মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মো. লিয়াকত পারভেজ সাতক্ষীরা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমারের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস.এস আফজাল হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক সহযোগি অধ্যাপক আবুল কালাম আজাদ, সহযোগি অধ্যাপক আমান উল্লাহ আল-হাদী, সহকারি অধ্যাপক ড. নাসরিন আক্তার, সহযোগি অধ্যাপক আবুল হাশেম, সহকারি অধ্যাপক আ.ন.ম গাউছুর রেজা, প্রভাষক মো. মফিজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যাপক কাজী আসাদুল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার মাহমুদপুর এলাকা থেকে মধ্য বয়সী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সবিতা রানী মন্ডল (৫০)। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত কালিপদ মন্ডলের স্ত্রী। সোমবার ভোরে এ ঘটনাটি ঘটে।
যুগান্তর ও এনটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী চিকিৎসা শেষে সুস্থবেশে বাড়ি
‘রাজনৈতিক দল হতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া’ সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদনটি দায়ের করেন।
তার ওজন প্রায় ১০০ কেজিতে পৌঁছে যাচ্ছিল। ওজন কমানোর জন্য এমন কিছু নেই যে, তিনি চেষ্টা করেনি। ডায়েট থেকে শুরু করে ওজন কমানোর জন্য সকল প্রকার যোগব্যায়াম ও করেছেন তিনি। কথা বলছিলাম ভারতীয় এক নাগরিক সুপ্রিয়া পান্ডে কে নিয়ে। কিন্তু অবশেষে তিনি অনলাইন পোর্টালের সাহায্যে নিজের অতিরিক্ত ওজনের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়েছেন।
যুক্তরাষ্ট্র আর নর্থ কোরিয়ার মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের হুমকিতে অনেকেই আশঙ্কা করছেন আরেকটি যুদ্ধের। প্রশ্ন উঠেছে: এবারের যুদ্ধেও কি নর্থ কোরিয়াকে সমর্থথ দেবে বিশ্বের দ্বিতীয় পরাক্রমশালী রাষ্ট্র চীন? নাকি চীন দুর্বল থাকবে যুক্তরাষ্ট্রের প্রতি? এমন প্রশ্নও রয়েছে অনেকের মনে।
সরকার ও বিদ্রোহী বাহিনীর মধ্যে চুক্তি অনুযায়ী আটকেপড়া লোকজনদের সরিয়ে নেয়ার সময় শনিবার বাসের বহরে বোমা হামলা চালানো হয়। শিশুদের চিপস দিয়ে আকৃষ্ট করে এই হামলা চালানো হয়েছে সিরিয়ায়। শনিবারের এই বোমা হামলায় নিহত ১২৬ জনের ৬৮ জনই শিশু। এ যেনো শিশু হত্যার এক ‘মহাউৎসব’।
না, ভারত-অস্ট্রেলিয়ার বারুদে লড়াই হয়নি। তবে দুই অধিনায়ক বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ মুখোমুখি হয়েছিলেন ভিন্ন জার্সিতে। যেখানে জয় হয়েছে অস্ট্রেলীয় অধিনায়কের। আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে তার দল রাইজিং পুনে সুপারজায়ান্ট।