dsc03047-copy
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া -০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস্ রিফাত আমিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অধিনায়ক আরমান হোসেন, সাতক্ষীরা ১৭ বিজিবি’র অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, এন.এস.আই’য়ের উপ-পরিচালক মোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, বি.আর.টিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক তানভীর আহমেদ চৌধুরী, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. মতিউর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাইনুদ্দিন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার আতিকুল হক, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জি এম রবীন্দ্র নাথ দাস, অধ্যক্ষ আব্দুর রহমান, সিনিয়র শিক্ষক সমরেশ কুমার সরকার, অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা সভাপতি মনোরঞ্জন মুখার্জী, কাউন্সিলর জ্যোৎন্সা আরা প্রমুখ। জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা জোরদার করা, অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের ব্যবস্থা গ্রহনের পর ও কেন সেখানে দ্বিতল ভবন হচ্ছে সে বিষয়ে ব্যবস্থা, প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার অগ্রগতি, বিভিন্ন ছাত্রাবাসে ছাত্র/ছাত্রীদের গতিবিধির উপর নজরদারি, ব্যাটারি চালিত ও ইঞ্জিন চালিত ভ্যান বন্ধে ব্যবস্থা গ্রহণ, সকল কওমী মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন করতে হবে, যানজট নিরসন, জঙ্গি তৎপরতা রোধ সংক্রান্ত, রাস্তাঘাট সংস্কার সংক্রান্ত, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, শহরের প্রান সায়ের খালের দু’ধারের অবৈধ স্থাপনার ৯৫ ভাগ তালিকা তৈরি হয়ে গেছে। খুব শ্রীঘ্রই উচ্ছেদ অভিযানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক অবৈধ স্থাপনা বিষয়ে বলেন, বিষয়টি নিষ্পত্তির দিকে ছিল কিন্তু মেয়র ও পৌরসভার সকল কাউন্সিলররা আমাকে বলেছিল অবৈধ স্থাপনা ভেঙ্গে নেবে। দ্রুত পদক্ষেপ নেওয়ার পৌর মেয়রকে আহবান জানান। অবৈধ স্থাপনা উচ্ছেদ না হলে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়। এছাড়া কোন সাধারণ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সে জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান। জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী ডিসেম্বর ২০১৬ মাসে মামলা হয়েছে ১শ’ ৮৩টি এবং নভেম্বর ২০১৬ মাসে মামলা ছিল ১শ’ ৮৫টি। সে তুলনায় পূর্বের মাসের তুলনায় মামলা সংখ্যা কমেছে। সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি: উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার শুরু হচ্ছে ‘উন্নয়ন মেলা-২০১৭’। তিন দিনব্যাপী এই উন্নয়ন মেলা চলবে ৯ থেকে ১১ জানুয়ারি। শ্যামনগর উপজেলা চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। ‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন নিয়ে শ্যামনগর উপজেলা প্রশাসনের কার্যক্রম জনসাধারণের সামনে এ মেলায় উপস্থাপন করা হবে। এ মেলায় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের পৃথক পৃথক স্টল থাকবে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন“ সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে এবং ৩০ টির অধিক স্টল থাকবে মেলায়। সরকারি সংস্থাগুলোর সেবাসমূহ মেলাস্থল থেকে সরাসরি প্রদান করা হবে”। তিন দিনব্যাপী মেলায় থাকবে আলোচনা সভা।উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আকরাম হোসেন বলেন “উপজেলার প্রতিটি কার্যালয়ের ন্যায় উপজেলা সমবায় কার্যালয়ের বিগত এক বছরের কার্যক্রম উপস্থাপন করা হবে মেলায়, এছাড়া আমাদের কার্যক্রম সম্পর্র্কে জনসাধারনের কাছে উপস্থাপন করা হবে।”তাছাড়া মেলায় সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে। থাকবে বিতর্ক প্রতিযোগিতা। শিল্পী-কলাকুশলীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে মেলা চলাকালীন প্রতিদিন বিকালে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ড সফরে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও প্রথম দুটি ম্যাচে বেশ বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। রোববার শেষ ম্যাচে কিউইদের অবশ্য চেপে ধরেছিল টাইগাররা। ৪১ রানে তিন উইকেট হারিয়ে চাপে ফেলে দিয়েছিল স্বাগতিকদের। দলের বিপদে দাঁড়িয়ে যান অধিনায়ক কেন উইলিয়ামসন ও কোরে অ্যান্ডারসন। মাশরাফি-তাসকিনদের হতাশ করে নিউজিল্যান্ডের স্কোরটাকে বড় করে তোলেন তাঁরা। তবে তাঁদের বড় স্কোরে বাংলাদেশি ফিল্ডারদের অবদানও কম নয়। দলীয় ১০৭ রানে উইলিয়ামসনের ক্যাচ মিস করেন সাকিব। এরপর ১৫১ রানে আবার সেই উইলিয়ামসনকেই জীবন দেন তামিম। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে কিউই দলনেতার লোপ্পা ক্যাচ ছাড়েন তামিম। এর আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি পূর্ণ করার পরই আউট হতে বসেছিলেন উইলিয়ামসন। মাশরাফির বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন। তবে সহজ সেই ক্যাচ নিতে পারেননি সাকিব। শেষ পর্যন্ত ৬০ রান করে রুবেলের বলে বোল্ড হন উইলিয়ামসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বাস্থ্য ডেস্ক: আপনি কি জানেন, করলার রস ও মধু একসঙ্গে খেলে প্রায় সাত ধরনের সমস্যা প্রতিরোধ করা যায়? কেবল তিন টেবিল চামচ করলার রস ও দুই টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে এই উপকার পাবেন। করলার রস ও মধু একসঙ্গে খাওয়ার গুণগুলো জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।১. ডায়াবেটিস কমায় করলার রস ও মধুর মধ্যে রয়েছে শক্তিশালী এনজাইম। এই মিশ্রণটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিতে সাহায্য করে। এতে ডায়াবেটিসের লক্ষণগুলো কমে।২. শরীরের বিষাক্ত পদার্থ দূর করে করলার রস ওমধুর মিশ্রণ রক্তের বিষাক্ত পদার্থ বের করে দিতে কাজ করে। এই ভেষজ জুস শরীরকে পরিশোষিত করে।৩. ধূমপায়ীদের ফুসফুস পরিষ্কারে সাহায্য করলার রস ও মধুর মিশ্রণ ফুসফুসে নিকোটিনের প্রলেপকে দূর করতে কাজ করে। ফুসফুস পরিষ্কারে বেশ কার্যকর এটি।৪. অ্যাজমা কমায় এই ভেষজ মিশ্রণটি শ্বাসতন্ত্রের যত্ন নেয়। অ্যালার্জির সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষা দেয়; অ্যাজমা কমাতে সাহায্য করে।৫. হজম ভালো করে মিশ্রণটি পাচক রস তৈরিতে সাহায্য করে। এতে হজম ভালো হয়। ৬. ওজন কমায়  ওজন কমাতে চাইলে করলার রস ও মধুর জুস খাদ্যতালিকায় রাখতে পারেন। এটি ওজন কমাতেও কাজে দেয়। ৭. কোষের দ্রুত বুড়িয়ে যাওয়া প্রতিরোধ এই মিশ্রণটির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের দ্রুত বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে। এতে ত্বক থাকে টানটান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি: তালায় কামনা মন্ডল (৪০) নামে ফেসবুকে ভূয়া আইডি খুলে বিভিন্ন ধরনরে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। শনিবার সকালে তালা উপজলোর মেশারডাঙ্গা গ্রামের পরিতোষ মন্ডলের ছেলে কামনাশীষ মন্ডল এ সাধারণ ডায়েরি করেন। যার নং ২০৮, তারিখ ৭/১/১৭ ইং। কামনাশীষ তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, কামনা মন্ডল নামে তার একটি ফেসবুক আইডি ছিলো। গত দুই বছর ধরে তিনি আইডি চালান না। হঠাৎ (৬ জানুয়ারী ২০১৭) তার বন্ধু বিশ্বজিৎ ব্যার্নাজী তাকে জানায়, ‘তোর আইডি থেকে আজে-বাজে পোষ্ট করা হচ্ছে।’ তাৎক্ষনকি ভাবে তিনি আইডিতে প্রবেশ করার চেষ্টা করেন। কিন্তু আইডির পাশওর্য়াড ভুল দেখায়। পরে তিনি জানতে পারেন তার আইডি ব্যবহার করে কে বা কারা বাজে ও আপত্তকির স্ট্যাটাস দিচ্ছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান হাফিজুর রহমান জানান, কামনাশীষ তার কাছে পরামর্শ নেওয়ার জন্য গিয়েছিলেন। বিষয়টি নিয়ে তালা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জিএম মামুন, কালিগঞ্জ : কালিগঞ্জে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা শনিবার বিকেলে তারালী হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। তারালী কেন্দ্রীয় যুব সংঘের আয়োজিত এই খেলায় দেবহাটার গাজীরহাট প্রগতি সংঘ ২-০ গোলের ব্যবধানে তালার বেকহ্যাম ফটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মোমেনুর রহমান ও শাহীনুর রহমান শাহীন। টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরের কৈখালী ইউনিয়ন পরিষদ চত্বরে সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার এর উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়। গত শনিবার কৈখালী নবগত ইউপি চেয়ারম্যান শেখ আঃ রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর, উপজেলা যুবলীগ আহবায়ক গোলাম মোস্তফা (বাংলা),সাবেক সেক্রেটারী প্রভাষক মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি এমপি এস এম জগলুল হায়দার বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে ব্যাপক কাজ করছেন,তিনি গরীব ও অসহায় মানুষের দুঃখ কষ্ট বিবেচনা করে ত্রাণমন্ত্রনালয় থেকে শীত বস্ত্র বরাদ্দ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বড়দল প্রতিনিধি: আশাশুনি উপজেলা বড়দল ইউনিয়নের জামালনগর মৌজাধীন ১নং খাস খতিয়ানের (চর ভরাটী) ১৭ একর ৫০ শতক ইজারাকৃত জমি ২২ বছর যাবত স্থানীয় মুক্তিযোদ্ধাসহ ভূমিহীনরা ২০০৭ সাল হইতে ২০১২ সাল পর্যন্ত একসনা ইজারা নিয়ে ভোগদখল করিয়া আসিতেছে। কিন্তু ২০১৩ সালে ইজারার জন্য আবেদন করলে, বড়দল ভূমি তহসীলদ্বার আর এ মুহুর্তে ইজারা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন। বিগত ২০১৩ সালে তেঁতুলিয়া গ্রামের রইচউদ্দীন মোড়ল ও নজরুল সরদারের নেতৃত্বে তারা বিভিন্ন দপ্তরে ধরনা দিয়ে ডিসিয়ার নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়ে অবশেষে গত ০২/০১/২০১৭ ও ০৪/০১/২০১৭ ইং তারিখে দুই দফায় তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে দখলের চেষ্টা করে। তখন স্থানীয় ভূমিহীনরা তাদের প্রতিহতের চেষ্টা করলে তারা কৌশলে পালিয়ে যায়। উক্ত জমি নিয়ে একটি প্রভাবশালী মহল রইচউদ্দীন মোড়ল ও নজরুল সরদারকে উস্কানী দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান স্থানীয় ভূমিহীন মোক্তার মিস্ত্রির লিখিত অভিযোগের ভিত্তিতে,আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তেঁতুলিয়া গ্রামের রইচউদ্দীন মোড়ল ও নজরুল সরদারের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়টি নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও ভূমিহীনরা আশু সমাধানের জন্য উর্দ্ধোতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest