সেলিম হায়দার: সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহিদদের প্রতি অকৃত্রিম ভালভাসা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি পালনে গৃহিত কর্মসূচির মধ্যে ছিল- একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে তালা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া প্রভাত ফেরি, র্যালি আলোচনা সভা, ছাত্রী-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার আয়োজনসহ পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
সাংবাদিক জলিল আহমেদ এর উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আলোচনা সভা উপ-কমিটির আহবায়ক ও মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ লিটন আলী, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান হাফিজুর রহমান, ওসি (তদন্ত) মঞ্জুরুল কবির মাসুদ, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জাতীয় পার্টি সভাপতি এসএম নজরুল ইসলাম, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান ও ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ।
এছাড়া ছাত্র-ছাত্রীদের মধ্যে কৃষ্ণা চক্রবর্তী ও সাবিহা খাতুন বক্তব্য রাখেন। পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
তালা উপজেলা বিএনপি
সেলিম হায়দার : তালা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে মহান শহিদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে তালা শহিদ মিনারের শহিদ বেদিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহিদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন-তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সহ-সভঅপতি শেখ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক উপধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার রহমান, বিএনপি নেতা-আবুল কালাম বিশ্বাস, মাষ্টার আজিজুর রহমান, সেলিম হায়দার, রফিকুল ইসলাম, আবুল কালাম, আহম্মদ আলী,কামরুল,কালাম ছাত্র নেতা ফরহাদ হোসেন রনি, খলিলুর রহমান, হাফিজুর রহমান,জিএম ফারুক হোসেন প্রমূখ।
বন্ধন’৯৭
এরপরে পুষ্পস্তবক অর্পণ করে বন্ধন’৯৭। এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি ত্রিদেব ঘোষ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সেলিম হায়াদার, গাজী জাহিদুর রহমান, আব্দুল আল মামুন, বিধান চন্দ্র, চন্দ্র শেখর, আসাদুজ্জামান, আব্দুল হান্নান ও আসাদ প্রমুখ।

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর গ্রামের বাসিন্দা ও নলতা কেন্দ্রীয় আহ্ছানীয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদের স্ত্রী ফিরোজা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় মরহুমের নিজস্ব বাসভবনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমার সখিপুর আহ্ছানীয়া মহিলা মিশনের আমরণ সভানেত্রী ফিরোজা বেগমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন পাক নলতা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার আলী, কেন্দ্রীয় মিশনের সহ-সভাপতি আলহাজ্ব মুনসুর আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কেন্দ্রীয় মিশনের কর্মকর্তা সাঈদুর রহমান, আলহাজ্ব চৌধুরী আমজাদ হোসেন, মালেকুজ্জামান, আলহাজ্ব আবুল ফজল, ডাঃ আকবর আলী, আলহাজ্ব এনামুল হক, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, নলতা রেসিঃ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ, আনছার আলী, আনোয়ারুল হক, আলহাজ্ব ইউনুস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, হাফেজ সামসুল হুদা, হাফেজ হাবিবুর রহমান, ঢাকা আহ্ছানীয়া মিশনের ডেপুটি ডিরেক্টর মরহুমার পুত্র ইকবল মাসুদ, আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাবেক সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, মাঘরী মিশনের সাধারণ সম্পাদক মহসিন হালদার, সহ-সম্পাদক আবু তৈয়ব খান, সখিপুর মিশনের সভাপতি আলহাজ্ব সালামাতুল্লাহ, সাধারণ সম্পাদক প্রভাষক আবু তালেব, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহসিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা, ইউপি সদস্যরা, বিভিন্ন শাখা মিশনের নের্তৃবৃন্দ এবং সর্বস্থরের সাধারণ মানুষ। জানাযার নামাজ পরিচালনা করেন নলতা শরীফ জামে মসজিদের খতিব আলহাজ্ব আবু সাঈদ রংপুরী।
সখিপুর(দেবহাটা) প্রতিনিধি: সারাদেশের ন্যায় দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে মহান ভাষা শহীদ দিবস একুশে ফেব্রুয়ারী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের আয়োজনে শহীদ মিনারে পুষ্পমালা অর্পণ, র্যালী, আলোচনা সভা, কবিতা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোনাজাত আলী, ইউপি সদস্য জগন্নাথ মন্ডল, নির্মল কুমার মন্ডল, আলফাতুন নেছা, মনিরুল ইসলাম, দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক খায়রুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শিক্ষক প্রদীপ কুমার।
আসাদুজ্জামান : সাতক্ষীরার মাছখোলায় আব্দুল মাজেদ নামে এক ব্যক্তি নিজ ট্রলিতে চাপা পড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় শোকাহত ওই ট্রলি চালকের চাচা স্কুল শিক্ষক আতাউর রহমানও স্ট্র্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাছখোলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনকে নিয়েই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশ ছাড়বেন টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রাম রক্ষা সড়ক কেটে জমি পরিণত করা হচ্ছে। উপজেলার কাদাকাটি গ্রামেন কুদ্দুস সরদারের পুত্র আজিবার সরদার কাদাকাটি গ্রামরক্ষা বাধ কেটে জমিতে পরিনত করছে। সরেজমিন ঘুরে বা এলাকাবাসি সুত্রে জানা যায় ২০১০ সালে এনজ্ওি কর্তৃক কাদাকাটি এলাকার বন্যা প্রতিরোধ বাধ বা সড়ক নামে পরিচিত। কাদাকাটি সহ কাদাকাটি ইউনিয়নের ভয়াবহ বন্যার কারনে কাদাকাটি এলাকার প্লাবন বা বন্যা রক্ষার জন্য। এই বাধ বা সড়ক দেওয়া হয় প্রায় ৫ কিলো মিটার দৈর্ঘ্য। সেই থেকে এই এলাকার সাধারণ মানুষ বন্যার বা প্লাবন হাত থেকে রক্ষা পায়। কিন্তু কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য সেই বাধ বা সড়ক কেটে জমিতে পরিনত করছেন। এই ব্যাপারে কাদাকাটি গ্রামের তুহিনউল্লাহ তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন কাদাকাটি এই সড়কটি এত গুরুত্বপুর্ণ যে বৃষ্টি মৌসুমে উপারে পানির ঢল যখন নেমে আসে। তখন কাদাকাটি গ্রাম সহ কাদাকাটি ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়। যার কারনে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়। এলাকা তলানো থাকে এবং চিংড়ী ঘের জমির ফসল ভেসে যায়। এ্ সড়ক করার কারনে এলাকার হাজার হাজার মানুষ প্লাবন ও বন্যার হাত থেকে রক্ষা পায়। এব্যাপরে কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দিপাংকার সরকারের সংগে কথা হলে তিনি বলেন, আমি সকালে ব্যবস্থা নিচ্ছি, এব্যাপরে কাদাকাটি ইউনিয়নের সাবেক মেম্বার একুব আলি বেগ বলেন সড়কটি প্রকৃতিপক্ষে এলাকার মানুষের উপকারের জন্য করা হয়েছে। কিছু স্বার্থ পর ব্যাক্তি নিজেদের স্বার্থ রক্ষার জন্য সড়কটি কেটে জমিতে পরিনত করছে,আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। বিষয়টি এলাকার সচেতন মহল প্রসাশনের সংশ্লিষ্ট উর্দ্ধেতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক : ঢাকার মুন্সিগঞ্জ থেকে এক প্রবাসি কোটি পতির স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে বিয়ে করার পর যৌতুক হিসেবে ১৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সাতক্ষীরার শ্যামনগরের গোলাম মোস্তফা লাভলু নামের এক প্রতারক। শুধু টাকা হাতিয়ে নিয়েই ক্ষ্যান্ত হননি, পরে ওই গৃহবধূ লাভলুর গ্রামের বাড়ি শ্যামনগর উপজেলার কাটিবারহল গ্রামে আসলে তাকে পিটিয়ে আহত করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ঘটনাটি ঘটেছে, গত ১৯ ফেব্রুয়ারি রোববার বেলা দেড়টার দিকে। আহত অবস্থায় প্রতিবেশীরা ওই গৃহবধূকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন। এরপর ওই গৃহবধু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে শ্যামনগর থানা পুলিশকে অবহিত করেন বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার জন্য। বর্তমানে তিনি স্থানীয় এক ইউপি সদস্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আহত গৃহবধু জান্নাত বেগম মুন্সিগঞ্জ জেলার টুংগিবাড়ি উপজেলার রায়হাল গ্রামের প্রবাসি আব্দুর রশিদের এক মাত্র মেয়ে ও প্রবাসি রুহুল আমিনের স্ত্রী। জান্নাত বেগম জানান, কয়েক বছর পূর্বে গোলাম মোস্তফা নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তার সাথে বিয়ে করে। বিয়ের পরবর্তী বিভিন্ন সময়ে যৌতুক হিসেবে গোলাম মোস্তফাকে তিনি তের লাখ টাকা যৌতুক হিসেবে দিয়েছেন। জান্নাত বেগম আরো জানান, শুরুতে গোলাম মোস্তফা নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ে করে। কিন্তু পরবর্তীতে তিনি শ্বশুরালয়ে পৌছে জানতে পারেন যে তার স্ত্রী সন্তান সবই রয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে প্রতরণার শিকার গৃহবধূ জান্নাত বেগম বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে মিমাংসা করার জন্য মৌখিকভাবে আবেদন জানিয়েছেন। তিনি আরো জানান, আলাপ আলোচনার মাধ্যমে যদি বিষয়টি নিষ্পত্তি না হয় তাহলের প্রতারক লাভলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।