উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে নিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের পরবর্তী শুনানির জন্য ২১ মে দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
শুরুতেই রাষ্ট্রপক্ষ ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বাতিলের শুনানি দুই সপ্তাহের জন্য আবারও মুলতবি রাখার আবেদন করেন। কিন্তু আবেদন নাকচ করে আদালত শুনানি অব্যাহত রেখেছেন।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা পুনরায় সংসদের কাছে ফিরিয়ে নিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী পাশ করা হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট করেন।
এ আবেদনের চূড়ান্ত শুনানি শেষে তিন বিচারকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে গতবছর ৫ মে ১৬তম সংশোধনী অবৈধ বলে রায় দেন।
তিন বিচারকের মধ্যে দু’জন ১৬তম সংশোধনী অবৈধ অবৈধ ঘোষণা করেন এবং একজন রিট আবেদনটি খারিজ করেন। পরে এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত বছরের ২৮ নভেম্বর আপিল বিভাগে আপিল দায়ের করেন।

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরসহ আটজন বিচারপতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান। ওই বিচারপতিদের বিরুদ্ধে বৈষম্য, ষড়যন্ত্র, হয়রানি এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতে দুইজন কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১১২ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

ইতিহাস ও ঐতিহ্য : ১৯৭০ সালের আগ পর্যন্ত পাকিস্তানে ২২টি কোটিপতি বণিক পরিবারের কথা জানা যায়। তাদের মধ্যে দুটি পরিবার ছিল পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে। একটি হলো এ কে খান পরিবার। অন্যটি ইস্পাহানি (অবাঙালি) পরিবার। এর বাইরে আরও অর্ধশতাধিক জমিদার পরিবার ছিল।
সুস্বাদু খেজুরের রয়েছে এমন কিছু পুষ্টিগুণ যা সুস্থ থাকার জন্য জরুরি। আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়ামসহ নানান ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায় খেজুর থেকে। আঁশজাতীয় খাবারেরও অন্যতম উৎস এটি। প্রতিদিন কয়েকটি খেজুর খেলে দূরে থাকতে পারবেন বিভিন্ন রোগ থেকে।
ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন বঞ্চিত হওয়ার দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্যদের মধ্যে। রবিবার (৭ মে) দলটির সংসদীয় দলের সভায় বসেছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এমপিদের প্রতি হুঁশিয়ারি বার্তা দেন তিনি। মূলত এ কারণেই তাদের ভেতরে দুশ্চিন্তা ভর করেছে।
রাজধানীর মিরপুর মডেল থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তিন উপ-পরিদর্শকসহ (এসআই) ১৭ জনের বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে। সোমবার (৮ মে) সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে এক নারী এই মামলা দায়ের করেন। বিচারক আহসান হাবিব বাদীর জবানবন্দি নিয়ে ৯ মে আদেশের তারিখ ধার্য করেছেন। বাদীর আইনজীবী মাইন উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।