প্রেস বিজ্ঞপ্তি: পূরবী চ্যাটার্জী নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালের শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে কালিগঞ্জ ডিগ্রী কলেজের হিসাব রক্ষক আনন্দ চ্যাটার্জী ও মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্পা গোস্বামীর দ্বিতীয় কন্যা। পূরবী চ্যাটার্জী ভবিষ্যতে একজন সফল ডিজাইনার হতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

দেবহাটা ব্যুরো: দেবহাটায় কলেজ ও মাদ্রাসা পর্যায়ের ছাত্র-ছাত্রীদের লেখা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট’র আয়োজনে সখিপুরস্থ খানবাহাদুর আহছানউল্লা কলেজ গ্রুপের ছাত্র-ছাত্রীদের নিয়ে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন হাদিপুর জগন্নাথপুর আলিম মাদ্রাসার সুপার আব্দুস সামাদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট’র ফিল্ড কো-অডিনেটর আমিনা বিলকিস ময়না। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেবিএ কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, মনিরুজ্জামান মহসিন, হাদিপুর আলিম মাদ্রাসার শিক্ষক ফজর আলী প্রমূখ। অন্যান্যদের মধ্যে প্রভাষক শেখ মিজানুর রহমান, স্বপন কুমার, আজহারুল ইসলাম, মইনুদ্দিন খান, শাহানুর রহমান, মিজানুর রহমান, তৌহিদুর রহমান, জাফর হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। প্রকাশিত প্রতিবেদনটি পাঠ করেন কেবিএ কলেজের ছাত্রী আসমা খাতুন ও হাদিপুর মাদ্রাসার ছাত্র তাহসিনুর রহমান। এসময় খানবাহাদুর আহছানউল্লা কলেজ ও সখিপুর আলিম মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রভাষক আবু তালেব।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবীর ভাস্কর্য ২০ এপ্রিলের মধ্যে না সরালে ২১ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, ‘কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনের মাধ্যমে মূর্তি অপসারণ করা হবে। একইসঙ্গে প্রধান বিচারপতি এস কে সিনহারও অপসারণ হবে।’ রবিবার (১৬ এপ্রিল) রাজধানীর পল্টনে দলের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লিয়াকত পারভেজ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস.এস আফজাল হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১১৭ বছর বয়সে ইটালিতে মারা গেছেন। ১৮৯৯ সালে ইটালির পিডমন্ট অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এমা মোরানো। নথিপত্র অনুযায়ী ১৯০০-র আগে জন্ম নেয়া জীবিত মানুষদের মধ্যে তিনিই ছিলেন শেষ ব্যক্তি। খবর বিবিসি বাংলার
