আন্তর্জাতিক ডেস্ক: ইয়াজিদি সম্প্রদায়ের নারী নাদিয়া মুরাদ। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা তাঁকে অপহরণ করে। এরপর তাঁকে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয়। সম্প্রতি মুক্তি পেয়ে ইরাকি সরকার ও জাতিসংঘের কাছে আইএস যোদ্ধাদের বিচারের দাবি করেছেন তিনি। স্থানীয় সময় রোববার মার্কিন সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন নাদিয়া। এ সময় সেখানে ছিলেন তাঁর আইনজীবী আমাল কুনি। নাদিয়া বলেন, ২০১৪ সালে ৩ আগস্ট আইএস যোদ্ধারা ইরাকের কুর্দিস্তানে অবস্থিত সিনজার গ্রামে হামলা করে। ওই দিন প্রায় ছয় হাজার ৫০০ ইয়াজিদি নারী ও শিশুকে অপহরণ করা হয়। একদিনেই প্রায় পাঁচ হাজার জনকে হত্যা করে তারা। আইএস সদস্যরা অপহরণ করা নারীদের পরিবার থেকে আলাদা রাখে। এ সময় তাদের পরিবারের অনেক সদস্যকেই হত্যা করা হয়। নিখোঁজ হয় অনেকেই।
মাসহ নাদিয়ার ছয় ভাইকেও আইএস যোদ্ধারা হত্যা করে। এরপর অন্য অবিবাহিত নারীদের সঙ্গে তাঁকে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয় বলে সাক্ষাৎকারে জানান নাদিয়া। আইএস সদস্যদের বিচার চেয়ে নাদিয়া বলেন, ‘এখন সময় হয়েছে আমাদের প্রজন্মের ওপর এই জঘন্য অপরাধের জন্য আইএস সদস্যদের বিচারের আওতায় আনা।’ এর আগে ২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নাদিয়া জানান, পালানোর চেষ্টার কারণে তাঁকে গণধর্ষণ করে আইএস সদস্যরা। তিনি জানান, ইসলাম ধর্মের অনুসারী না বলেই ইয়াজিদি নারীদের ধর্ষণ করা যাবে বলে মনে করেন আইএস সদস্যরা।

ন্যাশনাল ডেস্ক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে বহির্বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া আগের যেকোনও সময়ের চেয়ে বেশি। তবে বিশ্বের প্রায় সবদেশের সঙ্গেই যোগাযোগ রাখলেও কয়েকটি দেশকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাইরে যে তিনটি দেশের সঙ্গে বিশেষ সম্পর্ক রক্ষা করে চলে বাংলাদেশ, সেই তিনটি দেশ হলো রাশিয়া, ভারত ও চীন।
ভিন্ন স্বাদের সংবাদ : উত্তর সুইডেনের ইয়ুকাসিয়ার্ভি গ্রামে বিশ্বের প্রথম ও সবচেয়ে বড় আইস হোটেল অবস্থিত৷ আবাসিক এই হোটেলটি বরফ আর তুষার দিয়ে তৈরি৷ রুমের তাপমাত্রা থাকে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস৷
নিস্বজ প্রতিনিধি : পাটকেলঘাটায় কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন শেখ (২০) দুই পিচ ইয়াবাসহ ওভারব্রিজের উপর থেকে গ্রেফতার হয়েছে। থানা হাজত থেকে ছাড়িয়ে নেয়ার জন্য জোর তদবির চলছিল।
শেখ তহিদুর রহমান ডাবলু : সাতক্ষীরার কুলিয়া এলাকা ট্রাক ভর্তি ৫১ লাখ ৯২ হাজার ৬’শ টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিচসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। সোমবার দুপুরে দেবহাটা উপজেলার কুলিয়া পাকা রাস্তার উপর থেকে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় উন্নত মানের ২০০ পিচ শাড়ী, ৮২৩ পিচ থ্রি পিচ, ১৭০ বোতল ফেন্সিডিল, ১৪৪ কেজি চা পাতা, ২৫০ কেজি সুপারী ও একটি বাংলাদেশী ট্রাক। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি ও টাউন স্পোটিং কাবের সভাপতি শেখ আজহার হোসেন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার শ্যামলী সি.কে.টি হাসপাতালে ডা. কামরুল ইসলামের তত্ত্বাবধায়নে ভর্তি রয়েছেন। মঙ্গলবার দুপুরে তার কিডনিতে টিউমার অপারেশন করা হবে। তার আশু রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই এড. শেখ আজাদ হোসেন বেলাল সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
অপ্রতিম : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আবদুল খালেক মণ্ডলসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।