নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় থ্রো বল টুর্র্নামেন্ট ২০১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জ্যোতি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ও বাংলাদেশ থ্রো বল এ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, ডা. মো. আবুল কালাম বাবলা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের, বাংলাদেশ থ্রো বল এ্যাসোসিয়েশন এর সাধারণ মুক্তিযোদ্ধা শামীম আল মামুন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, যুগ্ম সম্পাদক ও বিদ্যালয়ের বিদ্যুৎসায়ী সদস্য মো. আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, সাংবাদিক এস.এম শহীদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রুস্তম আলী ও আব্দুল হালিম।

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’ কেউ যেন সন্ত্রাস-জঙ্গিবাদে না জড়ায়, এ জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অভিনব এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্যারিসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয়ে।
সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে চট্রগামের তিন তরণীকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। এসময় আটক করা হয়ছে পাঁচ পাচারকারিকে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দমদম বাজার থেকে তাদের উদ্ধার ও আটক করা হয়।
শুভাশীষ রায়ের বলে পুল করলেন সুরাঙ্গা লাকমল, থার্ড ম্যানে দাঁড়ানো সৌম্য সরকার সেটা মুঠোয় ভরলেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৩৩৮ রানে। এর পর দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করেছে বাংলাদেশ।
মানিপ্লান্ট নামের গুল্মের সাথে আমরা আগে থেকেই পরিচিত। নামে টাকার গাছ হলেও এতে কোন টাকা জন্মে না। তবে ঘরের স্নিগ্ধতা বজায় রাখে এই ছোট ছোট গাছ।