মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৫৯ রানের লক্ষ্য দেওয়ার পর সানরাইজার্স হায়দরাবাদের ফিল্ডাররা মাঠে নামার পর ধারাভাষ্যকারের উচ্ছ্বসিত কণ্ঠে শোনা গেল- ‘সে ফিরে এসেছে’। ক্যামেরা তখন মুস্তাফিজুর রহমানের দিকে। আইপিএলের দশম আসরের দুই ম্যাচ পর গত মৌসুমের উদীয়মান খেলোয়াড়কে পেল গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু তার ফেরাটা হলো না মনের মতো। মুস্তাফিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ পেল হায়দরাবাদ। আর মুম্বাই পেল টানা দ্বিতীয় জয়।
দলের ষষ্ঠ ওভারে বল করতে নামেন মুস্তাফিজ। শুরুতেই পার্থিব প্যাটেল ছয় মারেন। ওই ওভারে আরও ৩টি বাউন্ডারি হাঁকান মুম্বাইয়ের এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্রথম ওভারে বাংলাদেশের বাঁহাতি পেসার দেন ১৯ রান। গত মৌসুমে ১৬ ম্যাচে ১৭ উইকেট নেওয়া মুস্তাফিজের জন্য এটাই ছিল আইপিএলে সবচেয়ে খরুচে ওভার। ১৩তম ওভারে দ্বিতীয়বার বল হাতে নিয়ে রানের লাগাম টেনে ধরতে পেরেছিলেন তিনি। কিন্তু আহামরি কিছু করতে পারেননি গত মৌসুমের পঞ্চম শীর্ষ বোলার, ১১ রান দেন ওই ওভারে। ১৯তম ওভারে তৃতীয় ওভার করেন মুস্তাফিজ। তার চতুর্থ বলে হরভজন সিং একটি রান নিয়ে মুম্বাইকে জেতান। ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি মুস্তাফিজ।
প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়ে জয় পাওয়া হায়দরাবাদ ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে। স্বাগতিক মুম্বাইয়ের বোলারদের বেশ ক্লান্ত করে তুলেছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। দুই ব্যাটসম্যানই হাফসেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন। ৮১ রানে প্রথম উইকেট হারানোর পর সেই আক্ষেপের রেশ ছিল হায়দরাবাদের অন্য ব্যাটসম্যানদের মধ্যেও।
ওয়ার্নার ৩৪ বলে ৭টি চার ২টি ছয়ে ৪৯ রানে হরভজন সিংয়ের শিকার হন পার্থিব প্যাটেলকে ক্যাচ দিয়ে। ধাওয়ানের ৪৩ বলে ৪৮ রানের ইনিংস থামে মিচেল ম্যাকক্লেনাঘানের কাছে বোল্ড হয়ে। হরভজনের জোড়া আঘাতের পর যশপ্রীত বুমরার বলে ভেঙে পড়ে হায়দরাবাদের ব্যাটিং লাইন আপ। দুই অঙ্কের ঘরে পৌঁছানো তিন ব্যাটসম্যানের মধ্যে অন্যজন হলেন বেন কাটিং (২০)। হায়দরাবাদকে ৮ উইকেটে ১৫৮ রানে বেধে দিতে মূল অবদান বুমরা ও হরভজনের। প্রথমজন নিয়েছেন ৩ উইকেট, অন্যজন দুই উইকেটের মালিক।
প্যাটেলের ২৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংসের পর নিতিশ রানা দলকে জয়ের ভিত্তি গড়ে দেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলা এ ব্যাটসম্যান ৩৬ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৪৫ রান করেন। জয় থেকে ৪ রান দূরে থাকতে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হন তিনি। তার সঙ্গে ক্রুনাল পান্ডের ২০ বলে ৩৭ রানের ইনিংস ছিল উল্লেখযোগ্য। ১৮.৪ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে মুম্বাই।
ম্যাচটি হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠা হলো না হায়দরাবাদের। ৩ ম্যাচে ৪ পয়েন্ট তাদের, অবস্থান দুই নম্বরে। আর সমান খেলে সমান পয়েন্টে তিনে উঠে এসেছে মুম্বাই। ২ ম্যাচে টানা জয়ে শীর্ষে আছে কিংস ইলেভেন পাঞ্জাব।

প্রস্তুতি শেষ৷ শুধু রাষ্ট্রপ্রধান কিম জং উনের নির্দেশের অপেক্ষা৷ তারপরেই ষষ্ঠবার পরমাণু বিস্ফোরণ ঘটাতে চলেছে উত্তর কোরিয়া৷ ধারণা করা হচ্ছে, আগামী শনিবার ফের পারমাণবিক বিস্ফোরণ ঘটাবে এই দেশ৷ ঘটনাচক্রে শনিবার (১৫ এপ্রিল) কিম উনের পিতামহ অর্থাৎ উত্তর কোরিয়ার প্রথম একনায়ক শাসক কিম ইল সুং জন্মেছিলেন৷ তাঁর ১০৫ তম জন্মদিনটি সে দেশে ‘সূর্য দিবস’ হিসেবে পালিত হবে৷
ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ তার দুই সহযোগী শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আজ (বুধবার) রাত ১০টায় মুফতি হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুলকে এবং সিলেট কেন্দ্রীয় কারাগারে দেলোয়ার হোসেন রিপনকে একই সময়ে ফাঁসি দেওয়া হয়। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, গাজীপুর কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান ও সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগির মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুরের কাশিমপুর কারাগারে হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি আবদুল হান্নান ও তাঁর সহযোগী বিপুলের ফাঁসির রায় আজ বুধবার রাতে যে কোনো সময় কার্যকর করা হতে পারে। তাঁদের ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কারাগারে জল্লাদ রাজু, তাঁর সহযোগী ইকবাল ও শফিক এবং ফাঁসির মঞ্চ সবকিছুই প্রস্তুত আছে। এরই মধ্যে ফাঁসির মহড়া সম্পন্ন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : আগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে যুবলীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, সাতক্ষীরার মানুষ শান্তি প্রিয়। আর কোন অশান্তি দেখতে চাইনা। জামাত-শিবির যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাতক্ষীরাকে অশান্ত করার পায়তারা চালাচ্ছে। একটি পরিবারের উপরে বারবার হামলা হচ্ছে। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী তার পিতাকে বোমা মেরে হত্যা করেছে। তাকেও গুলি করে হত্যা করেছে। এখন দলীয় নেতা কর্মীদের জীবনের কোন নিরাপত্তা নেই। পুলিশ এখনও প্রকৃত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি। পুলিশ ইচ্ছা করলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আসামীদের গ্রেফতার করতে পারে। অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহন করা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, বন ও পরিবশে বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস. এম শওকাত হোসেন, সধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অব্দুর রশিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাংঘঠনিক সম্পাদক এড. আল মাহমুদ পলাশ,পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসনে অনু, যুগ্ম সম্পাদক তুহিনুর রহমান তুহন, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বাবু, ইউনিয়ন যুবলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা মনিরুল ইসলাম মাসুম ও ইউসুফ সুলতান মিলন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মইনুল ইসলাম।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।