প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণে যা যা করা দরকার, তিনি তা করবেন।
মঙ্গলবার রাতে গণভবনে কওমি আলেমদের সঙ্গে সাক্ষাৎ শেষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন।
একই বক্তব্যে প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসাভিত্তিক শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর মর্যাদা দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে দারুল উলুম দেওবন্দের মূলনীতির ওপর ভিত্তি করে এই স্বীকৃতি দেওয়া হলো।’
ভাস্কর্যের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘হলো কীভাবে আমরা জানি না। … আমি প্রধান বিচারপতিকে (সুরেন্দ্র কুমার সিনহা) ইতিমধ্যেই খবরটা দিয়েছি এবং খুব শীঘ্রই আমি ওনার সঙ্গে বসব এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমি নিজেও ব্যক্তিগত মনে করি এটা এখানে থাকা উচিত না।’
‘তবে আমি আপনাদের বলব, আপনারা ধৈর্য ধরেন। কারণ এটা নিয়ে কোনো হৈ চৈ করা না। একটা কিছু যখন করে ফেলেছে, সেটাকে আমাদের সরাতে হবে। তার জন্য আমার ওপর অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন যে, এই ব্যাপারে যা যা করার, আমি তা করব।’
বক্তব্যে ভূমি আইনের অধীনে কোনো ধর্মীয় স্থাপনা সরানোর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ১৯৮৪ সালে প্রথম উমরাহ করতে যাই মক্কা ও মদিনা শরিফে। ১৯৮৫ সালে আমি প্রথম হজ করতে যাই। তখন মক্কা-মদিনা শরিফে যে পরিমাণ ছোট ছোট মসজিদ ছিল এবং এত হোটেল-টোটেল, মসজিদ অনেক কিছু ছিল। আপনারা দেখেন, এখন কিন্তু কিছু নাই।

পয়লা বৈশাখে ইলিশ মাছ খাওয়া এবং ধরা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মাহফিজুল ইসলাম আককাজ : জীবিকায়ন দলের মাঝে ২য় কিস্তির নগত অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদরের ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদে কেয়ার বাংলাদেশ সাতক্ষীরার ব্যবস্থাপনায় ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ নগত অর্থ বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও ব্রক্ষ্মরাজপুর ইউপি সদস্য এস,এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সোনিয়া পারভীন শাপলা, কেয়ার বাংলাদেশ সাতক্ষীরার প্রজেক্ট ম্যানেজার মো. মহব্বত আলী, প্রজেক্ট অফিসার মো. ইব্রাহিম খলিল ও শিউলি চক্রবর্তী প্রমুখ। এ সময় ৫০জন জীবিকায়ন দলের মাঝে ২য় কিস্তির ৯ হাজার টাকা করে এ নগত অর্থ বিতরণ করা হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের ব্রক্ষ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, আজকের এই শিক্ষার্থীরা হবে আগামী দিনের কর্ণধর। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস ও দেশ সম্পর্কে জ্ঞান দান করতে হবে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুর ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, সন্তোষ কুমার বোস (এসকে বোস), ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও ব্রক্ষ্মরাজপুর ইউপি সদস্য এস,এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সোনিয়া পারভীন শাপলা, রাম প্রসাদ, ঠিকাদার প্রতিষ্ঠান মুক্তি কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী মাহমুদ হাসান মুক্তি প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১তলা ভবন নির্মাণ করবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক এস.এম শহিদুল ইসলাম।
সিলেটের সামিউল আলম রাজন হত্যা মামলায় সৌদি প্রবাসী কামরুল ইসলামসহ চার আসামিকে বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি ছয় আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
অবশেষে বরফ গলে গেছে। শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগছে। আজ মঙ্গলবার দুপুরে টেলিফোনে শাকিব জানালেন, ‘গতকাল মেজাজ খুব খারাপ ছিল বলে অনেক কথাই হয়তো বলেছি। কিন্তু এখন উপলব্ধি করছি, যা–ই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান। আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে।’
আসাদুজ্জামান : মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ ও বৈশাখি ভাতা প্রদানের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরে এ মানববন্ধনের আয়োজন করে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজো কমিটি, সাতক্ষীরা জেলা শাখা।