫২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। গত অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে ৫০,২৯২ কোটি টাকা (সংশোধিত) বরাদ্ধ থাকলেও এবারে তা বাড়িয়ে ৬৫৪৪৪ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।

বাজেটের অর্থ সংগ্রহের মূল উৎস ধরা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রিত কর। এ খাত থেকে অর্থ আসবে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা, যা বাজেট আকারের ৬২ শতাংশ।বাকি অর্থ আসবে অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান, এনবিআর বহির্ভূত কর এবং কর ব্যতীত প্রাপ্তি থেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

XNuai6_3সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার যা প্রধানত ফল এবং কাঁচা সবজি দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশে প্রধানত শসা, গাজর, টমেটো ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। প্রতিদিন ইফতারে তো ভাজাপোড়া খাওয়া হয় বেশি, এবার না হয় সালাদ যোগ করে দেখুন।

#গ্রিলড চিকেন সালাদ

উপকরণ:

গ্রিল চিকেনের জন্য: মুরগির বুকের মাংস ৪ পিস। লেবুর রস ২ টেবিল-চামচ। রসুনবাটা ১ টেবিল-চামচ। গোলমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী। লবণ স্বাদমতো।
ড্রেসিংয়ের জন্য: ভিনেগার ৩ টেবিল–চামচ। রসুনকুচি ১ চা-চামচ। অলিভ ওয়েল ২ টেবিল-চামচ। মধু ১ টেবিল-চামচ। গোলমরিচ ১ চিমটি। লবণ স্বাদমতো। সব একসঙ্গে মিশিয়ে রাখুন।

সালাদের জন্য: টমেটো, শসা, গাজর, আপেল, আঙুর, স্ট্রবেরি, লেটুস, পেঁয়াজ— সব ছোট কিউব করা।

পদ্ধতি:

লেবুর রস, রসুন বাটা, লবণ ও গোলমরিচ মুরগির সঙ্গে মিশিয়ে নিন। ফ্রিজে দুই ঘন্টা ম্যারিনেইট করে রাখুন। তারপর গ্রিডেল প্যানে মাংস গ্রিল করে নিন। এবার সার্ভিং ডিশে গ্রিলড করা মুরগি টুকরা করে এরসঙ্গে টমেটো, শসা, গাজর, আপেল, আঙুর, স্ট্রবেরি, লেটুস, পেঁয়াজ টুকরাসহ ড্রেসিং দিয়ে মিশিয়ে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest