সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনাসাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা

moharaj-1467281588-bf39820_xlargeভিন্ন স্বাদের সংবাদ: একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত এক খবর অনুয়ায়ী, চেন্নাইয়ের পাদাপ্পাই জেলার ‘জয় দুর্গা প্রীতম’ মন্দিরে সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে। ইসকন মন্দিরে প্রসাদ হিসেবে ‘কেক’ পাওয়া যায়। অবশ্যই তা ‘এগলেস’। এবার, ভারতের আরও এক মন্দিরের নাম উঠে এল যেখানে ফল-মিষ্টিকে সরিয়ে প্রসাদের থালায় জায়গা করে নিয়েছে ব্রাউনি, স্যান্ডউইচ ও বারগার।
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত এক খবর অনুয়ায়ী, চেন্নাইয়ের পাদাপ্পাই জেলার ‘জয় দুর্গা প্রীতম’ মন্দিরে সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে। মন্দির কর্তপক্ষের বক্তব্য, যে কোনও খাবারই পরিষ্কার জায়গায় বানিয়ে, তা ভক্তিভরে আরাধ্য দেবতাকে অর্পণ করা যেতেই পারে। এবং তা অবশ্যই পুষ্টিকর হওয়া উচিত। এই দুর্গা মন্দিরটির সঙ্গে জড়ি–ত ক্যান্সার বিশেষজ্ঞ কে শ্রী শ্রীধর জানিয়েছেন, মন্দিরের রান্নাঘরটি ‘যন্ত্রচালিত’। ব্রাউনি, স্যান্ডউইচ বা বারগার, যে কোনও ধরনের প্রসাদই ভক্তদের দেওয়া হোক না কেন, তার মোড়কে ‘এক্সপায়ারি ডেট’ লেখা থাকে।
পাদাপ্পাই অঞ্চলের যে ভক্তবৃন্দ এই দুর্গামন্দিরে প্রায়শই যান, তাঁদের নাম তালিকাভুক্ত করা রয়েছে মন্দিরের ডেটাবেস-এ। সেই মতো, ভক্তদের জন্মদিনে প্রসাদ হিসেবে ‘বার্থ ডে’ কেক পাঠানো তাঁদের বাড়িতেই। স্বাভাবিকভাবেই, বয়োজ্যেষ্ঠ মানুষরা মন্দির থেকে এমন গিফ্ট পেয়ে খুবই খুশি হয়েছেন। প্রসঙ্গত, এই দুর্গা মন্দিরের ফাস্টফুড, ভারতের ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথিরিটি’ দ্বারা পরীক্ষিত ও সার্টিফাইড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

761010417121621স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নতুন মুখ মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নতুন মুখ আছে আরও দুটি। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আর ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে কোনো ম্যাচ না খেললেও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। দলের জায়গা হারিয়েছেন পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার শুভাগত হোম ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ওয়ানডে সিরিজে না খেললেও দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন নুরুল হাসান।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুটি টি-টোয়েন্টি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শুভাশীষ রায়, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

shreyaঢাকায় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে আয়োজক কর্মকর্তা কর্তৃক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে।

রাজধানীর আইসিসিবিতে শ্রেয়া ঘোষালের কনসার্ট আয়োজন করে অক্টোপি লিমিটেড ও এটিএন ইভেন্টস। রাত ৯টায় শ্রেয়া ঘোষাল মঞ্চে ওঠেন। কনসার্ট চলাকালীন অক্টোপি লিমিটেডের কর্মকর্তা মামুন কর্তৃক সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহারের ঘটনা ঘটে। এসময় সাংবাদিকরা কোনোরকম বিশৃঙ্খল ঘটনা না ঘটিয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যায়।

বাংলাভিশনের সাংবাদিক শাহীন সম্পদ তালুকদার জানান, তিনি সহকর্মীর হাতে নিজের প্রবেশ কার্ড জমা রেখে কনসার্ট থেকে বেরিয়ে অফিসের গুরুত্বপূর্ণ একটি কাজে যান। কাজ সেরে ফের অনুষ্ঠালস্থলে চলে আসেন। এসময় শাহীন হলের গেটে সহকর্মী জ্যাকিকে ফোন দিচ্ছিলেন যাতে তার কার্ডটা দিয়ে যায়। জ্যাকি আসার পূর্বেই অক্টোপি লিমিটেডের মামুন দুর্ব্যবহার শুরু করেন। অসম্মানজনক কথাবার্তা বলতে থাকেন।

শাহীন সম্পদ আরো বলেন, জ্যাকি কার্ড নিয়ে আসার পর দুটো কার্ড হাত থেকে নিয়ে মামুন ছিঁড়ে ফেলেন এবং দুজনকেই বেরিয়ে যেতে বলেন। এসময় তিনি ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করেন বলেও শাহীন জানান।

শাহীন অভিযোগ করেন, ওই কর্মকর্তা বারবার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন এবং পাশে থাকা চ্যানেলটোয়েন্টি ফোরের ক্যামেরায় আঘাত করেন।

এ বিষয়ে এটিএন ইভেন্টসের মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। আফরিদ হাসান বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। আমি চেষ্টা করেছি বিষয়টি সামলানোর কিন্তু অক্টোপি কর্মকর্তার আচরণে আমি নিজেই লজ্জিত।

জানা গেছে, ঘটনার পরপরই সকল মিডিয়ার সাংবাদিক একযোগে অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

16বিনোদন ডেস্ক: বলিউডের এক সময়ের সুপারহিট নায়িকা মমতা কুলকার্নির বিরুদ্ধে অভিযোগ ছিল আন্তর্জাতিক মাদক-পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার। তার হেফাজত থেকে মাদক উদ্ধার হওয়ার অভিযোগও করেছিল পুলিশ। প্রথম থেকে নিজেকে নির্দোষ দাবি করলেও থানের এক জেলা আদালত বৃহস্পতিবার এ অভিনেত্রী এবং তার স্বামী ভিকি গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, মমতার বিরুদ্ধে কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ মেসেজ, ভয়েস মেসেজের মতো তথ্যপ্রমাণ তাদের হাতে ছিল। সেগুলি আদালতে দেওয়া হয়েছে। আর তারপরই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তথ্যপ্রমাণের জন্য বয়ান রেকর্ড করা হয়েছে আরও কয়েকজন অভিযুক্তের।

থানে ক্রাইম ব্রাঞ্চের অ্যাসিস্টান্ট পুলিশ কমিশনার ভারত শেলখে জানিয়েছেন, পুলিশের কাছে মমতার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে। একজন অভিযুক্ত নিজের দোষ কবুল করার পাশাপাশি ড্রাগস চক্রে মমতা কুলকার্নির ভূমিকার কথাও পুলিশকে জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

biঅনলাইন ডেস্ক: ভারতে জমকালো এক বিয়ে হয়েছে কিছুদিন আগে। সেখানে নববধূর সঙ্গে সঙ্গীদের নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ম্যাশেবলের খবর থেকে জানা যায়, হুট করেই ভিডিওটি ভাইরাল হওয়া শুরু করে গতকাল শুক্রবার থেকে। এরইমধ্যে ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৭০ লাখেরও বেশিবার। প্রাক বিবাহ অনুষ্ঠানে আয়োজিত নাচগানের ভিডিওটিতে দেখা যায়, নববধূ বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি গানের সংমিশ্রণে নাচছেন। প্রথমে নববধূ একা নাচলেও পরে তার বান্ধবীরা যোগ দেন তার সঙ্গে। এ সময় পরিবারের সদস্যরা নৃত্য পরিবেশন উপভোগ করেন।

গানগুলো ছিল, প্রেম রতন ধন পায়ো (ছবি: প্রেম রতন ধন পায়ো), ঘাগরা (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), দিওয়ানি-মাস্তানি (বাজিরাও মাস্তানি), জ্বালতে দিয়ে (প্রেম রতন ধন পায়ো), মানওয়া লাগে (দিলওয়ালে), ডাফলি ওয়ালে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার), রাধা (স্টুডেন্ট অফ দ্য ইয়ার), বান্নতি রাসাই ঘারি (তানু ওয়েডস মানু রিটার্ন), মে খানি বাবারি হোগি (তানু ওয়েডস মানু রিটার্ন), দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), বালাম পিচকারি (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), ঢোল বাজে (গলিও কি রাসলীলা, রামলীলা), কই লাড়কি হ্যায় চাক ধুম ধুম (দিল তো পাগল হ্যায়), আজা মাহিবে (কাল হো না হো) প্রভৃতি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

https://www.youtube.com/watch?v=rB8HNDY2W_U

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
20160720003744প্রধানমন্ত্রী ভারত সফরে দেশবিরোধী কোনো চুক্তি করলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে রাজপথের আন্দোলনে যেতে হবে বলেও ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

১ এপ্রিল শনিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) নেতারা দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। সেখানে তিনি যাই কিছু করুন না কেন, দেশবিরোধী কোনো চুক্তি করলে মেনে নেওয়া হবে না। আশা করি এমন কিছু তিনি করবেন না। জনগণকে পাশ কাটিয়ে কিছু করা হলে অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে রাজপথের আন্দোলনে যেতে হবে।’

তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি ভালো নেই। কারো কোনো নিরাপত্তা নেই। গুম-খুন অব্যাহত রয়েছে। ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর মতো তরুণকে আজ পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী এ দায় এড়াতে পারে না।’

বেগম জিয়া বলেন, ‘আওয়ামী লীগ বুঝতে পেরেছে, সুষ্ঠু ভোট হলে তাদের ভরাডুবি হবে। তাই তারা কোনো নির্বাচনই সুষ্ঠু করছে না।’ টালবাহানা না করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি প্রধান।

তিনি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনেও নির্বাচন কমিশন নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি। যদি সুষ্ঠু ভোট হতো তাহলে আরো অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধানে ধানের শীষের বিজয় হতো।

সাক্ষাৎকালে ৩০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ। এ সময় চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিএফইউজে সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম এ আজিজ, ইলিয়াস খান, মোদাব্বের হোসেন, বাকের হোসেন, শফিউল আলম দোলন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সংবাদ মাধ্যমের জন্যে নবম ওয়েজবোর্ড ঘোষণা ও সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারসহ ১১ দফা জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

putulঅটিজম নিয়ে দৃঢ়ভাবে কাজ করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেনকে নির্বাচিত করেছে। শনিবার সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি কার্যালয় এ ঘোষণা দেয়।

বাংলাদেশের অটিজম ও নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ।

রবিবার (২ এপ্রিল) চলতি বছরের বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হতে যাচ্ছে। দিবসটি উপলক্ষে অটিজম মোকাবেলার আহ্বান জানিয়ে প্রবন্ধ লিখেছেন সায়মা ওয়াজেদ, যা শুক্রবার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস)।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আইপিএস ইস্যুকৃত ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে প্রকাশিত সেই প্রবন্ধে অটিজম মোকাবেলায় পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী জীবনব্যাপী অধিকতর সাশ্রয়ী, টেকসই ও সহায়ক আন্তঃখাত কর্মসূচি প্রণয়নের আহ্বান জানান তিনি।

প্রবন্ধে তিনি বলেন, ‘অটিজম মোকাবেলায় এমন কোন সহজ সমাধান নেই যার মাধ্যমে বিদ্যমান চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে তা বাস্তবায়িত করা যায়। এর পরিবর্তে, পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী জীবনব্যাপী অধিকতর সাশ্রয়ী, টেকসই ও সহায়ক আন্তঃখাত কর্মসূচি প্রণয়ন করতে হবে।’

তিনি বলেন, উচ্চ মূল্য ও কপিরাইট আইনের কারণে উন্নয়নশীল দেশগুলো অনেক কর্মসূচি একই রকম বিচ্ছিন্নভাবে হয়ে থাকে। যেসব কর্মসূচিগুলোতে চলমান অবকাঠামোর সঙ্গে আন্তঃশৃঙ্খলা সহযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি বিশেষ চ্যালেঞ্জ।

সায়মা বলেন, বিগত পাঁচ বছরে রাজনৈতিক সমর্থন ও জাতীয় শিক্ষার নীতির কারণে বাংলাদেশে অটিজমের ওপর সচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও তহবিল ও সম্পদের অভাবে তাদেরকে যথাযথ সেবা প্রদান করা এখন সম্ভব হয়নি। তবে আমাদের চলমান অব্যাহত অগ্রগতির ফলে আমরা নিশ্চিতভাবেই আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাব।

তিনি বলেন, আমাদের অসামান্য এই সাফল্যের পেছনে জনসচেতনতা ও যেসব পরিবারের সদস্যরা প্রতিনিয়ত অটিজমকে মোকাবেলা করছে তাদের কৃতিত্ব রয়েছে। এই সাফল্যের পেছনে এই সব পরিবারের সদস্যদের ত্যাগ রয়েছে। ১৯৯০ এর দশকে সমন্বিত প্রতিবন্ধী নীতির বাস্তবায়নের মাধ্যমে এই ধরনের পরিবারগুলোর জন্য আমাদের মিশন শুরু হয়। পাশাপাশি জাতীয় ফোরাম ও প্রতিবন্ধী সংগঠন গড়ে তোলা হয়।

সায়মা বলেন, বিশ্বব্যাপী সচেতনতা এবং অটিজম বোঝার ক্ষেত্রে ধারণা বৃদ্ধির ফলে রোগ নির্ণয়ে উন্নতি, চিকিৎসার চাহিদা এবং উদ্ভাবনী পন্থা, বিচ্ছিন্ন এর মধ্যে অনেকগুলো বৈজ্ঞানিক পত্রিকায় প্রকাশিত হওয়ার যোগ্য।

সায়মা বলেন, এই এপ্রিলে বিশ্বস্বাস্থ্য সংস্থা-এসইএআরও কে সঙ্গে নিয়ে সূচনা ফাউন্ডেশন ভুটান ও বাংলাদেশ পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যেগে ভুটানে অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে সংগঠিত করে এই বিষয়ে আন্তর্জাতিক প্রস্তাব বাস্তবায়নের পথ প্রশস্ত করবে।

তিনি বলেন, বিশেষজ্ঞ, স্ব-প্রচারণাকারী, পরিচর্যাকারী ও নীতি নির্ধারকরা অটিজম নিয়ে আলোচনার জন্য থিম্পুতে তিন দিনের এক বৈঠকে মিলিত হবেন।

গত পাঁচ বছরের মধ্যে, বাংলাদেশে অটিজম সচেতনতা অত্যন্ত বৃদ্ধি পাওয়ার জন্য তিনি রাজনৈতিক সমর্থন এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাকে ধন্যবাদ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_1668685586_1491069956-jpg-pagespeed-ic-cwet_qy1keডেক্স রিপোর্ট : সারা দেশের ন্যায় আজ শুরু হচ্ছে এইচ.এস.সি ও সমমানের পরীক্ষা। জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩৭ টি কেন্দ্রে ১৭ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের চেয়ে এ বছর পরীক্ষা কমেছে ৩ হাজার ৪১৮ জন। এইচএসসি পরীক্ষায় ২১ টি কেন্দ্রের ১১ হাজার ২৯৮ জন, বিএম শাখায় ৮ টি কেন্দ্রের মোট পলীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৫৫ জন। এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ টি কেন্দ্রের ১৫১ জন এবং আলিম পরীক্ষায় ৭টি কেন্দ্রে ১ হাজার ৬১২ জন অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সূত্র জানায়, সদর উপজেলায় এইচএসসি পরীক্ষায় সরকারি কলেজ কেন্দ্রে ৯৩০ জন, সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১৩৫৮ জন, সিটি কলেজ কেন্দ্রে ৬৯৯, দিবা-নৈশ কলেজ কেন্দ্রে ৪৯০ জন অংশ নিচ্ছে। অন্যদিকে, আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৪০২ জন, এইচএসসি বিএম শাখায় পি এন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮৮৮জন, ভোকেশনাল শাখায় সরকারি টেকনিক্যাল স্কুলএন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২১৪জন, তালা উপজেলায় এইচ এস সি পরীক্ষায় তালা সরকারি কলেজ কেন্দ্রে ১৫১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তালা উপজেলার তালা সরকারি কলেজ কেন্দ্রে ৪২০ জন, কুমিরা মহিলা কলেজ কেন্দ্রে ২৪৩ জন, পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজ কেন্দ্রে ২৬৬ জন ও তালা মহিলা কলেজ কেন্দ্রে ২০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আলিম পরীক্ষায় ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৭৮ জন, বিএম শাখায় কুমিরা মহিলা কলেজ কেন্দ্রে ৬৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কালিগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় কালিগঞ্জ কলেজ কেন্দ্রে ৪২৬ জন, রকেয়া মুনসুর মহিলা কলেজ কেন্দ্রে ৩৭০ জন, নলতা আহসানিয়া মিশন রেসিঃ কলেজ কেন্দ্রে ৪৭১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিএম শাখায় রকেয়া মুনসুর মহিলা কলেজ কেন্দ্রে ২৮১ জন, কালিগঞ্জ কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২১৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কলারোয়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রে ৩৬১ জন, শেখ আমানুল্লাহ কলেজ কেন্দ্রে ২৯০ জন, বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে ৮৯৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আলিম পরীক্ষায় কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১১২ জন, বিএম শাখায় শেখ আমানুল্লাহ কলেজ কেন্দ্রে ১০৯০ জন পরীক্ষার্থী অংশ নিচে। আশাশুনি উপজেলায় এইচএসসি পরীক্ষায় আশাশুনি কলেজ কেন্দ্রে ৫৫৯ জন, মহিলা কলেজ কেন্দ্রে ৩২২ জন, দরগাহপুর এসকেআর এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৭৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিএম শাখায় আশাশুনি কলেজ কেন্দ্রে ২৮৯ জন এবং আলিম পরীক্ষায় আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ২৩১ জন ও গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। দেবহাটা উপজেলায় এইচএসসি পরীক্ষায় খান বাহাদুর আহসান উল্লাহ কলেজ কেন্দ্রে ২৩১ জন, হাজী কেয়াম উদ্দিন মহিলা কলেজ কেন্দ্রে ৪২৮ জন, বিএম শাখায় দেবহাটা কলেজ কেন্দ্রে ৩৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। শ্যামনগর উপজেলায় এইচএসসি পরীক্ষায় সরকারি মহসিন কলেজ কেন্দ্রে ৯১৯ জন, আতরজান মহিলা কলেজ কেন্দ্রে ৬৩৮ জন, বিএম শাখায় আতরজান মহিলা কলেজ কেন্দ্রে ৪৬৩ জন এবং আলিম পরীক্ষায় কেন্দ্রীয় মাদ্রাসায় ৩৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। উল্লেখ্য পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও দুর্নীতিমুক্ত করতে পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ প্রয়োগ করার মাধ্যমে নকলমুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠান প্রধানকে  জেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ রূপে নিষেধ করার জন্য ফৌজদারী দন্ডবিধি ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাটকেলঘাটা:  পাটকেলঘাটার দুটি কেন্দ্রে জেনারেল শাখায় পরীক্ষার্থীর সংখ্যা ৫০৯ জন। পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজে কেন্দ্র সচিব অধ্যক্ষ ওয়াজিহুর রহমান খান জানান, তার কেন্দ্রে কুমিরা মহিলা কলেজ হতে আজ বাংলা (আবঃ) প্রথম পত্র পরীক্ষায় ১৫২ জন ও শহীদ জিয়াউর রহমান কলেজ থেকে ১১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। অপর দিকে কুমিরা মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ লুৎফুনআরা জামান জানান, তার কেন্দ্রে পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজ হতে ১৮৬ জন  ও সুভাশুনি ডিগ্রি কলেজ হতে ৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। অন্যদিকে এইচ.এস.সি ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় কুমিরা মহিলা কলেজ কেন্দ্রে ও কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় উপকেন্দ্রে মোট ৬৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। উভয় কেন্দ্রের সচিব জানান, পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest