দুধ না খেলে কী হয়? এনিয়ে গবেষণার অন্ত নেই।
মানবদেহের হাড় বিষয়ে গবেষণা করে এমন একটি ব্রিটিশ সংস্থা বলছে, তরুণ বয়সে যারা দুধ এবং দুগ্ধজাত খাবার পরিহার করে তাদের জন্য ভবিষ্যতে বিপদ আছে।
জরিপে দেখা গেছে যাদের বয়স ২৫ বছরের কম তাদের মধ্যে পাঁচ ভাগের এক ভাগ তাদের খাদ্য তালিকা থেকে দুধ অথবা দুগ্ধজাত খাবার বাদ দিচ্ছেন।
এর ফলে অনেক তরুণ তাদের স্বাস্থ্যকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করা হয়েছে।
সংস্থাটি বলছে কেউ যদি দুধ খেতে না চায় তাহলে দুধের পুষ্টিগুণ সম্পন্ন বিকল্প খাবার খাওয়া উচিত। দুধ এবং দুগ্ধজাত খাবার যেমন পনির এবং দই ক্যালসিয়ামের একটি বড় উৎস যেটি শক্ত হাঁড় গঠনের জন্য বেশ প্রয়োজনীয়।
তবে তরুণরা খাদ্য তালিকা থেকে দুধ কেন বাদ দিচ্ছে তার পরিষ্কার কোন উত্তর পাওয়া যাচ্ছে না ।
মানবদেহের হাঁড় নিয়ে গবেষণাকারী সংস্থাটি বলছে, অনেক তরুণ তাদের খাদ্য তালিকার জন্য বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্লগ থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করে।
ব্লগ থেকে নেয়া তথ্য অনেক সময় বেশ ভালো। তবে অনেকে তাদের খাদ্য তালিকা নিয়ে বেশি সতর্ক থাকেন। কোনটি খাবেন আর কোনটি খাবেন না সে বিষয়ে তারা অতিমাত্রায় সতর্ক থাকেন।
ব্রিটেনে খাদ্যের মান নিয়ে গবেষণা করে এমন একটি সংস্থা বলছে ১৬ থেকে ২৪ বছর বয়সী প্রায় অর্ধেক উত্তরদাতা জানিয়েছেন গরুর দুধ এবং দুগ্ধজাত খাবার তাদের জন্য সহনীয় নয়।
গবেষণায় দেখা গেছে গরুর দুধ হচ্ছে ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস।
একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য প্রতিদিন ৭০০ গ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তবে ১১ থেকে ১৮ বছর বয়সীদের জন্য প্রতিদিন এক হাজার গ্রাম ক্যালসিয়াম দরকার।
কিন্তু ব্রিটেনে এ বয়সীদের মধ্যে এক চতুর্থাংশ দিনে ৪০০ গ্রামের নিচে ক্যালসিয়াম গ্রহণ করে।
তরুণ বয়সে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে তার প্রভাব পড়ে বৃদ্ধ বয়সে। বিশেষ করে ৫০ বছরের পর থেকে বেশ দ্রুত হাঁড় ক্ষয়ের সম্ভাবনা তৈরি হয়।
তবে এ প্রবণতা নারীদের ক্ষেত্রে আরো বেশি তৈরি হয় বলে গবেষণা থেকে জানা যায়।
বিশেষজ্ঞরা বলছেন শরীরের ক্যালসিয়ামের চাহিদা যে শুধু দুধ এবং দুগ্ধজাত খাবার থেকেই গ্রহণ করতে হবে বিষয়টি সে রকম নয়। অন্য উৎস থেকে ক্যালসিয়াম পাওয়া গেলেও সেটি শরীরের জন্য ভালো।

হ্যাঁ, মুখোমুখিই তারা। বাংলাদেশের জয়া আহসান আর ভারতের বিদ্যা বালান। তাদের এ মুখোমুখি হওয়ার উপলক্ষ কিন্তু বেশ মজার। দু’জনই কাজ করেছেন একই গল্পে। ফারাক শুধু জয়া কাজ করেছেন বাংলা সংস্করণে আর বিদ্যা হিন্দিতে। আর এই দু’জনের মুখোমুখির সূত্রধর পরিচালক সৃজিত মুখার্জি।
দাপুটে জয় দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো পাকিস্তান। তৃতীয় ওয়ানডেতে শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের ১১৩ রানের জুটিতে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
শেষ ষোলোর লড়াইয়ে রীতিমতো অবিশ্বাস্যভাবে জয় পেয়েছিল বার্সেলোনা। প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে পড়েও উঠেছিল কোয়ার্টার ফাইনালে। এবার জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও হোঁচট খেয়েছে বার্সা। হেরে গেছে ৩-০ গোলের ব্যবধানে। শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয় লেগে নিজেদের মাঠে আরেকটি দুর্দান্ত ঘুরে দাঁড়ানোর গল্পই লিখতে হবে কাতালানদের।
আসাদুজ্জামান : কর্মক্ষেত্রের কক্ষ সংকট ও চালকদের ব্যবহারিক পরীক্ষার নির্দিষ্ট কোন মাঠ না থাকাসহ বিভিন্ন প্রতিকুলতার মধ্য দিয়েও গত তিন বছরে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা সাতক্ষীরা শাখার রাজস্ব আদায় হয়েছে ৬৫ কোটি টাকা। যা বিগত তিন বছরের চেয়ে পাঁচ গুণ বেশি।
কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর (মাস্টার্স) সমমর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে দাওরায়ে হাদিস ইসলামিক স্টাডিজ ও আরবিতে মাস্টার্সের মর্যাদা পাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণে যা যা করা দরকার, তিনি তা করবেন।
পয়লা বৈশাখে ইলিশ মাছ খাওয়া এবং ধরা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।