
নিজস্ব প্রতিবেদক : ‘গৌরবময় পথ চলার ২৬ বছর’ স্লোগানে বাংলাদেশের পাঠক নন্দিত ও বহুল প্রচারিত দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সাতক্ষীরায় নানা আয়োজনে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাব পাঠক-সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ। ভোরের ডাকের সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি প্রমুখ। বক্তারা বলেন, একটি পত্রিকা ২৫ বছর টিকে থাকা দূরহ ব্যাপার। এটি একটি পত্রিকার জন্য বিরাট অর্জন। এ অর্জন সব পত্রিকার থাকে না। বক্তারা আরো বলেন, বর্তমানে দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। ভোরের ডাক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছে। তাদের সেই অবস্থা এখনও বদলায়নি। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পত্রিকার সমৃদ্ধি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি কালিদাশ রায়, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ঈদুজ্জামান ঈদ্রিস, প্রাক্তন সাধারণ সম্পাদকদ্বয় সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলা ও সমকালের জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক কল্যানের কাজী শওকাত হোসেন ময়না, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। উপস্থিত ছিলেন ইনকিলাবের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াজেদ কচি, দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়ছার সুমন, সময়ের খবরের রুহুল কুদ্দুস, লোকসমাজের স ম মাসুদ, দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল, আমাদের অর্থনীতির ফরিদ আহমেদ ময়না ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এ সময় ভারের ডাকের সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজন সকলকে মিস্টিমুখ করান।

প্রেস বিজ্ঞপ্তি : উৎসাহ এবং উদ্দিপনার মধ্য দিয়ে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মাদ হোসেন মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি ও ৯নং ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস, এম শহিদুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষ্যে বিদ্যালয়ের শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৭ম শ্রেণীর ছাত্র নাহিদ পারভেজ ও গীতা পাঠ করেন ৯ম শ্রেণীর ছাত্রী সৃষ্টি দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজুর রহমান, সুকুমার সরকার, মোস্তাফিজুর রহমান ও আকলিমা খাতুন। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নাজরিন নাহার, জান্নাতুল ফেরদৌস, বিতাই আমিন, মাধব দত্ত ও ফারজানা সুলতানা। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুস সেলিম গাজী, বিডিএফ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুর রহমান সোনা, শিক্ষক ফায়জুল হক প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিনের কেক কেটে একে অপরকে খাওয়ান ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরন করেন। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোহসেন উদ্দীন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মুকুল হোসেন।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীনের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল)’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রা পেলো কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্রী।
মাহফিজুল ইসলাম আককাজ : বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপাতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, হাবিবা খাতুন, সহকারী শিক্ষক মো. হাবিবুল্লাহ, মো. ওয়ালিউর রহমান, মনিরুজ্জামান, দিপাসিন্ধু তরফদার প্রমুখ।
মাহফিজুল ইসলাম আককাজ : বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপাতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলী। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক মো. আনিসুর রহমান, শেখ আব্দুল আলিম, মোস্তফা বাকী বিল্লাহ, মো. শরিফুল ইসলাম, ছাত্রী তামান্না ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মাহফিজুল ইসলাম আককাজ : বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপাতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ জিএম আজিজুর রহমান। এসময় তিনি বলেন, ‘যদি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে বঙ্গবন্ধুর জন্ম এদেশে না হতো তাহলে এদেশ কোনদিনই স্বাধীন হতোনা। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা। এদেশের মানুষের কাছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক ও অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। তরুণ সমাজকে সত্য ও সঠিক ইতিহাস ধারণ করে দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান করেন।’ সভাপতিত্ত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও একাডেমিক ইনচার্জ ড. এমএম নজমুল হক। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান অলোক সরকার, ছিদ্দিক আলী, বিল্পব কুমার দাস, এনামুল হাসান প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. আবু ইউসুফ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মাহফিজুল ইসলাম আককাজ : স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের আহবানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ভবনে জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সুলেখা রাণী দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।