স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টেয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। তাই উত্তেজনার পারদ চড়বে দেখে ক্রিকেট ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়তে যাচ্ছে! তবে এর সঙ্গে ‘বৃষ্টি’ ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোমবার রাতে কলম্বোর আকাশে মেঘ ছিল, সেই মেঘে ঘণ্টাতিনেক বৃষ্টিও হয়েছে। মঙ্গলবার সন্ধ্যাতেও কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বৃষ্টি মাথায় নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিতে হচ্ছে দুই দলকে।
ওয়ানডে পরিসংখ্যান বাদ দিলে শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে জয় পায়নি বাংলাদেশ। তবে টেস্ট ও ওয়ানডে সিরিজে লঙ্কানদের মাটিতে স্বাগতিকদের বধের পর এবার টাইগারদের সুযোগ টি-টোয়েন্টিতে জয় তুলে নেওয়া। অবশ্য সেটা বেশ চ্যালেঞ্জিংই। কারণ অন্য সংস্করণের চেয়ে শ্রীলঙ্কা এই সংস্করণে আরও বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলে থাকে।
সাম্প্রতিক পরিসংখ্যানও বলে তাদের পক্ষ হয়ে। গত বছর তারা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরে গিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল। সেই আত্মবিশ্বাসের ধারা সফরকারীদের বিপক্ষেও অব্যাহত রাখতে চাইছে স্বাগতিকরা। তাইতো বাংলাদেশের বিপক্ষে এক প্রকার হুঙ্কারই দিয়ে রাখলেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা, ‘আমার টি-টোয়েন্টি ভালো দল। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে আমরা তাদের মাটিতে হারিয়েছি। নিশ্চিতভাবেই আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে।’
যদিও প্রেমাদাসার পরিসংখ্যান মনে পড়লে কিছুটা হোচঁট খেতে পারে শ্রীলঙ্কা। ১১ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়-এমন পরিসংখ্যান নিশ্চয়ই ভীতি ছড়াবে লঙ্কানদের মনে! মাশরাফি অবশ্য এখান থেকে প্রেরণা নেওয়ার কিছু নেই বলেই জানালেন, ‘এগুলো ম্যাচে কোনও প্রভাব ফেলে না। চট্টগ্রাম আমাদের লাকি গ্রাউন্ড। কিন্তু আমরা ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা জিতে সিরিজ জিততে পারিনি। সুতরাং এগুলো ম্যাচে কোনও প্রভাবক হতে পারে না।’
প্রেমাদাসার উইকেটে আগে ব্যাটিং করা দলই খানিটা সুবিধা আদায় করে নিতে পারে। হিতে বিপরীত হতেও পারে। উইকেট শক্ত থাকায়, এখানে পেসাররা বাড়তি সুবিধা আদায় করে নিতে পারে। এখানে সর্বশেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল ১৫০ প্লাস রান করেছে।
সবমিলিয়ে এখানে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ১৪টি ম্যাচ জিতেছে আগে ব্যাটিং করা দল। সবকিছু মিলিয়ে টসটা একটা ভাইটাল বিষয় হয়ে দাঁড়াবে। তবে পেস শক্তি নিয়ে নামা যে কেউই চাইবে আগে বোলিং করতে। দ্বিতীয় ইনিংসে শিশিরের কিছুটা প্রভাবতো থাকবেই। যদিও সোমবার রাত ৯টা পর্যন্ত প্রেমাদাসায় শিশির পড়তে দেখা যায়নি।
প্রেমাদাসায় খেলতে নামার আগে মাশরাফি-তামিমদের প্রেরণা হয়ে উঠতে পারে গত এশিয়া কাপের একমাত্র জয়টি। সবমিলিয়ে ৫ বার মুখোমুখি হয়ে টাইগারদের জয় মাত্র এই একটিই।
টি-টোয়েন্টিতে যেমন ম্যাচ পাল্টে দেয় ব্যাটসম্যানরা, বাংলাদেশের তেমনটা নেই। এ নিয়ে প্রায়ই হাহাকার করেন মাশরাফি। তারপরও ভরসা রাখেন সেই তামিম-মুশফিক-রিয়াদদের ওপরই, ‘আমাদের দলে যারা আছে তারা হার্ডহিটার। সমস্যা হচ্ছে তাদের শুরু করতে কিছুটা সময় লাগে। তারপরও আমি মনে করি তামিম ভালো শুরু করলে বাকিদের কাজটা সহজ হয়ে যাবে।’
লঙ্কান স্কোয়াডে মালিঙ্গা-কাপুগেদারা-কুলাসেকারা আছেন। তাই তাদের পেয়ে লঙ্কান অধিনায়কের গলা চড়া হওয়ার যথেষ্ট কারণও এটা! মাশরাফিও তাদের টি-টোয়েন্টিতে ইমপ্যাক্ট খেলোয়াড় মনে করেন। তাইতো তাদের নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভিন্ন ভিন্ন পরিকল্পনা সাজাতে বলেছেন।
প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে মেহেদি হাসান মিরাজের। এরই মধ্যে অন্য দুই ফরম্যাটে অভিষেক হয়েছে এই তরুণ স্পিনারের। আরও একটি পরিবর্তন হওয়ার আভাসও পাওয়া যাচ্ছে। মুস্তাফিজ ও মাশরাফির সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে সাইফউদ্দিনকে। ২০১৬ সালে দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সদস্য ছিলেন এই সাইফউদ্দিন।
বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর ‘শাপ’ কাটাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ বলে ম্যাচ হারার পর টানা তিনটি টি-টোয়েন্টি হেরেছে লাল-সবুজরা। সবগুলোই নিউজিল্যান্ডের কাছে। ওই হারের বৃত্ত ভাঙতে আজ জয়টা ভীষণ প্রয়োজন মাশরাফিদের।

খুলনার শিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামি ওমর শরীফ ও তার সহযোগী মিন্টুকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এছাড়া তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আজ মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
ঘুরে বেড়াতে পছন্দ করেন মডেল-অভিনেত্রী সুজানা। দেশের বাইরে প্রায়ই বেড়াতে যাওয়া হয় তার। মাত্রই দুবাই থেকে ফিরেছেন। এবার যাচ্ছেন যুক্তরাষ্ট্র।
নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতায় কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা-২০১৬ এর বৃত্তির সাফল্য অর্জিত হয়েছে। সদ্য প্রকাশিত বৃত্তির ফলাফলে অত্র প্রতিষ্ঠান থেকে ৪ জন ট্যালেন্টপুল ও ১৭ জন সাধারাণ গ্রেডসহ মোট ২১ জন পরীক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো-আহ্ছান রাজীব প্রান্ত, আব্দুল্লাহ সামি, আজিজুন্নাহার, নিশাত তাসনিম এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো-শাহরিয়ার আহ্ছান জোহা, আরাফাত হোসেন, মো: শাকিব হোসেন, মো: ফারুক হোসেন, নাঈম আহমেদ, মো: ইব্রাহিম হোসেন, মো: সাদমান সৌমিক, মো: রেদওয়ান হোসেন, শেখ আরাফাত ইসলাম, ঐশী ঘোষ, সাদিয়া ওহাব, মালাইকা মাহজাবিন, সুরাইয়া ইয়াসমিন, রাফিয়া জান্নাত, সাবরিনা মমতাজ, মোছা: শামীমা সুলতানা অন্তরা, জান্নাতুল মাওয়া। এর আগে ২০১৬ সালে উক্ত প্রতিষ্ঠান থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৪ জন। শতভাগ পাশের পাশাপাশি ৪২ জন গোল্ডেনসহ ৭০ জন এ+ এবং ৪ জন পরীক্ষার্থী এ গ্রেড প্রাপ্ত হয়। এদিকে সদ্য প্রকাশিত ২০১৬ সালের জেএসসি বৃত্তির ফলাফলে নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন সাধারণ গ্রেডে, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১ জন সাধারণ গ্রেডে, তারালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন ট্যালেন্টপুল ও ৩ জন সাধারণ গ্রেড সহ ৪ জন, চাম্পাফুল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন ট্যালেন্টপুল ও ২ জন সাধারণ গ্রেডসহ মোট ৪ জন বৃত্তি পেয়েছে বলে জানা গেছে।
আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার ১৭ প্রতিষ্ঠানের ৮৬ জন ছাত্রছাত্রী জুনিয়র বৃত্তিলাভ করেছে। যার মধ্যে ২৪ জন ট্যালেন্টপুলে এবং ৬২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানের কয়েকটি ফলাফল প্রকাশ করা হলো।
কালিগঞ্জ ব্যুরো : মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, যুব সমাজকে ধবংস করার একমাত্র হাতিয়ার হলো মাদকদ্রব্য। মাদকের মরণ নেশায় দিশেহারা হয়ে যুব সমাজ আজ পথভ্রষ্ঠ। সারাদেশে মাদক বিরোধী অভিযান চলছে সেই মুহুর্ত্বে থানা পুলিশের মাদক বিরোধী প্রচার ও প্রচারনাকে স্বাগত জানিয়ে মাদক স¤্রাট ও ব্যবসায়ি আব্দুল্লাহ পাড় (৩৮) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তিনি উপজেলার ভাড়াশিমলার ইউনিয়নের কামদেবপুর গ্রামের মৃত দূর্লভ পাড়ের ছেলে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক জানান, ভারত সীমান্তবর্তী ভাড়াশিমলা এলাকায় আব্দুল্লাহ পাড় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বেঁচাকেনার সাথে জড়িত ছিল। সে ছিল সীমান্ত এলাকার মাদক সিন্ডিকেটের প্রথম সারির একজন ব্যক্তি। আমরা দীর্ঘদিন ধরে তাকে ধরার জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছিলাম। মাদকের ভয়াবহ কু-ফল সম্পর্কে তার ভেতর জ্ঞান ফিরে আসায় সোমবার বেলা ১১টায় স্ব-শরীরে থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হকের কাছে আত্মসমার্পণ করে। মাদক সিন্ডিকেটের হোতা আব্দুল্লাহ পাড় সাংবাদিকদের জানান, পারিবারিক জীবনে ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক তিনি। জীবদ্দশায় আর কখনো মাদক ব্যবসা করবে না মর্মে মায়ের মাথায় হাত রেখে শপথ নিয়ে থানায় এসে ওসি সাহেবের কাছে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেছি।
তালা প্রতিনিধি : তালা থানার ওসি (তদন্ত) মো. মনজুরুল হাসান মাসুদ ও এএসআই মদন বিরোধপূর্ন জমি অন্যপক্ষকে দখল করিয়ে দেবার চেষ্টা চালিয়েছে। বিরোধপূর্ন ওই জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধিন রয়েছে। জমি দখল করার চেষ্টাকালে পুলিশ দুই নারীকে পিটিয়ে আহত করেছে। এছাড়া প্রতিপক্ষ আনোয়ারা বেগম ও তার ভাড়াটিয় দূর্বৃতক্তরা লুটপাট এবং গাছ কেটে সাবাড় করেছে। সোমবার বিকালে তালা ডাকবাংলা সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে উপজেলার শাহাপুর গ্রামের মো. এনায়েত আলী গাজী এই অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এনায়েত আলী গাজী বলেন, মাঝিয়াড়া মৌজার, এসএ ৩২১ নং খতিয়ানের ১২৭৭ দাগের ১১ শতক জমি তিনি বিগত ২৫.০৯.১৯৮৯ ইং তারিখে ইসলামকাটী সাব রেজিষ্ট্রি অফিসের ৪৮০৪ নং দলিলমূলে নবেজান বিবির কাছ থেকে ক্রয় করেন। সেই থেকে অদ্যাবদি উক্ত জমির নামপত্তন সম্পন্নসহ সরকার বাহাদুরকে খাজনা প্রদান করে শান্তিপূর্ণ ভোগ দখলে আছেন। কিন্তু উক্ত জমির মধ্যে ৯ শতক জমি জোরপূর্বক দখল করার জন্য শাহাপুর গ্রামের বাসিন্দা রমজান আলী খাঁ ও তার স্ত্রী আনোয়ারা বেগম চেষ্টা চালিয়ে আসছে। এঘটনায় এনায়েত আলী গাজী সাতীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা (পি. ১১১/১৭) দায়ের করেন। এতে বিজ্ঞ আদালত তালা থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল এবং আইনশৃঙ্খলা রার আদেশ দেন। পরে তালা থানার এএসআই শফিউজ্জামান মোহন’র তদন্ত মোতাবেক ওসি মো. হাসান হাফিজুর রহমান তাঁর থানার ২৯৭ নং স্মারকে ২১/০২/১৭ ইং তারিখে বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। রিপোর্টে উক্ত জমি ৩০/৩৫ বছর ধরে এনায়েত আলী গাজীর দখলে এবং নালিশি সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে বলে উল্লেখ করেন। উক্ত পিটিশন মামলাটির বিচারকার্য্য বিজ্ঞ আদালতে চলমান রয়েছে এবং আগামী ২৬/০৪/১৭ ইং তারিখে শুনানীর জন্য ধার্য্যদিন রয়েছে। অথচ এই একই জমি রমজান আলী খাঁর স্ত্রী আনোয়ারা বেগম ৬ বছর পূর্বে ক্রয় করার দাবী করে জমি দখলের জন্য পায়তারা শুরু করে। একপর্যায়ে আনোয়ারা বেগম ২৫/০৯/১৪ তারিখে বিজ্ঞ যুগ্ম জেলা জর্জ আদালতÑ সাতীরায় সিভিল মামলা (২৮/১৪) এবং গত ২৫/০১/১৭ ইং তারিখে আরো একটি পিটিশন মামলা (পিÑ২০০) দায়ের করেন। পিটিশন মামলায় তালা থানার ওসি (তদন্ত) মো. মনজুরুল হাসান মাসুদ অবৈধ অর্থ দ্বারা প্রভাবিত হয়ে এক পীয় তদন্ত করে উক্ত জমি আনোয়ারা বেগম’র দখল রয়েছে মর্মে ভূয়া, মিথ্যা ও তঞ্চকী রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করেন। এই ঘটনায় বিজ্ঞ আদালত জমি দখলকারীর দখলে বজায় থকাবে বলে নির্দেশ দেন। কিন্তু নালিশী জমি অদ্যবদী এনায়েত আলী গাজী’র দখলে রয়েছে। যেকারনে তাকে উচ্ছেদ করে উক্ত জমি প্রতিপ আনোয়ারা বেগমকে দখল করে দেবার জন্য তালা থানার ওসি (তদন্ত) মনজুরুল হাসান মাসুদ সোমবার সকাল ১০টার দিকে জমিতে যায়। এসময় তালা থানার এএসআই মদন ও ওসি (তদন্ত) মনজরুল হাসান মাসুদ এর উপস্থিতিতে আনোয়ারা বেগম এবং তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা জমির উপর থেকে গাছাপালা কেটে সাবাড় করতে থাকে এবং জমিতে খুটি পূঁতে ঘর বাঁধার চেষ্টা করে। এতে বাঁধা দিতে গেলে ওসি (তদন্ত) এনায়েতের মেয়ে রুমি খাতুন এবং বোন রহিমা খাতুনকে লাঞ্চিত সহ পিটিয়ে আহত করে এবং জমির দখল ছেড়ে দিতে নানাবিধ হুমকি-ধামকি প্রদান করে। এছাড়া তাদের ঘরের দরজা ও আসবাবপত্র ভাংচুর সহ মালামাল লুট করে।