মাহফিজুল ইসলাম আকাজ : সাতক্ষীরায় ডিবিখান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে হোমিওপ্যাথির জনক মহত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যনের ২৬২ তম জন্মাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) বিকালে সাতক্ষীরার ডি,পি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উদ্যেগে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অধ্যক্ষ ডা. জাহিদা আক্তার মিতার সভাপতিত্বে ও অনুষ্ঠানের আহবায়ক ডা. আব্দুল ওহাব আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ আব্দুল আজিজ, ডাঃ আমিরুল ইসলাম, ডাঃ হাবিবুন নাহার, তৈয়েব হাসান বাবু, উপাধ্যক্ষ ডা. মোঃ লুৎফর রহমান, শিক্ষক প্রতিনিধি ডা. একরামুল হক, ডাঃ সৈয়েদ কামরুজ্জামান, ডা. শেখ আমিনুজ্জামান, ডা. অন্নদা প্রসাদ রায়, ডা. সাইফুল্লাহ আল মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে বিগত বোর্ড পরীক্ষায় মেরিনা পারভীন ১ম বর্ষে ৪র্থ স্থান লাভ করায় তাকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বোর্ড পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কলেজ মেধায় ১ম ও ২য় স্থান অধিকারী মুমতারী খাতুন মাহমুদা, বিলকিস জাহান, ইব্রাহিম খলিল, জুলেখা, তানিয়া চৌধুরী, শাহানা পারভীন ও মেরিনা পারভীন কে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঢালিউড সুপারস্টার শাকিব খান আমার স্বামী, আমাদের একটি সন্তানও আছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, ‘৯ বছর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবে বাসায় ইসলাম ধর্মমতে আমাদের বিয়ে হয়। আমার নতুন নাম অপু ইসলাম খান। বিয়েতে শাকিবের পরিবারের লোকজনসহ প্রযোজক মামুনুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।’
আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মীসহ ৫১ জনকে আটক করা হয়েছে। রোববার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আসাদুজামান : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরায় আব্দুর রশিদ নামের এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে মারপিট করার ঘটনায় সদর থানার আলোচিত এস.আই রমজান আলিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার গভীর রাতে সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন তাকে এ সাময়িক বরখাস্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : ভূয়া জমির মালিক সাজিয়ে নিজ কর্মচারীর জমি লিখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে জামায়াতের অর্থদাতা শেখ মহসীনের বিরুদ্ধে। সে সুলতান বড়বাজারে আলু ব্যবসায়ী হওয়ায় জেলায় আলু মহসীন হিসাবেও পরিচিত। এঘটনায় ভুক্তভোগী প্রকৃত জমির মালিক সদর সাব রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
ভারত সফর শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিচ্ছে না আওয়ামী লীগ। খোদ প্রধানমন্ত্রীর নির্দেশেই এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।